Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

20
হলুদ পাপড়ি মেলে মুখ তুলে চেয়েছে সূর্যমুখী ফুল

দু’নেতার বিবাদে খুলনায় বৈষম্যবিরোধী চাঁদাবাজির গোমরফাঁস

স্টাফ রিপোর্টার
খুলনায় চাঁদাবাজির ভাগ নিয়ে বিবাদের জের ধরে মুখোমুখি অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দুই নেতা। এর মধ্যে মহানগর সদস্য সচিবের জহুরুল তানভীরের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে নেতাকর্মীদের একটি অংশ। এর জের ধরে ওই গ্রুপের ৪ জনকে বহিষ্কার করেছে তানভীর অনুসারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আওয়ামী লীগ নেতার বাড়িতে হানা দিয়ে মব তৈরি করে টাকা হাতিয়ে নিচ্ছিলো কিছু যুবক। বিষয়টি সবাই জানলেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি কেউ। সেই টাকা নিয়ে দুই গ্রুপের বিবাদে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে।
গত ৬ মার্চ দুপুরে জহুরুল তানভীরের চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শেষে মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ওরফে রাব্বি বলেন, সংগঠনের ব্যানার ব্যবহার করে তানভীর সুজুকি শোরুম থেকে ৫ লাখ টাকা, বাণিজ্য মেলা থেকে ৩ লাখ টাকা চাঁদা নিয়েছে। গত ২ দিন আগে বাগমারা আওয়ামী লীগ নেতা আলী আকবরকে ছাত্র আটক করে পুলিশে দিতে গেলে তানভীর তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে। দিঘলিয়ায় ইটভাটা দখল করে তানভীরের বাবা ১৭ লাখ টাকা নিয়েছে। এই সব কিছুর কল রেকর্ড রয়েছে। আমরা সংগঠনের ব্যানারকে চাঁদাবাজিতে ব্যবহার হতে দিতে পারি না।
মানববন্ধন করার প্রতিবাদে ৬ মার্চ রাতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তানভীরের অনুসারীরা। পরে মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন ওরফে রাব্বি ও সংগঠক সাফওয়ান ইফাজকে রাতে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে জহুরুল তানভীর বলেন, রাব্বীসহ অন্যরা সিটি কলেজের সাবেক ভিপি বি এম মহিলের শ্বশুর বাড়ি গিয়ে চাঁদা চায়। তারা খুলনার স্থানীয় হওয়ায় বিষয়টি সবাইকে জানায়, তখন আমি পরিবারটির কাছ থেকে চাঁদা নিতে নিষেধ করি। এতেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয় অপপ্রচার চালাতে শুরু করেছে। মূলত এরাই সংগঠনের নাম ব্যবহার করে জমি দখল, অফিসে গিয়ে মব তৈরি করে চাঁদাবাজি করছে। ভালোভাবে খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
তানভীরের বক্তব্য সূত্র ধরে খোঁজ নিয়ে দেখা যায়, গত ২৭ ফেব্রুয়ারি আশিক, আবদুল্লাহ ও রাব্বী মোংলা বন্দরের সিএন্ডএফ এজেন্ট এস এম এন্টারপ্রাইজের কার্যালয়ে গিয়ে ভবনে গিয়ে বিশৃংখলা তৈরি করে। তারা ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে ৩ মার্চ বিকালে আবার গিয়ে কেয়ারটেকারকে পুলিশে তুলে দেওয়ার জন্য টানাহেচড়া করে।
কেয়ারটেকার মনির হোসেন বলেন, ওদের হাত পা ধরে ২৫ হাজার টাকা দিয়ে ছাড়া পেয়েছি। আশিক, আবদুল্লাহ ও রাব্বী টাকা নেয়ার সময় উপস্থিত ছিল।
সম্প্রতি খুলনা বিশ^বিদ্যালয়ের পেছনে হল রোডে এক বাড়িতে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয় রাব্বির নেতৃত্বে একদল যুবক। পরে এলাকাবাসী ও বিশ^বিদ্যালয়ের ছেলেরা এসে হস্তক্ষেপ করলে রাব্বী চলে যায়।
এ ব্যাপারে রাকিব হাসান সুজন ওরফে রাব্বি বলেন, সিএন্ডএফ ব্যবসায়ী সুলতান খানের ছাত্রদের ওপর হামলাকারীদের অর্থ সহায়তা দিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। শাহরিয়ার-তানভীর আমরা মিলে ভবনে তালা ঝুলিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তানভীর ভবনে দ্বিতীয় তলা তার নামে লিখে নিতে চেষ্টা করে। আমরা গিয়ে সেটা বন্ধ করেছি। কারও কাছে টাকা দাবি করা হয়নি। উল্টো নৌপরিবহন ব্যবসায়ীদের অফিসে অফিসে লোক পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা হাতিয়েছে তানভীর ও আজাদ।
তাদের কথার সূত্র ধরে নৌপরিবহন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫/৭ দিন ধরে বিভিন্ন ব্যবসায়ীদের অফিসে গিয়ে মব তৈরি করে সবাইকে নাজেহাল করছে একদল ছাত্র। তারা তানভীর ও আজাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলতে ব্যবসায়ীদের চাপ দিচ্ছেন। কয়েকজন ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলে রক্ষা পেয়েছেন। অবশ্য তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র জানায়, এক সময় নগর সদস্য সচিব জহুরুল তানভীরের শিষ্য ছিল আশিক, সৈয়দ আবদুল্লাহ ও রাব্বি। বাণিজ্য মেলাসহ বিভিন্ন জায়গায় তাদের পাঠিয়েই টাকা আদায় করেছে তানভীর, আজাদসহ অন্যরা। এই ভাগ নিয়েই নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর একে অন্যের সংগঠিত অপরাধগুলো প্রকাশ করতে শুরু করে।
সার্বিক বিষয় নিয়ে সংগঠনের খুলনা মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার বলেন, সংগঠনের শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শুক্রবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, যদি কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করেন, তাহলে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আলোচিত শিশু ধর্ষণ মামলার এজাহারে লোমহর্ষক বর্ণনা
ঢাকা অফিস
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন।
শনিবার (৮ মার্চ) বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বিকেল ৩টার দিকে মামলা রেকর্ড করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর হিঠু শেখ। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি।
এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি।
রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায়, তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। কিন্তু বড় বোন মনে করে, শিশুটি ঘুমের মধ্যে আবোলতাবোল বকছে। এরপর সকাল ৬টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই (বোনের স্বামী) দরজা খুলে দিলে তার বাবা (শ্বশুর) তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যান।
আরো বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান।
এদিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম।
তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী শিশুটিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) রাতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় মেয়েটি।

কয়রায় অবৈধ দখলের কবল থেকে মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ১০ বছর পর ফ্যাসিস্টদের কবল থেকে মৎস্য ঘের ফিরে পেলেন শফিকুল ইসলাম। জানা গেছে, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোড়লের ছেলে শফিকুল ইসলামের জমিতে লিখিত এওয়াজ মুলে বিগত ১০ বছর মৎস্য ঘের করতেন একই গ্রামের সুবোধ চন্দ্র সানার ছেলে প্রকাশ চন্দ্র সানা। দীর্ঘদিন এওয়াজ মুলে ঘের করার পর ২০১৫ সালে এওয়াজ না মেনে প্রকাশ চন্দ্র সানা ফ্যাসিস্টদের দোসর আ’লীগের ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের দিয়ে শফিকুল ইসলামের মৎস্য ঘের মাছসহ দখল করে নেয়। আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভিক রাখকে বিষয়টি নিয়ে দুপক্ষকে নিয়ে থানায় বসাবসি হয়। এবং সিদ্ধান্ত হয় যার জমি যেখানে সেখানে তিনি ভোগ দখল করবে। এ ব্যাপারে প্রকাশ চন্দ্র সানা বলেন, এওয়াজ মুলে মৎস্য ঘের ছিলো সত্য কিন্তু, এওয়াজের যে জমি তার দাগ খতিয়ান ভিন্ন।
শফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালিন আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার মৎস্য ঘেরের মাছসহ স্থানীয় প্রকাশ চন্দ্র ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাদের দিয়ে দখল করে নেয়। আল্লাহতালার অশেষ রহমতে আমি আমার মৎস্য ফিরে পেয়েছি।

