Home খেলাধুলা বেশিরভাগ ক্লাব বিদেশির পক্ষে

বেশিরভাগ ক্লাব বিদেশির পক্ষে

19

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটির সর্বশেষ সভায় বেশিরভাগ কাব প্রস্তাব রেখেছিল, আগামী মৌসুম যেন বিদেশি খেলোয়াড় না রাখা হয়। কাবগুলোর এহেন প্রস্তাবে অবাক হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। সাবেক ফুটবলার কায়সার হামিদ তো ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘বিদেশি না থাকলে কে খেলা দেখবে?’
এখন বিদেশি ছাড়া লিগ মানেই ম্যাড়মেড়ে। কাবগুলোর বিদেশিহীন প্রস্তাবনাকে অনেকে উল্লেখ করেছিলেন মতিভ্রম হিসেবে। তবে লিগ কমিটি আরেকটু ভেবেচিন্তে সিন্ধান্ত নেয়ার জন্য কাবগুলোর কাছে লিখিত প্রস্তাবনা চেয়েছিল। বুধবার ছিল প্রস্তাবনা পাঠানোর শেষ দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ কাবের মধ্যে ৯টি নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রস্তাব পাঠিয়েছে লিগ কমিটিতে। মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল বৃহস্পতিবারের মধ্যে তাদের মতামত পাঠাবে বলে জানা গেছে। যে ৯টি কাব লিখিত প্রস্তাবনা দিয়েছে, তাদের মধ্যে বিদেশিবিহীন লিগ চেয়েছে দুটি দল সাইফ স্পোর্টিং কাব ও উত্তর বারিধারা কাব। বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ এসসি ও রহমতগঞ্জ বিদেশিসহই লিগ চেয়েছে লিখিত প্রস্তাবে। তবে কোটার বিষয়ে কাবগুলো দিয়েছে ভিন্ন ভিন্ন মত।
যে কাবগুলো লিখিত প্রস্তাবে এখন বিদেশিসহ লিগ চাচ্ছে তাদের মধ্যে অনেক কাবই লিগ কমিটির সর্বশেষ সভায় স্থানীয়দের নিয়ে নতুন মৌসুম শুরুর কথা বলেছিল। যে চারটি কাব এখনো প্রস্তাবনা দেয়নি, তাদের মধ্যে মোহামেডান ও শেখ জামাল বিদেশিসহ লিগের বিপক্ষে। আবাহনী আগের সভায় বলেছিল যে, সিদ্ধান্ত হলে মেনে নেবে। চট্টগ্রাম আবাহনী কি করবে সেটা বোঝা যাবে প্রস্তাবনা দেয়ার পর। শেষ পর্যন্ত কয়জনের কোটা হয়, সেটাই দেখার। এএফসি কাপের কারণে একজন এশিয়ানসহ ৪ বিদেশির কোটা হওয়ার সম্ভাবনাই বেশি।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাচক মিজহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক দলে মাহমুদউল্লাহ’র অন্তর্ভুক্তি কিছুটা চমক হয়েই এসেছে। কারণ এর আগে জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে বলেছিল টিম ম্যানেজমেন্ট। এমনকি টেস্ট ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি তার। এদিকে প্রাথমিক দলে ডাক পাওয়া মোস্তাফিজও টেস্টে অনিয়মিত সদস্য। লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই এই বাঁহাতি পেসারেরও। ২৭ সদস্যের দলে ৯ পেসারের মধ্যে তিনি একজন। দলে আছে ৪ স্পিনারও। তবে সফরের আগে এই স্কোয়াডের আকার কমে ২০ জনে দাঁড়াবে। আপাতত খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছে বিসিবি।
গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে শুরুতে স্বাগতিকদের হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে ২টি তিনদিনের ম্যাচ খেলবে মূল দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ এইচপি দল। ১৮ অক্টোবর থেকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলার কথা টাইগারদের। এরপর টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে।
বাংলাদেশের প্রাথমিক দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সাইফুদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ, হাসান মাহমুদ।

