স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। তারা বলেছেন, দলীয় বিবেচনায় ও আলোচিত শেখ বাড়ির আর্শিবাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ^বিদ্যালয়ে ভিসি বানানো হয়েছে। দুর্নীতিবাজ এই ভিসির তত্ত্বাবধায়নে যেভাবে বিশ^বিদ্যালয় চালনা করা হচ্ছে এতে তারা উদ্বিগ্ন।
সোমবার (০৩ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর নিরালায় বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
মাবনবন্ধনে বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলে অবৈধ নিয়োগকে সম্পূণ বাতিল চায় খুলনার জনগণ। একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে খুলনার মানুষ মানতে পারে না। ভিসি মাহাবুবের নিয়োগটি ছিল নীলনকশার। তার নিয়োগ ও কর্মকাণ্ডও অবৈধ। তিনি খাম খেয়ালী করে এখানে লোকবল নিয়োগ দিচ্ছেন।
বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানবন্ধন সঞ্চালনা করেন রকিবুল ইসলাম মতি। বক্তব্য দেন ড্যাব খুলনার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পী, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির প্রমুখ।
উল্লেখ্য, খুলনার এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ‘শেখ হাসিনা’র নামে যাত্রা শুরু করেছিল। #










































