নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার
খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাস্তবায়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর খুলনা জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনায় ৫৫৩ কোটি টাকার নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়। গত ৩০ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনের সভাপতিত্বে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় প্রকল্পটির কার্যক্রম অসমাপ্ত রেখে সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি। এতে খুলনার প্রতি চরম বৈষম্য পরিলক্ষিত হয়েছে বলে আমরা মনে করি। নগরীর সিএন্ডবি কলোনি এলাকায় নভোথিয়েটারটি নির্মাণ হওয়ার কথা ছিল। নাম এবং স্থান পরিবর্তন করে খুলনায় নভোথিয়েটার স্থাপনের কথা ছিল। তবুও কেন প্রকল্পের নাম এবং জোড়াগেট সিএন্ডবি কলোনিবাসীর আপত্তির অজুহাত তুলে কার্যক্রম বন্ধ করা হলো?
খুলনায় নভোথিয়েটারের স্থান নির্ধারণ-সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি একনেকে প্রকল্পটি অনুমোদন পায়। ইতোমধ্যে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে নভোথিয়েটারের কাজ শুরু হয়েছে। ২০২২ সালে নগরীর সিএন্ডবি কলোনির ১০ একর জমিতে নভোথিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি অর্থায়নে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৫৫৩ কোটি ৮৪ লাখ টাকা। খুলনা নভোথিয়েটার প্রকল্পের মেয়াদ ছিল ৩৬ মাস। গত ১৯ ডিসেম্বর প্রকল্পটি বাস্তবায়নের টেন্ডারও আহ্বান করা হয়েছিল। এ ছাড়া প্রকল্পের জন্য এ পর্যন্ত প্রায় পৌনে এক কোটি টাকার মতো খরচ হয়েছে কিন্তু শেষ সময়ে এসে প্রকল্প থেকে পিছু হটেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উক্ত প্রকল্পটি বাতিলের আদেশ প্রত্যাহার করে অনতিবিলম্বে নভোথিয়েটার প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান মহাসচিব এ্যাড.শেখ হফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. বাবুল হাওলাদার, এ্যাড. এস.এম মারুফ আহমেদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, নাজমুল তারেক তুষার প্রমুখ।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা’র উদ্যোগে বিবেকানন্দ হিউম্যান সেন্টার এবং শোভা ফাউন্ডেশন, লন্ডন, যুক্তরাজ্য-এর সহযোগিতায় খুলনার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিবেকানন্দ শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, খুলনার দ্বিতীয় সচিব চন্দ্রজিৎ মুখার্জী। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সেবাশ্রমের সভাপতি স্বামী ধর্মানন্দজী মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি, সরকারি আযম খান কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। আরো উপস্থিত ছিলেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রণব রায়চৌধুরী, পরিষদের প্রাক্তন সভাপতি উপাধ্যক্ষ (অব.) দেবদাস মণ্ডল, সহ-সভাপতি মণ্ডলীর সদস্য দেবেন্দ্রনাথ সাহা, সরকারি অধ্যাপক সঞ্জয় সরকার, প্রভাষক দেবাশীষ কুমার দাস, মনোজ মণ্ডল, হিমাংশু কুমার বৈরাগী, মানষ রায়, বিশ্বজিৎ নন্দী অপু, রণজিৎ কুমার নাথ, প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. অমিত কুমার বসু, বিশ্বজিৎ সরকার, বর্তমান সাধারণ সম্পাদক রণজিৎ কুণ্ডু, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক পরিতোষ কুমার হোড়, অধ্যাপক দেবজ্যোতি কুণ্ডু, সুশান্ত ব্যানার্জি, প্রভাষক তরণী যোদ্দার, অসিত কুমার তরফদার, প্রিন্স সরকার, তন্ময় মজুমদার তমাল, সৌন্দর্য রায় কৌশিক, শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের গভর্নিং বডি সদস্য মুকুন্দ কুমার মণ্ডল।
অপরদিকে পরিষদের প্রাক্তন সভাপতি উপাধ্যক্ষ (অব.) দেবদাস মণ্ডলের কনিষ্ঠপুত্র সৌমিক মণ্ডল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৫৪তম স্থান অধিকার করায় তাকে পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
খুলনায় আইন-শৃঙ্খলার অবনতি, ওসিদের অপসারণে মহানগর বিএনপির আল্টিমেটাম
স্টাফ রিপোর্ট ার
আইন-শৃংখলা পরিস্থিতি উন্নতীতে ব্যর্থ হওয়ায় খুলনা মহানগরীর সকল থানার ওসিদেরকে (অফিসার্স ইনচার্জ) অবিলম্বে অপসারণ দাবি করেছে খুলনা বিএনপি। বিশেষ করে খুলনা থানা এলাকার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় ২৪ ঘন্টার মধ্যে সদর থানার ওসি মুনীর উল গিয়াসকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি, ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা ও ২১নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মানিক হাওলাদার হত্যাকান্ড, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন।
বক্তারা বলেন, গত পাঁচ মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। বিএনপির দুইজন সহ গত ৪ মাসে মহানগরীতে ১০টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেফতারে সম্পূর্ণ ব্যর্থ। এছাড়া মাদক ব্যবসা বন্ধ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার, খুন, জখম, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করছে না। পুলিশের সাথে সখ্যতা করে অপরাধীরা নগরীতে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। যাতে করে নগরবাসি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোন অধিকার নেই।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহানগরীর আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, খুলনার অলিতে-গলিতে মাদকে সয়লাব হয়ে গেছে কিন্তু পুলিশ এ অপরাধ দমনে কার্যতঃ কোন ভূমিকা রাখছে না। ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমিন মোল্লা বোয়িং, ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি। মানিক নিহত হওয়ার আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ মামলা নেয়। পরবর্তীতে একজনকে আটক করা হলেও অজ্ঞাত কারনে ছেড়ে দেওয়া হয়। ওই সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া না হলে আজ মানিক হত্যাকান্ড ঘটতো না। বক্তারা বলেন, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে গোপন বৈঠক করছেন। বিএনপি অফিস ভাংচুর মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। নগরীর রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকরা চরম নিরাপত্তায় রয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স. ম আ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, গাজী তফসির আহমেদ, মোল্লা খায়রুল ইসলাম, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ূন), হাফিজুর রহমান মনি, এ্যাড় মোহাম্মদ আলী বাবু, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস আসাদুজ্জামান আসাদ, ফকরুল আলম, সুলতান মাহমুদ, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, ,কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম , সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, জাসাসের নুর ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, আঞ্চলিক শ্রমিক দলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন,মুন্তাসির আল মামুন, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আদনান ইসলাম দ্বীপ, থানা সাংগঠনিক সম্পাদক-জাকির ইকবাল বাপ্পী, মোঃ নাসির উদ্দিন, মতলেবুর রহমান মিতুল, মোল্লা সোহাগ হোসেন, ওয়ার্ড ও ইউনিয়ন র শেখ আবু সাইদ, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মাহাবুব উল্লাহ সামিম, মোল্লা মশিউর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ আব্দুল আলীম, শেখ মনিরুজ্জামান মনির, শেখ হাবিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহমুদ আলম মোড়ল, লিটন খান, মোঃ সাইফুল আলম, সৈয়দ হাসান উল্লাহ, মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ জাহিদুল হোসেন, হায়দার আলী তরফদার, কাজী মোঃ ইকরাম মিন্টু, মোঃ বেলায়েত হোসেন, মোঃ হুমায়ূন কবির, লিয়াকাত হোসেন লাভলু, মোঃ খবির উদ্দীন, মোঃ জয়নাল আবেদিন, ইকবাল হোসেন মিজান, শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম। মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বায়েজিদ, মেশকাত আলী, মঞ্জুরুল আলম, জুয়েল খান, মোঃ নাজমুস সাকিব, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ,মোঃ শওকত আলী বিশ^াস লাবু, সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মোঃ মিজানুর রহমান, এজাজুল হাসান শামীম, শেখ সরোয়ার হোসেন, শেখ আবুল বাশার, মোঃ আবুল ওয়ারা, মোঃ কামরুজ্জামান রুনু, মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, শেখ জাকির হোসেন, মোঃ সবুজ হোসেন, মোঃ গোলাম মোস্তফা ভুট্রো, খন্দকার ফারুক হোসেন, মোঃ মাহফুজুর রহমান মাজু, এ এম মাসুম বিল্লাহ, মোঃ খোদাবক্স কোরাইশী কালু, মোঃ আবুল কালাম, শেখ নুরুল ইসলাম, গাজী সালাউদ্দীন, সৈয়দ মইনুল ইসালাম, মোঃ রকিবুল ইসলাম মিঠু, সরদার আব্দুল মালেক, মোঃ আরমান শেখ, খন্দকার ইকবাল কবীর, শেখ আনসার আলী, মোঃ রাসেলুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির, শেখ মোঃ মফিজুর রহমান, শেখ সরোয়ার, জামির হোসেন দিপু, মোঃ মুরাদ হোসেন, মোঃ মফিজুল সরদার, সৈয়দ আজাদ হোসেন, শেখ মেহেদী হাসান, বাবুল রানা, মোঃ সোহরাব মোল্লা, মোঃ ইয়াছিন মোল্লা, আব্দুল কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, মোঃ বক্কর মীর, মোঃ আলী আফজাল, ডাঃ শাহিন আহসান, মোঃ আসমত আলী, জাহাঙ্গীর কবির, মোঃ হালিম শেখ, মোঃ আব্দুল হাই কালু, মোঃ বাচ্চু শেখ, এস আরিফুর রহমান শিমুল, মোঃ সহিদুজ্জামান জুয়েল, মিজানুর রহমান, আছাদুজ্জামান মনির, শেখ মোঃ কবির হোসেন টিটো, মোঃ মুরাদ হোসেন, মাঃ সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আকসির হোসেন, মোঃ রইজ উদ্দীন, মোঃ মামুন শেখ (মেম্বর), শেখ আনোয়ার হোসেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু পিসি রায় রোড, যশোর রোড, ফেরিঘাট ঘুরে স্যার ইকবাল রোড হয়ে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এসময় পুলিশ প্রশাসনের ব্যর্থতা ও অপসারণ নিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