রমজানে ফলের বাজারে উত্তাপ
দাকোপ প্রতিনিধি
রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মাল্টা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ২০-৫০ টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মধ্যে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন হয় ফলের। তাই এ সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদারসহ অনেকের কাছেই এখন দুঃসাধ্য হয়ে উঠছে রকমারি ফল। খুলনাসহ দাকোপের প্রতিটি বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। চীনা কমলা ৩২০, কালো আঙুর ৪৫০, আনার আকার ভেদে ৪৫০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা এলাকাভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে ৬০, পেয়ারা ১২০ থেকে দেড়শো আর পেঁপে ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। ক্রেতারা বলেছেন, সব ফলের দাম বেড়েছে। মধ্যবিত্ত-নিম্নবিত্তের মানুষরা ফলের কাছে যেতে সাহস পাচ্ছে না।
রমজানের সপ্তম দিনেও বাজারের ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খুচরা পর্যায়ে বিদেশি ফলের দাম বেড়েছে। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্কারোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুণতে হচ্ছে ক্রেতাদের। এমন দাবি করছেন বিক্রেতারা। ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম জানান, একদিকে ডলারের দাম বেশি। শুল্কায়নের ক্ষেত্রেও কিছু জটিলতা আছে। বাজারে এসবের প্রভাব পড়েছে। এর মধ্যে অন্তর্র্বতী সরকার একদফা শুল্ক-ভ্যাট বাড়িয়েছে। বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। বিক্রেতারা বলছেন, আমদানিতে খরচ বেশি হওয়ায় দাম বেড়েছে। একই সঙ্গে রোজায় সবাই কমবেশি ফল কেনেন। ফলে চহিদার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়।দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ২০০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের।
এদিকে এলাকার সুশীল সমাজ বলেন, বাজার ব্যবস্থাপনায় যে টাস্কফোর্স রয়েছে , তারা কিন্তু গ্রাম থেকে জেলা সদর পর্যায়ে কাজ করছে। এ টাস্কফোর্স পণ্যের দাম নিয়ে বাজারে মনিটরিং করতে পারেন। যেখানে অযৌক্তিকভাবে দাম বেড়ে যাওয়া চোখে পড়বে সেখানে অভিযান চালাতে হবে। প্রতিবছর রোজার আগে আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা, সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম।

আদালতের নির্দেশনা উপেক্ষা করে চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টা; থানায় অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হিন্দু সম্প্রদায়ের দখলীয় চিংড়ি ঘেরের জমিতে বাঁধ ও বাসা বেঁধে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার থানায় সাধারণ ডায়রী করেছে। পুলিশ ঘটনা স্থলে পৌছে প্রতিপক্ষদের বাসা বাঁধা বন্ধ করে দিয়েছে।
জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের ঢেমসাখালী মৌজায় বন্দোবস্তকৃত খাস জমি নিয়ে উত্তর খড়িয়ার নির্মল চন্দ্র গাইন ও আলমতলার মৃতঃ আব্দুল হাকিম সানার ছেলে মোফাজ্জল হক মন্টু গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে প্রতিপক্ষরা চিংড়ি ঘেরে ঢুকে বাঁধ কেটে বাসা তৈরী করতে থাকে। চিংড়ি ঘের মালিক নির্মল চন্দ্র গাইন পাইকগাছা থানাকে জানালে থানার উপ-পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেয়।
উল্লেখ্য এ নিয়ে নির্মল গাইন ইতোপুর্বে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিপক্ষ আঃ হাকিম সানা দিংদের বিরুদ্ধে দেওয়ানী-২৪/২৪ মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত নালিশী জমিতে স্থিতিবস্থা জারী করে নির্দেশনা দেন, নিস্পত্তি না হওয়া পর্যন্ত বাদী ও বিবাদী’কে যার-যার অবস্থানে স্থীর থাকবেন এবং কোন পক্ষই কোন স্থাপনা নির্মান করতে পারবে না। আদালত একই সাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ’কে নির্দেশ প্রদান করেন। নির্মল গাইন আরো অভিযোগ করেন আদালতের নির্দেশনা অমান্য করে গত ৩ মার্চ ভোরে আঃ হাকিমের ছেলেরা বহিরাগত লোকজন নিয়ে আমার চিংড়ি ঘেরের জমিতে বাঁধ দিয়ে দখল চেষ্টা চালায়। বাঁধা দিলে ওরা ক্ষিপ্ত হয়ে গলাধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন। এ ঘটনায় নির্মল গাইনের ছেলে জগবন্ধু গাইন বাদী হয়ে হাকিম সানার দু’ছেলে মোফাজ্জল হক মন্টু ও ওমর আলী গংদের বিরুদ্ধে থানায় জিডি করে।তবে মন্টু সানা গংরা হুমকি-ধমকির কথা অস্বীকার করে তাদের জমিতে বাসা বাঁধার কথা স্বীকার করেন।এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, কোন পক্ষ আদালতের নির্দেশনা উপেক্ষা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
মিথ্যা তথ্য পরিবেশন করে হয়রানি এবং স্থানীয় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টার বিরুদ্ধে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব অডিটোরিয়ামে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম এই সংবাদ সম্মেলন পাঠ করেন। হাওলাদার জাহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাওলাদার কেরামত আলীর পুত্র।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এক রাতেই মল্লিকের বেড় ইউনিয়নের ২৭ টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং এক মাস যাবত লুটপাট চলে ওই ইউনিয়নে। খুলনার সাবেক মেয়র ও বাগেরহাট – ৩ আসনের সাবেক এমপি তালুকদার আব্দুল খালেক ও হাবিবুন নাহারের বাড়ি ওই এলাকায় হওয়ায় বিএনপি জামাতের কোন নেতাকর্মী ওই এলাকায় বসবাস করতে পারে নাই। হামলা করে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে এলাকা ছাড়া করেছে।
৫ই আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একদল সুবিধাবাদী দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কায়দায় দলের পদ পদবী, মৎস্য খামার এবং অন্যের সম্পত্তি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা তথ্য পরিবেশন করছে। ওয়ার্ড নির্বাচনে পরাজিত হয়ে তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে সেই সাথে আমাদের বিরুদ্ধেও মিথ্যাচার করছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রামপাল মংলার গণমানুষের নেতা মানবিক পুরুষ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা বাজে মন্তব্য করেছে। ফরিদ বাহিনী কিংবা ফরিদ গ্র”প বলে তারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের মত একজন জনপ্রিয় ও পরিুছন্ন রাজনীতিবিদের নাম জড়িয়ে বাগেরহাট প্রেসক্লাবেও অপপ্রচার চালিয়েছে। প্রকৃতপক্ষে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভোজপোতিয়া ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন শেখ একজন সন্ত্রাসী, ওই ইউনিয়নে তার সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার কর্মকাণ্ডে ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। সে বিএনপি-র নাম ভাঙিয়ে চল্লিশ এর অধিক ঘের দখল করেছে। বিএনপি’র একজন মাঠের কর্মী হিসেবে হাওলাদার জাহিদুল ইসলাম আলামিন শেখকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। আলামিন শেখ ছাড়াও বিএনপি নেতা আলিম হাওলাদার অ্যাডভোকেট হুমায়ুন কবির, জাহিদুর রহমান টুকু, হালিম হাওলাদার, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদারের নামে বিএনপির নাম ভাঙিয়ে বহিরাগতদের দিয়ে মল্লিকের বেড় ইউনিয়নে অশান্তির সৃষ্টি করতে চান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, মিথ্যা ও অপপ্রচার করে ইউনিয়নকে অশান্তি করে তুলবেন না। আমরা এলাকায় সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। আগামীতে কোন ধরনের মিথ্যা তথ্য কিংবা অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে জেলা বিএনপি নেতা এবং রামপাল থানায় অভিযোগ দায়ের করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শামীম হাসান পলক, সাজারুল ইসলাম সাজু, মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, জাহিদুল ইসলাম, বেদার হোসেন, তরিকুল ইসলাম, লাল উদ্দিন হাওলাদার, আল আমিন শেখ, রাকিবুল ইসলাম রাকিব, সজল মিনা, রুবেল শেখসহ প্রায় দুই শতাধিক বিএনপি সমর্থক।

মোরেলগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: ঐক্যের ডাক দিলেন কাজী শীপন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে (৮ মার্চ) শনিবার দুপুরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতা ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শীপন।
সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচনী বৈতরণী পার হতে হলে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।” পাশাপাশি তিনি সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, “মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন মনিটরিং টিমের প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এক নিরবিচ্ছিন্ন সাংগঠনিক পরিুছন্ন কমিটি গঠনে কাজ করে যাচ্ছেন। তার মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা মোরেলগঞ্জ বিএনপির ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।”
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপি নেতা শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, তাতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনির ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লাসহ আরও অনেকে।
নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগামীর রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে ঐক্যের ডাক উঠে আসে সম্মেলনের মঞ্চ থেকে।

শার্শায় ঈদকে সামনের রেখে সক্রিয় প্রতারক চক্র
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ঈদকে সামনের রেখে অভিনব কায়দায় প্রতারক চক্র বিভিন্ন ভাবে প্রতারনা শুরু হয়েছে। প্রতারক চক্র গ্রামের বিত্তবানদের মোবাইল নং সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে ভয় দেখিয়ে অর্থ ছিনিয়ে নিচ্ছে। এমনই এক ঘটনা ঘটেছে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দবপুর মানিকআলী গ্রামে।
এ ব্যাপারে উপজেলার কন্দবপুর মানিকআলী গ্রামের ফিরোজ আহমেদ নামে এক ব্যক্তি জানান, তার ছেলে মো. নাফিজ আহমেদ নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের নবম শ্রেনীতে লেখাপড়া করে। তিনি একজন দলিল লেখক। তিনি জানান গতকাল ৭ মার্চ দুপুর ১ টার দিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এই মোবাইল নং থেকে ০১৮৬৫৭৯৯০৯৫ বলে আমরা প্রশাসনে লোক। আপনার নাম ফিরোজ আহমেদ, আপনার ছেলের নাম নাফিজ আহমেদ। আপনার ছেলে মাদক নিয়ে ধরা পড়েছে। সে এখন আমাদের কাছে বন্দি। এমন সংবাদে ফিরোজ আহমেদ বলেন আমার ছেলের কাছে ফোন দেন। এ সময় প্রতারক চক্র একটি কিশোর ছেলের কাছে ফোন দিয়ে বলে তোর আব্বার সাথে কথা বল। এ সময় কিশোরটি কান্না জড়িত কন্ঠে বলে আব্বু আমাকে বাঁচাও এই বলে ফোন কেটে দেন। এর পরপরই প্রতারক চক্র ফিরোজ আহমেদকে বলেন আপনার ছেলে ছোট। মাদক নিয়ে ধরা পড়েছে। ওকে আমরা চালান দিতে চাইনা। ও ছোট মানুষ। এই বলে প্রতারক চক্র ফিারেজ আহমেদকে তার ছেলেকে বাঁচাতে বিকাশ নং ০১৬০৭ ৪৭৭৬২১ নম্বর মোবাইলে ১৫ হাজার টাকা পাঠাতে বলেন। অন্যথায় নাফিজকে চালান দেওয়া হবে বলে হুমকি ও ভয় প্রদর্শন করেন।
এমন ঘটনার পর ফিরোজ আহমোদ আকিজ কলেজিয়েক স্কুলে যোগাযোগ করে জানতে পারে তার ছেলে নাফিজ আহমেদ স্কুলেই রয়েছে। তখন ফিরোজ আহমেদ তার ছেলের ব্যাপারে সংবাদ সঠিক না বলে জানালে প্রতারক চক্র অশ্লিল ভায়ায় গালি গালাজ করে ফোন কেটে দেন। ফিরোজ আহমেদ জানান, এ ঘটনার পর আজ শনিবার তিনি প্রতারক চক্রের দুটি মোবাইল নম্বর দিয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় একজন অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে এমন প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

