Home আঞ্চলিক সবধর্মের মূলে রয়েছে সত্য, সুন্দর কল্যাণ ও আলোর পথের দিশা: উপাচার্য

সবধর্মের মূলে রয়েছে সত্য, সুন্দর কল্যাণ ও আলোর পথের দিশা: উপাচার্য

64

খুবিতে নবনির্মিত মন্দিরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আজ ২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ সকাল সাড়ে ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান মন্দিরের উদ্বোধন ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় উপাচার্য বলেন, সব ধর্মেই মানুষকে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শনের কথা বলা হয়েছে। ধর্মের মূল কথাই সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ। এক ¯্রষ্টার কাছে সবাই আমরা যে যার ধর্ম মতে কল্যাণ চাই। পার্থিব জগতে মানব কল্যাণ, মানব সেবা মহত্তর কাজ। সকল মানুষকে এক ¯্রষ্টারই সৃষ্টি হিসেবে বিবেচনা করতে পারলে মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব। সমাজে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হলে সেখানে বৃহত্তর কল্যাণ সাধিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে স্বপ্নই দেখেছিলেন বলেই সংবিধানে সে বিষয়ে মূলনীতি হিসেবে অন্তর্ভূক্ত করেন। তাঁর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। খুলনা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, মুক্তবুদ্ধি চর্চার পীঠস্থান। সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এখানে এমন একটি পরিবেশ গড়ে উঠেছে যেখানে সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট। গত মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন হয়। আজ মন্দির উদ্বোধন হলো। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি সবাই জ্ঞান চর্চা ও নিজ নিজ কর্তব্যের পাশাপাশি স্ব স্ব ধর্মের বিধিবিধান পালনের সুযোগ পাবেন। এর মাধ্যমে সকলের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি এই মন্দির নির্মাণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এছাড়া আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরিফ হাসান লিমন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আশিষ কুমার দাস, মন্দিরের প্রধান ডিজাইনার স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শংকর রায়, মন্দির নির্মাণ কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার কৃষ্ণ পদ দাস এবং শিক্ষার্থীদের মধ্যে পম্পি পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. তুহিন রায় ও ফার্মেসী ডিসিপ্লিনের প্রভাষক সুস্মিতা পাল। বক্তারা এই মন্দির নির্মাণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আন্তরিকতা, পৃষ্ঠপোষকতা, প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতার বিষয় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এর পূর্বে বিশ্ববিদ্যালয় ট্রেজারারের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য আনুষ্ঠানিকতাও পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মন্দিরের মূল ভবনের আয়তন আনুমানিক ১১০০ বর্গফুট এবং মন্দির চত্বরের আয়তন আনুমানিক ৩০০০ বর্গফুট। এই মন্দির নির্মাণে মাটি ভরাটসহ এ পর্যন্ত ব্যয় হয়েছে আনুমানিক ৪৬ লাখ টাকা। মন্দিরের অপর ডিজাইনার স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শিবু প্রসাদ বসু।

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানে গ্রামীণফোনের সাথে এমওইউ স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার

আজ ২৪ সেপ্টেম্বর তারিখ সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানে গ্রামীনফোনের সাথে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এমওইউ স্বাক্ষরের পর অনলাইনে উভয় পক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত আলোচনাকালে উপাচার্য এই করোনা মহামারী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে স্বল্প মূল্যে ইন্টারনেট সুবিধা প্রদানে এগিয়ে আসার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে, ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনেক আগে থেকেই নানাভাবে চেষ্টা করছি। চলতি মাসের ১ তারিখ থেকেই আমরা পুরোদমে অনলাইনে ক্লাস শুরু করেছি। কিন্তু উপকূলীয় অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়ায় কিছু অসুবিধা দেখা দেয়।   গ্রামীণফোনের সাথে ইন্টারনেট সেবা প্রদানের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তা নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে শিক্ষার্থীরা তাদের অনলাইন শতভাগ ক্লাসে যোগ দিয়ে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে পারবে। তিনি আরও বলেন গ্রামীণফোন চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে ও সেবা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের সাথে আরও অনেক ক্ষেত্রে যুক্ত হতে পারে। আমরা সে আশাবাদও ব্যক্ত করি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে অতিঅল্প সময়ের মধ্যে সাড়া দেওয়ায় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামীণফোনের উর্ধতন কর্তৃপক্ষসহ খুলনাঞ্চলে দায়িত্বেরত সকলকে ধন্যবাদ জানান।    অনলাইনে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান কুদ্দুস, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। গ্রামীণফোনের পক্ষে ঢাকাস্থ প্রধান কার্যালয়ের চীফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান, হেড অব এমেজিং এম. শাওন আযাদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান কুদ্দুস এবং গ্রামীণফোনের পক্ষে খুলনা রিজিওনাল হেড এ. এম. এম. সালাহ উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সংশ্লিষ্ট কমিটির সদস্য অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, খুলনা সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আউলাদ হোসেন, খুলনা সার্কেল এমেজিং হেড খন্দকার রিয়াজ রহমান, মার্কেট কম্যিউনিকেশন অফিসার বিপুল সাহা, খুলনা এরিয়া ম্যানেজার মলয় কান্তি মিত্র, জোন ম্যানেজার হাসান হাফিজুর রহমান, টেরিটোরি ম্যানেজার সৈয়দা তামান্না জাহান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারণে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণফোনের সাথে এমওইউ অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের গ্রামীণফোনের নিকট থেকে ১০ (দশ) টাকা মূল্যের একটি সিম ক্রয় করতে হবে। উক্ত সিম ব্যবহারকারী ২২৫ (দুইশত পঁচিশ) টাকার বিনিময়ে ত্রিশ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবে। এই ডাটা শুধুমাত্র একাডেমিক কার্যক্রম সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিম এর মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না। এই সিম ক্রয় করতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা Google Form -এ প্রয়োজনীয় তথ্যাদি আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ ২৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে। যাদের মাসিক ডাটা ব্যবহারের পরও উদ্বৃত থাকবে তা পরবর্তী মাসে রিচার্জের পর উক্ত অব্যবহৃত ডাটাও তার সাথে যুক্ত হবে। শিক্ষার্থীরা যে সমস্ত সেবা পাবে তা হচ্ছে Zoom, Teams, Skype, Google Meet, Youtube, WhatsApp, Facebook, ku.ac.bd Google search File storage services like Google Drive, Drop Box, One Drive Email: Gmail, Yahoo, Hotmail, ku.ac.bd