করোনায় এবার এএফসি কাপ বাতিল

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেলো চলতি বছরের এশিয়ার দ্বিতীয় সারির ফুটবল প্রতিযোগিতার এএফসি কাপের আসর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
এর আগে গত মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয় এএফসি কাপ। তবে ফের শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু জটিলতার কারণে আসর বাতিল হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই আশঙ্কায় সত্যি হলো। অনলাইনে এক নির্বাহী সিদ্ধান্ত হয়, চলতি বছরের এএফসির আসর বাতিল করার।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, ‘করোনা ভাইরাসের কারণে ও ভেন্যু জটিলতার পরিপ্রেক্ষিতে নির্বাহী কমিটি রাজি হয়েছে ২০২০ সালের এএফসির আন্তঃঅঞ্চলের আসর বাতিল করার। ’

স্বাস্থ্য অধিদপ্তরের উত্তরের অপেক্ষায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফররের জন্য জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন গত ১৯ জুলাই থেকে। যদিও সেই সময়টায় টাইগারদের শ্রীলঙ্কা সফরটা স্থগিত ছিল।
কিন্তু পরে যখন এই সফর নিশ্চিত করা হলো তখন ব্যক্তিগত অনুশীলন পরিণত হলো লঙ্কা সফরের প্রস্তুতি। ক্রিকেটাররা কোচিং স্টাফ ছাড়াই অনুশীলন করছেন। বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরলেও এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি। তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে, যেন করোনা টেস্টে নেগেটিভ কোচিং স্টাফরা ১৪ দিনের কোয়ারেন্টিনে না থেকে অনুশীলনের যোগ দিতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘদিন কোচিং স্টাফ ছাড়াই অনুশীলন করছেন ক্রিকেটাররা। তাই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে যাতে কোনো রকম ঘাটতি না থাকে সে জন্যই বিসিবি স্বাস্থ্য অধিদপপ্তরের কাছে এই আবেদন করেছে।

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনার তিন ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপের অনিশ্চয়তার মধ্যেই ঢাকায় পৌঁছে গেলেন বসুন্ধরা কিংসের ব্রাজিল ও আর্জেন্টিনার তিন ফুটবলার। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাতার এয়ার ওয়েজের একটি ফাইটে ঢাকায় এসেছেন পেলে-ম্যারাডোনার দেশের এই তিনজন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলের রবিনহো ও ফার্নান্দেজ এবং আর্জেন্টিনার হার্নান বার্কোসকে অভ্যর্থনা জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। তিন ফুটবলারের মধ্যে আর্জেন্টিনার হার্নান বার্কোস এর আগে এএফসি কাপের একটি ম্যাচ খেলে গেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মেসির সাবেক এই সতীর্থ মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে একাই চার গোল করেছিলেন। বসুন্ধরা কিংস জিতেছিল ৫-১ গোলে। ব্রাজিলের আজেভেদো রবসন রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ প্রথমবারের মতো বাংলাদেশে আসলেন। এএফসি কাপ সামনে রেখে নেইমারের দেশের দুই ফুটবলারকে দলভূক্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

আইপিএলের বিরুদ্ধে চুরির অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে এবারের আইপিএলটি একটা সময় বাতিলের সম্ভাবনাও দেখা দিয়েছিল। তবে সব শঙ্কাকে পাশ কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।
মাত্র কয়েকদিন বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের তেরতম আসর। সবকিছুর জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এবারের আসরের থিম সংও। কিন্তু সেই গান ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, টুর্নামেন্ট শুরুর আগেই। আইপিএলের থিম সংটি চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন র‌্যাপার কৃষ্ণা কাউল। কৃষ্ণার দাবি, চলতি বছরের আইপিএলের থিম সং নকল করা হয়েছে তার ২০১৭ সালের গান ‘দেখ কৌন আয়া ওয়াপস’ থেকে।

দক্ষিণ আফ্রিকায় নতুন দায়িত্বে ম্যাকেঞ্জি

ক্রীড়া প্রতিবেদক

পারিবারিক কারণে গত মাসে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের চাকরি ছেড়েছেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকায় থেকে যেতে চাইলেও তাকে বেশি দিন খালি হাতে বসে থাকতে হলো না। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানকেই হাইপারফরম্যান্স বিভাগের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
এই দায়িত্বের ফলে ম্যাকেঞ্জি ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল ও একাডেমির অধীনে দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথের চাওয়াতেই ম্যাকেঞ্জি নতুন এই দায়িত্ব পেয়েছেন। এর ফলে ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হলেন। ২০১৬ সালে এক বছর রাসেল ডমিঙ্গোর অধীনেও তিনি কাজ করেছেন।