যে কোন সময় ঘোষণা হতে পারে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি
সাতক্ষীরা অফিস
সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি নিয়ে চলছে তোড়- জোড় । যে কোন সময় কেন্দ্র থেকে ঘোষনা দেওয়া হবে জেলা ছাত্রদলের কমিটি। এমন খবরে প্রার্থীরা চেষ্টা -তদ্বির চালিয়ে যাচ্ছেন কমিটির শীর্ষ দুটি পদে জায়গা করে নেওয়ার । ছাত্রত্ব নেই ,বিবাহিত , মাদক সিন্ডকেটে জড়িত , দখলবাজি চাঁদাবাজি সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িতরাও শীর্ষ এ দুটি পদে আসীন হতে চেষ্টা চালাচ্ছেন। আর এসব প্রার্থদের পক্ষে স্থানীয় প্রভাবশালী বি এন পি নেতারাও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী জেলার মধ্যে যারা সামনের সারিতে আছেন তাদের ভাগ্য নির্ধারন যে কোন সময় ।
প্রার্থদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত পর্যালোচনা ও অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে দু-বছর মেয়াদী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয় । কমিটিতে সভাপতি পদে শেখ শরীফুজ্জামান সজিব ও সাধারন সম্পাদক পদে মমতাজুল ইসলাম চন্দন নেতৃত্বে আসেন। প্রায় ৭ বছর পর এই কমিটি সম্প্রতি ভেঙে দেওয়া হয় । শুরু হয় নতুন কমিটি গঠনের তোড় জোড়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্শন করে সভাপতি সম্পাদক পদে নেতৃত্বে আসতে আগ্রহী প্রার্থরা রাজনৈতিক জীবন বৃত্তান্ত পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। কেন্দ্রে চলছে যাচাই বাছাই। জেলা ছাত্রদলে সভাপতি পদে আগ্রহীদের মধ্যে অন্যতমরা হলেন, মঞ্জরুল আলম বাপ্পী, এস.কে এম আবু রায়হান, সোহেল রানা, আইউব আলী , আসিফ ইকবল ও জাহাঙ্গীর আলম পলাশ । অপরদিকে সাধারন সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে অন্যতমরা হলেন, জে. এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য , শেখ ফারহান মাসুক , মো শাহিন ইসলাম, আসিফ মাহামুদ রিপন, ,ইমদাদুল হক বাবু, নাজমুল হাসান সোহেল ও মিজানুর রহমান মিজান।
সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল আলম বাপ্পী বর্তমানে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক । বিগত দিনে তিনি ওয়ার্ড , ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন। সরকার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন নির্ভিক যোদ্ধা। তার নামে ৬ টি রাজনৈতিক মামলা হয় বিভিন্ন সময়ে । ৩ বার কারাবরন করেন তিনি। বর্তমানে তিনি সাতক্ষীরা সরকারী কলেজের ডিগ্রী মানোন্নয়ন পরীক্ষার্থী।
এস.কে এম আবু রায়হান সভাপতি পদপ্রার্থী : আবু রায়হান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এল. এল. বি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বর্তমান বয়স ২৯ বছর । বিভিন্ন সময়ে তিনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন । এর মধ্যে উল্লেখযোগ্য ,জেলা ছাত্রদলের সাংগনিক সম্পাদক ও সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাময়িকী সম্পাদক ।
সোহেল রানা সভাপতি প্রার্থী: তার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বার বার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি । একটা সুত্র মতে তিনি বিবাহিত ও ছাত্রদলের আদর্শ পরিপন্থি নানাবিধ কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ আছে।
সভাপতি প্রার্থী আইউব আলীর সঙ্গে বারংবার যোগাযোগ করলেও তিনি কোন সহযোগিতা করেননি।এমনকি তার রাজনৈতিক জীবন বৃত্তান্ত চেয়েও পাওয়া যায়নি । অনুসন্ধানে জানা গেছে ,তার ছাত্রত্ব নেই । ছাত্রদলের আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন তিনি এমন অভিযোগ আছে ।
সভাপতি প্রার্থী আসিফ ইকবাল বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সাতক্ষীরা ল” কলেজের ছাত্র । তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক এবং বি. এল কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রদলের আদর্শ পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ আছে ।
সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম পলাশ শহরের পলাশপোল এলাকার বাসিন্দা । তার শিক্ষাকতা যোগ্যতা বি এ । তিনি জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ,সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক এবং সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শেখ ফারহান মাসুক জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী তিনি ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটিতে বি.এস.সি সফটওয়ার ইনঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত। তার বাড়ি শহরতলীর লাবসায় । সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য ,সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্বে ছিলেন মাসুক।
তার বিরুদ্ধে আছে বিগত সরকারের সময়ে ৩টি রাজনৈতিক মামলা । বারবার কারা বরন করেছেন তিনি। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের কোন অভিযোগ অনুসন্ধানে পাওয়া যায়নি। অনেকেটা ক্লিন ইমেজের অধিকারী তিনি। মাসুক জানান, দায়িত্ব পেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,দেশ নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শ অনুসরন করে সাতক্ষীরা জেলা জুড়ে ছাত্রদলের কর্মকান্ড গতিশীল করবেন। তার পিতা মিজানুর রহমান একজন সরকারী কর্মচারী ,মাতা মোছা ফেরদৌসি রহমান পরলোক গমন করেছেন।
জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যের জীবনবৃত্তান্ত থেকে দেখা যায় তার পড়াশোনা স্নাতক পর্যায়ে । তার পিতা খান এ মীর্জা মাসুদ জুয়েলের ছিল ছাত্রদলের রাজনীতির দীর্ঘ ঐতিহ্য । কিন্তু পরে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তবে আ্ওয়ামী লীগে তার বিশেষ কোন পদ পদবী ছিলনা ।আ্ওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমুর কাছের মানুষ ছিলেন তিনি। তার মাতা সাবিনা মাসুদ জাতীয়তাবাদী তাঁতীদলের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক। তার দাদা খান মোক্তার আলী একাধিক বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য সদ্য সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে তার বিরুদ্ধে কোন মামলা ছিলনা। তবে সরকার পতনের আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন। অর্ঘের বিরুদ্ধে গুরতর অভিযোগ হলো তিনি বিগত সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের সাথে তাল মিলিয়ে চলতেন। যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সাথে ছিল তার সখ্যতা । এজন্য তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়নি । আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নির্বাচনী প্রচারনায় তাকে দেখা গেছে প্রকাশ্যে। প্রচার প্রচারনায় অংশ নেওয়া অসংখ্য ছবি এসেছে এই প্রতিবেদকের হাতে । ইউনিয়ন পরিষদ নির্বাচন , সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পক্ষে প্রচার -প্রচারনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে অংশগ্রহণ করতেন অর্ঘ্য ।
মো. শাহিন ইসলাম সাধারন সম্পাদক পদের প্রার্থী শহরের কাটিয়াতে তার বসবাস। তিনি আহসানিয়া মেডিকেল এন্ড কলেজে এস এ টি এস বিভাগে অধ্যায়নরত। বর্তমানে তিনি শহর ছাত্রদলের সদস্য সচিব। এছাড়া তিনি সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই। তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন ,আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময়ে আটক হয়ে টাকা খরচ করে মুক্ত হতেন তিনি।
সাধারন সম্পাদক পদপ্রার্থী আসিফ মাহামুদ রিপনের জীবন বৃত্তান্ত থেকে দেখা যায় তার ছাত্রত্ব নেই। তিনি সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের বর্তমান আহবায়ক ,সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক কলেজ ছাত্রদল ,সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড ছাত্রদল। তার বিরুদ্ধে ৩ টি রাজনৈতিক মামলা রয়েছে।
ইমদাদুল হক বাবু সাধারন সম্পাদক পদপ্রার্থী, মাদ্রসা পড়ুয়া বাবু মাস্টার্স ফল প্রার্থী । বর্তমানে তিনি পৌর ছাত্রদলের ২ নং যুগ্ম আহবায়ক , পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি। দশম শ্রেনিতে পড়াকালীন সময়ে তিনি নাশকতা মামলায় কারাবরন করেন।
এছাড়া ও সাতক্ষীরা সিটি কলেজের আহবায়ক নাজমূল হাসান সোহেল , সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আহবায়ক মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী ।
ছাত্রদলের পদে আসতে বয়সের হিসাব জানতে চাইলে ,ছাত্রদলের সিনিয়র নেতা এসকেএম আবু রায়হান এই প্রতিবেদককে জানান, সর্বোচ্চ ২০০৮ সালে এসএসসি পাশ করা ছাত্রদলের নেতারা প্রার্থী হতে পারবেন।

খর্ণিয়ায় ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খর্ণিয়া ইউনিয়ন শাখার আয়োজনে আগামী ১৭ মার্চ পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়াদ্দারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান,বিএনপি নেতা সরদার আবুল হোসেন, শিক্ষক জিন্নাত আলী মোল্যা,শেখ রেজোয়ান হোসেন,সরদার আঃ হালিম, ফজলুল মোড়ল, শেখ রবিউল ইসলাম, আবুল কালাম বিশ্বাস,আফাজ শেখ,রমজান গাজী, হাফিজুর মোল্লা,আবু সাঈদ জোয়ার্দার, জিয়াউর রহমান বিশ্বাস, আঃ কুদ্দুস বিশ্বাস,জিয়া গাজী, মাসুদুর রহমান খান,শওকত সরদার, ফরিদুজ্জামান উজ্জ্বল, সবুজ গাজী, সাইফুল গাজী,লিটন ফকির, সেলিম শেখ, হায়দার আলী বিশ্বাস,খালেক জর্দার, ইউনুস ফকির, মান্নান জোয়ার্দার, ফারুক গাজী,আবু হানিফ জোয়ার্দার,আছাবুর খান,আলম গাজী, সাহাবুদ্দিন সরদার,আলম মহলদার, হাবিবুর রহমান শেখ, আমজাদ কাগুজি, জহুরুল ইসলাম, আঃ গণি শেখ প্রমুখ।
সভায় শেখ শাহিনুর রহমান কে আহ্বায়ক ও শফিকুল জোয়ার্দার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

