Home আঞ্চলিক তেরখাদা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন

তেরখাদা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন

24

স্টাফ রিপোর্টার

তেরখাদা উপজেলা বিএনপি’র অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিট নির্বাচনের মাধ্যমে গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম যৌথ স্বাক্ষরে তেরখাদা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দেন।
কমিটির নেতৃবৃন্দ হলেন তেরখাদা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওসার আলী, সম্মানিত সদস্য চৌধুরী ফকরুল ইসলাম বুলু, এফএম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্যা মাহাবুব, মো. ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্লা হুমায়ুন কবির।।