Home আঞ্চলিক শৈলকুপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

শৈলকুপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

9


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা দখল করা নিয়ে মধ্যরাতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রাম এ সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মধ্যরাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছেন একই গ্রামের সেলিম শাহ । তবে ৬ই আগস্ট ওই গ্রামের আমিরুল ইসলাম ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে আগেও কয়েক একদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থক চাঁদ ও মোজামকে মার ধর করে। এই ঘটনা নিয়ে শনিবার রাতে সেলিমের সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়। এরই জের ধরে দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় রাশেদ শাহ, জানারুল শাহ, মশিউর মন্ডল, আনোয়ার সদ্দার, মোয়াজ্জেম শাহ, ঝন্টু মোল্যা, রিগান খাঁ, সোহান মন্ডল, মনিরুল মোল্যা, রাজন খাঁ, আজিজুল মন্ডল, মিন্টু মন্ডল, সাহেব আলী, সাদ্দাম, হোসেন, হাসিব শেখ ও মানফুল শেখসহ ৩০ ব্যক্তি আহত হন।
বালাপাড়া গ্রামে সেলিম শাহ জানান, বাবা দাদার আমল থেকে সরকারি বন্দোবস্তের ২ একর ৭৫ শতক জমি ভোগদখল করে আসছি। এই বন্দোবস্তের জমি একই গ্রামের আমিরুল ইসলাম ৬ আগষ্টের পর তার জমির সম্মুখভাগে হওয়ায় জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
অভিযোগ অস্বীকার করে আমিরুল ইসলাম বলেন, সরকারি বন্দোবস্তের জমিটা তার দালিলিক সম্পত্তির সামনে। এ জমিটা দীর্ঘ বছর ধরে তারাই ভোগদখল করে আসছে। মাঝে মাঝে সেলিম শাহ দখলের চেষ্টা করে এবং সংঘর্ষের ঘটনা ঘটায়।
সংঘর্ষ নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, জমি নিয়ে বিরোধে শৈলকুপা মির্জাপুর ইউনিয়নে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছে।