শামীম আহমেদ, দাকোপ
খুলনার দাকোপের বাজুয়ার তরমুজ চাষিদের সেই স্বপ্নের তরমুজ চাষ শুরু, বাজারে ভেজাল বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় কৃষক দিশেহারা। এলাকা ঘুরে দেখা যায় তৃষ্ণার্ত কাকের নেয় তাকিয়ে আছে এই সম্ভাবনা ময় তরমুজ গাছের দিকে গোটা দাকোপের কৃষক থেকে শুরু করে দিনমজুর, নারী, পুরুষ, স্কুলপড়ুয়া কিশোর কিশোরীসহ সাধারণ মানুষ। বর্তমান দাকোপের উপার্জনের এক মাত্র মাধ্যম এই তরমুজ চাষকে কেন্দ্র করে বাজুয়ার চাষীরা কতই না স্বপ্ন বুনছে বাম্পার ফলনের আশায়।
কৃষি কর্মকর্তারা বলছেন, গত বছর দাকোপ উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়। কৃষকরা ধান চাষের পরেই আর সময় নষ্ট না করে তরমুজ চাষে লেগে পড়েন। গত বছরের তুলনায় এবছর তরমুজ চাষ বেশি হবে বলে আশা করেন।
বিলের তরমুজ চাষি রবিন রায় বলেন, আমি গত বছর ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে লাভের মুখ দেখতে পারিনি। গত বছর আমন ধান উঠে যাওয়ার পর তরমুজের চাষাবাদ আগাম শুরু করে তরমুজের ফলন ভালো হলেও পরবর্তিতে ভাইরাস, বৃষ্টি হওয়ার পর ক্ষেতেই নষ্ট হয়েছে হাজার হাজার তরমুজ।
তাই বলা যায় দাকোপের গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। কোন কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছে তারা। তবে বাজারে ভেজাল বীজ, সার ও বীজের দাম এবার বেশি হওয়ায় তারা নানা শংকায় রযেছে।
সরেজমিন বিভিন্ন বিল এলাকা ঘুরে মিলেছে এমন চিত্র। এলাকার চাষীরা জানান, বিগত বছরগুলোর মত এ বছর ও তরমুজের ব্যাপক চাষাবাদ হচ্ছে। তবে এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম গত বছরের তুলনায় বেশি থাকায় কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। এরই মাঝে তরমুজ চাষে এলাকার কৃষকরা বেশি আগ্রহী হওয়ার সুযোগে সার ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগ কৃষকদের। খোঁজ নিয়ে এর সত্যতা মিলেছে। জানা গেছে, চালনা সদর ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে বেশি দামে সার বিক্রি করছে ব্যবসয়ীরা। এছাড়া বাজারে বীজের দামও অনেক বেশি।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গত বছর চাষিরা লোকসানে পড়ায় এবছর আবারো তরমুজ চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজের ভালো ফলন হবে। আর তাপমাত্রা বেশি থাকলে তরমুজের চাহিদা থাকবে বলে তারা তখন ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন বলে আশা করছি। আর বাজারে কেউ যদি বেশি দামে সার, বীজ ও কীটনাশক বিক্রয় করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।











