মহানগর বিএনপি নেতা জহর মীরের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর বিএনপির সদস্য ও সাবেক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, প্রবীন রাজনীতিবিদ জহর মীর (৮১) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার ( ২২ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিএনপি নেতা জহর মীরের ইন্তেকালে দল একজন বিশ^স্ত নেতাকে হারালেন। জহর মীরের শূণ্যতা কখনোই পুরণ হবে না। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। অনুরুপ বিবৃতি দিয়েছেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক বিল্পবুর রহমান কুদ্দুস সহ সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির নেতৃবৃন্দ।
বাজার ব্যবসায়ী মালিক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হার্ডওয়্যার মার্চেন্ট এসোসিয়েশন খুলনার নব নির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম, এ মতিন পান্না, অনিল পোদ্দার, রফি আহমেদ বাবলা, মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, সৈয়দ বোরহান উজ্জামান, মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাস স্বাধীন, তরুণ রায় শিবু, স্বপন কুমার সাহা, এ.কবির আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, মোঃ জাকির হোসেন ঝন্টু, ওয়াহিদুজ্জামান বিপ্লব, গোপাল সাহা, মোঃ জাহিদুল ইসলাম, উজ্জল ব্যানার্জী, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, প্রদীপ কুমার সাহা (মদন), বাবলু কুমার বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, মোঃ মান্নান হাওলাদার, বিকাশ সাহা (মদন), সুব্রত হালদার তপা, মোঃ হাদিউজ্জামান প্রমুখ।
খুবিতে এপোস্টিল বিষয়ক কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয়
খবর বিজ্ঞপ্তি
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ‘এপোস্টিল’ পদ্ধতিতে অনলাইনে সনদ সার্টিফিকেট সত্যায়ন চালু করা অত্যন্ত জরুরি। ‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়ন করা হলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে এবং তাদের ভোগান্তি কমবে। পাশাপাশি বিভিন্ন দূতাবাস ও মন্ত্রণালয়সহ নানা দপ্তরে সত্যায়নের প্রতিবন্ধকতা থেকে মুক্তি মিলবে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটারের ল্যাবে মাইগভ প্ল্যাটফর্মে এপোস্টিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এপোস্টিল’ পদ্ধতি চালুর মাধ্যমে বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটসহ সংশ্লিষ্ট সকলকে এর আওতায় আনা হবে। কারণ, এর সাথে দেশের সম্মান জড়িত। আমরা যদি ‘এপোস্টিল’ পদ্ধতি আত্মস্থ করতে না পারি, তাহলে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি গ্রহণের জন্য সনদপত্রসহ অন্যান্য ডকুমেন্ট ম্যানুয়ালি সত্যায়ন করা কষ্টসাধ্য বিষয়। এতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এপোস্টিল পদ্ধতি চালুর মাধ্যমে সেসব সমস্যা ও ভোগান্তি দূর হবে। সরকারের এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।
তিনি আরও বলেন, সার্টিফিকেট সত্যায়নে এপোস্টিল পদ্ধতি চালুর জন্য গুরুত্বসহকারে কাজ করতে হবে। যাতে প্রযুক্তির অপব্যবহার করে কেউ কোনো অনৈতিক সুবিধা না নিতে পারে। তিনি এই কর্মশালার ভেন্যু হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিকতভাবে ধন্যবাদ জানান।
ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির ও সমন্বয় অনুবিভাগের যুগ্ম সচিব শাহানারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী সচিব মোঃ রাশেদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিষয়ভিত্তিক সেশন উপস্থাপন করেন এটুআই’র কনসালটেন্ট মোহাম্মদ আব্দুর রহিম, জুনিয়র কনসালটেন্ট মোঃ এরশাদ আলম ও ডোমেইন অফিসার মিয়া ফাহিম হাসান।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, খুুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন।
খুবি উপাচার্যের সাথে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে বুধবার বেলা সাড়ে ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। এ সময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।
কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় এবং কেডিএ যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা সবিশেষ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপাচার্য খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি, আন্তঃবিভাগীয় সমন্বয়, কেডিএ’র গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালুর জন্য আহ্বান জানান। এছাড়াও উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান খালসমূহ অবমুক্তকরণে কেডিএর সহযোগিতা কামনা করেন। একই সাথে খুলনার উন্নয়নে অতীতের ন্যায় কেডিএর প্রত্যাশিত যেকোনো বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন। উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেডিএ’র সচিব মোঃ বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
যশোরে শাহীন চাকলাদারের সম্পদ বাজেয়াপ্ত, চারবছর দণ্ড
যশোর অফিস
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয় যে, তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে।
শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন, তার মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা। যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। কিন্তু দুদকের তদন্তে উঠে আসে, তার প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির।
আদালতের স্পেশাল পিপি মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে, আসামিপক্ষের আইনজীবী গাজী আব্দুল কাদির সাংবাদিকদের বলেছেন, শুনেছি দুদকের মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে এমন একটি রায় দেয়া হয়েছে। কিন্তু আমার ক্লায়েন্টের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারছি না।
২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। রায়ের দিন শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির।
ডুমুরিয়ায় জেলি পুশকৃত চিংড়ি জব্দ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া ট্রলার ঘাট সংলগ্ন ডিপোতে চিংড়ি পুশ করার সময় এলাকাবাসী টের পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিলুর রহমান রিগানকে সংবাদ দিলে তিনি সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমানকে নিয়ে মোবাইল কোর্ট করলে ৩০০ কেজি চিংড়ি রেখে পালিয়ে যায় । মাছগুলো জব্দ করে বিনষ্ট করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার জনাব অসিত কুমার সরকার, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস, মোঃ আশিকুর রহমান ও ক্ষেত্র সহকারী মোঃ মহসিনসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন প্রতি দেশের বাইরে বছরে ৫ হাজার কোটি টাকার মাছ রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে চিংড়ি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে জেলিসহ তরল পদার্থ পুশ করে দেশের অর্থনৈতিক ক্ষতি করছে যা দণ্ডনীয় অপরাধ।
অন্যদিকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া চিংড়িতে বিভিন্ন তরল পদার্থ পুশ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাতনাতে অনেককে আটক করে জেল ও জরিমানাও করা হচ্ছে। শুধু তাই নয়, চিংড়ি পরীক্ষার জন্যে ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার ও খুলনাতে উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি রয়েছে। এরপরও যদি কোনো চক্র মৎস্য সেক্টরকে ধ্বংস করার পাঁয়তারা করে তবে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে । তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী: ধর্ষণকারীকে গণধোলাই
কেশবপুর প্রতিনিধি
মঙ্গলবার রাতে সুজন রায় (৪২) ধর্ষণকারীকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
কেশবপুর থানা পুলিশ জানায় সোমবার (২০শে জানুয়ারি) বিকালে কেশবপুর উপজেলার মনোহর নগর বাগডাঙ্গা গ্রামের সাধন রায়ের ছেলে সুজন রায় একই গ্রামের জনৈক জাতা রামের ১৩ বছরের কিশোরী কন্যাকে তাদের বাসায় যেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
কিশোরীর ওই পরিবারটি পাজিয়া বাজারের বাগডাঙ্গা মোড়ে নিহারিকার বাড়িতে ভাড়া থাকে।
পরবর্তিতে ওই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয় টি তাদের আত্নীয় স্বজনদের কে জানালে, মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে এলাকাবাসী ধর্ষক সুজন রায়কে তাদের বাড়ি থেকে ধরে এনে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপার্দ করে। এরপর থানা পুলিশ কিশোরী কে তাদের বাড়ি থেকে গার্জিয়ান সহ এনে তার ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এব্যাপারে থানায়
একটি মামলা রেকর্ড করা হয়েছে। যার নং- ৬/তাং- ২১/০১/২০২৫।
মামলার তদন্ত কারি কর্মকতা এস.আই মোঃ লুৎফার রহমান বলেন, কিশোরীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর, ধর্ষক কে আটক করে বুধবার যশোর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
কুয়েট পরিদর্শন করলেন বিআইটির খুলনার প্রথম ডাইরেক্টর
