তাঁতীদল, সিটি কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে উল্লেখ করে
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ড. ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাইতো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না এমনটা মেনে নেওয়া যাবে না।
কনিবার (২৯ মার্চ) কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে তাঁতীদলের উদ্যোগে ও সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা কোন ষড়যন্ত্র করতে পারবে না।
ডবশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে। তিনি বলেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে এমন ধোয়াশা বক্তব্য দেশের মানুষ শুনতে চায় না। অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষনা করতে হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।

তাঁতীদল: শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগর শাখার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোহাম্মদ আবু সাঈদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানার বিএনপি’র সভাপতি কে.এম. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, মহানগর শ্রমিকদলের আহবায়ক মুজিবুর রহমান, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টিপু, ২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা বিএনপি’র নেতা আলতাফ খান, খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক, এ্যাডঃ মোঃ আসলাম হোসেন, নুরুল আমিন নান্নু, মোঃ আলমগীর হোসেন রাজা, ডা. হালিম মোড়ল, হুমায়ুন কবীর, দেলোয়ার মাতুব্বর, শেখ হাবিবুর রহমান, রবিউল ইসলাম রবি, আলিমুজ্জামান রানা, মোঃ হাবিবুর রহমান, মোস্তাফিজুল রহমান বাচ্চু, বেল্লাহ হোসেন, আক্তার হোসেন সুজা, আল-আমিন, সরওয়ার হোসেন, ওয়াসিম রোজা, মোস্তফা শেখ, শেখ আলী আকবর, আরমান শেখ, শাহা আলম, মসিউর রহমান মশু, নাজমুল হোসাইন, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মোঃ সাজু হোসেন প্রমুখ।

সিটি কলেজ ছাত্রদল: সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সিটি কলেজের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ছাত্রদল নেতা এবাদুল হক রুবায়েত, আসাদুজ্জামান আসাদ, মঈন জমাদ্দার, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, অজিজা খানম এলিজা, আব্দুল আজিজ, মশিউর রহমান যাদু, মিজানুর রহমান মিলটন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মিজানুর রশিদ, আব্দুল্লাহেল কাফি সখা, আলমগীর হোসেন লালন, শাহিন মল্লিক রাজু প্রমূখ। সভাপতিত্ব করেন সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ, পরিচালনা করেন আরিফ মোল্লা তুর্য।

ঈদ উপহার সামগ্রী বিতরণ: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পক্ষ থেকে শনিবার বেলা ২টায় লায়ন্স স্কুল মিলনায়তনে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি। এসময় উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহিন, জাকির ইকবাল বাপ্পি, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু। স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল ফরাজীর সৌজন্যে অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।










































