স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র্যাব-০৬ এর সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে আজ সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা থেকে কাজী ইয়াসির আরাফাত @হোয়াইট(৪৪)কে গ্রেফতার করেছে।
হোযাইট খালিশপুর এন,এল-২১, রোড নং-২৪১, হাউজিং এষ্টেট এর কাজী খেলাফত হোসেনের ছেলে।
কাজী ইয়াসির আরাফাত @হোয়াইট(৪৪) এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২ , খালিশপুর থানার ,এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২, খালিশপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩ খালিশপুর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১১, খালিশপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪, খালিশপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪ এবং খালিশপুর থানার ,এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট, ২০২৪এর এজাহারনামীয় আসামী।
গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।











