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রফেসর এম এ হান্নানের নামে নামকরণকৃত ডরমেটরী ভবন এবং নির্মানাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বিআইটি, খুলনা এর প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান। এসময় তাঁর সঙ্গে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রফেসর এম এ হান্নান কুয়েটের বর্তমান সার্বিক পরিস্থিতি, সেশন জট মুক্ত শিক্ষাক্রম, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস ইত্যাদি দেখে বর্তমান প্রশাসনের প্রসংসা করেন। তিনি বলেন বর্তমান প্রশাসন কুয়েটকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অত্যন্ত সন্তোজনক। এসময় কুয়েট পরিদর্শনের জন্য মাননীয় ভাইস-চ্যান্সেরর মহোদয় প্রফেসর ড. এম. এ হান্নানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর কর্ম মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা স্মরণ করেন। উল্লেখ্য, প্রফেসর এম এ হান্নান ১৯৮৫ সালে তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে উক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাতে রূপান্তরিত হলে তিনি প্রথম ডাইরেক্টর হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১২ (বার) বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসেবে ০৩ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০১-২০০২ মেয়াদে আইইবি এর সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর হিসেবে ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন এবং উপদেস্টা হিসেবে আর ৩ বছর দায়িত্ব পালন করেন।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ২৪ জানুয়ারি
তথ্য বিবরণী
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: জাতীয় পতাকা, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বিষয়: শীতের সকাল, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: জুলাই গণঅভ্যুত্থান এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিষয়: গ্রাম বাংলার প্রকৃতি। সকল বিভাগের মাধ্যম: জলরং বা প্যাস্টেল রং।
উল্লেখ্য, অঙ্কিত চিত্রের কার্টিজ পেপারের পিছনে প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, রোল নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের সাথে আনতে হবে।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল টেকনিক্যাল অফিসার বাদশা মোঃ হারুন, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ আযম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী ইসলাম এবং সদস্য জি.এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সাদেক হেসেন প্রামানিক ।
১২১২ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা ১২১২ (রেজিঃ নং) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। পাশাপাশি খুলনা বিভাগীয় বড় বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এই গুরুত্বপুর্ণ নির্বাচনে সুষ্ঠ ও সুন্দরভাবে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য খুলনা বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃত্ িদিয়েছেন অত্র সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন আহবায়ক মোঃ মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, গোপী কিষাণ মুন্ধড়া, শ্যামল হালদার, কাজী মাসুদুল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ আবু সাঈদ, এস এম ওবায়দুল্লাহ, মোঃ কামরুল ইসলাম, দীপক দাস, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুনির আহম্মেদ, মোঃ আজম খান, মোঃ আলতাফ খান, সমরেশ সাহা, নুরুল হক কচি, মাসুদ আলী নীলু, মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মোঃ আজিজুল হক মৃধা, হুমায়ুন কবির বাবু, মোঃ মোজাফফর মোল্লা, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মকবুল হোসেন, হাজী তসলীম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোহায়মেন হোসেন কালু, এস এম এমদাদুল হক, আব্দুল আজিজ শেখ, সত্যপ্রিয় সোম বলাই, মোঃ মোস্তফা পাটোয়ারী, মোঃ আব্দুর রব মাস্টার, মোঃ ইমারত হোসেন খান, মাহাফুজুল ইসলাম বাবলু, গোপাল চন্দ্র সাহা, হাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মোঃ জুয়েল, শেখ জাহাঙ্গির, তৌফিক আলী সাদী, মোঃ মোশারফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, এস এম আনামুল হোসেন, মোঃ কবির মৃধা, মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, মোঃ বোরহান উদ্দিন লাভলু, শেখ আনোয়ারুল হক লাভলু, মোঃ আব্দুস সালাম, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিত কুমার কুন্ডু, নুরুল ইসলাম মিঠু, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক, দিদারুল ইসলাম বাচ্চু, প্রদীপ কুমার সাহা মদন, এনায়েত হোসেন, মান্নান হাওলাদার প্রমুখ।
জনগনের প্রকৃত সেবক হতে পুলিশ বদ্ধ পরিকর : এসপি মোশাররফ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং জনগণের সেবক। মানুষের জানমাল রক্ষার্থে এবং জনজীবন স্বস্তি ফিরাতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। ৫ ই আগস্টের পর থেকে পুলিশের উপর সাধারণ মানুষের আশা অনেকটা ফিরে এসেছে। তিনি বলেন, চুরি, জুয়া, দখলবাজি ও মাদক নির্মূল পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৈদ্ধ-খ্রিষ্টান সকলের। আমরা শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করত চাই।
বুধবার বিকালে ডুমুরিয়ায় থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আনিচুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (বিসার্কেল) খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন। সুধীজনের মধ্যে বক্তব্যদেন সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, খান ইসমাইল হোসেন, এ্যাড আলমগীর কবির, শেখ শাহিনুর রহমান, শেখ হাফিজুর রহমান, পরিমল কুন্ডু, রেজোয়ান মোল্যা, আজমল হুদা মিঠু, মনিরুল মাল্যা, রমন রায়, মোস্তাফিজুর রহমান,মোঃ মোজতোফা কামাল প্রমুখ।
‘বিপ্লব ব্যর্থ হলে আ. লীগ সবাইকে ফাঁসিতে ঝোলাবে’
ঝিনাইদহ প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘‘জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহায় দেবে না, সবাইকে ফাঁসিতে ঝোলাবে। তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখুন।’’
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং মাদক, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘‘শেখ হাসিনা বাংলাদেশে এক ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছিল। গত ১৬ বছরে দলটির নেতাকর্মীরা দেশে লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, গুম, খুনের ভয়াল রাজত্ব কায়েম করেছিল।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ এখন পর্যন্ত দেশে দুই বার গণহত্যা চালিয়েছে। তাদের তৃতীয় বার আর গণহত্যার সুযোগ দেওয়া হবে না। দেশে আওয়ামী রেজিমের পতন ঘটেছে। এই দেশে আর তাদের রাজনীতি চলবে না।’’
বাবার জানাজায় এসে আইফোন খোয়ালেন মনির খান
ঝিনাইদহ প্রতিনিধি
বাবার জানাজায় অংশ নিতে নিজ জেলা ঝিনাইদহে এসে আইফোন চুরি হয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের। আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর নিজ গ্রামে বাবা মাহবুব আলী খানের জানাজা পড়ানো হয়।
মনির খান নিজে গণমাধ্যমে মোবাইল ফোন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মনির খান বলেন, ‘‘বাবার লাশ সামনে। চোখের পানি থামছে না। বুকের মধ্যে সবসময় কষ্টের আর্তনাদ বইছে। সেই মুহুর্তে কিছু অসাধু লোক, সুযোগসন্ধানী আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। এতে অনেক পুরনো ফোন নম্বর রয়েছে। কিছু জায়গায় তথ্য দিয়েছি।’’
তিনি বলেন, ‘‘যারা ফোন চুরি করতে পারে, তাদের ভিতরে অনেক দুষ্টুমি থাকতে পারে। দেশবাসীর কাছে আমার আহ্বান, যে ফোনটি চুরি হয়েছে, সেই নম্বর থেকে কল দিলে সতর্কতার সঙ্গে কথা বলবেন।’’
নর্দান ইউনিভার্সিটির সিওএর পদত্যাগ
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (এনইউবিটি) শিক্ষক অধ্যাপক এটিএম জহির উদ্দীন। তিনি প্রতিষ্ঠানটির সেন্টার অব এক্সিলেন্স (সিওএ) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পুর্ণকালীন অধ্যাপক হয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণ করতেন তিনি। ছাত্র ও শিক্ষকদের সঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগে দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে আন্দোলন চলছিল।
এনইউবিটির দায়িত্ব থেকে অধ্যাপক এটিএম জহির উদ্দীনকে সরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার তার পদত্যাগের দাবিতে শাট-ডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। বিকালে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন জহির উদ্দিন। এতে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (এনইউবিটিকে) দীর্ঘদিন ধরে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার ছিল না। গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এটিএম জহির উদ্দীনকে বিশ্ববিদ্যালয়টির ‘সেন্টার অব এক্সিলেন্স’ পদে নিয়োগ দেওয়া হয়। এই নামে আদৌ কোনো পদ ছিল না। মূলত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ধরে রাখতে ওই পদ তৈরি করেন। বিশ্ববিদ্যালয় আইন অমান্য করে তাকে প্রতি মাসে ১ লাখ ৭৫ হাজার টাকা সম্মানী দেওয়া হতো।
গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষকদের একটি অংশ ছাত্রদের পক্ষে মানববন্ধন করেন। তখন অধ্যাপক জহির উদ্দিন ওই শিক্ষকদের নানাভাবে হয়রানি করেন। গত ৫ আগস্টের পর থেকেই তার পদত্যাগের দাবি শুরু হয়। কিন্তু ট্রাস্টি ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দাবি গুরুত্ব দেওয়া হয়নি।
সদ্য যোগ দেওয়া এনইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদার বলেন, পদত্যাগপত্র হাতে পেয়েছি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাঁজা না পেয়ে ট্রাকচালককে হত্যা করে হেলপার!