ডুমুরিয়ার বান্দায় শেষ হয়েছে মহানামযজ্ঞানুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে মহা ধুমধামের মধ্যে দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে। স্থানীয় দীন ভক্ত সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠান পরিনত হয় এক মিলন মেলায়।এটি অন্যান্য বছরের তুলনায় সুন্দর ও স্বার্থক হয়েছে বলে দাবি আয়োজকদের। এনিয়ে কথা হয় আয়োজক কমিটির সভাপতি ডাঃ অংশুপতি বৈরাগী ও সার্বিক দায়িত্বে থাকা জেলা পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক নিত্যানন্দ মন্ডলের সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন আধুনিক লাইটিং, যজ্ঞের প্যান্ডেল,সকলের জন্য প্রসাদ বিতরণ ও লক্ষ লক্ষ ভক্ত সেবকবৃন্দের আগমন এবং বিভিন্ন এলাকা থেকে আগত নামামৃত পরিবেশনার মধ্য দিয়ে এটি শেষ হয়েছে।

চুরির অপবাদে চালকের হাত-পা ভাঙলেন ইজিবাইক মালিক
ঝিনাইদহ প্রতিনিধি
ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অপবাদ দিয়ে ঝিনাইদহে মিলন শেখ (৪৫) নামে এক চালককে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার হাত, পা ও গলার হাড় ভেঙে দিয়েছে ইজিবাইকের মালিক ও তার ছেলে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর নিকারীপাড়ায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মিলন শেখ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের খাজুরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় ভাড়া করা ইজিবাইকটি রেখে মসজিদে জোহরের নামাজ পড়তে যান মিলন শেখ। নামাজ শেষে এসে দেখেন ইজিবাইকটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুজির পরও ইজিবাইক না পেয়ে ইফতার শেষে তিনি ইজিবাইকের মালিক সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান কাছে গিয়ে চুরির ঘটনা খুলে বলেন। সেসময় ওবাইদুর ও তার ছেলে চঞ্চল চালকের কথা বিশ্বাস না করে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মিলন শেখের দুই হাত, এক পা ও গলার হাড় ভেঙে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত মিলন শেখ বলেন, মসজিদের সামনে সিসি ক্যামেরা দেখলে প্রকৃত ঘটনা জানা যাবে বললে ইজিবাইকের মালিক ওবায়দুর ও তার ছেলে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারতে মারতে বলে ইজিবাইক নিয়ে আসবি না হয় দেড় লাখ টাকা দিবি।
তিনি বলেন, আমি আগে ভ্যান ও রিকশা চালিয়ে পরিবার চালিয়েছি। ব্যাটারিচালিত ইজিবাইক আসার পর অন্যের গাড়ি ভাড়া নিয়ে চালিয়ে আমার সংসার চালাই। এখন এক ছেলে ও দুই মেয়েসহ পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবো বলে কেঁদে ফেলেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
মিলন শেখ ঝিনাইদহ পৌর যুবদলের সদস্য। শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরসহ দলের নেতাকর্মীরা তার চিকিৎসার খোঁজখবর নেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, মিলন শেখের ওপর এমন নির্যাতন মধ্যযুগীয় বর্বরতা। আওয়ামী লীগের একজন সাবেক কাউন্সিলর ও তার ছেলে এই ঘটনা ঘটিয়েছে। মিলন ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। চিকিৎসা করার মতো কোনো টাকাও নেই তার। চিকিৎসক জানিয়েছেন তার চারটি অপারেশন প্রয়োজন। মিলনের চিকিৎসায় সহযোগিতা প্রয়োজন।
জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে,বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে। আব্দুর রহমান গাজী (৪৮) সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির বিষয়ে শিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় সভা
মোংলা প্রতিনিধি
প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খন্দকার জিলানী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিমা আক্তার লাইজু, বিশেষ অতিথি ছিলেন নরেশ চন্দ্র হালদার, সুভাষ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা। আর উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজসেবক, সিপিপি সদস্য, সুন্দরবন যুব ফোরামের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় প্রশিক্ষক সহায়ক ছিলেন সুস্মিতা মন্ডল ও মনজিৎ সরকার।
এ সভায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। সুন্দরবনসহ উপকূলের পরিবেশ রক্ষায় যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন সকলে।
এ সময় যুবরা অঙ্গীকার করেন ‘প্লাস্টিক ও পলিথিন বর্জন করি, পরিবেশ রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করবো না, পরিবেশ-দেশ ধংস করবো না’।

মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়কে অবরোধ
মাগুরা প্রতিনিধি
মাগুরায় মেডিকেল কলেজ রক্ষায় টানা ৫ম দিনের মতো মহাসড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাগুরার সর্বস্তরের জনগন।
শনিবার সকাল ১১ টায় মাগুরা ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মাগুরা প্রেসক্লাব, চেম্বার অব কর্মাসসহ অর্ধশত প্রতিষ্ঠানের ব্যানারে হাজারো মানুষ সমাবেশে অংশ নেয়। ঘন্টাব্যপি চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোর, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মেডিকেল বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে দ্র”ত মাগুরা মেডিকেলের স্থায়ী ক্যাম্পাসের দাবি জানান। অন্যথায় হরতাল,অবরোধের মত কর্মসূূচির হুশিয়ারি দেন। ৯ মার্চ রবিবার পুনরায় মাগুরার সর্বস্তরের জনগনকে রাজপথে থাকার অহবান জানান। মানববন্ধন শেষে স্থানীয় ভায়না মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারিরা।

ফুলতলায় আল-হেরা ও ফাহাদিয়া মাদ্রাসার দোয়া ইফতার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আল-হেরা আদর্শ মাদ্রাসার উদ্যোগে শনিবার বিকালে মাদ্রাসা চত্বরে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ নেছারউদ্দিন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য শামীম সরদার, শ্রমিক নেতা আঃ মজিদ, নূও ইসলাম গাজী, প্রভাষক খায়রুল ইসলাম প্রমুখ। অনুরুপ তাফসিরুল কোরআন ফাহাদিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শনিবার বিকালে এক দোয়া ও ইফতার মাহফিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওঃ জুবায়ের হোসেন ফাহাদেও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও ঃমাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক শামসুল আলম খোকন, মোঃমিজানুর রহমান, ইঞ্চিনিয়ার সাব্বির আহমেদ, আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন
সাতক্ষীরা প্রতিনিধি
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি তিনি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান। তিনি শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেনি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে।
২০১৪ সালে এইচএসএসিতে জিপিএ-৫ পেয়ে এডমিশন নেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষাতেও অসামান্য ফলাফল করে ভবিষ্যতে বিচারক হওয়ার প্রত্যয়ে ভর্তি হন আইন বিভাগে। ২০১৯ সালে এলএলবি ও ২০২০ সালে এলএলএম সম্পন্ন করেন ফারহানা। এরপর ১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
এ ব্যাপারে ফারহানার চাচা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, তার ভাতিজা ফারহানা নাজনীন অত্যন্ত মেধাবী একটা মেয়ে। যেন পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। তার আগ্রহ ও উদ্দীপনা দেখে সকলেই ভাবতো সে কোন একসময় বড় কোন অফিসার হবে।
ফারহানা তার মানসিক চাপ এবং মোটিভেশন বজায় রাখার বিষয়ে বলেন, ‘বিজেএস পরীক্ষায় এ সাফল্যে তার বাবা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং পরিবারের সামগ্রিক সমর্থন ছিল অপরিসীম। যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।’ উল্লেখ্য যে, তার স্বামী আরিফ হোসেনও সহকারী জজ হিসেবে বরগুনা জেলা আদালতে কর্মরত আছেন।

