Home আঞ্চলিক গ্রান্ড প্লাসিড হোটেলের বিরুদ্ধে থানায় জিডি করে নিরাপত্তাহীনতায় ফারুক আকন

গ্রান্ড প্লাসিড হোটেলের বিরুদ্ধে থানায় জিডি করে নিরাপত্তাহীনতায় ফারুক আকন

103


স্টাফ রিপোর্টার
সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগে গ্রান্ড প্লাসিড হোটেলের বিরুদ্ধে থানায় জিডি করে নিরাপত্তা হিনতায় রয়েছেন বাবা মোঃ ফারুক আকন। সাত্তার বিশ্বাস সড়ক নিবাসী শিশুটির বাবা ফারুক আকন জানান, ঈদুল ফিতরের ঠিক ২য় দিন (১ এপ্রিল মঙ্গলবার) রাত ১০ টায় ফালাক তার বাবা মায়ের সাথে খুলনার ময়লাপোতা থেকে শের-এ- বাংলা রোডে অবস্থিত গ্রান্ড প্লাসিড হোটেলে খাবার খেতে যায় শিশুটি। খাবার অর্ডার করে দেরি হওয়ায় সুইমিংপুলে ঘুরতে যায় পরিবারের সকলে।


ওই পুলের রেলিংয়ে জড়ানো ছিলো বিদ্যুতের লাইটিং তার। ফালাক ছবি তুলতে রেলিংয়ে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট এর কারনে ফালাকের ডান হাতের নিচের একাংশ পুরে খত হয়ে যায়। শিশুটির বাবা-মা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে শিশুটি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তিনি খুলনা সদর থানায় হাজির হইয়া হোটেল দা গ্রান্ড প্লাসিড এর নামে একখানা সাধারণ ডায়েরী করেন। যাহার তারিখ- ০৩ এপ্রিল ২৫। জিডি নং- ১৬২।


কিন্তু জিডি করার পর থেকেই হোটেল কর্তৃপক্ষের হয়ে সাবেক বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু তাকে ফোনে জিডি তুলের নেওয়ার জন্য নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তা হিনতায় ভুগছেন।


তিনি আরো বলেন, হোটেল কর্তৃপক্ষের উদাসিনতার কারনে আমার পাঁচ বছরের শিশু ফালাক আহত হয়েছে। তার প্রতিকার চেতে গিয়ে এখন হোটেল কর্তৃপক্ষের লোকের হুমকি ধামকির শিকার হচ্ছি। আমি এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি।