Home আঞ্চলিক অসহায় নারী মাসুমার জমি দখলকারীর পক্ষে পিবিআই’র নাটকীয় প্রতিবেদন

অসহায় নারী মাসুমার জমি দখলকারীর পক্ষে পিবিআই’র নাটকীয় প্রতিবেদন

70


স্টাফ রিপোর্টার
খুলনার লবনচরা এলাকার এক অসহায় নারীর জমি জবরদখলকরীর পক্ষে নাটকীয়ভাবে পিবিআই কর্মকতার প্রতিবেদন দাখিলের অভিযোগ পাওয়া গেছে। উৎকোচের বিনিময়ে ভুক্তভোগীর বিপক্ষে, সংশ্লিষ্ট কর্মকর্তা ভুমি দখলদারের পক্ষে প্রতিবেদন দেয়ায় স্থানীয়দের মধ্যে এখন তীব্র প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সুত্রে জানাগেছে, লবনচরা এলাকার অসহায় মহিলা মাসুমা আক্তারের পৈত্রিক ভোগদখলী জমি দীর্ঘ দিন যাবত স্থানীয় ভূমিদস্যু আবু শাহাদাত বাবুল জবরদখল করে রেখেছে। জমি এলাকায় ভুক্তভোগী গেলে তাকে নানা রকম ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেন মাসুমা। কিন্ত থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহন না করায় তিনি আদালতের স্মরনাপন্ন হন। আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ইতিমধ্যে মাসুমার পক্ষে কয়েক দফা রায় দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় কয়েকটি প্রথম সারির দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জমি দখলকারীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বিশেষ করে খুলনা পিবিআই এর কয়েক কর্মকর্তা ভুমিদস্যু বাবুলের নিকট থেকে বিপুল অর্থ উৎকোচ নিয়ে বারবার অসহায় মাসুমার বিপক্ষে প্রতিবেদন দাখিল করেছেন।
সুত্র আরো জানায়, মাসুমা আক্তারের ভাই মোতাচ্ছিম বিল্লাহ মাসুম দীর্ঘ কয়েক বছর যাবত খুলনায় অবস্থান না করলেও পিবিআই এর পুলিশ পরিদর্শক মো: মহসিন উদ্দীন হাওলাদার মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি রিপোর্ট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ গত বছরের অক্টোবর এর একটি মামলায় অদৃশ্য কারনে সাবেক সরকারের দোসর পিবিআই এর তেরোখাদা নিবাসী দুই কর্মকর্তা ভুমিদস্যু বাবুলের পক্ষে অবস্থান নেয়। পিবিআই কর্মকর্তারা অসহায় মাসুমার বিপক্ষে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট রিপোর্ট দাখিল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে নিজ পৈত্রিক ভোগদখলী জমিতে যেতে পারছেন না মাসুমা আক্তার ও তার পরিবারের সদস্যরা। তাদেরকে এখন দখলকারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা রকম ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে চলেছে। মাসুমা ও তার পরিবারের সদস্যরা এখন দখলবাজ বাবুল ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় দুর্নিতিবাজ কর্মকর্তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে পিবিআই কর্মকর্তা ও বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।