Home আলোচিত সংবাদ পাকিস্তানি ধারা থেকে বেরিয়েছে জামায়াত ?

পাকিস্তানি ধারা থেকে বেরিয়েছে জামায়াত ?

63


ঢাকা অফিস।।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াতে ইসলামী নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছিল। হঠাৎ করে তার (জামায়াতের আমির) এমন বক্তব্যে আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কি? সেটি


আগে পরিষ্কার করলে একটু ভালো হতো।’ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কয়েক দিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দাবি করেছিলেন- ‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে। একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী।’ এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দুদু ওই বক্তব্য দেন।

বিএনপির নির্বাচনী প্রস্তুতিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আমরা ২০১৪ সাল থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা সবসময় জনগণের ওপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল। সে জন্য আমরা মনে করি- দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও পেশাজীবীদের যে অধিকার, সেটি এ মুহূর্তে ৩১ দফার মধ্য দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারবে। আমরা খুবই আশাবাদী, যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি ভালো করবে।’

সম্প্রতি বরিশালে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। পরে চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না।’