Home আন্তর্জাতিক বাংলাদেশের পাটপণ্যে নতুন বিধিনিষেধ ভারতের

বাংলাদেশের পাটপণ্যে নতুন বিধিনিষেধ ভারতের

17


আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা।গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে, সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। নতুন এ বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। অর্থাৎ গতকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে বাংলাদেশের সঙ্গে স্থলবন্দর দিয়ে পাটজাত একাধিক পণ্য়ের আমদানি বন্ধ করে দিয়েছিল ভারত। তবে নভসেবা বন্দর দিয়ে তা আমদানি করা যাবে বলে জানিয়েছিল। সেই তালিকায় আরো চারটি পণ্য যোগ হলো।