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৩৮ দিন পর কবর থেকে তরিকুল শেখ (৩২) নামের এক ট্রাকচালকের মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া বাইত্লু মামুর কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ছাবদুল শেখের ছেলে ছিলেন।
আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন, কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক মো. খায়রুজ্জামান ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
পুলিশ বলছে, গাঁজা না পেয়ে চালককে হত্যা করেছিলেন হেলপার আল আমিন।
স্বজনের ভাষ্য, পাওনা টাকার জেরে তরিকুলকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন হেলপার আল আমিন শেখ। তিনি খোকসার শিংগুড়িয়ার চরপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।
তবে পুলিশ জানায়, নিহত তরিকুল শেখ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকচালক ছিলেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর তরিকুল মোংলার বন্দরে থেকে পঞ্চগড় যাচ্ছিলেন। পথে কুষ্টিয়ার বাইপাস সড়কের জগতি এলাকায় পৌঁছালে তার কাছে গাঁজা চান হেলপার আল আমিন। সেসময় গাঁজা না দেওয়ায় লোহার গ্রিসগান দিয়ে তরিকুলের মাথা, গলা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেন তিনি। এ ঘটনা ধামাচাপা দিতে তিনি সড়ক দুর্ঘটনার নাটক সাজান এবং সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার দুদিন পর ১৬ ডিসেম্বর হেলপার আল আমিন আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার ঘটনা স্বীকার করেন। সেদিন নিহত তরিকুলের চাচা মো. আব্দুল্লাহ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হেলপার আল আমিনকে আসামি করা হয়। পর দিন পুলিশ মরদেহ উত্তোলনের জন্য আবেদন করে। আদালত ২২ ডিসেম্বর মরদেহ উত্তোলনের অনুমতি দেন। আর প্রক্রিয়া শেষে আজ মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী মো. আব্দুল্লাহ বলেন, তারিকুলের কাছে ৫০ হাজার টাকা চান হেলপার আল আমিন। টাকা না পেয়ে তরিকুলকে লোহার গ্রিসগান দিয়ে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজিয়েছিলেন। পরে আসামি সত্যটা স্বীকার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান বলেন, গাঁজা না পেয়ে চালককে হত্যা করেছিলেন আল আমিন। আদালতের জবানবন্দিতে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
দাকোপে ইসালামী আন্দেলনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দাকোপ উপজেলা শাখার দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা কার্যলয়ে শাখা সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলঃ শফিকুল ইসলামের পরিলনায় অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসালামী আন্দেলন বাংলাদেশ খুলনা জেলা এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান জেলা এর সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান
বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবু সাঈদ মাওলানা আঃ রাজ্জাক, মাষ্টার রফিকুল ইসলাম মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা তাবারক হুসাইন আলহাজ্জ মোঃ জাহিদুল ইসলাম হাফেজ আব্দুল কাদের হাঃ উসমান কারিম আলহাজ্জ আবু দাউদ শেখ মোঃ আক্তার হোসেন, শাকিল আহমদ রাসেল
আলঃ আঃ রহমান মোল্লা, আলঃ আঃ রউফ বয়াতী আলঃ আঃ ছালাম বয়াতী,মাওঃ ফেরদাউস হুসাইন মাওলানা বিল্লাল হুসাইন আশ্রাফী, বিল্লাল হুসাইন ্, মোঃ মাসুম বিল্লাহ কারী দেলোয়ার হুসাইন তরিকুল ইসলাম ইব্রাহিম খলিল হাফেজ আরাফাত জামিল, লোকমান ফকির প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ইং সেশনের জন্য মাওলানা ইলিয়াস হুসাইনকে সভাপতি এবং আলহাজ্জ্ব শফিকুল ইসলামকে সেক্রেটারি ঘোষনা করা হয়।
কেশবপুরে খেঁজুর গাছ থেকে পড়ে গাছির মৃত্যু
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে খেঁজুর গাছ কাটার সময় গাছ ভেঙে পড়ে আবুল হোসেন খাঁ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেঁজুর গাছ কাটার সময় গাছটি হঠাৎ মাঝখান থেকে ভেঙে গেলে আবুল হোসেন নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত আবুল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ করতেন। এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের বেলকাটি গ্রামের ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু নিশ্চিত করেছেন যে, খেজুর গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আবুল হোসেন নিজের জমিতে খেজুর গাছ কাটছিলেন। গাছটি ভেঙে তার শরীরের ওপর পড়ে যায়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।
মৃতের ছেলে ইয়াকুব আলী বলেন, “বাবা যখন গাছ কাটছিলেন, আমি পাশেই কৃষিকাজ করছিলাম। গাছ ভেঙে পড়ার সময় বাবার চিৎকার শুনে ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান।”
নিহতের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর শুনে এলাকার মানুষ রাতে তার বাড়িতে ভিড় করেন।
শ্যামনগর বিএনপির দুগ্রুপ মুখোমুখি ১৪৪ ধারা জারি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগরে একই স্থানে স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি থাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকাল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাবেশ ও আলোচনাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন পক্ষ থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়ে জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) বিকালে শ্যামনগর সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ।
অন্যদিকে দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ একই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলেচনা সভা আয়োজন করলে ওই স্থান ও আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইনশৃঙ্লা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই শ্যামনগর পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ১৪৪ ধারা জারি করেন।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি রাতে দীর্ঘ ১৪ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ ছাড়া ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সাতক্ষীরা জেলা বিএনপি।
আর এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হয়ে আসছে। এছাড়াও কমিটি গঠন ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিলো। এরমধ্যেই মঙ্গলবার (২১ জানুয়ারি) শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।
পরে বুধবার (২২ জানুয়ারি) শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের গ্রুপ। অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি শ্যামনগরের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্যামনগর পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খুলনায় পদযাত্রায় কমরেড প্রিন্স
অগণতান্ত্রিক পরিবেশে অপশক্তি বেড়ে ওঠে, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিগত দিনে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র আর কর্তৃতবাদী গোষ্ঠীর কাছে সারা দেশবাসীর মত এ অঞ্চলের মানুষও জিম্মি ছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ অবস্থার আপাতত অবসান হলেও এ অবস্থাকে স্থায়ী করতে খুলনাবাসীকে সচেতন ও সংগঠিত হতে হবে।
কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার খুলনা রূপসার দাদা-ম্যাচ এর সামনে থেকে শিববাড়ি মোড় পর্যন্ত মহানগর সিপিবি খুলনা মহানগর আয়োজিত পদযাত্রা ও গণ সংযোগে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বর্তমান সরকারের নিত্যপণ্যের উপর ভ্যাট-কর বাড়ানোর তীব্র সমালোচনা করে আরো বলেন, জনগণ এ সরকারের কাছে স্বস্তি চাইছিল। কিন্তু এই সরকার পুরনো ব্যবস্থা বহাল রেখে মানুষের জীবনে অশান্তি ডেকে আনছে। সিন্ডিকেট বহল আছে, পাচারের টাকা ফেরত আনার খবর নেই। খেলাফি ঋণের পুনঃতফসিল করা হচ্ছে। কোন কোন মহল ‘মব’এর নামে নানা ধরনের অশান্তি সৃষ্টি করছে। যা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তিনি বলেন, অগণতান্ত্রিক পরিবেশ থাকলে নানা ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তারা দেশকে আরো অশান্ত করতে চাইবে। তিনি গণতন্ত্রের ধারা এগিয়ে নেয়ার জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
