Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

124
বগুড়ার কাহালু উপজেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা যোগীর মন্দির। ৮৮৪ সালের দিকে নির্মিত মন্দিরের রয়েছে চমকপ্রদ ইতিহাস। জনশ্রুতি আছে, বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লখিন্দর এখানকার কানুচ কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন। এখানে একটি আশ্রম, চারটি মন্দির, কানুচ কূপ ও অগ্নিকুণ্ড ঘর রয়েছে। তবে অযত্ন আর অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

পাইকগাছায় তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক পত্রিকার যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
পাইকগাছা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মণ্ডল, স ম নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, মো. শফিউল ইসলাম হাজরা, আবুল কাশেম হাজরা, শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ।
আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ, দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। প্রতিটি কল্যাণমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকিবহাল রয়েছেন। তার দিকনির্দেশনা ও বিশেষ সুনজর রয়েছে। এসব কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার জন্য দোয়া কামনা করেন তিনি।
আলদীন আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
আবুল হোসেন আজাদ বলেন, উন্নয়নের রোডম্যাপে অবহেলিত পাইকগাছা-কয়রাকে সংযুক্ত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এ অঞ্চলে আনোয়ার আলদীনের কর্মকাণ্ড প্রশংসনীয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
ডা. আব্দুল মজিদ বলেন, পাইকগাছা-কয়রার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমাদের জন্য প্রেরণার পাথেয়। আনোয়ার আলদীনের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তাকে আমরা এ অঞ্চলের সবাই ভালোবাসি।
এ দিকে নতুন কম্বল পেয়ে শীত কাতর মানুষরা আনন্দ প্রকাশ করেন।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বার্ষিক বনভোজন করলো ‘রঙমহল ফর ইয়ুথ’
স্টাফ রিপোর্টার
শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বার্ষিক বনভোজন করলো সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রঙমহল ফর ইয়ুথ’। ১৭ জানুয়ারি দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটি ছিল আনন্দ, উদ্দীপনা এবং সৃজনশীলতায় ভরপুর। শিশুদের আনন্দ দিতে আয়োজন করা হয় মজার খেলা ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা ছিল সবার পছন্দমতো।বিকেলে শিশুদের প্রতিভা তুলে ধরার জন্য গান, নাচ, কবিতা আবৃত্তি এবং নাটকের আয়োজন করা হয়।
রঙমহল ফর ইয়ুথ-এর সভাপতি মোঃ আলভী শেখ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আনন্দঘন দিন উপহার দিতে চেয়েছি। তাদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় সাফল্য।’
সংগঠনের সহ-সভাপতি উল্লেখ করেন, ‘এটি শুধু একটি দিন নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আয়োজন কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের এই উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যেতে চাই।’
কোষাধ্যক্ষ রহিমা খাতুন বলেন, ‘সমাজের সকল স্তরের মানুষের সাহায্য আর সমর্থন ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। আমরা সকল দাতা ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞ।
২০১৮ সালে প্রতিষ্ঠিত রঙমহল ফর ইয়ুথ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, সুরক্ষা, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, নারী ও যুব ক্ষমতায়ন, এবং জলবায়ু সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছে। সংগঠনটির লক্ষ্য সমাজের অবহেলিত শিশুদের জন্য সমান সুযোগ ও আনন্দময় জীবন নিশ্চিত করা এবং যুব সমাজকে ক্ষমতায়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা। সংগঠনটি ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং যুব ক্ষমতায়নের জন্য আরও কর্মসূচি পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। তারা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছে।

খুলনাঞ্চল পরিবারের শোক
সাংবাদিক মাসুদ খান পলাশের বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য মাসুদ খান পলাশের বাবা আনোয়ার আলী খান (৮৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিজ বাড়িতে বার্ধক্যজণিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জলমা নবীনগর দারোগার ভিটা মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযা ও দাফনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন শরীক হন।
এদিকে আনোয়ার আলীর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনসহ খুলনাঞ্চল পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শীতকালীন ছুটি শেষে খুবি খুলছে আজ
খবর বিজ্ঞপ্তি
শীতকালীন ছুটি শেষে আজ রবিবার (১৯ জানুয়ারি) থেকে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শীতকালীন ছুটি হিসেবে গত ১০-১৮ জানুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।

নগরীতে ৬০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
স্টাফ রির্পোার
নগরীর খালিশপুর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৬০০পিস ইয়াবা, নগদ এক লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, খালিশপুর আবাসিক এলাকার মেঘার মোড়স্থ ভাষানী স্কুলের সামনের বাসিন্দা মৃত. সুলতানের ছেলে মো. ওহিদুল ইসলাম (৪৩) ও সাতক্ষীরার মো. অতিয়ার রহমান (৪২)।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টার দিকে খালিশপুর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে খালিশপুর থানা পুলিশ। এসময় ৬০০পিস ইয়াবা, নগদ এক লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ ওহিদুল ইসলাম ও অতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জন ভোগান্তি দুর করতে দ্রুত শিপইয়ার্ড সড়কের কাজ সমাপ্ত করতে হবে
স্টাফ রিপোর্টার
২০১৩ সালের ৭ মে ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয় ধরে নগরীর শিপইয়ার্ড সড়ক প্রশস্ত করন প্রকল্প একনেকে অনুমোদন পেলেও জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় সাত বছরেও কাজটি শুরু না হওয়ায় ২০২০ সালের ২১ জুলাই (প্রথম সংশোধিত) ব্যয় বাড়িয়ে ২৫৯ কোটি ২১লাখ টাকায় একনেকে অনুমোদন দিয়ে ২০২২ সালের ১২ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান লিমিটেড অ্যান্ড মাহাবুব ব্রাদার্স (জয়েন্ট ভেঞ্চার) কে দেড় বছর পর কার্যাদেশ দেয় খুলনা উন্নয়ন কতৃপক্ষ (কেডিএ)। ২০ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে তিন দশমিক ৭৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি চার লেন, দু’পাশে নতুন ড্রেন, ও ড্রেনের ওপর পথচারীদের হাটার জন্য প্রশস্ত ফুটপথ, রাস্তার মাঝ খানে শূণ্য দশমিক বিরানব্বই মিটার ডিভাইডার, রাস্তা ড্রেন ফুট পথ মিলিয়ে ষাট ফুট চওড়া, ৪৮ মিটার দৈর্ঘ্যর একটি সেতু, একটি স্লুইচ গেট,একটি কালভার্টসহ সড়কটি তিন ফিট উচু করে এবং সাত দশমিক তিন একর জমি অধিগ্রহণ করে ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু ওয়াসার সাথে স্বমন্বয় না করে ৬ মাস ধরে পয়ঃনিষ্কাশন পাইপ বসানোয় রাস্তার কাজ বন্দ থাকার সময় সড়কের দুই পাশে অনেক স্থানে ড্রেন নির্মান, মতিয়া খালি, এলাকার কালভার্ট ও লবনচরা সেতু, ড্রেন, স্লাব, নির্মান কাজ করার কথা থাকলে ও বলা যায় ঠিকাদার সে কাজের অর্ধেক ও শেষ করতে পারেনি এমন কি কবে শেষ হবে তা নিয়ে ও রয়েছে অনিশ্চয়তা।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে শিপইয়ার্ড সড়ক প্রশস্ত করন ও উন্নয়নের নামে ধীর গতিতে কাজ চলমান থাকার প্রতিবাদ সভায় বক্তরা এসব কথা বলেন। ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রোর পরিচালনায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারন সম্পাদক মাহাবুব খোকন আরো অতিরিক্ত ছয় মাস পার হলে ও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ এক যুগ ধরে উন্নয়নের নামে জনগনের চরম ভোগান্তি এটা মেনে নেয়া যায়না। এটা সভ্য সমাজের কাজ নয়, দ্রুতই সড়কটির প্রশস্ত করন ও উন্নয়নের কাজ সমাপ্তি করতে হবে এবং কাজে যদি কারো দুর্নীতি ও গাফিলতি থাকলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা উন্নয়ন কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন খুলনার জিয়া হল, আধুনিক কসাইখানা নির্মান, নভোথিয়েটর, নৌযান মেরামত ও ট্রেনিং ইনস্টিটিউট আমলাতান্ত্রিক জটিলতায় বন্দ করে খুলনার প্রতি বিমাতা সুলভ আচরন করায় সকলকে সাথে নিয়ে দ্রুত কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে।
সভায় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি ডা. সেয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, এড,কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মো, সিরাজ উদ্দিন সেন্টু, মো, হামিদুল হক, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, মো, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো, সবুজুল ইসলাম সবুজ, মো. জয়নাল আবেদিন, মো. খায়রুল আলম, সৈয়দা আরিফা আশরাফী চুমকি, মো. মনিরুজ্জামান মিলন, মো. জাভেদ আক্তার, ডা. মাহাফুজুর রহমান বাচ্চু, ইসমত আরা কাকন, মো. মিকাইল হোসেন, মো, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা পলাশের মায়ের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ২৪নং ওয়ার্ডের আহবায়ক মো. মাহামুদ হাসান পলাশ এর মাতা ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬৫ বছর।
পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফেরাত করেছেন খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, মো. রিপন শিকদার, মো. আল আমিন, মিজান সরদার, মো. শফিকুল ইসলাম সজল, স্বপন সেখ, মো. রাজু হাওলাদার, সাইফুর রহমান জাহিদ, আলাউদ্দিন জমাদ্দার প্রমুখ।

