।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মামুনুর রশিদ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (১২ মে) সন্ধ্যায় ২৫নং ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বানরগাতী বাজারের সামনে থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইসলাম কমিশনার মোড়ে যেয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, একরামুল কবির মিল্টন,কাজী নজরুল ইসলাম, মাহমুদ আলম বাবু মোড়ল, আব্দুল হালিম, কামরুজ্জামান রুনু, ওহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব, আহসান হাবীব বাবু,আফজাল হোসেন, কাদের মল্লিক, ডাঃ শাহিন আহসান, মোঃ মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর হোসেন,ইসারুল গাজী সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































