স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর পশ্চিম বানিয়াখামার ক্রস রোড আন্দির পুকুরের পাশে শান্তদের বাড়ীর ভাড়াটিয়া কবির খাঁন এর ছেলে মো. ইব্রাহীম খাঁন ওরফে ইকবাল (২৫), খালিশপুর দূর্বার সংঘ কাবের পাশে শওকত পুলিশের বাড়ীর ভাড়াটিয়া ছাবীর আলীর ছেলে মো. আকরাম হোসেন (২৮), ১৫, ইসলামপুর বাইলেন বিলাসী গলির মৃত. আব্দুল মজিদ শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৪৭) ও মৃত. আমজাদ হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার (৩৭) ও সোনাডাঙ্গা নবপল্লী বকুল বাগান লেন জামাল এর বাড়ীর ভাড়াটিয়া মোতালেব ফকির এর ছেলে মো. মিরাজুল ইসলাম ফকির ওরফে মিরাজ (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪৮ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