মহান স্বাধীনতার ঘোষক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র
৮৯তম জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি রবিবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ‘দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয় এবং ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে, ওই বছরের শেষদিকে মেজর জেনারেল এবং ১৯৭৫ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচি সামনে রেখে গঠন করেন জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। কোটি কোটি মানুষের কান্নায় সেদিন বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, শোক প্রকাশ করেছিল বিশ্ববাসী। বাংলার জনগণ ভালোবেসে সেদিন থেকে তাকে শহীদ জিয়া নামেই অভিহিত করে থাকে। অনুসারীরা গর্ব করেই বলে থাকেন বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছরের কর্মময় দুঃসাহসী জীবন । কমল বেঁচে থাকলে আজ তার বয়স হত ৮৯। এত কম সময়ে এত বেশি অর্জন এমন কর্মবীরের আগমন পৃথিবীতে কালে ভদ্রে ঘটে থাকে! চক্রান্তকারীদের হাতে তাঁর জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বেজেই চলেছে। আজ বাংলার মানুষ জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র চিকিৎসা আর বাসস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে, পিছিয়ে পড়েছে শিক্ষায়, নেতৃত্বে, হারিয়েছে ভোটাধিকার আর সেই সাথে ডুবে গেছে গণতন্ত্র। এমন সংকটকাল অতিক্রম করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেধা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, নেতৃত্বের কৌশল ও আদর্শ এই বাংলার মানুষের জন্য বাতিঘর। লাইট হাউস বা বাতিঘর যেমন করে নিরুদ্দেশ নাবিককে সঠিক পথের নির্দেশনা দেয় তেমনি জিয়াউর রহমানের জীবনাদর্শ যুগে যুগে কালে কালে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে।
খুলনা মহানগর বিএনপির কর্মসুচি: মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিন (০৩) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসুচির দ্বিতীয় দিনে আজ খুলনা প্রেসক্লাব মিলনায়তনে “গনতন্ত্র, উন্নয়ন ও বাকস্বাধীনতায় জিাউর রহমানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি থাকবেন তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা থাকবেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ বক্তা থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। সভাপতিত্বে করবেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা। এছাড়া বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। ৩য় দিন ২০ জানুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ।

খুলনায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা
শিশু-কিশোরদের জন্য শহীদ জিয়াউর রহমান শিশু একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন: হেলাল

স্টাফ রিপোর্টার
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শিশু-কিশোরদের ভবিষ্যত জীবনকে গড়ে তোলার জন্যই শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে শিশু একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন। শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটি ছিল শিশু, কিশোরীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশাল সামিয়ানার নিচে ছিল মঞ্চ। মঞ্চের একপাশে ছিল একদল শিশু কিশোর ক্ষুদে গায়ক গায়িকার দল। অন্যপাশে ছিল ক্ষুদে বাদকের ব্যান্ড পার্টি। সেদিন ছিল প্রবল বৃষ্টি। প্রেসিডেন্ট জিয়া মঞ্চে উঠার সাথে সাথে সম্মিলিত কন্ঠে যে গানটি ধরেছিল, তা ছিল আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি রণ-সঙ্গীত। “চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির তিনদিনের কর্মসুচির প্রথম দিনে জাসাসের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ওইদিন জিয়াউর রহমান উৎফুল্ল হয়ে ক্ষুদে শিশু-কিশোর শিল্পীদের মাঝে গিয়ে তাদের মধ্যমণি হয়ে মিশে গিয়েছিলেন। দোহারীর মত গানটি জিয়াও গেয়ে উঠেছিলেন। গান শেষে জিয়া অনেক শিশু-কিশোর-কিশোরীদের কপোলে চুমু খেয়েছিলেন এবং শিশুদের আদর করেছিলেন। আদর করাকালীন মুহূর্তে একজন শিশুকে কমল প্রশ্ন করেছিলেন, তুমি কি খেতে ভালবাসো? ক্ষুদে বন্ধুটি লজ্জায় চুপ করে হাতের নখ খুটছিল। ক্ষুদে বন্ধুর উত্তরটি কমল দিলেন। চকোলেট আর আইসক্রিম খেতে ভালবাসো, তাই না? আমারও খুব পছন্দ। সুযোগ পেলে আমিও খাই। কিন্তু বেশি খাই না। মনে রেখো বন্ধুরা, এই দু’টো সুস্বাদু খাবার বেশি খেলে দাঁত নষ্ট হয়। সুতরাং বেশি খাওয়া যাবে না। কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, জিয়াউর রহমানের ডাকনাম ছিলো কমল। ৫ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। কোন বোন ছিল না। তার বাবার নাম ছিলো মনসুর রহমান। মা জাহানারা খাতুন ওরফে রানী। স্থায়ী নিবাস ছিলো বগুড়া জেলার বাগবাড়ি গ্রাম। বাবা মনসুর রহমান ছিলেন একজন কেমিস্ট। ১৯৪৭ সালের আগে কলকাতায় এবং দেশ বিভাগের পর চাকুরির কারণে করাচিতে বাস করতেন। মা জাহানারা খাতুন (রানী) ছিলেন একান্তভাবে একজন গৃহিনী। গৃহিনী ছাড়াও তাঁর আরেকটি বিশেষণ তিনি ছিলেন একজন প্রখ্যাত সংগীত শিল্পী। প্রধানত তিনি নজরুলগীতি গাইতেন। করাচি বেতার কেন্দ্রে সেই সময়ে তিনি নিয়মিত গাইতেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং কে এম এ জলিলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম রেজা, দিদার সাঈদ, হাবিবুর রহমান, মিতুল মিঠু, মাঈনুল ইসলাম কিরন, মিজানুর রহমান, মো: শামিম, শাহজাহান, সোহাগ, বদরূল ও রিপন, নজরুল ইসলাম, এম রোমানিয়া, নন্দিনী রুমা, রিপা প্রমূখ।