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক চান নির্মল রোজারিও
সাতক্ষীরা প্রতিনিধি
খ্রিস্টিয়ানদের ধর্মীয় ইতিহাস রক্ষার্থে ঈশ্বরীপুরে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি তীর্থ কেন্দ্র হিসেবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে, সেখানে তাদের ধর্মশিক্ষার জন্য খ্রিস্টান ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। জাতীয় কর্মসূচীতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনকে সাংগঠনিকভাবে নিমন্ত্রণ করতে হবে ও অনুষ্ঠানের শুরুতে অন্যান্য ধর্মীয় গ্রন্থের ন্যায় পবিত্র বাইবেল পাঠের ব্যবস্থা করতে হবে।
প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারিভাবে খ্রিষ্টানদের কবর স্থানের ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরা সুলতানপুর বাটকেখালীস্থ খ্রিস্টরাজার গীর্জার নিজস্ব সম্পত্তি চালতেতলাস্থ খ্রিস্টান কাথলিক কবর স্থানের সামনে (পূর্ব ও দক্ষিণ দিকে) রাস্তার ধার দিয়ে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে কবর স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। সেই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ও কবর স্থানের উন্নয়ন কল্পে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
খ্রিস্ট রাজার গীর্জার ফাদারদের বাস ভবনের পূর্বপার্শ্বে রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মিত ডাস্টবিনটি দুর্গন্ধমুক্ত রাখার জন্য অপসারণপূর্বক অন্যত্র স্থাপন করতে হবে।
সাতক্ষীরা জেলায় অন্তত দুটি সরকারিভাবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে সরকারিভাবে সাধারণ ছুটির ব্যবস্থা করতে হবে। ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল গ্রামে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চের হলরুমে বার্ষিক সমন্বয়ে সভা ও প্রতিনিধি সমাবেশে শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভা. ফাদার জুয়েল ম্যাকফিল্ড। খ্রিস্টান এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভা. ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সবশেষ উপস্থিত অতিথিবৃন্দসহ খ্রিস্টান এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে স্টার সানডে দিন এসএসসি পরীক্ষা বাতিলের দাবিসহ মোট নয়টি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

শহীদ আসিফের পরিবারে ইফতার পাঠালেন তারেক রহমান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা।
শনিবার (৮ মার্চ) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের তামীম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাকিবুল ইসলাম প্রমুখ।
নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যরা বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

ব্র্যাক ব্যাংক ও ইস্পাহানি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ
খবর বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানÍ ইস্পাহানি গ্রুপের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে ইস্পাহানি গ্রুপ ব্র্যাক ব্যাংকের সুবিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত, কাস্টমাইজড কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেবাগুলোর সুবিধা পাবে, যা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করবে।
ইস্পাহানি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা শাকির ইস্পাহানি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাকিং তারেক রেফাত উল্লাহ খান চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ইস্পাহানি গ্রুপের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও ইস্পাহানি গ্রুপের পক্ষে পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং পরিচালক আলী ইস্পাহানি, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আনিসুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব রিজিওনাল কর্পোরেট কায়েস চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই পার্টনারশিপ উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ব্র্যাক ব্যাংকের আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।


ইসলামী ছাত্র আন্দোলনের ২৪ নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৩ টায় আমতলা মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি শেখ শাহরিয়ার নাফিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানসুরুল হক সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মাহদী হাসান মুন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, স্কুল ও কলেজ সম্পাদক আমিনুর ইসলাম, থানার সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ,প্রশিক্ষণ সম্পাদক মোঃ ফাহিমুর রহমান ফাহিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৪ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি কাউসার মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, দাওয়াহ সম্পাদক ইয়াছিন আরাফাত।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহের সিদ্ধান্তক্রমে ২৪ নং ওয়ার্ড শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়: সভাপতিঃ- ইয়াছিন আরাফাত, সহ-সভাপতিঃ- নূরুল করীম আজাদী, সাধারণ সম্পাদকঃ- মানসুরুল হক সিয়াম, সাংগঠনিক সম্পাদকঃ- আরাফাত হোসেন সিকদার।

অসুস্থ যুবনেতার মায়ের পাশে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৩ টায় নগরীর ডালমিল মোড় সংলগ্ন ডক্টরস পয়েন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দায়িত্বশীল উপস্থিত হন । নগর সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর মা ফুসফুসজনিত রোগের কারণে দীর্ঘদিন অসুস্থ । ক্রমান্বয়ে জটিল আকার ধারণ করায় ডক্টরস পয়েন্টে চিকিৎসা গ্রহণ করছেন । সেই কারণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি যুবনেতা মোঃ আব্দুর রশিদ, সহ সভাপতি মোঃ আমজাদ হোসাইন, সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর, দফতর সম্পাদক হাফেজ মাওলানা শামীম হুসাইন সাইফী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ডক্টরস পয়েন্টে গিয়ে রোগীর সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন ।

খানজাহান আলী থানায় যুবদলের ইফতার বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনধি
খানজাহান আলী থানা যুবদলের দোয়া ও ইফতারি বিতরণ খুলনা-৩ আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগ ফুলবাড়ি গেট কুয়েট মেইন রোড সংলগ্নে দোয়া মাহফিল ও ইফতারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস ও যোগীপোল ইউনিয়ন ও ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসি ০২ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা বিএনপির নেতৃবৃন্দ।

