Home আঞ্চলিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার শপথ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার শপথ

63

স্টাফ রিপোর্টার।।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ শেখ সঞ্চালনায়, পূর্ণাঙ্গ কমিটির শপথ অধিবেশন গতকাল ২৩ জানুয়ারি ‘২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি- মাওলানা আব্দুল্লাহ ইমরান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক- মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ নাজমুল এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ ইনামুল হাসান সাঈদ।

নবগঠিত পূর্ণাঙ্গ নগর কমিটি নিম্নরুপ: সভাপতি – মুহাম্মাদ ফরহাদ মোল্লা, সহ-সভাপতি – মুহাম্মাদ রফিকুল গাজী, সাধারণ সম্পাদক – মুহাম্মদ হাবিবুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক – মুহাম্মদ নাঈমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক – মুহাম্মদ শরিফুল ইসলাম, দাওয়াহ সম্পাদক – মুহাম্মদ আবু নাঈম গোলদার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক – মহিবুল্লাহ হাওলাদার সোহান, প্রকাশনা ও দফতর সম্পাদক – মুহাম্মদ মইন উদ্দীন, অর্থ ও কল্যাণ সম্পাদক- মুহাম্মদ নাছরুল্লাহ হুসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক- আব্দুর রহমান লালচান, কওমী মাদরাসা সম্পাদক – মুহাম্মদ তরিকুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক – মুহাম্মদ মিনারুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক- মুহাম্মদ রাতুল শেখ, সাহিত্য ও সংস্কৃতি- মুহাম্মদ ইব্রাহিম খলিল, কার্যনির্বাহী সদস্য – মুহাম্মদ সালমান।