Home আঞ্চলিক পোশাকে ঈদ, দৃষ্টি কাড়বে ‘জিমিচু-চিনি গুড়া’ থ্রিপিচ

পোশাকে ঈদ, দৃষ্টি কাড়বে ‘জিমিচু-চিনি গুড়া’ থ্রিপিচ

21
oplus_0


মো: রাজু হাওলাদার
পবিত্র ঈদুল ফিতরের শুরুতেই ঈদকে সামনে রেখে খুলনার শপিংমলগুলো সেজেছে নতুন সাজে। দেশি-বিদেশি বিভিন্ন পোশাকে ভরে উঠেছে বিপণী-বিতান। শোভা পাচ্ছে বাহারি রঙ আর ডিজাইনের পোশাক। রমজানের প্রথম সপ্তাহে মার্কেটে তেমন ভিড় না থাকলেও বিচলিত হচ্ছে না বিক্রেতারা। সামনের দিকে আরো বাড়বে ভিড় ও কেনাকাঁটা আশা তাদের।
খুলনার শপিং কমপ্লেক্সে ঈদকে সামনে রেখে নারীদের জন্য মার্কেট দখল করে আছে ভারতীয় এবং পাকিস্তানি পণ্য। যার মধ্যে নারীদের পছন্দের শীর্ষে থ্রি পিচ ‘জিমিচু, চিনি গুড়া, মারিয়াবী, আলিয়া কাট, নায়রা কুর্তি, রয়েছে বিভিন্ন প্রকারের লেহেঙ্গা, গাউন ইত্যাদি।

oplus_0


শপিং কমপ্লেক্স এর মারিয়াম এন্ট্রারপ্রাইজ এর মালিক খুলনাঞ্চলকে বলেন, সববারের মতন এবারও ঈদের আগে ক্রেতাদের ভিড় বেরেছে। বেশিরভাগ ক্রেতাই এখনও বেতন পায়নি। ফলে লোকজন আসছে না। তবে মাসের শুরুতে আর রমজানের শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠবে ঈদ বাজার এমনটাই বলছেন তিনি।
এছাড়া খুলনা নিউ মার্কেট, রেলওয়ে মার্কেট, ডাকবাংলা, জলিল টাওয়ার, খালিশপুর, দৌলতপুরের মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নূরস, আঘানূর, মারিয়াবি, ছাদাবাহার, ছানাছাফিনা ও জামাল কুদু নামের থ্রিপিস। এছাড়াও রয়েছে আলিয়া কাট, পার্সি, দিল্লি বুটিকস, তাওয়াক্কাল, বিন হামির, অর্গানজা, নায়রা, ঘারারা ও সারারা নামের থ্রিপিস। এগুলো ভারত ও পাকিস্তানি থ্রিপিস। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের বিভিন্ন নামের থ্রি পিস কিনছেন তরুণীরা। প্রতিটি দোকানেই নতুন নতুন ডিজাইন ও বাহারি নামের থ্রিপিস এনেছেন বিক্রেতারা।

oplus_0


বাজার গুলো পর্যবেক্ষন করে দেখা যায়, সর্ব্বোচ্চ ১০ থেকে ১২ হাজার টাকা এবং সর্বনিচে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা রয়েছে তার মধ্যে জিমিচু থি পিচের দাম ৮ হাজার পাঁচশত, চিনিগুড়া ২ হাজার টাকা, লেহেঙ্গা সর্ব্বোচ্চ ৩৫ হাজার টাকা সর্বনিম্ন ৪ হাজার পাঁচশত, গাউন সর্ব্বোচ্চ ১৯ হাজার পাঁচশত ও সর্বনিম্ন ৪ হাজার পাঁচশত টাকা। তাছাড়া রেডিমেট থ্রিপিচ বিক্রী হচ্ছে ৩ হাজার থেকে ৭ হাজার টাকায়।
খুলনার রহিমনগর এলাকার নুসরাত জাহান বলেন, রমজানের শুরুতেই মার্কেট গুলোতে ঘুরছি কেনাকাটার জন্য। কারণ এর পর আমাদের মেয়েদের পোষাক দর্জিরা নিতে চায় না। আর নিলেও ঈদের পরে দিবে বলে দেয়। তাই আগে থেকেই কেনার জন্য মার্কেটে আসছি। তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিটি থ্রিপিসের দাম বেশি।
নগরীর লবণচরা এলাকা থেকে নিউ মার্কেটে আসা রাসেল হোসেন বলেন, এবার পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিস বেশি দেখছি। স্ত্রীর জন্য থ্রি-পিস এবং সন্তানের জন্য পোশাক কিনব। ছাদাবাহার ও আঘানূর দুটোই পছন্দ হয়েছে। একটি কিনব। দাম তুলনামূলক একটু বেশি।