অসহায় নারীর সম্পত্তি দখল ও জীবননাশের হুমকির অভিযোগ
সটাফ রিপোর্টার
দুর্নীতি ও আর্থিকভাবে অবৈধ সুবিধার মাধ্যমে নগরীর চাঁনমারী বাজারের মাসুমা আক্তার নামের এক অসহায় নারীর সম্প্রতি দখল ও জীবননাশের হুমকি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসকের নিকট অভিযোগ করা হয়েছে। ওই চক্রটি মাসুমাকে এখন প্রাণনাশের হামকিও দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী মাসুমা আক্তার হাসি নগরীর চানমারী বাজারের , কাজী মাহাবুবুর রহমানের মেয়ে।
তিনি জানান, লবণচরা থানা এলাকার ইব্রাহিম মাদ্রাসা রোডের কাজী তাইক উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও একই এলাকার মুনসুর আলী হাওলাদারের মেয়ে পপি আক্তার সুইটি বটিয়াঘাটা, মৌজার মাথাভাঙ্গা, জে, এল নং-১২, এস, এ- ১৯১, ২৭২ ও ১৪৪ নং খতিয়ানের ছলে আর,এস ৪৫৮ নং খতিয়ানে। লিখিত সুরেশ চন্দ্রের কাছ থেকে মাসুমার পিতা কাজী মাহাবুবুর রহমান ৯১ সালের মে মাসে ১৪৫৩ নং দাগের দলিলমূলে ১.১৪ একর সম্পত্তির মালিক ও দখলদার থেকে মৃত্যুবরণ করে। তার পর থেকে ওয়ারেশ হিসাবে ১৪৩ ধারার ১,৩৮৬ (১)/২০১৩- ১৪নং কেসের হুকুম মোতাবেক মাসুমা নিজ নামে রেকর্ড ও খাজনাদি পরিশোধ করে ভোগ দখল করে আসছে।
এমাতাবসহায় বর্তমানে ২০২৩-২৪নং মিস কেসের হুকুম মোতাবেক পৃথক ৩৭৩০নং খতিয়ানে ০.১৬৬৩ একর জমি মাসুমার নামে রেকর্ড হয়। খাজনাদিও পরিশোধ করে মাসুমা। এ বিষয়টি মাসুমা স্হানীয়দের খাজনাদি পরিশোধ করার কথা জানায়। মাসুমা মৃত কাজী মাহবুবুর রহমানের ওয়ারেশগণের সাথে আপোষ বণ্টন মতে ২৫৫১ নং দাগে ভোগ দখলরত রয়েছে বলে সুত্র জানাযায়।
বিগত ইং ২০২২ সালে থেকে মাসুমার ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখলে নিতে চাই মৃত কাজী মাহাবুবুর রহমানের অন্য ওয়ারিশরা। মাসুমা অভিযোগে জানান যে, আর, এস-৪৫৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক সুরেশ চন্দ্রের মৃত্যুয়ান্তে উক্ত খতিয়ানে তাহার নামে কোন সম্পত্তি না থাকা সত্ত্বেও তাহার ওয়ারিশগনের নিকট হইতে গত ২০১৭ সালে মপ মাসে ৩২২৯নং আমমোক্তার দলিল মূলে মোঃ আবু শাহাদাৎ বাবুল নামক জনৈক এক ভূমি দস্যু ফ্যাসিস্ট সরকারের দোসর বর্তমানে তার জমিটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করা হয়। মাসুমার নামপত্তন করা ও ভোগ দখলকৃত জমি জোর পূর্বক দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করা হয়। অসহায় মাসুমা আক্তার এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

সন্ত্রাসীদের হামলা-লুটপাট: মোংলার সীমান্তবর্তী বহরবুনিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
মোংলা প্রতিনিধি
সন্ত্রাসীদের জনপদে পরিণত হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জের বহরবুনিয়া গ্রাম। একের পর এক চিংড়ি ঘের দখল, দোকানপাট ভাংচুর, বাড়ী-ঘরে হামলা ও লুটপাটসহ দুষ্কৃতকারীদের অপতৎপরতা অতিষ্ট হয়ে উঠেছেন গ্রামের সাধারণ মানুষ। এ অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় মোংলার সীমান্তবর্তী বাগেরহাটের মোড়েলগন্জের বহরবুনিয়ার কাজী মার্কেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ গ্রামবাসী।
এ মানববন্ধনে কয়েক’শ নারী ও পুরুষ অংশ নেন। তারা অভিযোগ করে বলেন, এক সময়ে আওয়ামী লীগের দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জহিরুল মৃধা, মোকছেদ ডাকুয়া, মুকুল মৃধা, মহিদুল, মাহফুজ, আরিফুল, জাকির, গোলাম রসুল, ছলেমান ও জিয়া বিএনপির তকমা লাগিয়ে বিএনপির তৃনমুল নেতা-কর্মীদের উপর অত্যচারসহ গ্রাম জুড়ে অপরাধমূলক কর্মকান্ড চালাচ্ছেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষুদ্ধ গ্রামবাসী মানববন্ধনে অংশ নিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে মৎস্য চাষ, দখলমুক্ত করতে জনগণের উদ্যোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রায় ৪যুগেরও বেশি ধরে পতিত সরকারি রাস্তা দখলে নিয়ে মৎস্য ঘের করে বসে আছে স্থানীয় দু’ সহোদর। পতিত ওই জমি দখল করে নেয়ার ফলে দুই গ্রামের জনসাধারণের বিলে যাওয়া এবং ফসল আনা নেওয়ায় ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে এলাকাবাসী ধর্ণা দিয়ে আসলেও আজও সুরাহা হয়নি। উপায়ান্তর না পেয়ে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় সার্ভেয়ার নিয়োগ করে সীমানা নির্ধারণ করেছে তারা। উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,পাচুড়িয়া নদীর কুল ঘেঁষে সরকারি রাস্তা দিয়ে এলাকাবাসী বিলে যাওয়া, ফসল আনা নেওয়ার কাজ চালিয়ে আসছিল। হঠাৎ ওই রাস্তার কিছু অংশ পাচুড়িয়া নদীতে বিলীন হলে স্থানীয় সুকেশ ও সুকৃতি রক্ষিত নামে দুই সহোদর পাশে তাদের পৈত্রিক জমি থাকার সুবাদে রাস্তার কিছু অংশ দখল করে মৎস্য চাষ শুরু করে। এতে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। এ প্রসঙ্গে কথা হয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম সর্দার,নুর আলী বিশ্বাস, আবুল হোসেন সরদার,আসাদ শেখ সহ অনেকের সাথে। তারা অভিযোগ করে বলেন, সুকেশ ও সুকৃতি রক্ষিত নামে দুই সহোদর বিভিন্ন সময়ে দলীয় প্রভাব বিস্তার করে দুই গ্রামের মানুষের চলাচলের সরকারি রাস্তাটি অবৈধভাবে দখল করে মৎস্য চাষ করে আসছেন। আমরা বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আজও প্রতিকার পায়নি। যে কারণে কৃষি ও কৃষকের স্বার্থে রাস্তাটি উন্মুক্ত করার দাবিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। তবে ৪ যুগেও ওই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করেছে এমন সুনির্দিষ্ট তথ্য কেউ দিতে পারেনি। এ প্রসঙ্গে স্থানীয় সার্ভেয়ার রুহুল আমিন বিশ্বাস বলেন,পরিমাপ করে দেখা গেছে প্রায় ২১ ফুট চওড়া বিশিষ্ট সরকারি রাস্তা সহ স্থানীয় বজলুর রহমান বুলু, শেখ আসাদ সহ বেশ কয়েক জনের রেকর্ডীয় জমির কিছু অংশ ওই মৎস্য ঘেরের মধ্যে এবং এরাও সরকারি রাস্তার মধ্যে ঢুকে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুকেশ ও সুকৃতি বলেন, তাদের মৎস্য ঘেরের মধ্যে সরকারি রাস্তা রয়েছে ঠিকই,আমি সরকারি রাজস্ব দিয়ে ভোগ দখলে আছি। কিন্তু অভিযোগ কারিদের অনেকেই রাস্তা দখল করে আছে দীর্ঘ দিন। তবে রাস্তা দখলকারী সকলে যদি জায়গা ছেড়ে দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে রাস্তার জায়গা ছেড়ে দিতে আমার আপত্তি নেই।