পদযাত্রায় অন্যান্যের মধ্যে পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশীদ, সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, ডা. এস এম ফরিদুজ্জামান, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সুখেন রায়, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, অ্যাড. প্রীতিষ মণ্ডল, মোস্তাফিজুর রহমান রাসেল, শিশির সরকার, শাহীনা আক্তার, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, হুমায়ুন কবির, ফরহাদ হোসেন মিটন, মীর ওবায়দুর রহমান, শরীফুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম, অশোক মণ্ডল, দুলাল সরকার, অশোক ঘোষ, শ্রমিকনেতা সাইদুর রহমান বাবু, দীন মোহাম্মদ, যুবনেতা ধীমান বিশ্বাস, মোফাশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হরষিৎ মণ্ডল, রামপ্রসাদ রায়, তুষার বর্মণ, জামাল হোসেন, তুষার দত্ত, ছাত্রনেতা নাহিদ ইসলাম, সুদীপ্ত রায়, তনুশ্রী, প্লাবন চন্দ্র চন্দ, জাহিদুল ইসলাম, রবীন মণ্ডল, আনিসুর রহমান, রাজু আহমেদ, মোঃ আজম, তন্ময় রায়, মোঃ রায়হান, সৈকত, আকাশ প্রমুখ।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত খুলনা শহরসহ বিভিন্ন উপজেলায় পদযাত্রা ও গণসংযোগ চলবে। এসব কর্মসূচিতে সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেবেন।
শ্যামনগরে অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক দু’জনকে অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ধান চাল বনিক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোশিয়াশেন, খুলনা সার্কেল কমিটির প্রেসিডেন্ট- দীপক দাস, ভাইস প্রেসিডেন্ট- কাজী মাসুদুল হক, কোষাধ্যক্ষ- এস, এম আলমগীর হোসেন সহ সকল নির্বাচিত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছে “খুলনা ধান চাল বণিক সমিতি” এর নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, অত্র অঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনায়ন এবং সকল ব্যবসায়ী সংগঠনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসা সংক্রান্ত জটিলতা নিরসনে নব-নির্বাচিত ‘বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোশিয়াশেন, খুলনা সার্কেল’ এর কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরিচালিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতারা হলেন- সভাপতি- মুনীর আহমেদ, সাধারণ সম্পাদক- মোঃ আঃ মোহায়মেন কালু, গোপাল চন্দ্র সাহা, মোঃ ফারুক, বিদ্যুত দাস, গোবিন্দ কুন্ডু, আলামিন খান. সৈকত আহমেদ রাজু, গোলাম মোর্শেদ, তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন তারুকদার, রুপক কুমার ভৌমিক ও প্রসিত কুমার সাহা।
ফলন্ত লেবু ও পেয়ারা গাছের সঙ্গে শক্রতা
কোটচাঁদপুর প্রতিনিধি
ফলন্ত লেবু গাছের পর এবার ধরন্ত পেয়ারা গাছ কেটে দিলেন প্রতিপক্ষরা। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তরুন উদ্যেক্তা পারভেজ আক্তার কালু। এ ঘটনাটি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। আদালতের রায়কে উপেক্ষা করে তারা গাছ কাটছেন অভিযোগ ভুক্তভোগীর।
পারভেজ আক্তার কালু বলেন, আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্যে পিতার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে ১৩৭ শতক জমিতে পেয়ারা ও দেশি জাতের লেবুর চাষ করিয়া জীবিকা নির্বাহ করছিলাম। ওই জমির মৌজা নাম্বার ৫৬, আরএস ১৬২, ১৬৩ ও ৬৩ নং খতিয়ানের ৪৮, ৬০ ও ৬৩ নাম্বার দাগের জমি। ওই গাছ গুলো এখন ফলন্ত। বিবাদী আমার সৎ মাতা।
আমার চাষাবাদে হিংসাত্মক হইয়া আমাকে ওই জমি থেকে বেদখলের উদ্দেশ্যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, ঝিনাইদহে ১৪৪ ধারা জারী করেন। বিজ্ঞ আদালত ওই মামলার রায় আমার পক্ষে দেন। রায়ে বলা বিষয়টি পারিবারিকভাবে বসিয়া মিমাংসা করিবার জন্য। কিন্তু বিবাদী বিজ্ঞ আদালতের রায়কে অবমাননা করিয়া সম্পূর্ণ গায়ের জোরে গেল ১১/০৯/২০২৪ তারিখে আমার ফলন্ত লেবুর গাছ কেটে দেন। এতে করে আমার ২৫ লক্ষ্য টাকার ক্ষতি সাধিত হয়েছে। ওই গাছ কেটেই তারা চুপ থাকেনি,আমাকে নিঃশ্বেস করতে গেল ৩/০১/২৫ তারিখে আবারও সুরািয়া খাতুন তাঁর লোকজন দিয়ে আমার ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছেন। যাতে করে আমার ১০ লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম উভয় পক্ষকে নিয়ে বসে ওই বাগানে যেতে বিবাদী পক্ষকে নিশেধ করেন। এরপরও তারা আমার বাকি পেয়ারা গাছ কেটে দিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছেন। হুমকি দিচ্ছেন আমার প্রাণ নাশের। আমি এখন তাদের ভয়ে আতংকিত। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
গাছ কাটার ঘটনাটি নিশ্চিত করেছেন,কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ। তিনি বলেন, ঘটনার পর পারভেজ আক্তার কালু পরিষদ অভিযোগ করেন। এরপেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়। বিবাদি সুরাইয়া বেগম উপস্থিত না হওয়ায় বাদির পক্ষে লিখিত দেয়া হয়। পারভেজ আক্তার কালু কোটচাঁদপুর পোস্ট অফিস মোড়ের সিরাজুল ইসলামেন ছেলে। অন্যদিকে বিবাদী সুরাইয়া বেগম হচ্ছেন সিরাজুল ইসলামের স্ত্রী।
বিষয়টি জানতে সুরাইয়া বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন,পারভেজ আক্তার কালুর অভিযোগের পেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। মিমাংসার জন্য চেষ্টা করা হয়েছে। তবে ব্যর্থ হয়েছি। এছাড়া আদালতেরও একটি রায় পেয়েছে।
নড়াইলে তারুণ্যের উৎসবে সাইকেলিং প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নড়াইলে সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন , প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন।সাইকেলিং প্রতিযোগিতা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এ সময় নড়াইল জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের আব্দুর রউফ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি ও আব্দুর রউফ ডিগ্রি কলেজ এর সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ঝিনাইদহ জেলা সেক্রেটারী আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল, সমাজ সেবক ইন্জিনিয়ার কামরুল ইসলাম, সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
যশোরে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন উদ্বোধন
যশোর প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জিরো ওয়েস্ট ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসন যশোরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিযে শেষ হয়। র্যালি শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
এসময় তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার জিরো ওয়েস্ট ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীদিনে তরুণরা কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারণ্যের উৎস সেই শিক্ষা দিবে।
বিএনপির তদারকি কমিটির সদস্যপদ ফিরে পেতে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে ছবি লাগিয়ে বিএনপির ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ থেকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী কাজী শাহাজান।
বুধবার (২২জানুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কাজী শাহাজান বলেন, বিগত সময়ে তিনি ছাত্রদল, যুবদল ও মূল দলের ইউনিয়ান, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তবে ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করায় সক্রিয়ভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ না করলেও দলের সমর্থনে ছিলেন। তিনি দলের বিভিন্ন কর্মকন্ডে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছি। ২০২২ সালে চাকুরিতে অবসর গ্রহণ করার পর থেকে আবারও দলের বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, চিতলমারী উপজেলার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা বিষয়টি সর্ম্পকে অবগত। গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত বাগেরহাট ১ আসনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ চিতলমারী উপজেলা তদারকি কমিটি গঠনের জন্য ২৬ ডিসেম্ব উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে তিনি হিজলা ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ঠ তদারকি কমিটির একজন সদস্য মনোনিত হন। কিন্তু অজ্ঞাত কারণে আমাকে আমার অযান্তে তদারকি কমিটি থেবে বাদ দেওয়া হয়।