সুইডেনের হেড কোচ জন্টি রোডস

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সুইডেন ক্রিকেট ফেডারেশন। যে পরিকল্পনা বাস্তবায়নে কিংবদন্তি কাউকেই প্রয়োজন। সেই গুরু দায়িত্বটি দেওয়া হয়েছে ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডসকে। তাকে সুইডেন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, জুনিয়র ক্রিকেট ও হাইপারফরম্যান্স বিভাগে বিশাল বিনিয়োগের অংশ হিসেবেই এই পদক্ষেপ তারা নিয়েছে। অবশ্য সুইডেনের এমন পরিকল্পনা নেওয়ার কারণও আছে। দেশটিতে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল খেলা হিসেবে স্থান করে নিয়েছে ক্রিকেট। গত দুই বছরে অংশগ্রহণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩০০ শতাংশ। আর এই কারণেই রোডসের মতো একজনকে তারা নিয়োগ দিয়েছেন।

সেমিতে সেরেনা-আজারেঙ্কা মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

২৪টি মেজর জিতে মার্গারেট কোর্টকে ছুঁতে সেরেনার সামনে রইল আর দুটি হার্ডলস। বুধবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার সেতানা পিরোঙ্কোভাকে হারিয়ে ফাশিং মেডোর সেমিফাইনালে পৌঁছে যান তিনি। ফাইনালে ‘সুপার মম’সেরেনা মুখোমুখি হবেন আরেক ‘সুপার মম’ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। যিনি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের এলিস মার্টেন্সকে উড়িয়ে দেন স্ট্রেট সেটে।
সবমিলিয়ে ২০২০ ইউএস ওপেনে নারীদের সেমিফাইনাল যেন ২০১২ এবং ২০১৩ ফাইনালের পুনরাবৃত্তি। অতীতে দুটি ক্ষেত্রেই যদিও সেরেনার কাছে নতিস্বীকার করতে হয়েছিল আজারেঙ্কাকে। বুধবার কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরুতে একটু নড়বড়ে ছিলেন ৬ বারের ইউএস ওপেন জয়ী সেরেনা। প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে পিছিয়েও পড়েছিলেন কিংবদন্তি। কিন্তু প্রথম সেট হারের পর সেরেনার প্রত্যাবর্তনের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেননি পিরোঙ্কোভা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সোয়া ছয়টায় আর্থার অ্যাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন সেরেনা-আজারেঙ্কা।

ইউএস ওপেনের শেষ চারে মেদভেদেভ

ক্রীড়া প্রতিবেদক

রজার ফেদেরার-রাফায়েল নাদাল নেই। বহিষ্কৃত হয়েছেন নোভাক জোকোভিচ। এমতাবস্থায় টেনিসপ্রেমীরা ২০২০ ইউএস ওপেনের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বাজি ধরছেন রাশিয়ার দানিল মেদভেদেভের হয়ে। আর সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তাঁর হয়ে কেন বাজি ধরছে বিশেষজ্ঞ মহল, কোয়ার্টারে ফের একবার বুঝিয়ে দিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই মেদভেদেভ।
কোনও সেট না খুঁইয়ে পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টারের লড়াইয়েও ছেলেবেলার বন্ধু আন্দ্রে রুবলেভকেও কোনও সেট না দিয়ে জয় তুলে নিলেন দানিল। ২০০৭ ফরাসি ওপেনের পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল সাক্ষী থাকল দুই রাশিয়ানের লড়াইয়ের। বন্ধু রুবলেভকে স্ট্রেট সেটে হারালেও প্রথম এবং তৃতীয় সেট গড়াল ট্রাইব্রেকার অবধি। মেদভেদেভের পক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ফল ৭-৬ (৬), ৬-৩, ৭-৬ (৫)। কাল শনিবার মেদভেদেভের বিরুদ্ধে সেমিতে মুখোমুখি হবেন তিনি। অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তা এবং জার্মানির আলেকজান্ডার জেরেভ।