চৌগাছায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত রিমন হোসেনের (২২) ধারালো দায়ের কোপে বাবা শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাতিবিলা গ্রামের শরিফুল মাস চার আগে তার ছেলে রিমনকে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমনের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। রিমন হলেন নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমনের বাবা দ্বিতীয় বিয়ে করেন।
রিমনের প্রথম স্ত্রীর সাথে তালাক হওয়ার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাথে তার বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।
স্থানীয়রা জানায়, গতকাল (শুক্রবার) রিমনের দ্বিতীয় স্ত্রীর সাথে বাবা ও সৎ মায়ের ঝগড়া হয়। পরিবারের লোকজন রাতেই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমন ধারালো দা নিয়ে তার বাবার ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমন ঘুমন্ত অবস্থায় তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে রিমন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুবির প্রাক্তন শিক্ষার্থী শহিদ মীর মুগ্ধকে স্মরণীয় করে রাখতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি আন্দোলনরত ক্লান্ত-শ্রান্ত শিক্ষার্থী-জনতাকে পানি পান করাচ্ছিলেন। ‘ভাই, পানি লাগবে পানি’ বলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাঁর গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য সকল বাংলাদেশির হৃদয়ে গেঁথে আছে।
মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন সকলের প্রিয় পরিচিত মুখ। ছাত্র হিসেবে তিনি একদিকে যেমন ছিলেন মেধাবী, তেমনি সহশিক্ষা কার্যক্রমেও ছিলেন পারদর্শী। সদা হাস্যোজ্জ্বল মুগ্ধ বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই যেন মুগ্ধতা ছড়িয়ে রেখেছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতন হলে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনেও আসে ব্যাপক পরিবর্তন।
০২ সেপ্টেম্বর জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হন। জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী মীর মুগ্ধকে স্মরণীয় করে রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। যা পরবর্তীতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়।
০৭ সেপ্টেম্বর ’১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে জিরোপয়েন্ট সংলগ্ন খানবাহাদুর আহসানউল্লাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে দিনব্যাপী কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মাদ্রাসার জন্য ধর্মীয় পুস্তক ও সিলিং ফ্যান প্রদান করা এবং ৪০ জন এতিম হাফেজ শিক্ষার্থীর দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়।
০৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো মীর মুগ্ধ-এর স্মরণ সভা ও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। এ সভায় উপস্থিত থেকে শহিদ মীর মুগ্ধ’র বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত ও জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
ওই সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- (১) ১৮ জুলাই শহিদ মীর মুগ্ধ দিবস হিসেবে স্বীকৃতি প্রদান ও যথাযথ মর্যাদায় পালন করা, (২) মেইন গেটের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, (৩) টিএসসির সামনে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে একটি স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলক নির্মাণ, (৪) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রের কাছে শহিদ মীর মুগ্ধ হত্যার বিচার চেয়ে আবেদন, (৫) এই আন্দোলনে সকল শহিদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে জুলাই গণহত্যা নামে একটি স্মৃতি কর্নার করা।
সে সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য। এ বিষয়ে আমার যা করণীয় আছে তা করবো। তবে স্থায়ী উপাচার্য নিয়োগ না পর্যন্ত এ দাবিগুলো পূরণ করা সম্ভব হবে না। এ দাবির সাথে তিনি যোগ করে বলেন, মুগ্ধ স্মৃতির উদ্দেশ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘মুগ্ধ পানি সরবরাহ কর্নার’ করার বিষয়েও গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি উপাচার্য নিযুক্ত হলে দাবিগুলো পূরণের উদ্যোগ নেন। যার ফলশ্রুতিতে গত ০৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩০তম সভায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ করা হয়। আগামীকাল ০৯ মার্চ (রবিবার) দুপুরে এই তোরণ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এছাড়া উপাচার্যের নির্দেশে এ বছর অনুষ্ঠিত আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল’ প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হয়, যার ব্যবস্থাপনায় ছিল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব। গত ১৭ নভেম্বর ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ৩নং একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ স্থাপন করা হয়। এছাড়াও মীর মুগ্ধ শহিদ হওয়ার পর প্রথম তাঁরই ডিসিপ্লিন ‘গণিত ডিসিপ্লিন’ কর্তৃপক্ষ শোক প্রকাশ করে এবং ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, শহিদ মীর মুগ্ধরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টিতে অসামান্য অবদান রেখেছে। মুগ্ধদের আত্মত্যাগ দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এখন তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। মীর মুগ্ধ’র মতো দেশপ্রেমিক ছাত্র তৈরি করতে পেরে খুলনা বিশ্ববিদ্যালয় গর্বিত। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, ০৮ সেপ্টেম্বর মীর মুগ্ধ’র স্মরণ সভায় শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছিল, তা সিন্ডিকেটের ২৩০তম সভায় অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে প্রতিবছর ১৮ জুলাই ‘শহিদ মীর মুগ্ধ দিবস’ পালন, টিএসসি ভবনের সম্মুখে শহিদ মীর মুগ্ধ’র স্মৃতিস্তম্ভ/স্মৃতিফলক নির্মাণ, রাষ্ট্রের কাছে শহিদ মীর মুগ্ধ হত্যার বিচার চেয়ে আবেদন এবং এই আন্দোলনে সকল শহিদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে ‘জুলাই’২৪ গণহত্যা’ নামে একটি স্মৃতি কর্নার করা হবে।

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘নারীকে সম্মান করতে শিখতে হবে’

তথ্য বিবরণী
উদ্বোধন অনুষ্ঠান, শোভাযাত্রা, নারী উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নারীনেত্রী অ্যাডভাকেট শামীমা সুলতানা শিলু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন। দিনব্যাপী মেলায় ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শন করা হয়।

বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি
আঞ্চলিক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতি খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি প্রকৌশলী কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাঈমুর রহমান আসার সঞ্চালনায় প্লাটিনাম অফিসার্স ক্লাবে বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আঞ্চলিক পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি খুলনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএব খুলনা জেলা সভাপতি ও খুলনা জেলা আইডিবির ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রকৌশলী মাসুম মাহমুদ সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইডিবি র যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন উদ্দিন সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক তিতুমীর হোসেন
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইডিবির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল কবির।
নেতৃবৃন্দ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হায়াতের উপর হামলাকার সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারসহ আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রকৌশলী অহিদুজ্জামান সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম প্রকৌশলী শহিদুল ইসলাম পাহালান সাংগঠনিক সম্পাদক মহিবুব উল ইসলাম মামুন সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব শাকিল সহ অর্থ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন দপ্তর সম্পাদক প্রকৌশলী ওবায়দুর রহমানসহ দপ্তর সম্পাদক প্রকৌশলী শাহানেওয়াজ শাহিন প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন রাজা সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মাসিদুর ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মোরশেদ আকন্দ, ওবায়দুল কাদের প্রমুখ।

খুলনা নাগরিক সমাজের স্মরণ সভা
বীরমুক্তিযোদ্ধা কমরেড ফিরোজ আহমেদ ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ

খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট রাজনীতিবিদ, বিএল কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা আইনজীবী সমিতির পর পর ৪বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, খুলনা নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব খুলনা’র গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. ফিরোজ আহমেদ এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক স্মরণ সভা শনিবার বেলা ১১টায় নগরীর জন্মভূমি ভবনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে প্রয়াতের জীবনের উপর সংক্ষিপ্ত মুখবন্ধ উপস্থাপন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিক, কবি আবু আসলাম বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, নতুনতারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, পড়শী সাহিত্য সংস্থার সাধারণ সম্পাদক কবি নুরুন নাহার হীরা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এফ এম মনিরুজ্জামান, কে এইচ ফাউন্ডেশনের খ. ম. শাহীন হোসেন, সংগঠক, কবি নাজমুল তারেক তুষার, সংগঠক, সাংবাদিক মোসলেহ উদ্দীন তুহিন, সমাজ সেবক রোটারীয়ান মীর কবির হোসেন, হুমায়ুন কবির, এ কে আজাদ প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অ্যাড. ফিরোজ আহমেদ এক সময়কার তুখোড় ছাত্রনেতা, শ্রমিক আন্দোলনের অগ্রসৈনিক, লবণপানি বিরোধী-ভূমিহীন আন্দোলনের পুরোধা। সর্বোপরি খুলনার সার্বিক উন্নয়ন আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। তিনি ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ। দলমতের ঊর্ধ্বে উঠে এ অঞ্চলের উন্নয়ন তথা শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের সঙ্কট মোচনে আমৃত্যু রাজপথে লড়াই করে গেছেন। নিরবে নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিনিয়ত। দাতব্য কাজে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আজকের দিনে খুলনার বিভিন্ন সঙ্কট লাঘবে তাঁর পথ অনুসরণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ন্যায্য দাবী আদায়ে খুলনার সচেতন নাগরিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁর ইতিবাচক দিকগুলো গ্রহণ করে খুলনার উন্নয়নে এবং মানব কল্যাণে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। স্মরণ সভায় তাঁর স্মৃতি রক্ষার্থে খুলনা মহানগরীর সড়ক, স্থাপনা বা অডিটোরিয়ামের নামকরণের আহ্বান জানানো হয়।
এসময় বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নারীদের অধিকার রক্ষায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’র কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’র ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.বি.এম. ওবাইদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দন্তচিকিৎসক ডা. আব্দুুল্লাহ আল মামুন খান।
নগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, যুগ্ম সম্পাদক বিএইউ’র এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. এম আবুল মঞ্জুর খান, কোষাধ্যক্ষ বিএইউ’র ছাত্র কল্যাণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোঃ নাজমুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিএইউ’র প্লান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলী হোসেন, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক প্রফেশনাল আরবান প্ল্যানার মোহাম্মদ রাসেল কবির। নির্বাহী সদস্যরা হলেন- বিএসএমআর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম তোফাজ্জেল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন, সিটি ইউনিভার্সিটির প্রফেসর ড. প্রকৌঃ মো. হুমায়ুন কবির, বিএইউ’র এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মাহির উদ্দিন, এডিবির কনসালট্যান্ট এ. এন. এম. জোবায়ের, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. জামিলুর রহমান, বিএইউ’র প্রফেসর ড. হুমায়ুন কবির, বিগত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে আছেন পানি উন্নয়ন বোর্ডের গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি বিভাগের পরিচালক ড. আনোয়ার জাহিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

