।। খবর বিজ্ঞপ্তি।।
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে ‘স্বাধীনতা কনসার্ট’। আয়োজক প্রতিষ্ঠান ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ রাজধানী ঢাকা, বিভাগীয় শহর খুলনাসহ চারটি শহরে একযোগে অনুষ্ঠেয় কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। সেই সঙ্গে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (০৭ এপ্রিল) সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বরাত দিয়ে খুলনা বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বনির্ধারিত কনসার্টটি এক দিন পিছিয়ে ১১ এপ্রিল শুক্রবারের পরিবর্তে শনিবার (১২ এপ্রিল) করার সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে। এদিকে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বাধীনতা কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’ এর শৃঙ্খলা কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন বলেছেন, ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১২ এপ্রিল খুলনা, ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
সোমবার (১২ এপ্রিল) খুলনায় অনুষ্ঠিতব্য স্বাধীনতা কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’ সফল করার লক্ষ্যে এক মুলতবি সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফরিদ আহমেদ, ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, একরামুল কবির মিলটন, ইবাদুল হক রুবায়েত, বিপ্লবুর রহমান কুদ্দুস, শফিকুল ইসলাম শফি, মো. আক্কাস আলী, উজ্জ্বল কুমার সাহা, সাইদ হাসান লাভলু, আতাউর রহমান রুনু, আখতারুজ্জামান সজীব তালুকদার, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, শাহ আসিফ হোসেন রিংকু, আব্দুল মান্নান মিস্ত্রি, এম এম জলিল, শেখ আদনান ইসলাম, সেতারা সুলতানা, জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন, মুনতাসির আল মামুন, আহসান মৃধা খোকন প্রমুখ। সভা শুরুর পূর্বে শৃঙ্খলা কমিটি নেতৃবৃন্দ, স্বাধীনতা কনসার্ট এর নির্ধারিত স্থান খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
সভায় মাঠ প্রস্তুতসহ রবিবারের সভায় আলোচনায় আসা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা হয়।
উল্লেখ্য, খুলনা জেলা স্টেডিয়ামে গানে গানে মাতাবেন ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, বাংলা ফাইভ, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, কাগুল, কুঁড়েঘর, বিবর্তনের সদস্যদের পাশাপাশি কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, বালাম, তাহসান খান, কনা, নাসির, পলাশ, জয় শাহরিয়ার, লিজা, রুখসার রহমান ও টুনটুন বাউল প্রমূখ।











