তিনি আরো বলেন, এ বিষয়ে আমি জানতে চাইলে চিতলমারী উপজেলা তদারকি কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এ্যাডভোকেট মাসুদ রানার আমাকে তার মোবাইল ফোনে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে আমার একটি ছবি দেখান। আমি খোঁজ নিয়ে যানতে পারি আমার প্রতিপক্ষরা আমার ছবি শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে তা সরবরাহ করেছে। এ বিষয়ে বাগেরহাট-১ আসনের দাায়িত্বপ্রাপ্ত তদারকি কমিটির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন ভাইয়ের বরাবরে ইউনিয়ন তদারকি কমিটি স্থগিত রেখে উক্ত ছবি সত্যতা যাচাই ও জালিয়াতিকারীদের চিহ্নিত করে বিচারের দাবিসহ আমার সদস্য পদ ফিরে পেতে আবেদন করি। কিন্তু আমার আবেদন আমলে না নিয়ে আমার ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ স্থগিত রেখে আমার স্থলে অন্য একজনকে নিয়ে নেয়। আমি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ নীতি নিধারনী কমিটির হস্তক্ষেপ কামনা করছি।
শ্যামনগরে কৃষক মুনসুর আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের ইছাকুড় (খানপুর) গ্রামের কৃষক মনসুর আলী কাগুচি হত্যার বিচারের দাবিতে ও অপরিকল্পিত হাজী ব্রিক্স বন্ধের দাবি নিয়ে নিহতের স্বজন ও গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পাল করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর মাইক্রোস্টান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশানর (ভূমি) বরাবর স্বারক লিপি প্রদানের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন উপস্থিত এলাকাবাসী।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন রবিউল ইসলাম ছট্টু। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, শ্যামনগরের ইছাকুড় গ্রামের কৃষক মুনসুর আলীকে পরিকল্পিত ভাবে, হাজী ব্রিক্স নামীয় অপরিকল্পিত ইট-ভাটার বিদ্যুতের তারে জড়িয়ে তাকে হত্যা করেছেন ওই ভাটার মালিক উপজেলা কাটিবারহল গ্রামের শেখ গহর আলীর পুত্র শেখ মোস্তাক হোসেন ও তার লোকজন।
এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেখ মোস্তাক হোসেন জনবসতি গ্রামের মধ্যে অপরিকল্পিতভাবে ইটভাটা তৈরী করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তিনি আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে তার ভাটার জায়গা প্রসারিত করতে চায়।
সে কারনে গ্রামবাসীদের সে হয়রানীকরার লক্ষে বিভিন্ন মামলা মোকদ্দমা, জীবন নাশের হুমকি সহ নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। এদিকে নিহত কৃষক মুনসুর আলীর পুত্র আকবর হোসেন বলেন, আমার পিতাকে পরিকল্পিতভাবে অবৈধ ইটভাটা মালিক ভাটার পাশে থাকা আমাদের জমিটুকু নেয়ার জন্য আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি এমনকি আমাদের বিরুদ্ধে সে কোর্টে মামলা দিয়েছে।
তাতে তিনি ক্ষ্যান্ত না হয়ে গত ০৭ জানুয়ারি শেখ মোস্তাক হোসেন ও তার লোকজন আমার পিতাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে তার ভাটার পাশে আমাদের ভুট্টা খেতের জমিতে বিদ্যুতের তার ফেলে রাখে। ওই দিন ভোরে আমার পিতা খেতে গেলে বিদ্যুতের তারে পেচিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তারা আমার পিতাকে হত্যা করেছে। আমার পিতার হত্যার বিচার দাবী করছি।
এঘটনায় মামলা করায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে চলেছে। আমরা এ মানববন্ধন থেকে আমার পিতার হত্যার বিচার ও অপরিকল্পিত ইটভাটা অপসারণের দাবিসহ আমাদের জীবনের নিরাপত্তা কামনা করছি। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহত কৃষক মুনসুর আলী কাগুচির স্বজন রুমা খাতুন, মোমেনা খাতুন, গ্রামবাসী ফারুক হোসেন প্রমুখ। এসময় ভূরুলিয়া ও ইছাকুড় গ্রাম থেকে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
তালা-পাটকেলঘাটায় কুল চাষে ঝুকছেন চাষিরা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এবার কুলের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। এর মধ্যে বল সুন্দরী, ভারত সুন্দরী, থাই আপেল, বাউ কুল, আপেল কুল, তাইওয়ান কুল, নারিকেলি ও ঢাকা নাইনটিসহ বিভিন্ন জাতের কুল।
এতে উপজেলায় এবার ২ হাজার ৩ শত ১০ মেট্রিক টন কুল উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। সূত্র মতে, সাতক্ষীরার কুল স্বাদে, গুণে ও মানে অনন্য হওয়ায় এর চাহিদা রয়েছে সারা দেশেই। একই সঙ্গে কম খরচে লাভ বেশি হওয়ায় সাতক্ষীরার চাষিরাও ঝুঁকছেন বাণিজ্যিক কুল চাষে।
ফলে গত চার বছরের ব্যবধানে উপজেলায় কুলের আবাদ চারগুন বেড়েছে। এতে একদিকে যেমন সমৃদ্ধ হচ্ছে সাতক্ষীরার অর্থনীতি, অন্যদিকে কুল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সাতক্ষীরার মাটি কুল চাষের জন্য বেশ উপযোগী।
মূলত ২০০০ সালের পর থেকে এ জেলায় বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয় এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। ২০১৯ সালে যেখানে জেলার ৫৫০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছিল, সেখানে চলতি মৌসুমে তা অনেকগুন বেড়েছে। সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটার কাশিপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় গেলে দেখা যায় মাঠের পর মাঠ সারি সারি কুলের বাগান। মৎস্য ঘেরের আইলে ও ব্যাপকহারে কুল চাষ হয়েছে।
এসব বাগানের গাছগুলোতে যেন উপচে পড়ছে নানা জাতের কুল বরই। কুলের ভারে নুয়ে পড়ছে ডাল। এদিকে বাজারেও উঠেছে নানা জাতের কুল। সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার মেহেদি হাসান পলাশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কৃষি খাতভুক্ত ফল বাগান স্থাপন প্রদর্শনীর মাধ্যমে ৭ বিঘা জমিতে আগাম জাতের টক মিষ্টি বরই, আপেল কুল ও থাই আপেল জাতের বরই চাষ করেছেন। এতে তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে।
এ বছর ৫ লাখ টাকার বেশি বিক্রি হবে। জুজখোলা গ্রামের কুল চাষি মুকুল হোসেন জানান, এ বছর ৫ বিঘা জমিতে কুল আবাদ করেছেন তিনি। এতে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে কুল বাজারজাত করতে শুরু করেছেন তিনি। ৩ লাখ টাকার বেচাকেনার প্রত্যাশা তার। তিনি আরও জানান, বর্তমানে নারকেলি কুল ১৩০ টাকা দরে ঢাকার ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন।
এছাড়া আপেল কুল ও বাউ কুলসহ অন্যান্য কুল ৭০- ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাটকেলঘাটার আরেক কুলচাষি মসলেম উদ্দীন, শেখ জামাল উদ্দীন ইউসুফসহ কয়েকজন কুল চাষি জানান, প্রতি বিঘা জমিতে কুল চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বিঘাপ্রতি ৮০ থেকে ১ লাখ টাকার ফলন পাওয়ার প্রত্যাশা করছেন তারা। পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের কুল চাষি শেরখ মিজানুর রহমান,ফজর আলী, আমিনুর রহমান জানান, বিগত কয়েক বছর ধরে কুল চাষ করছেন তারা।
তারা জানান বাগানে থাই আপেল, বল সুন্দরী, বিলাতি, কাশ্মীর আপেল, দেশি আপেল, নারকেলি ও টক বোম্বাইসহ বিভিন্ন জাতের কুলচাষ করেছেন। এসব গাছে গত কয়েক বছর ধরে কুল উৎপাদন হচ্ছে। এবার দামও পাচ্ছেন তারা। পাটকেলঘাটার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বড় বাজারে বিলাতি কুল ১০০ থেকে ১২০ টাকা এবং আপেল কুল ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, আমের মতোই তালার কুলের নাম দেশজুড়ে। এখানকার মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য অনুকূল হওয়ায় এর চাষাবাদ বাড়ছে। চলতি মৌসুমেও তালা পাটকেলঘাটায় কুলের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিরা বেশ লাভবান হবেন।
ডুমুরিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিমপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে বিকাশ প্রসাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ডুমুরিয়া পল্লি বিদ্যুৎ অফিস। গত ১৬ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে জরিমানাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার ও মিটার জব্দ করা হয়। পরে ১৯ জানুয়ারী আবেদনের ভিত্তিতে সংযোগটি পুনরায় স্থাপনের পর অভিযুক্ত একই ব্যক্তি গত ২১ জানুয়ারী আইনের তোয়াক্কা না করে আবারও একই এলাকার রফিকুলের আবাসিক মিটার থেকে পুনরায় অবৈধ সাইড লাইন দ্বারা তার সেচের কাজ পরিচালনা করতে থাকে।ঘটনাস্থল ও পল্লি বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, শোভনার বিকাশ প্রসাদ দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ লাইন চালাচ্ছিলেন। এমন ঘটনার পর ওই এলাকার কৃষকেরা জানান,বিকাশ প্রসাদ তার অবৈধ সেচ মিটার দ্বারা কৃষকদের ধানে পানি দেওয়ার কথা বলে মোটা অংকের অগ্রিম টাকাও নিয়েছে। যে কারণে সে আইনের তোয়াক্কা না করে অবৈধ সাইড লাইন ব্যবহার করছে।এব্যপারে ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসার রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধ সংযোগ নিয়ে সেচ লাইন পরিচালনা করা হচ্ছে। আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি এবং ব্যবহৃত তার ও মিটার জব্দ করে বিকাশ প্রসাদকে আটক করে নিয়ে আসি। অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে নগদ অর্থদণ্ড এবং স্ট্যাম্পে এমন অপরাধ না করার শর্তে ছেড়ে দেই। তবে এমন ঘটনা পুনরায় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিবো এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
