Home খেলাধুলা বিপিএলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

বিপিএলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

25


স্পোর্টস ডেস্ক

প্রথম সাত ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও চিটাগং কিংসের অষ্টম ম্যাচে রাখা হয়নি আলিস ইসলামকে। তাই বিষয়টি নিয়ে দেখা দেয় প্রশ্ন। এবার জানা গেল, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশে জায়গা হয়নি আলিসের। যদিও আজ ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে খেলছেন তিনি।

আজ ম্যাচ শুরুর আগে আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর জানান হান্নান সরকার। টি-স্পোর্টসে জাতীয় দলের এই নির্বাচক জানান, আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। সতর্কতা হিসেবে আগের ম্যাচে তাকে রাখা হয়নি বলেও মনে হয়েছে তার। পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসানও।

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় এবার পরীক্ষা দিতে হবে আলিসকে। আগামী শনিবার ঢাকায় ফিরে এই পরীক্ষা দেওয়ার কথা চিটাগং স্পিনারের। তবে তার আগে যেহেতু খেলতে বাধা নেই, তাই আজ ঢাকার বিপক্ষে রাখা হয়েছে তাকে।

আলিসের জন্য প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগ নতুন নয়। ২০১৯ সালেও একবার অভিযুক্ত হয়েছিলেন তিনি। পরে সেই অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করেই আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস। বিপিএলের প্রথম ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। রান দেয়ায়ও ছিলেন ভীষণ কৃপণ, মাত্র ৬.৭০।