Home আঞ্চলিক সাতক্ষীরায় পাঁচ ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরায় পাঁচ ইউপি সদস্য গ্রেপ্তার

56


দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।।

পতিত আওয়ামী লীগ শাসনামলে প্রভাব খাটিয়ে নানা অপকর্মের অভিযোগে সাতক্ষীরার দেবহাটায় পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জনরোষের মুখে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ। পরে একই দিন বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), কামাল হোসেন (৩৪) ও শরিফুল ইসলাম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এর জন্য জনসাধারণ তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।’

আজ সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরে এলাকাবাসি সেখানে জড়ো হয়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫ জন ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধরা জনতা। পরে একইদিন বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া হাসান।