ফকিরহাট উপজেলা বিএনপি’র উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াডের শীতার্থদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বিকেল ৫টায় উপজেলার শান্তিগঞ্জ মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। প্রবীণ বিএনপি নেতা মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ মিরাজুল ইসলাম, মোঃ মাহাবুর রহমান, শেখ রাজন, কবির হাওলাদার, কবির মোড়ল, যুবদল নেতা মোঃ রাজু শেখ, মোঃ বায়োজিৎ খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নাজমুল হাসান, শ্রমিকদল নেতা মোঃ আবুজার মোড়ল, আমিরুল ইসলাম, মোঃ সুমন ও মোঃ আহাদ হোসেন প্রমুখ।
পাইকগাছায় অগ্নিকান্ডে নিঃস্ব হলো মিষ্টি ব্যবসায়ী নারায়ণ শীল
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে মিষ্টি দোকান পুড়ে ছাই। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপি’র কাটাখালী বাজারের নারায়ন শীলের আধাপাঁকা টিনের ছাউনীর মিষ্টির দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে দোকানের সকল প্রকার মিষ্টি,ফ্রিজ,চেয়ার-টেবিল,ফার্নিচার,ময়দা-চিনি,চাউলের বস্তাসহ সবকিছু পুড়ে গেছে।
ব্যবসায়ী নারায়ণ শীল বললেন, এতে আমার সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি ধারনা করছেন, মিষ্টির দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তিনি সরকারের সহয়তা চেয়ে আরোও বলেন,রাতে দোকানের রান্না’র চুলায় জ্বালানী কাঁঠ দিয়ে বাড়িতে চলে আসি।
রাত ১টার দিকে লোকমুখে জানতে পারি দোকান আগুনে পুড়ছে। স্থানীয় ব্যবসায়ী সুজিত দেবনাথ বলেন, রাত সাড়ে ১২ টার দিকে নারায়ণ শীলের মিষ্টির দোকানের পিছনে আগুনের সুত্রপাত ঘটে। টের পেয়ে আমরা ক’জন জল দিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সহকারী কমিশনার এসএম আকাশের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদগুলো অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন আশাশুনি বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, ডাক্তার জয়ন্ত সরকার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা আইসিটি অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, ডিবি ইনচার্জ মো. নিজামী উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা সারমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক, কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক, আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আনম আলমগীর কবির প্রমুখ।
সভায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি ছয় মাসে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা, সাইবার অপরাধে ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে প্রচারণা চালানো, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমান সংরক্ষণ করা, দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো, তথ্য অধিকার আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা, তথ্য প্রদানে আন্তরিক হয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাসহ বিবিধ।
মোল্লাহাটে লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ২০২৪/২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায় সংশোধিত শীর্ষক দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।
প্রাক্কলিত মূল্য ৭৬ লাখ ১৪ হাজার টাকায় উপজেলার গাংনী ইউনিয়নের রহমত পাড়া সাতাশ কুড়া রাস্তার কাজের জন্য ১৫২’টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেন। ওই সকল প্রতিষ্ঠানের প্রকাশ্য লটারিতে আনোয়ারা ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ম হয়। এছাড়া ২য় হয়েছে সরদার হাফিজুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার বিকালে পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
সুশীলন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পারুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সুশীলন উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরসীপ অফিসার হিরো গাইন। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হালদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, হাসিনা খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, জেসিডিও মমতাজ জাহান, আকরাম হোসেন সহ সুবিধাভোগীগন। উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার নিবন্ধিত ও কমিউনিটির ৪৭৮০ জন শিশুদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু রয়েছে।
বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন
দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২২ জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা শাখার নির্বাহী কমিটি গঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, খুলনা জেলা স্কাউটস কমিশনার এস এম ফরহাদ হোসেন, জেলা স্কাউট এর যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার। সভার দ্বিতীয় পর্বে কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার একটি নির্বাহী কমিটি নির্বাচিত করে। নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ আশরাফ হোসেন এবং কমিশনার পদে নির্বাচিত হন মোঃ ইসরাইল হোসেন।
বটিয়াঘাটায় প্রতিষ্ঠানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় প্রতিষ্ঠানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুইটি প্রতিষ্ঠানের নামে ১) আল মাকরাজুল ইস: সংস্থা (০১৯৯১৮৬৯০৯১) এবং ২) আল মাহাত সোসাইটি (০১৮৬৭১৮১০১৪) ব্রিক পাঁকা ছাদ ঘর ও গভীর নলকূপ ও নানা রকম প্রকল্প দেওয়ার কথা বলে এককালীন টাকা বিকাশের মাধ্যমে জমা নিয়েছে। ওই বিকাশ নম্বরগুলো (০১৯৯১-৮৬৯০৯১,০১৮৬৭- ১৮১০১৪,০১৭২৮-৫৩২৬৮০)। এ ঘটনা নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
অভিযোগ সুত্রে জানা যায়, বিগত দুই বছর যাবত বিবাদী হুমায়ুন বিকাশ নম্বর ব্যবহার করে বিভিন্ন গ্রাহকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বিবাদী স্থানীয় ব্যক্তি ও সকলের পরিচিত হওয়ায় সরল মনে ও বিশ্বাস করে ভুক্তভোগীরা তাকে টাকা প্রদান করেন। গ্রাহকরা টাকা দিতে অস্বীকার করলে শতভাগ নিশ্চয়তা দিয়ে টাকা নিয়েছে বিবাদী। টাকা খোয়া গেলে বিবাদী উক্ত টাকা নিজ দায়িত্বে ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সে বিভিন্ন গ্রাহকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার ম্যাসেজ প্রদান করতেন। বিবাদী একজন চতুর প্রকৃতির লোক তা আমরা আগে বুঝতে পারি নাই। সে মসজিদ, মাদ্রাসা উন্নয়ন করার কথা বলেও বিভিন্ন গ্রাহকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বিবাদীকে উক্ত প্রকল্প বাস্তবায়নের কথা বলে সে তালবাহান শুরু করেছে। বিবাদীর কথা অনুযায়ী প্রকল্পের কাজ গুলো পাওয়ার সময় পার হয়ে গেলেও বিভিন্ন ছলচাতুরি করে সময় ক্ষেপন করছে। এমনকি আমাদেরকে মোবাইলে বিভিন্ন ভয়-ভিতি ও জীবন নাশের হুমকি প্রদান ৮৬৯০৯১, ০১৭২৮-৫৩২৬৮০) উক্ত নম্বর দুইটি থেকে। আমার এলাকার শান্তিপ্রিয় লোক দান করছে (০১৯৯১৮৬৯০ ভিযোগ দায়ের করছি। যাহাতে আমরা উক্ত প্রতিষ্ঠান দুইটির গ্রাহকরা তার নিকট থেকে হওয়ায় বিবাদীর বিরুদ্ধে অভিযোগ আমাদের জমাকৃত টাকা ফেরত পেতে পারি ও উক্ত প্রতিষ্টানের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আপনার নিকট এই অভিযোগ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্প বৃষ্টিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