নড়াগাতী থানা যুবদলের মতবিনিময় সভা
কালিয়া প্রতিনিধি
নড়াইলে নড়াগাতী থানা যুবদলের আয়োজনে শুক্রবার বিকালে নড়াগাতী থানা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থানার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াগাতী থানা যুবদলের আহবায়ক সৈয়দ মিজান মীরের সভাপতিত্বে থানা যুগ্ম আহবায়ক মোস্তাক চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা যুবদলের আহবায়ক চৌধুরী সাকায়েত হোসেন (ঝুনু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা শ্রমিক দলের আহবায়ক মমিন খান, নাড়াগতী থানা ছাত্রদলের সদস্য সচিব মাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, পহরডাঙ্গা যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন), পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কালাম সরদারসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের নেতা- কর্মীরা।

ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে সুদুর ঢাকা থেকে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ঊম্মাহ এইড নেটওয়ার্ক। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় হোগলাবুনিয়া ৮২ নং পশ্চিম সানকি ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল, টুপি এবং শীতের চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল করিম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানবিন রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊম্মাহ এইড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য মো. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার অমিত মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রহিম, মো. ইলিয়াস মোল্লাসহ স্থানীয় বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ঊম্মাহ এইড নেটওয়ার্ক ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপনসহ অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কর্মসূচির মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও রয়েছে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষা সহায়তা।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় কয়রা সদর ইউনিয়ন ১-০ গোলে মহারাজপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৮ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান , সাংবাদিক মাষ্টার সদর উদ্দিন আহমেদ,মোস্তফা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মেসবাহ উদ্দিন, মিহির কান্তি মন্ডল,সাবেক ফুটবল খেলোয়ার আবুল বাশার ডাবলু, সাবেক ছাত্র নেতা মঞ্জুর মোর্শেদ, দ্বীন মোহাম্মদ, রবিউল ইসলাম, বিএম আব্দুর রাজ্জাক, ইছানুর রহমান্ ইছান প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক খেলোয়াড় আছাদুল ইসলাম ও গাজী শফিকুল ইসলাম।

ভূমিহীনদের বসতবাড়ি ভাঙচুর মারপিট করে উচ্ছেদের অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালের মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেয়া ১০টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করে মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নুূর মোহাম্মদ।
অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবরনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে পরিবার পরিজন নিয়ে ভোগদখল করে আসছেন। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ. হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। এ সময়ে বাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারপিটে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, নদী ভাঙ্গনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভূক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এসে রেকর্ডীয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসির দৃষ্টি আকর্শন করলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারী জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যাবস্থা নিবো।

পুনাকের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে পুনাকের আয়োজনে সদর উপজেলার ফতেপুর শিমুলতলা জামিয়া মাদানিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।
মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায় এই প্রতিশ্রুতি নিয়ে পুনাক দীর্ঘদিন ধরেই নানামুখী নিত্য নতুন কার্যক্রম করে চলেছে। ব্যতিক্রম হয়নি এবারো। পুনাকের আয়োজন ছিল একই কিন্তু বদলেছে গ্রাহক।
অনুষ্ঠানে পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় পুনাক এর সভানেত্রী মিসেস শোভা আরিফ, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, মাদ্রাসার সভাপতি মোঃ জবেদ আলীসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এবারই প্রথম মাদ্রাসার শিক্ষার্থীদের পুনাকের এ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরে প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষার্থী, দুঃস্থ ও অসহায় শীতার্থদের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন। অনুষ্ঠানে ২ শতাধিক শীতবস্ত্র ও কম্বল প্রদান করা হয়।

ডুমুরিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দুঃস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটির উ˜েদ্যাগে মাগুরখালী ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তপোবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দুঃস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান এম এম আজিজুল হাকিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল,
ফরিদা ইয়াসমিন মনি, উপজেলা সভাপতি শেখ হাবিবুর রহমান, সঞ্জীব দেবনাথ রবিউল বিশ্বাস, বিমল শীল, সুব্রত মন্ডল, আনোয়ার হোসেন অনেকে।

দেবহাটায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার রাত ৯টার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুশের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরণকালে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে।
এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান। ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান।
অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইউএনও মোঃ আসাদুজ্জামান ভাতশালা ও কোমরপুর এলাকায় রাতে ঘুরে ঘুরে এই কম্বল বিতরণ করেন।
ইতিপূর্বে তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, নদীর বেড়িবাঁধে বসবাস করা মানুষসহ বিভিন্ন অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করেছেন।

