কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। রোববার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেন নি।
গ্রামবাসী জানায়, রোববার মধ্যরাতের দিকে বলরামপুর গ্রামে বিমল দেবনাথের পানের বরজে আগুন দেখতে পান। এরপর আগুন দ্রুত পাশর্^বর্তী সমীরণ দেবনাথ ও স্বরজিত পালের পান বরজে ছড়িয়ে পড়ে। এতে ৩ কৃষকের মোট ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাঁই হয়ে যায়। তারা আরও জানায়, মধ্যরাতে গ্রামের অনেক মানুষ ঘুমিয়ে পড়েছিল। যে কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। কিভাবে আগুন লাগলো তা গ্রামবাসী বলতে পারেননি।
ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২ টার পরে তার পানের বরজে আগুন জ¦লতে দেখে তাকে জানায় গ্রামের লোকজন। পরে গ্রামবাসীর সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্ত আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ৬ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তিন কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলেন। অভিযোগ পেলে আগুন লাগার কারন উদঘাটনে চেষ্টা করবে পুলিশ।











































