Home আঞ্চলিক মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি লিভানা পারভীন গ্রেফতার

মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি লিভানা পারভীন গ্রেফতার

71


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সোয়া ১টায় খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকা থেকে লিভানা পারভীন (৬০) কে গ্রেফতার করেছে। লিভানা পারভীন ৪৮ বিকে মেইন রোডের বাসিন্দা আব্দুর জলিলের স্ত্রী।


মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, লিভানা পারভীনকে খুলনা সদর থানার মামলা নং-২৪, তারিখ-১৮/০৩/২০২৫ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৮/৩৮৫/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।