Home আঞ্চলিক সাংবাদিক আইয়ূব হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক আইয়ূব হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী

15


খবর বিজ্ঞপ্তি
দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক খুলনা ব্যুরো প্রধান (সিনিয়র রিপোর্টার) ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৩মে)। মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা করেছে। খুলনা প্রেসক্লাবের ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা (বাদ আছর) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কর্মরত সাংবাদিক, শুভানুধ্যায়ী, স্বজন ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব কৌশিক দে।


উল্লেখ্য, ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে আইয়ুব হোসেন ইন্তেকাল করেন। মরহুম আইয়ূব হোসেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হকের পিতা।