নজরুলের সিন্ডিকেটে জিম্মি সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ
সাতক্ষীরা প্রতিনিধি
এ যেন মামা বাড়ির আবদার! আদালতে মামলা দায়ের করে টেন্ডার প্রক্রিয়া আটকে দিয়ে এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে ফেলেছে খাদ্যপণ্য, জ্বালানি ও ধোলাইয়ের কাজে নিয়োজিত ঠিকাদারী সিন্ডিকেট। এক টেন্ডারেই বিগত ১০বছর ধরে খাদ্যপণ্য, জ্বালানি ও ধোলাইয়ের কাজ ‘জবরদখল’ করে রেখেছে জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন সিন্ডিকেটটি। কিন্তু যেন দেখার কেউ নেই। এতে একদিকে যেমন সরকারি হাসপাতালে সরবরাহকৃত খাদ্যের মান কমেছে, তেমনি খাদ্যের মানউন্নয়নে স্বাস্থ্য বিভাগেরও কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।
যেভাবে আটকে দেওয়া হয় টেন্ডার প্রক্রিয়া: মামলার বিবরণে জানা যায়, মো. নজরুল ইসলাম ২০১৩-১৪ অর্থবছরে সাতক্ষীরা সদর হাসপাতালের খাদ্যপণ্য, জ্বালানি ও ধোলাইয়ের ঠিকাদারী পান। একইভাবে মেসার্স কামরুল এন্ড আকরামুল ট্রেডার্স দেবহাটা হাসপাতাল এবং মেসার্স সরদার ট্রেডার্স সিভিল সার্জন অফিস সেবা ইনস্টিটিউট, টিবি ক্লিনিক, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সরবরাহকারী হিসেবে ঠিকাদারী পান। এছাড়া কলারোয়া, কালিগঞ্জ ও শ্যামনগর হাসপাতালের সরবরাহের কাজ পান মেসার্স শেখ সিরাজুল ইসলাম, মেসার্স ঘোষ ট্রেডার্স ও মেসার্স জলিল অ্যান্ড কনস্ট্রাকসন। তাদের সরবরাহের মেয়াদ শেষ হয় ২০১৪ সালের ৩০ জুন। এরই মধ্যে ২০১৪ সালের ১৫ মে এবং ২০১৪ সালের ১৯ মে ঠিকাদাররা সিন্ডিকেট করে অন্যায্যভাবে সাতক্ষীরার সিভিল সার্জনের কাছে তাদের কাজের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। দাবিটি অন্যায্য হওয়ায় সিভিল সার্জন ২০১৪ সালের ২৭ মে মানবজমিন পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি আহবান করেন। এরপর ওই আবেদন নিষ্পত্তি না করে টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে ঠিকাদাররা সিভিল সার্জন সাতক্ষীরাকে বিবাদী করে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে ২২/২০১৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। এই মামলা নিষ্পত্তি না হওয়ায় বিগত ১০বছর টেন্ডার প্রক্রিয়া আটকে রয়েছে। যার সুযোগে মামলাকারী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।
হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহ করায় আন্দোলন : সাতক্ষীরার হাসপাতালগুলোতে বিগত ১০বছর খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ এবং ধোলাইয়ের কাজের জন্য কার্যত কোনো টেন্ডার হয়নি। এই সুযোগে হাসপাতালগুলোতে নিম্নমানের খাবার সরবরাহ ও প্রয়োজন অনুপাতে খাবার সরবরাহ না করে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সেই ঠিকাদারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সদর হাসপাতালের ১নং ওয়ার্ডের ১০নং বেডে চিকিৎসাধীন রাশেদুজ্জামান রুবেল বলেন, আমি চারদিন যাবত হাসপাতালে ভর্তি আছি। এখানে দুপুরে ও রাতে যে খাবার সরবরাহ করা সেটার মান খুবই নিম্ন। আসলে যে খাবার দেওয়া হচ্ছে সেটা রোগীদের জন্য উপযোগী না। আমি নিজে খেয়ে বুঝলাম। সাথে যে বেডসিট বিছানো হয়েছে, সেটা পরিষ্কার না। এছাড়া চারদিনে একটাই বেডসিট আমাকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে টিআইবির অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সমন্বয়ক (স্বাস্থ্য) মামুন অর রশিদ বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের খাবারের মান নিয়ে রোগীদের মধ্যে নানান প্রশ্ন আছে। আমরা সরজমিনে গিয়ে দেখেছি এবং রোগীদের সাথে কথা বলে জেনেছি খাবারের মান খুবই নাজুক। তাছাড়া যে সমস্ত কাপড় বা বেডশিট যেগুলো দেওয়া হয় সেগুলো প্রায়শই অপরিষ্কার থাকে। এইগুলাে নিয়ে রোগীদের মধ্যে সবসময় অসন্তোষ থাকে। আমরা এটা নিয়ে বিভিন্ন সময় সিভিল সার্জনের সঙ্গে সভা করেছি কিন্তু কোন ধরনের সমাধান আসেনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে আজকে প্রায় এগারো বছর ধরে কোনো টেন্ডার হয় না। উচ্চ মূল্যের এই কাজটা যারা নিয়েছিল তারা বিভিন্ন কলাকৌশলে এই কাজ এগারো বছর ধরে চালিয়ে যাচ্ছেন। আদালতে তারা একটা ভুয়া মামলা করে রেখেছেন যেটি আদালত খারিজ করে দিয়েছিলেন এবং পরে তারা জেলা জজ আদালতে আপিল করেছেন। শুনানি না করে বিভিন্ন পন্থা অবলম্বন করে তারিখের পর তারিখ পিছিয়ে নিচ্ছেন। সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সবকটি হাসপাতালের একই চিত্র, খাবারের মান খুব খারাপ। রোগীদের যে পরিমাণ খাবার দেওয়া দরকার, যে বাজেটের খাবার দরকার সেটাও দেয় না এবং রোগীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয় নিয়ে নাগরিক কমিটি সবসময় সরব, কিন্তু ফলাফল পায়নি।
রাজনৈতিক প্রশ্রয়ে স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে ঠিকাদারী সিন্ডিকেট: এই ঠিকাদারী সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম। আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গী জাতীয় পার্টির এই নেতা রাজনৈতিক প্রভাবে ধরাকে সরা জ্ঞান করে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে রেখেছেন। মামলাবাজ হিসেবে পরিচিত নজরুল ইসলামের সাথে এই কাজে যুক্ত রয়েছে শেখ আব্দুস সাত্তার, শেখ সিরাজুল ইসলাম, স্বপন কুমার ঘোষ এবং মো. আব্দুল জলিলের মতো ঠিকাদাররা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ সংশ্লিষ্টদের ম্যানেক করে ১০ বছর যাবত জিম্মি করে রেখেছেন সাতক্ষীরা স্বাস্থ্যবিভাগকে।
মামলাটি সম্পর্কে আদালতের সর্বশেষ আদেশে যা বলা হয়েছে: টেন্ডার সিন্ডিকেটের সদস্যরা আদালতে যে ঘোষণামূলক মোকাদ্দামাটি আরজি দাখিলের মাধ্যমে দায়ের করেছেন, সেটি আদালত দেওয়ানী কার্যবিধির ৭ আদেশের ১১ বিধি অনুযায়ী খারিজ করে দেন। খারিজ আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ জেলা জজ আদালতে আপিল করেন। পরে আপিল শুনানি না হওয়ায় তারিখের পর শুধু তারিখ পড়ছে।
যা বলছে স্বাস্থ্য প্রশাসন: সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম সম্প্রতি সাতক্ষীরায় যোগদান করেছেন উল্লেখ করে বলেন, টেন্ডার চালুর জন্য ব্যক্তিগত উদ্যোগে আইনজীবী নিয়োগ দিয়ে মামলা লড়ছি। সর্বশেষ গত ৯জানুয়ারি একটি ফাইল রেডি করে আদালতের জিপি বরাবর পাঠিয়েছি। আশা করছি আদালত সরকারের পক্ষে রায় দেবে এবং অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালে দীর্ঘদিন টেন্ডার ছাড়া খাবার সরবরাহের ব্যাপারটা আমি জানি। একটি মামলা করে ব্যাপারটা ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

বনকর্মীর মৃত্যুতে শোক
কয়রা প্রতিনিধি
সুন্দরবনের খুলনা রেঞ্জের খাসিটানা টহল ফাঁড়ির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ বারির অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন
সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সুন্দরবন বন প্রহরী কল্যান সমিতির সভাপতি মোঃ মনিরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,সহ-সভাপতি শেখ রেজা লতিফ, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিসাব নিরক্ষক শেখ আবেদুল ইসলাম, কার্যকরি সদস্য মোস্তফা জাহিদ, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, ছালাম হোসেন, রাজু আহমেদ ও হায়দার আলী।

কালিগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে কলেজ ছাত্র রায়হান সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। কালিগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষে অসহায়ের মত নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত্র সাড়ে ৯ টার সময় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। কলেজ ছাত্র রায়হান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি জাহাঙ্গীর হোসেনের পুত্র। গতকাল বাদ জোহর কালীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা সম্পন্ন করে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানা যায় এলাকার শত-শত ধর্ম প্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টার সময় শ্যামনগর উপজেলার পরানপুর বাজারের গঙ্গার মোড় থেকে তাকে আটক করে।
আটককৃত সাগর কুমার মন্ডল শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, সাগর ২০১৯ সালের ১০ জুন থেকে তিন বছর শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গাবুরার বিস্ফোরক দ্রব্য, মারামারি ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাপড়ায় মরিচ্চাপ নদী খনন পরিদর্শনে জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনির চাপড়ায় মরিচ্চাপ নদী খননে গ্রাম রক্ষার দাবিতে আবেদনের প্রেক্ষিতে সরজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শনিবার দুপুর সাড়ে ১২ টায় আশাশুনির চাপড়া হাইস্কুলের সামনে মরিচ্চাপ নদীর ভাঙ্গন কুলে উপস্থিত হন। সাথে সাথে স্থানীয় বসতবাড়ী ভাঙ্গন কুলের শত শত ভূক্তভোগী নারী-পুরুষ উপস্থিত হয়ে কান্না জড়িত কন্ঠে বাচার আকুতি জানান। তারা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মহোদয়ের সামনে হতাশা আর ভারাক্রান্ত কন্ঠে জানান মধ্যম চাপড়া পূর্ব পাড়া গ্রামে একটি হাইস্কুল, একটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, তিনটি মসজিদ ও শত শত মানুষের বসবাস রয়েছে। নদী খনন সময়ের দাবী কিন্তু মানুষে বসবাসের সুবিধার্থে নদী ভাঙ্গন রোধ এবং তিন তিন বার নদী ভাঙ্গনের কারনে হাইস্কুল সরিয়ে ভেতরে স্থাপন করতে বাধ্য হয়েছে। মানুষের পাঁচ পাঁচ বার বাসস্থান ভেঙ্গে অন্যত্র বাসগৃহ তৈরী করতে হয়েছে। স্থানীয় ভূক্তভোগীদের দাবি সিএস ম্যপে যে নদী রয়েছে সেখানে আশ্রয়ন প্রকল্প বাদে ৮০০ থেকে ১১০০ ফুট চওড়া খাস পথ রয়েছে। যাহা নদী খননের জন্য যথেষ্ট। তারপরও যদি বিআরএস ম্যাপ অনুযায়ী ৯০ বিঘা খাস জমির উপর দিয়ে নদী খনন করা হলে সকল প্রতিষ্ঠানসহ গ্রাম সুরক্ষা থাকবে বলে আমরা আশা করি। স্থানীয়রা পূর্বের নদী খনন থেকে শুরু করে মানিকখালী তিন নদীর মোহনায় সোজাসুজিভাবে নদী খনন করলে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রাম সুরক্ষা থাকবে বলে আমরা মনে করি। জেলা প্রশাসক স্থানীয়দের আকুতি মনোযোগ সহকারে শোনেন ও নদী ভাঙ্গনের বিষয়টি ঘুরে ঘুরে দেখেন। তিনি দ্রুত পাউবো কর্মকর্তাদের সাথে আলোচনান্তে স্থানীয়দের দাবি পূরণ করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, আশাশুনি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিমলেন্দো কুমার বিশ্বাস, আশাশুনি প্রেসক্লাবে সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল খালেক, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ভুক্তভোগী ভাঙ্গন কুলের শত শত নারী পুরুষ।

কালিগঞ্জের ধলবাড়িয়া কৃষকদলের উঠান বৈঠক
সাতক্ষীরা অফিস
কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৪ নং ওয়ার্ড মহেশ্বরপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী ) বিকাল ৪ টায় ওয়ার্ড কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শরিফুল হালদার, সদস্য সচিব সুব্রত কুমার খা, রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, সদস্য শফিকুল ইসলাম, মুকুল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব হোসেন প্রমুখ। এসময় ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা
পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খুলনা জেলার সাধারণ সভা ও পাইকগাছা উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান শনিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি এসকে আছাদুল্লাহ মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ও খুলনা জেলা সভাপতি মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সেকেন্দার আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা মহানগর কমিটির সভাপতি সৈয়দ আনিসুজ্জামান। প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এমএম ছানোয়ার হোসেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গাজী ও সমাজ কল্যাণ সম্পাদক মহাসিন আযম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম আখতার হোসেন, আব্দুর রাজ্জাক সরদার, জয়চাঁদ দাশ, এসএম সিরাজুল ইসলাম, তাফরুজা নূর চিশতি, ডুমুরিয়ার সভাপতি রফিকুজ্জামান, সাধারন সম্পাদক শফিকুল আলম,দিঘলিয়া কমিটির সভাপতি কামরুল ইসলাম, রুপসা কমিটির সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আঃ সাত্তার খান,বটিয়াঘাটা কমিটির সভাপতি ধীমান মন্ডল, কয়রা কমিটির কোষাধ্যক্ষ মিন্টু রায়, সঞ্জয় কুমার গাইন,জাহাঙ্গীর আলম, জিএম আলমগীর কবির।

পাইকগাছায় ধারালো অস্ত্রর ভয় দেখিয়ে মাছব্যবসায়ীর নিকট থেকে অর্থ ছিনতায়: গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ধারালো অস্ত্রর ভয় দেখিয়ে মাছব্যবসায়ীর নিকট থেকে অর্থ ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করে ছিনতায়ের ৫ হাজার টাকা উদ্ধার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা(৩৫) গত ২৪ সালের ১৪ ডিসেম্বর ব্যবসার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি শিকদার মোড়ে পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি সোহেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পার্শবর্তি একটি বাড়িতে আটকে রেখে নগদ ৩২ হাজার টাকা ও তার বিকাশ একাউন্ট, ও নগদ একাউন্ট থেকে টাকা উত্তাল করে নেয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করে। পুলিশ উন্নত প্রযুক্তি ও বিকাশের সুত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু(২২) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানা, আসামি তৈয়বুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। শনিবার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বটিয়াঘাটায় মহিলা দলের কর্মী সমাবেশ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন মহিলা দল’র উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল শনিবার বিকাল ৫টায় রেহেনা আফরোজ সুইটির সভাপতিত্বে স্থানীয় গাওঘরা খেয়াঘাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল মোমেন লিটন,সুরখালী ইউনিয়ন বিএনপি সভাপতি রাশেদ কামাল, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ইমরান আহমেদ মোল্লা,সুরখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শেখ মাসুদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বিএম সাইদ,আবু বকর সিদ্দিক নিরু,আবুল কালাম হাওলাদার,শেখ এনামুল, আনজিরা বেগম, তাসলিমা বেগম,নুপুর মন্ডল, মোস্তাকিন বিল্লাহ,হামিদুর রহমান মোল্লা,. শামসুল হক, রবিউল আকুন্জি,খাইরুনাহার মনি, মুক্তা বেগম,জুলেখা বেগম, ইমরান মলঙ্গী,জেসমিন বেগম,হানিফ শেখ,মামুন মোড়ল,আক্কাস গাজী, মোস্তাক গাজী,আঃ রহমান, মান্নান শেখ,কামরুল সানা, মোঃ রিয়াজ,আসাদুল বিশ্বাস,হান্নান মল্লিক,মেহেদী হাচান প্রমুখ।

