Home খেলাধুলা প্রথম বিলিয়ন ইউরোর ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রথম বিলিয়ন ইউরোর ক্লাব রিয়াল মাদ্রিদ

16


স্পোর্টস ডেস্ক।।

কোনো তর্ক ছাড়াই ফুটবলের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রেকর্ড সর্বোচ্চবার ট্রফিজয়ী ক্লাব এটি। মাঠের সাফল্যের মতো আয়েও রেকর্ড গড়েছ ক্লাবটি। বিশ্বের প্রথম দল হিসেবে বিলিয়ন ইউরোর ক্লাবে প্রবেশ করল রিয়াল।


যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সংস্থা ডিলয়েটের ‘ফুটবল মানি লিগ’ আয়ের এই হিসাব করেছে। ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ এই ক্লাবটির আয় ১০৪ কোটি ইউরো। তার আগের মৌসুমে মাদ্রিদের এই ক্লাবটির আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।

মাঠের ফুটবলে গত মৌসুমে বেশ সফল ছিল রিয়াল। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি ট্রফি জিতেছে তারা। তাছাড়া নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করার পরও তার ব্যবহার বেড়েছে। রিয়ালের ম্যাচের দিনের আয় দ্বিগুন হয়ে বেড়েছে ২৪ কাটি ৮০ লাখ ইউরো। এছাড়া জার্সিতে নতুন স্পন্সর, মার্চেন্ডাইজড পণ্যের বিক্রি থেকে আয় ৪৮ কোটি ২০ লাখ ইউরো।

আয়ের দিক দিয়ে ২০২২-২৩ মৌসুমে শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। সবশেষ মৌসুমে ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে দ্বিতীয় স্থানে নেমেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৮০ কোটি ৬০ লাখ ইউরো আয় করে তিন নস্বরে আছে পিএসজি। মাঠের ফুটবলে সাফল্যের জন্য হাপিত্যেশ করা ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৭ কোটি ১০ লাখ ইউরো। চার নম্বরে আছে তারা।

পরের স্থানগুলোতে যথাক্রমে বায়ার্ন মিউনিখম (৭৬ কোটি ৫০ লাখ ইউরো) ও বার্সেলোনা (৭৬ কোটি ৩ লাখ ইউরো)। ২০২৩-২৪ মৌসুমে শীর্ষ ২০ ক্লাবের আয় ১ বিলিয়ন ২০ কোটি ইউরো। এক মৌসুমে যা রেকর্ড আয়।

মেয়েদের ফুটবলে আয়ের দিক থেকে সবার ওপরে বার্সেলোনা। টানা তৃতীয়বার শীর্ষে থাকার কীর্তি গড়ল কাতালান ক্লাবটি। তাদের আয় ১ কোটি ৮০ লাখ ইউরো। এই তালিকার দুইয়ে আর্সেনালের মেয়েরা। ১ কেটি ৫০ লাখ ইউরো আয় করে পাঁচ নম্বরে রিয়াল মাদ্রিদ।