মোঃ রাজু হাওলাদার।।
লবনচরা থানাধীন মুক্তার হোসেন সড়কের ২ নং গলি মোঃ রায়হান (২২) কর্তৃক ১৪ বছরের চাচাতো শালিকাকে ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় লবনচরা থানাধীন মাথাভাঙ্গায় বসত বাড়ীর শয়ন কক্ষে প্রবেশ করিয়া বিভিন্ন প্রলোভন দেখাইয়া ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করা হয়। জানা যায়, ভুক্তভোগী পিতার মৃত্যুর পর মা হারা ১৪ বছর বয়সী কিশোরী। বর্তমানে ভুক্তভোগী দাদার বাড়ীতে চাচা দের সাথে থাকিয়া লবনচরা ওহাব জুট মিলে চাকুরি করে জীবিকা নির্বাহ করে। ধর্ষক ভুক্তভোগীর চাচাতো বোনের স্বামী। ধর্ষক তাহার শ্বশুর বাড়ীতে ঘর জামাই থাকে। সেই সুবাদে ভুক্তভোগীর সহিত ধর্ষকের ভালো সম্পর্ক ছিল। উক্ত ঘটনার পূর্বে বিভিন্ন সময় ধর্ষক বিভিন্ন কৌশলে ভুক্তভোগীর রুমে প্রবেশ করিয়া বিভিন্ন প্রলোভন দেখাইয়া জোর পূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করত। এমনকি ঘটনার বিষয় কাউকে জানাইলে ভুক্তভোগী কে প্রানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগীর (৫ মার্চ) তার খালাকে জানালে তিনি বাদী হয়ে লবনচোরা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক রায়হান লবনচোরা থানাধীন মোঃ রমজান আলীর পুত্র।
লবণচরা থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, ৬ এপ্রিল শনিবার ভুক্তভোগীর খালা থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করিলে তৎক্ষণিক ফোর্স নিয়ে লবনচোরা থানা দিন পুরাতন পুলিশ ফাঁড়ির এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। ৮ এপ্রিল রবিবার ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়।











































