Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপি নেতা হেলাল’র সুস্থতা কামনা

খুলনা মহানগর বিএনপি নেতা হেলাল’র সুস্থতা কামনা

25


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল অসুস্থাবস্থায় নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রবিবার (১১ মে) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি নেতা হেলালের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন।


বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

এদিকে রবিবার সন্ধ্যায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক হেলালকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।