সরল চ্যাম্পিয়নস লিগের ড্র

ক্রীড়া প্রতিবেদক

করোনা উদ্বেগের মধ্যে প্রোটোকল ভেঙে নতুন করে বিপদ ডেকে আনতে রাজি নয় ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। আর সে কারণেই আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান এথেন্স থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল উয়েফা। এথেন্স থেকে সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ড্র’য়ের অনুষ্ঠান সুইজারল্যান্ডের নিয়ঁতে নিজেদের হেডকোয়ার্টারে সরিয়ে নিয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি।
অন্যান্য বছর অতিথি সমাগমে বিশেষ কোনও ভেন্যুকে বাছাই করে চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষণা করে থাকে উয়েফা। এবছরও তেমনই প্রাথমিকভাবে গ্রীসের রাজধানী শহর এথেন্সকে সেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল তারা। কিন্তু করোনা উদ্বেগের কথা মাথায় রেখে অতিথি সমাগমের বিষয়টি সম্প্রতি মাথা থেকে ঝেড়ে ফেলে উয়েফা। অতিথি অর্থাৎ বিভিন্ন কাবের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগ ড্র অনুষ্ঠানটি আয়োজিত হবে উয়েফার হেডকোয়ার্টারে আগামী ১ অক্টোবর। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়। একইদিনে ওই একই ভেন্যুতে ঘোষিত হবে আসন্ন মৌসুমে ইউরোপা লিগের ড্রও। গ্রীসের স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই গোটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশেষে সতীর্থদের সঙ্গে মাঠে মেসি

ক্রীড়া প্রতিবেদক

অনেক নাটকের পর তিনি যে বার্সেলোনাতেই থাকছেন সেটা নিশ্চিত হয়েছে দিন কয়েক আগেই। এরপর কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ হয়েছেন। এমন কি ব্যক্তিগত অনুশীলনেও নাম লেখিয়েছিলেন লিওনেল মেসি। অবশেষে সতীর্থদের সঙ্গে মাঠে দেখা মিলল বার্সার এই কিংবদন্তি ফুটবলারকে।
গত সোমবার প্রথমে অনুশীলন শুরু করেন মেসি। কিন্তু করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রি-সিজন ট্রেনিংয়ের প্রথম দু’দিন নিভৃতে ফিটনেস ট্রেনিং আর হালকা অনুশীলন করতে হয়েছে তাকে। সেই পালা শেষে বুধবার প্রি-সিজন ক্যাম্পে প্রথমবারের জন্য কাতালান কাবটির অন্য সতীর্থের সঙ্গে অনুশীলন করার অনুমতি পেয়েছিলেন এই মহাতারকা। আর এটিই ছিল নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে কিং মেসির প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন। সতীর্থ ফিলিপ কুতিনহো, ফ্রেঙ্কি দি জং, আনসু ফাতিদের সঙ্গে প্রথম দিনের স্কোয়াড অনুশীলনে বেশ হাসি-খুশি মেজাজে দেখা গেল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারটিকে। পেশাদার ফুটবলার বলে কথা। অভিমান আর কতদিন জিইয়ে রাখা যায়।

লা লিগার সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

লা লিগা শুরুর দিনক্ষণ পিছিয়ে গেল। আগামী আসরের প্রথম ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে গ্রানাদা-আথলেতিক বিলবাও ম্যাচটি শুক্রবারের পরিবর্তে মাঠে গড়াবে শনিবার।
সপ্তাহের শুক্র ও সোমবার ম্যাচ আয়োজনের ওপর স্প্যানিশ সকার ফেডারেশন বিধিনিষেধ জারি করায় বৃহস্পতিবার ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় লা লিগা। নতুন সূচিতে ম্যাচটি হবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এইবার-সেল্তা ভিগো ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার এবারের মৌসুম। একই কারণে আলাভেস-রিয়াল বেতিস ম্যাচটি হবে রোববার। আগের সূচিতে ম্যাচটি হওয়ার কথা ছিল সোমবার। শুক্র ও সোমবার ম্যাচ হওয়া নিয়ে লা লিগা ও দেশটির ফেডারেশনের মধ্যে অনেক আগে থেকেই মতবিরোধ রয়েছে।