সটাফ রিপোর্টার
নগরীতে ডেভিল হান্ট অপারেশনে চার জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা থানা এলাকা থেকে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা চারজন আওয়ামীলীগ, মহিলা লীগ ও এক ব্যবসায়ী নেতাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় খালিশপুর এলাকা থেকে মহিলা আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি মরিয়াম খাতুন, সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ডের বয়রা এলাকা থেকে আওয়ামীলীগ সহ- সভাপতি শেখ আরিফুললা ও শেখপাড়া থেকে শ্রমিক লীগ নেতা এস এম পান্না সরদার ও খুলনা বড় বাজার এলাকা থেকে বণিক সমিতির নেতা সোহাগ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে তারা সংঘটিত হচ্ছিল অপরাধ মুলক কর্মকান্ডের সাথে। এই অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ছাড়াও তাদের নামে কয়েকটি মামলা রয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে বলে জানান।











































