মোংলা প্রতিনিধি
দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত হলো মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। বুধবার উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ কাউন্সিলে আব্দুল মান্নান হাওলাদার উপজেলা বিএনপির সভাপতি ও আবু হোসেন পনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন কাউন্সিলর তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। আব্দুল মান্নান হাওলাদার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এস,এম ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু হোসেন পনি ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ রুস্তুম আলী পেয়েছেন ১৮৭ ভোট। অন্য দুই প্রার্থী ঝংকার ফকির ২৮ ও মৃধা ফখরুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।
এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রমহান শামিম, বিএনপির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপি আহবায়ক জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক।











































