মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের নানা অনিয়ম, দুর্নীতি, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি,জাল সাক্ষর করে টাকা আত্নসাৎ,মৌলিক প্রশিক্ষনে অনিয়ম,প্যারেডের ভাতা আত্নসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ।
অভিযোগ তুলে ধরে উপজেলার শ্যামকুর ইউনিয়ন আনসার ভিডিপি দলনেত্রী নাইমা আক্তার ও মান্দারবাড়িয়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মাসুন রানা আনসার কর্মকর্তার বিরুদ্ধে উপপরিচালক (প্রশাসন),উপপরিচালক (মনিরটিং),উপপরিচালক(সমন্বয়) জেলা আনসার কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগের সুত্র ধরে মাঠে নামে গনমাধ্যম কর্মীরা,অভিযোগের সত্যতা পেয়ে গত(১ও২জুন) বিভিন্ন জাতীয় পত্রিকা,স্থানীয় প্রত্রিকা ও অনলাইন পোটালে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জেলা অফিসসহ সদর দপ্তর নড়েচড়ে বসে। অন্যদিকে খুশি খাতুন গনমাধ্যম কর্মীদেরকে ফোন করে দেখে নেওয়াম হুমকি দেয়। গনমাধ্যম কর্মীরাও তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করতে থাকেন। ইতিমধ্যে গনমাধ্যম কর্মীদের হাতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের হোয়াটএ্যাপ গ্রুপের কথপোকথনের কিছু ডগুমেন্ট এসেছে। সেখানে খুশি খাতুনকে বলতে দেখা যায় জেলা কর্মকর্তার নির্দেশেই তিনি সকল কাজ করেছেন,্এবং তিনি সবি জানেন। পত্রিকায় নিউজের বিষয়ে আরেক উপজেলা কর্মকর্তার প্রশ্নে খুশি বলেন, জেলা স্যার(মিজানুর রহমান) পক্ষে আছে তিনি বলেছেন যারা অভিযোগ করেছে ও ভুক্তভোগীদের হাতে পায়ে ধরে তাদেরতে পক্ষে নিতে। যে সকল কাগজপত্রে ভুল আছে নতুন করে তৈরি,নতুন করে মাষ্টাররোল তৈরিসহ যাদের টাকা দেওয়া হয়নি সেসব টাকা ব্যকডেটে জেলায় পাঠিয়ে দিতে বাকিটা স্যার ম্যনেজ করে নিবে। অন্যদিকে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মিজানুর রহমানও খুশি খাতুনে পক্ষ নিয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা প্রমানিত করতে তার(খুশি খতুন) সমমানের তিন উপজেলার তিন কর্মকর্তা নিয়ে তদন্ত কমিটি গঠন করেন। দুই দফা তদন্ত কমিটি পরিবর্তনের পর সদর দপ্তরের উপপরিচালক(রুটিন দায়িত্ব) মোঃ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত অফিস আদেশে তিন সদস্য বিশিষ্ঠ নতুন তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোনে কোন কথা বলতে রাজিনন বলে জানান।











