আপন ভাই-বোনদের ষড়যন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি,উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে আপন ভাই-বোনদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে মেজো ভাই শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম জানান, তারা আপন ৯ ভাই-বোন। এর মধ্যে ৫ ভাই ও ৪ বোন । ৫ ভাইয়ের মধ্যে ৩ জন বিদেশে থাকে, একজন ঢাকায় এবং শফিকুল ইসলাম তেমন কোনো কাজ না জানায় ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে গ্রামে বসবাস করে। কিন্তু শফিকুল ইসলাম সরল মনের হওয়ায় তার অনান্য ভাই বোনেরা একসাথে হয়ে বিভিন্ন সময়ে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলা করে ক্ষয়ক্ষতি করে আসছে।
শফিকুল ইসলাম আরোও জানান পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমি ভাইবোনেরা একসাথে বসে আপোষ বন্টন করার চেষ্টা করি তাতে তারা সাড়া না দিয়ে আমাদের হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে উঠে।আমি আমার বড় বোন সালেহা খাতুন ও তার জামাতা শামিমের কাছে আকুতি করে আমার জমি মাপ জরিপ করে বুঝে দিতে বলি। কিন্তু আমার বড় বোন তার জামাই কে এ বিষয়ে নাক গলাতে নিষেধ করে।পিতা মাতার মৃত্যুন্তে আমরা প্রত্যেক ভাই ৫৩ শতক ও প্রত্যেক বোন ২৬ শতক জমির ওয়ারেশ হয়। শফিকুল ইসলাম পৈত্রিক সম্পত্তির ৫৩ শতকের স্থলে ভিটে বাড়িতে ১১ শতক ও চান্দি বামনডাঙ্গা মৌজার ১০ শতক ও চাম্পাখালী মৌজা ৬ শতক সহ মোট ২৭ শতক জমি নিয়ে ভোগ দখলে আছে। বাকি ২৬ শতক জমি অন্যান্য ভাই-বোনদের থেকে দখল চাইলে তার শত্রুতা ও বিরোধের সৃষ্টি শুরু করে। শুরু করে তালবাহানা। তারা আমার প্রাপ্য জমি না দিয়ে আমার এলাকার শত্রুদের সাথে নিয়ে বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র শুরু করে। এনিয়ে গত বছর ইউপি চেয়ারম্যানের কাছে আমাদের কে নিয়ে মিথ্যা অভিযোগ করা হলে আমরা চেয়ারম্যানের বিরোধী পক্ষের লোক হওয়ায় তিনি আমাদের বিপক্ষে মিথ্যা প্রতিবেদন দেন । পরবর্তীতে তারা সাবেক উপজেলা চেয়ারম্যান কাছে অভিযোগ করলে তিনি তদন্তে পাঠান। তদন্ত প্রতিবেদনে দেখা যায় তাদের অভিযোগ মিথ্যা। এরপর ৫ ই আগস্টে পট পরিবর্তনের পর আমার আপন ছোট ভাই তরিকুল ইসলামের ইন্ধনে আমার ঘরবাড়ি, গোয়ালঘর, রান্না ঘর, মোটরসাইকেল টিউবওয়েল সহ ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এরপর আমরা থানায় অভিযোগ করলে সাবেক ওসি মোঃ নজরুল ইসলাম পুলিশ সদস্য দিয়ে তদন্ত করে উভয় পক্ষকে থানায় মীমাংসার জন্য ডাকে। এতে আমার বোন ও বোন জামাইরা এবং মালয়েশিয়া থেকে তরিকুল ভার্চুয়ালে সেই শালিসে যোগদান করেন। সকল গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ও তরিকুলের মতামতের ভিত্তিতে সে নিজেই আমার প্রাপ্য জমি ৫৩ শতক বুঝ করে দেবে বলে উভয়পক্ষের আমিন ঠিক করতে বলে। আমি ধার্য দিনে আমিন ঠিক করলেও তারা সেদিন হাজির হয়নি। অহেতুক আমাদের দ্বারা কয়েকবার আমিন ঠিক করে অর্থ দন্ড দিতে হয়েছে ।এভাবে নানান সময় তারা হয়রানি করে আসছে।তৎকালীন ওসি মমিনুল ইসলাম,ওসি বিশ্বজিৎ অধিকারী,ওসি নজরুল ইসলাম থাকাকালীন কয়েকবার মারপিট ও জমি জবর দখলের অভিযোগ করলে থানার সদস্য দিয়ে কয়েকবার শালিস মিমাংসা চেষ্টা করলে তারা ডেট দিয়ে পরের তারিখ থানায় হাজির হয়না ।জমি মাপের দিন ধার্য করে দিনের দিন বাড়ি থাকে না। আমার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন, মেয়ে রাবেয়া ও জামাতা আনারুল ইসলাম কে নিয়ে ও তারা মিথ্যা ষড়যন্ত্র করে আসছে। আমার জামাতা একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান । আমার জামাতার ভাই বর্তমান সহ তিন বারের নির্বাচিত মেম্বার। বর্তমানে সে দোকানপাট মৎস্য ঘের ও ধানের ব্যবসা করে সুনাম অর্জন করেছে। আমার স্ত্রী, কন্যা ও জামাতার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।আমার সহজ সরল এক মাত্র ছেলে মনিরুল ইসলাম কে কয়েকবার মারপিট ও হত্যার চেষ্টা করেছে। আমার ছেলেকে জমিজমা নিয়ে দুইটি নাশকতা মামলা দিয়ে জেল হাজতে পাঠাই। চাম্পাখালি মৌজার গয়ারখালী গ্রামের এ্যওয়াজি জমি ২২ শতক লীজের ১৭ শতক ও পৈত্রিক ৯ শতক সহ আরোও লীজ নিয়ে মৎস্য ঘের ও বেড়বাড়ি আমার পূর্ব শত্রু স্থানীয় গোলাম আম্বিয়া ও ফজর আলীর সাথে শত্রুতার জেরে আমার ভাইবোনেরা অবৈধভাবে তাদের কাছে লীজ দিয়ে গাছপালা ও বাসা ভাংচুর করে দখলের চেষ্টা করে।এ ভাংচুরের ঘটনা আশাশুনি থানায় মামলা হয়।তারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের দাপট দেখিয়ে দেশে ও বিদেশে থেকে আমার আপন ছোট ভাই তরিকুলের ইন্ধনে অন্যান্য ভাই বোনেরা অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগষ্টের পট পরিবর্তন পর তারা ভিন্ন রুপ ধারন করে মেতে উঠেছে ষড়যন্ত্রে।আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে। এসব মিথ্যাচার, ষড়যন্ত্র, মামলা থেকে রক্ষা পেতে পারি এবং পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারি সে জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।

