খুলনাঞ্চল ডেস্ক
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি ও নানা আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট।
॥ বটিয়াঘাটা ॥
আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শরীফ শাওন, থানার ওসি(তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সহকারি মহিলা অঞ্জনা বিশ্বাস, নারীনেত্রী আশালতা ঢালী, কানন মল্লিক, বন্দনা রায়, সুরভী তরফদার, মিলিতা বিশ্বাস, সাবিত্রী বিশ্বাস, বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিনিধি ও হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি সহ নারী নেত্রীরা। অনুষ্ঠান শেষে ১৩ জন নারীকে সাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদান করেন।
॥ ডুমুরিয়া ॥
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ডুমুরিয়া আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভা শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ( ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার,উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন। আরোও বক্তব্য দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,এ্যাড.এস এম আলমগীর হোসেন,শেখ তৌকির আহমেদ সাগর,শেখ কামরুল হাসান,ইসলামি রিলিফ বাংলাদেশ ডুমুরিয়ার সহকারী প্রজেক্ট অফিসার মোছাঃ মোরতেজা বানু সুমি, ব্র্যাক ম্যানেজার মোঃ ইউসুপ আলী,দলিত ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা বিনয় কৃষ্ন রানা,নিজেরা করি সংগঠনের মালোতী রানী প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষিত নারী,সাংবাদিক ও সুশীল সমাজের সুধীজনেরা উপস্থিত ছিলেন।
॥ দিঘলিয়া ॥
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলায় শনিবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় মহিলা বিষয়ক দপ্তর প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সভাপতিত্বে এবং সঞ্চালনায় আলোচনা সভা এবং ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুল, আলোর মিছিলের সংগঠক মোঃ আকিব হোসেন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাতুলসহ আরো অনেকে।
॥ ফুলতলা ॥
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হোসাইন শওকত। স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার।বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড পাপিয়া সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফরউদ্দিন, ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, ফুলতলা থানার এস আই হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, নারী সংগঠক ফৌজিয়া জেসমিন রিনা, প্রমি আক্তার লিজা প্রমুখ। কুইজে মুক্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্তহয়ে ওঠে।পরে প্রধান অতিথি বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন।
॥ শিরোমনি মহিলা গণসেবা সংস্থা ॥
মহিলা গণসেবা সংস্থার উদ্যোগে ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। শিরোমণি গনসেবা সংস্হার কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার পায়রা বেগম। মহিলা গণসেবা সংস্থা সাধারণ সম্পাদক আকলিমা খাতুন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গণসেবা সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শেখ আব্দুর সালাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন। বক্তৃতা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সুবর্ণা খাতুন, ঝর্ণা বেগম, সাবিয়া খাতুন সীমা, নিলুফা খাতুন, সাওদ, সায়মা, রোজিনা, রেশমা, আরিফা, রেহানা, হালিমা, রেনু সহ সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মোট ৩০ জন মহিলা উপস্থিত ছিলেন। শেষে শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
॥ বাগেরহাট ॥
দিবসটি উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাকশন এইড বাংলাদেশ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, উদয়ন বাংলাদেশ, এ্যাডাপসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এসময়, অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট জেলা ও দায়রা জজ্ব আদালতে সরকারি প্রধান কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
॥ সাতক্ষীরা ॥
শনিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও মহিলা সংস্থা সাতক্ষীরার সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সহকারি কমিশনার সাহেদ হোসেন, সহকারি কমিশনার আফরিন সিদ্দিকা ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানে জয়িতা পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিক ভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ প্রমুখ।
॥ সাতক্ষীরায় ভিবিডি ॥
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি।
শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন। এছাড়াও এ কর্মসূচিতে ভিবিডির সাবেক সভাপতি মো হোসেন আলী, সাবেক সহ-সভাপতি সাইমুম সাকিব, তরিকুল ইসলাম, সাবেক পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান, সাবেক প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্টেজারার নাইমুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডলসহ অন্যান্য সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
॥ শ্যামনগর সিসিডিবি ॥
শনিবার (৮ মার্চ) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী, ভিএসও এর (ভিএল) মমিনুর রহমান, সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মীবৃন্দ প্রমূখ।
॥ শ্যামনগর ॥
শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন।
আলোচনা সভা শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের সহযোগিতায় পারিবারিক কাজের বিশেষ অবদানে উপজেলার পাঁচটি পরিবারকে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।
॥ সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্প ॥
সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজানগগর ইউনিয়নের মানিকখালী গ্রামে, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার(৮ মার্চ) বেলা ১০টায় দিবস উদযাপনটি শুরু হয় র্যালীর মাধ্যমে। র্যালিটি মানিকখালী গ্রাম থেকে শুরু করে মানিকখালী বাজার প্রদক্ষিন করে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। রমজাননগর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নারী মলিনা রানী, ইউপি সদস্য আসমা আক্তার, আ: সালাম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার- তৌহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মায়া রানী ও রোজিনা পারভীন। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-, সিএনআরএস এর ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং অফিসার মেহজাবীন মৌ।
॥ নড়াইল ॥
শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমি মজুমদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া শুকায়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট মো. নুরুল আবছার, ডা. ইসমাইল হোসেন বাপ্পি। এ সময় আরও বক্তব্য দেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মো. আবুল বাশার আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশিলন এর প্রতিনিধি সালমা খানম প্রমুখ।
॥ দামুড়হুদা ॥
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে প্রথমে র্যলি বের হয়, র্যলি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)কে এইচ তাসফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল,মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান,পাট কর্মকতা রিয়াজুল ইসলাম,দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুনুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদিকা সানজিদা তাবাসসুমসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
॥ শ্রীপুর ॥
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবাব সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষে হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) গুঞ্জন বিশ্বাস। শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু’র সঞালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস,এস আই রিপন দাস, নারী উদ্যোক্ত বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা বিবেকানন্দ মন্ডল টুটুল, প্রশিক্ষনার্থী মুন্নী খাতুনসহ আরোও অনেকে ।











