খুবির প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
জুলাই-২০২৪ অভ্যুত্থানে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামকরণ করা হয়েছে। রবিবার বেলা দেড়টায় প্রধান অতিথি হিসেবে এ তোরণ উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

মাগুরায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪
মাগুরা প্রতিনিধি
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ভিকটিমের মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এ মামলায় ঐ পরিবারের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলো তার বোনের শ্বশুর হিটু শেখ,শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল।
ধর্ষিতা শিশুটি এখনো ঢাকা মেডিকেলের লাইভ সাপোর্টে আছে।এখনো তার জ্ঞান ফেরেনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এখনো সংকা কাটেনি।
উল্লেখ্য মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবারে রাতে তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে । এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের । তাকে প্রথমে মাগুরা ২৫০ বিশিষ্ট হসপিটালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ ঘুরে ঢাকায় আনা হয়।

নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিস লক্ষ্য করে তিনটি ‘বোমা’ নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হওয়া এ ঘটনায় দলটির তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।”
আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা বিএনপি নেতাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা বিস্ফোরিত হলে বিএনপির তিন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বোমা হামলায় তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুইজনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
শনিবার (৮ মার্চ) সকালে নড়াইল জেলা বিএনপির সাধারণ সস্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, “শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে সন্ত্রাসীদের ছোড়া বোমায় আমাদের তিন নেতাকমী আহত হয়েছেন। আমি এ ঘটনার নিন্দা জানাই। আহতদের খোজঁখবর রাখছি।”

ছাত্রদলনেতা হত্যা মামলায় যুবলীগনেতা গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদলনেতা মেহেদী হাসান রাব্বি (৩৪) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন (২২) নিহত হওয়ার ঘটনায় হওয়া দুটি হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে পুলিশ প্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার বেলা ১১টার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম হেদায়েত কোরাইশ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলে কোনো পদে ছিলেন না। হেদায়েত মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি মেহেদী হাসান ও ফরহাদ হোসেন উভয় হত্যা মামলার ৯ নম্বর আসামি।
পুলিশ তাকে মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। জুলাই–আগস্টের ঘটনায় হওয়া আরো একটি মামলায় আসামি হিসেবে তার নাম রয়েছে।
এ নিয়ে মেহেদী হাসান হত্যা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত জানুয়ারি মাসে এই মামলার ১১ নম্বর আসামি রাকিব শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক বলেন, ‘‘হেদায়েত কোরাইশ নামের ওই আসামি ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। সর্বশেষ তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ওই এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে।’’
নিহত মেহেদী হাসান জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। আন্দোলনের শেষের দিকে গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদী।
পুলিশ সূত্র জানায়, ছাত্রদলনেতা মেহেদী নিহত হওয়ার ঘটনায় ১৩ আগস্ট তার ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এ মামলার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, ৪ আগস্ট মেহেদী হাসান নিহত হওয়ার দেড় ঘণ্টা পর একই জায়গায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় তার পরিবার কোনো মামলা করেনি।
তবে হত্যাকাণ্ডের ঘটনায় ২১ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন সদর উপজেলার বিরপুর গ্রামের মো. জামাল হোসেন। মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন তার সামনেই আসামিদের ছোড়া গুলিতে ফরহাদ নিহত হয়েছেন।

তিন বোনকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আসলো সিয়াম
যশোর অফিস
যশোর রেল রোডস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের মোদাচ্ছের আলী ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির ঘরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম হয়েছে। তাদের মধ্যে একটি পুত্র সন্তান।
নবজাতকদের মধ্যে প্রথম জন্ম নেয় পুত্র সন্তান। তারপর একে একে আরো তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। পবিত্র মাহে রমজানে জন্ম নেয়ায় পরিবার ইতোমধ্যে পুত্র সন্তানের নাম রেখেছে সিয়াম। কন্যা সন্তানগুলোর নাম এখনো রাখা হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়। সার্জন ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. শীলা পোদ্দার। বিয়ের ৩ বছর পর সুইটির কোল আলো করে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা ও মা দারুন খুশি। সিজারের আগ পর্যন্ত তারা জানতেন গর্ভে দুটি সন্তান রয়েছে।
নবজাতকদের কোলে নিয়ে সুখের অনুভূতি প্রকাশ করলেন নানি এবং দাদি। লালন পালনে সবার দোয়া চাইলেন তারা।
মা সুমাইয়া আক্তার সুস্থ আছেন। নবজাতক চারটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডা. মশিউল হাসনাতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, নবজাতকগুলো নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম। তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
দেড় বছর আগে এই হাসপাতালে একই উপজেলার হাশাদা শুটিয়া গ্রামের জিয়াউর রহমান ও তহমিনা দম্পতির কোল জুড়ে একসঙ্গে চার নবজাতকের জন্ম হয়। একসঙ্গে চার শিশুর জন্ম নেয়ার ঘটনা এই হাসপাতালে এটি দ্বিতীয়। মাহে রমজানে এমন ঘটনা মহান আল্লাহর রহমত বলছেন সবাই। খুশি হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও।

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিককে কুপিয়ে খুন
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার তিতুদহে টিসিবির কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক নেতার মৃত্যু হয়েছে। এসময় নিহত রফিকুলের ভাই সহ আরও ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক(৫০)’র মৃত্যু হয়। এসময় আরও আহত হন তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার মৃত. রহিম মল্লিকের ছেলে এবং নিহত রফিকের বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামার পাড়ার মৃত. জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত. আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের মৃত. শরবত মণ্ডলের ছেলে আইনাল হক (৫০)
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে উভয় পক্ষের ধাওয়া পালটা ধাওয়ারও ঘটনা ঘটে।
এরই জের ধরে শনিবার বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয়পক্ষ ধারাল অস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন।তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন আহত চারজনের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক। তার মাথার হাড় ভেঙ্গে গেছে। সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস সাংবাদিকদের বলেন, টিসিবির কার্ড বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই সংঘর্ষে ঘটনাস্থলেই রফিক নামের একজন মারা যায়। কয়েকজন আহত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের বিএনপির নব নির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ শনিবার ৮ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা কে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত থাকেন, খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শেখ মোঃ আলমগীর, মোঃ ফিরোজ হাসান, আঃ মান্নান খান, মোঃ কবিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ রাজু হাওলাদার, মোঃ তহিদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম (পলাশ), ওলিয়ার রহমান, মোঃ পলাশ কান্তি বিশ্বাস, মোঃ ফরিদ হোসেন, মোঃ সাগর শেখ, আরিফ মোল্লা, মোঃ আরিফ মল্লিক, মোঃ তুহিন, মোঃ তারিকুল ইসলাম সহ আরো অনেকে।

পরিবারের পাশে ইউএনও
ভারতের কারাগারে বাংলাদেশীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রায় ১৮ মাস ধরে ভারতীয় কারাগারে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মোঃ আশরাফ হোসেন (৪৮) নামের ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। অসুস্থতাজনিত কারণে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানিয়েছেন।
আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদন্ড দেয়া হয়।
অসুস্থ হলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতে পারার মধ্যে ৭ মার্চ তার মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না বলেও তিনি দাবি করেন।
এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা সামগ্রী নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: সুব্রত কুমার।
স্থানীয় অপর ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান কৈখালী ইউনিয়নের ইউপ সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে। মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।