Home খেলাধুলা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান মারা গেছেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান মারা গেছেন

24


স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লুইস আদোলফো গালভান মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭৭ বছর বয়সে কোর্দোবা শহরে তিনি মারা যান।

গালভান দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোর্দোবার রেইনা ফাবিওলা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এর আগে মার্চ মাসে তিনি কিডনি সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ভাইরাস সংক্রমণের ফলে তার অবস্থার অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়।

এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে গালভান আর্জেন্টিনার রক্ষণভাগের মূল স্তম্ভ ছিলেন। তিনি অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে প্রতিটি ম্যাচে অংশগ্রহণ করেন এবং ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-১ গোলে জয়ী দলের সদস্য ছিলেন।

ক্লাব পর্যায়ে, গালভান তালেরেস দে কোর্দোবা ক্লাবের হয়ে ১৭ বছর খেলেছেন এবং ৫০৩টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই ক্লাবের ইতিহাসে তিনি অন্যতম আইকন হিসেবে বিবেচিত হন।

এদিকে মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং তালেরেস ক্লাব তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

লুইস গালভান ছিলেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।