শীতের সকালে এক মনোরম পরিবেশে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ধারণ করে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গান, অভিনয়,কবিতা আবৃত্তি আর ফুলেল সাজ সজ্জায় কোমলমতি নবীন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান। অনুভুতি বক্তব্য দেন যশোর বোর্ডে প্রথম স্থান অধিকারী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন, শিক্ষিকা শারমিন সুলতানা, অভিভাবক স্বপ্না চক্রবর্তী, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাহিম বিল্লাহ।
এসময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিন সহ ২৪ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২২০ জন নবীণ শিক্ষার্থীদের বরণ করে করে নেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে উঠে। অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা দেন ও সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।
কুষ্টিয়ায় ট্রেন থেকে মাদকসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) ভোরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি যাত্রা বিরতি দিলে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।
আটক করিম বেপারী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর বিলপাড়া এলাকার মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।
পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে জিআরপি থানার এসআই ইদ্রিস আলী ও এএসআই মুরাদ আলী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদক বহনের দায়ে করিম বেপারী নামে একজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলা করে আদালতে প্রেরণ করা হবে।
কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
বুধবার (২২শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মেলার উদ্বোধন শেষে সকল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক নানা বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের জবাবেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল–মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. মো. আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকুনুজ্জামান, অধ্যক্ষ এস এম শহিদুল আলম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আবু মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। এদিকে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিরোমনির গৃহবধূ রেক্সনা বাঁচতে চায়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শিরোমনি কাঠাঁলবাড়ী এলাকার ভ্যানচালক আঃ জলিল এর স্ত্রী রেক্সনা বেগম (৪০)। দীর্ঘদিন ধরে জটিল হার্ড ছিদ্র জনিত রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পরছেন তিনি।জানা গেছে, দিনমজুর আঃ জলিল ও স্ত্রী রেক্সনা বেগমের পরিবারে রয়েছে ২সন্তান। বড় মেয়ে অনার্স শেষ করেছে , ছোট মেয়ে শিরোমনি মাধ্যমিক বিদালয়ে পড়াশোনা করে । বর্তমানে দুটি সন্তান নিয়ে তাদের সংসার। আর্থিক সংকটের কারণে স্ত্রীকে সুচিকিৎসা করাতে পারছেন না জলিল। দীর্ঘ সময় সাহায্য সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গাতে নিয়মিত চিকিৎসা করিয়েছেন স্ত্রীকে। সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান রেক্সনা বেগমের হার্ট ছিদ্র হয়েছে। এখন তার উন্নত চিকিৎসা জন্য দরকার মোটা অঙ্কের টাকা। তবে ভ্যানচালক জলিলের পক্ষে তার স্ত্রীকে উন্নত চিকিৎসা করোনার মতো সামর্থ্য নেই। তাই সমাজের বৃত্তবানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করেছেন পরিবারটি। রেক্সনা বেগমের গ্রামের বাড়ি বেনাপোলের পুটখালি এলাকায় তিনি আকবার রহমানের মেয়ে। প্রায় ২৫ বছর আগে জলিলের সঙ্গে বিয়ে হয়ে তার অসহায় এ পরিবার এখন অর্থ সংকটের মধ্যদিয়ে চলছে পরিবারটি।এখন প্রতি মাসে স্ত্রীর চিকিৎসা করতে যে অর্থের দরকার হচ্ছে সেটিও করতে পারছে না জলিল নিজের জমাকৃত অর্থ আর প্রতিদিনের ইনকাম দিয়ে স্ত্রীর এই জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে পথে বসে গেছেন তিনি। কোনো রকমে দিন এনে খেয়ে চলছে তাদের সংসার। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করতে হচ্ছে তাদের। তাই তার দুটি সন্তানের দিকে তাকিয়ে স্ত্রীকে বাঁচিয়ে রাখার আঁশায় সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন পরিবারটি। সমাজের সচেতন, বিবেকবান, মানবিক বিত্তবান মানুষের একটু আর্থিক সহযোগিতা ও উন্নত চিকিৎসায় হয়ত বেঁচে যেতে পারেন গৃহবধূ রেক্সনা বেগম। সাহায্য বা পরিবারটির সঙ্গে যোগাযোগ করতে- ০১৯২৫৬৮৭৮৬৫ নম্বরটিতে কল করার অনুরোধ করেন গৃহবধরূ স্বামী জলিল।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ও বন্ধু। ভুপেন হাজারিকার কালজয়ী জীবনমুখী এই গান আমাদের সবারই জানা। সমাজের অসহায় মানুষদের পাশে সৃষ্টিকর্তা কারো না কারো মাধ্যমে এগিয়ে আসেন সহযোগিতার হাত নিয়ে। এই অসহায় বিপদগ্রস্ত পরিবারটির পাশে রাষ্ট্র অথবা সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করে অসহায় পরিবারটি।
শিরোমনি ওয়ালটন প্লাজার পিঠা উৎসব
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার শিরোমনি ওয়ালটন প্লাজা’র শো-রুমে গতকাল শীতকালিন পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে স্থান পেয়েছিলো, চিতাই পিঠা, কুলি পিঠা, রসপান পিঠা, তেল পিঠা ও রসের ভেজা চিতাই পিঠা সহ নানান রকমের শীতকালীন পিঠা। শিরোমনি ওয়ালটন প্লাজা’র ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেক, -ডেপুটি ম্যানেজার মোঃ মশিউর রহমান,ফ্লোর ইনচার্জ সোহান শেখ, কাজী সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন,আলী রাজ শেখ, সোহেল রানা, মোল্লা সাব্বির আহমেদ, এক্সিকিউটিভ হামজা খান ।
বটিয়াঘাটায় হিন্দুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় জে এম আই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করে অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে কৃষি জমিতে যেতে বাধাঁ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার পেতে ভুক্তভোগী জমির মালিকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে আবেদন করলে তাদেরকে সন্ত্রাসীদের দিয়ে প্রতিনিয়ত হুমকি প্রদান করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানাগেছে, কিসমত ফুলতলা মৌজায় এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২, ১৫৩, বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪ নং দাগের সীমানায় জে এম আই গ্যাস কোম্পানী অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে যাতাযায়ের পথ বন্ধ করে দিয়েছে। এই জমির প্রকৃত মালিক স্থানীয় সংখ্যালঘুরা। বিগত সরকারের আমলে এই কোম্পানীটি জাল দলিল করে অবৈধভাবে ডিসিআর নেয়। সরকার পতনের পর নতুন করে সন্ত্রাসীদের ভাড়া করে টিনের বেড়া দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
লিখিত অভিযোগে আরো জানা যায়, এমন পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রশাসনের স্বরণাপন্ন হলে গত বছর ৩০ ডিসেম্বর সহকারী কমিশনারের (ভূমি), প্রকৃত জমির মালিক এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়। এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২ এবং বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪, ১২৫৫, ১২৫৬ দাগ সম্পূর্ন পরিমাপ করা হয়। এরপর গত ২১ জানুয়ারী ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রকৃত জমির মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে পুর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানীর সময় জে এম আই গ্যাস কোম্পানী কর্তৃক ১২৫৪ দাগের তাদের পক্ষে কোন দলিল, রেকর্ড প্রমাণ করতে পারেনি। ফলে তাদের অবৈধ ডি সি আর বাতিল করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী ভাড়া করে এনে জোরপূর্বক বেড়া দিয়ে আটকিয়ে সংখ্যালঘুদের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অবৈধভাবে টিনের বেড়া সরিয়ে নিতে গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত আবেদন করেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, অচীরেই টিনের বেড়া সরানো না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতীকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখতে অতি সত্তর টিনের বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।











































