Home খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তায় পাকিস্তানে নিয়োজিত ১২ হাজার পুলিশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তায় পাকিস্তানে নিয়োজিত ১২ হাজার পুলিশ

6


​ স্পোর্টস ডেস্ক

১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর পর আবারও আইসিসির কোনো ইভেন্ট ফিরেছে পাকিস্তানে। ২০০৯ সালে শ্রীলংকা দলের বাসে সন্ত্রাসী হামলার কারনে দীর্ঘদিন দেশটিতে বন্ধ ছিল খেলা। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত না খেললেও সফরে গেছে বাকি ৬টি দেশ। তাদের জন্য তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পাকিস্তান পুলিশ।

পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, শুধু লাহোর আর রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য ম্যাচ চলাকালে নিয়োজিত করা হবে ১২ হাজার পুলিশ কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন ১৮ জন সিনিয়র অফিসার, ৫৪ জন ডিএসপি, ১৩৫ জন পরিদর্শক, ১,২০০ জন উচ্চপদস্থ কর্মকর্তা, ১০,৫৫৬ জন কনস্টেবল এবং ২০০ জনেরও বেশি মহিলা পুলিশ অফিসার।

নিরাপত্তাকর্মী ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ও ভক্তদের জন্য বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দেশটির জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-কে বলে এই ব্যবস্থা করেছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার সাথে সাথে পাকিস্তানে ক্রিকেটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্ট ঘিরে পাকিস্তানে জমজমাট হয়েছে ব্যবসাও। দেশটির বিখ্যাত জয়নব মার্কেটে জার্সি ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ভীর করছেন ক্রিকেটভক্তরা। যদিও অনেকেই হতাশ যে ভারত পাকিস্তানে তাদের ম্যাচ খেলছে না।