প্রাচ্য আকাদেমির সনদ প্রদান
যশোর অফিস
প্রাচ্য আকাদেমির ৪টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব মুরশিদ শাহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান ও প্রাচ্যসংঘের সভাপতি কবি আসাদুজ্জামান সেলিম।
বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানদের শৈশব চুরি করে নিয়েছি। এই অপরাধবোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর মধ্যে বিশেষ একটি আগ্রহের দিক থাকে যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই বিষয়টি অভিভাবকদের আবিষ্কার করতে হবে।
তারা আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমকে আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মনে প্রতিভার বিকাশ ঘটে।
চিত্রাংকন, আবৃত্তি, গিটার ও তবলা বিভাগের প্রাক প্রাথমিক প্রথমবর্ষের মোট ৪৮ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রাচ্য আকাদেমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদন প্রাপ্ত। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সনদ ভারতের বিখ্যাত চারটি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কালীগঞ্জ চ্যাম্পিয়ন
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে কোয়াব ঝিনাইদহকে ৩৬ রানে পরাজিত করে কালীগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার দুপুর ২টায় শহরের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলে শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময়, খেলোয়াড়, কর্মকর্তা, ক্রিড়ামোদীসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুপুরে টসে জিতে কালীগঞ্জ ক্রিকেট একাদশের অধিনায়ক হাসিব ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে তারা খানিকটা আক্রমাত্মক খেলা শুরু করে। কিন্ত প্রতিপক্ষের টাইট বোলিংয়ে ব্যাটসম্যানরা খুব একটা বড় স্কোর করতে পারেনি। তবে দলের অধিনায়ক হাসিব ৪৬ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাধনের ৬৫ রানের ওপর ভর করে তারা মোট ১৫৫ রান করতে সক্ষম হন। পরে ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে তারা সব কটি উইকেট হারিয়ে মোট ১২৯ রান করেন। অর্থাৎ ২৯ রানে পরাজিত হয়ে তারা মাঠ ছাড়েন।
ফাইনাল এ খেলায় কালীগঞ্জ একাদশের বাধন সর্বোচ্চ ৬৫ রান করায় তিনি ম্যান অফ দ্য মাচ নির্বাচিত হন। এ ছাড়াও বাধন এ টুর্ণামেন্টে সর্বোচ্চ ১৭৭ রান করায় তিনি সেরা খেলোয়াড়ের পুরষ্কারও লাভ করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও অন্যান্য পুরষ্কার তুলে দেন।
এদিকে শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জের গাজীর বাজার হাইস্কুল মাঠে ৮ দলীয় কে.সি.এল টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পাশর্^বর্তী মাগুরার জেলার ধনেশ^রগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছাহক মল্লিক, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ এলাকার ক্রিড়ামোদী, ক্রিকেট কর্মকর্তাসহ এলাকার সূধীজনেরা উপস্থিত ছিলেন। দিনভর অনুষ্ঠিত খেলায় মাগুরার একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ও পিপরুল ক্রিকেট একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব
সাতক্ষীরা প্রতিনিধি
“পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের বকচারা গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব ২০২৫। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবটি প্রবীণদের জন্য ভালোবাসা এবং আনন্দের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। উৎসবে কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করা হয়। এসব পিঠার স্বাদ গ্রহণ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “এই আয়োজন আমাদের জীবনে নতুন রঙ এনে দিয়েছে।” ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলিত থাকেন। আমরা চাই, তাদের জীবনে ভালোবাসা এবং আনন্দের ছোঁয়া দিতে। এই পিঠা উৎসব সেই চেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ চালিয়ে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার নবনির্বাচিত বোর্ডের সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মণ্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন। ভিবিডি সাতক্ষীরার সদস্যরা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মুখে হাসি ফোটান। পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন এবং প্রাণবন্ত। এই উদ্যোগ ভিবিডি সাতক্ষীরার মানবিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। “পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগানটি সত্যিকার অর্থেই ভালোবাসার চিত্র ফুটিয়ে তুলেছে।

মাগুরাতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মিনি ম্যারাথন
মাগুরা প্রতিনিধি
মাগুরাতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন ১৮ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।
মাগুরা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শ্রীপুর রোড, নতুন বাজার, কেশব মোড়, চৌরঙ্গী মোড়, পারনান্দুয়ালী ব্রিজ হয়ে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। প্রায় দেড় শতাধিক ছাত্র ও তরুণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক, মাগুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন যে, এ আয়োজন শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, তারুণ্যের উচ্ছ্বাস ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর উদ্যোগ।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, জেলা তথ্য অফিস, স্কাউট স্বেচ্ছাসেবক দল এবং তরুণ প্রতিযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সাতক্ষীরায় অনুমোদনহীন বই বাজারজাতের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি’র) অনুমোদনহীন বই মোটা অংকের টাকার বিনিময়ে বাজারজাত করতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনুমোদনহীন পাঞ্জেরী নোট গাইড বই পাঠ্যসূচিতে যাতে অন্তর্ভুক্ত করা না হয় সে জন্য আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার বরাবর মোঃ তুহিন উল্লাহ তুহিন নামের এক অভিভাবক আবেদন করেছেন। অনুমোদনহীন এ সমস্ত বই বাজারে ইতিমধ্যে আসতে শুরু করেছে। এদিকে, এনসিটিবির অনুমোদনবিহীন বই পাঠ্যসূচিতে যাতে অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য তদারকি কমিটিও গঠন করেছে মাওশি। ঢাকা মহানগর, অঞ্চল, জেলা ও উপজেলাভিত্তিক আলাদা কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দিয়ে পাঠানো চিঠি গত ২৪ ডিসেম্বর মঙ্গলাবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যা পরদিন ২৫ ডিসেম্বর দৈনিক শিক্ষা ডটকম এ প্রকাশ করা হয়।
তুহিন উল্লাহ তুহিন তার আবেদনে উল্লেখ করেন, আশাশুনি উপজেলার শিক্ষক সমিতি উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত বই পাঠ্য করতে গত ৩১ ডিসেম্বর বেলা ১১ টা ৫০ মিনিটে সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম এক সভা আহবান করেন। সভায় ২০২৫ সালে অবৈধ নোট গাইড পাঠ্য করার জন্য ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন বই কোম্পানীর প্রতিনিধিদের ডাকেন এবং উক্ত সভায় ওপেন ডাকের ব্যবস্থা করেন। ওই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি অরুন কুমার গাইন, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, কাদাকাটি আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামানসহ আরো কিছু শিক্ষকের উদ্যোগে পাঞ্জেরী পাবলিকেশন্স এর সাথে ১০ লাখ টাকায় চুক্তি করেন। গোপনে ওই ১০ লাখ টাকার মধ্যে ৭ লাখ টাকা নিয়ে জোর পূর্বক পাঞ্জেরী বই চুক্তি করার ঘোষনা দেওয়ায় সাধারন শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অথচ পাঞ্জেরীর থেকেও বেশী ডাক দিয়েছিল পপি লাইব্রেরী। যার টাকার পরিমাণ ১২ লাখ। এ নিয়ে অন্যান্য শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সরাপপুর স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বিষয়টি নিন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে স্কুলে এসে তারাও শিক্ষকদের মধ্যে গন্ডগোলের চিত্র দেখতে পান।
তিনি আরো উল্লেখ করেন, ২০২৪ সালের ১০ ডিসেম্বর তারিখে বদরতলা জে.সি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষাথীদের পাঞ্জেরী টেস্ট পেপার না কেনায় সকল শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেন। এনিয়ে অভিভাবকরা প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, একদিনের ভিতরে বই কিনে দেবেন অন্যাথায় স্কুলে পাঠাবেন না। উক্ত প্রধান শিক্ষকের কথায় মনে হয় তিনি পাঞ্জেরী কোম্পানীর একজন কর্মকর্তা। শিক্ষক হলো মানুষ গড়ার কারিকর কিন্তু তার এই আচরনে আশাশুনি উপজেলার অভিভাবক ও সুশীল সমাজ অত্যান্ত মর্মাহত। তিনি এতে আরো উল্লেখ করেন যে, পাঞ্জেরী বই যেন আশাশুনি উপজেলার শিক্ষক সমিতি পাঠ্য না করে ও কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা জানান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কর্তৃক ১০ লাখ টাকার বিনময়ে পাঞ্জেরী কোম্পানীর নোট গাইড বই চালানোর জন্য উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনা দিয়েছেন। অথচ অন্য কোম্পানীর বই চালানোর জন্য তারা আরো বেশী টাকা দেয়ার প্রস্তাব দিলেও তাদের বই চালানোর জন্য কোন নির্দেশনা দেয়া হয়নি।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের সাতক্ষীরার প্রতিনিধি আবুল হাসান বিষয়টি অস্বীকার করে জানান, তাদের নোট গাইড চালানোর জন্য তারা কারো কোন টাকা পয়সা আপাতত দিচ্ছেন না।
আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম জানান, পাঞ্জেরী, পপিসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে নোট গাইড বই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তবে চুড়ান্ত কোন কিছু তালিকাভুক্ত করা হয়নি বলে তিনি আরো জানান।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের জানান, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতি পাঞ্জেরী গাইড বই সিলেক্ট করেছেন এমন কথা শুনেছি। বিভিন্ন লোকজন তার কাছে অভিযোগও করেছেন। বিষয়টি তিনি জেলা প্রশাসকের বলেছেন। তিনি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন বলে আরো জানান।