Home আঞ্চলিক কাউন্সিলর টিপু হত্যা, লাগেজ ট্যাগে বেড়িয়ে এলো থলের বিড়াল

কাউন্সিলর টিপু হত্যা, লাগেজ ট্যাগে বেড়িয়ে এলো থলের বিড়াল

243


সৈয়দ রানা কবীর।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকই কাল হলো কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর। পূর্ব শত্রুতার জেরে হত্যার প্রতিশোধ নিতে ট্রামকার্ড হিসাবে ব্যবহার করা হয় সুন্দরী তরুনীকে। কথিত সুন্দরী বান্ধবী ঋতুর সাজানো আবদার পুরণে ও পাতানো ফাঁদে পা দিয়ে টিপু খুন হলো কক্সবাজারে। আর হত্যাকারীদের ৬ মাসের পরিকল্পিত পরিকল্পনা অবশেষে হলো সফল। দীর্ঘ কয়েক বছরের পুষে রাখা প্রতিশোধের জ্বলন্ত তুষের আগুনে পোড়াতে সফল হয়েছে ৯; জানুয়ারি। অবশেষে দৌলতপুরের টিপু সাম্রাজ্যের অবসান ঘটলো।


কক্সবাজার সমুদ্রসৈকতের হোটেল সিগাল পয়েন্ট। ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা। বালুচরে পর্যটকদের সমুদ্র দর্শনের জন্য বসানো চেয়ার-ছাতার ‘কিটকটে’ বসে আড্ডা দিচ্ছিলেন খুলনা সিটি করপোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী ওরফে টিপু (৫৪) এবং ঋতু নামের এক তরুণী। তারা রাত আটটার দিকে কিটকট ছেড়ে দুজন সমুদ্র সৈকত থেকে হেঁটে হোটেল সিগালের দিকে যাচ্ছিলেন। সময় ঋতু রব্বানীর চার-পাঁচ কদম আগে আগে হাঁটছিলো। আর পেছনে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলো গোলাম রব্বানী টিপু। আগে থেকে পাতা ফাঁদে ও ঋতুর ইশারায় গোলাম রব্বানী টিপুকে নজরদারিতে রাখে শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পুসহ চারজন। সৈকত থেকে পাকা রাস্তায় ওঠার জন্য গোলাম রব্বানী যখন ঝাউবাগানের ভেতরে চলে আসে ঠিক তখনই সামনে এগিয়ে যায় শেখ শাহরিয়ার পাপপু। তারপরই অন্ধকারে পেছন দিক থেকে টিপুর মাথায় পিস্তল ঠেকিয়ে একটি গুলি করে পাপপু। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যায় গোলাম রব্বানী টিপু। এরপর গোলাম রসুলকে (২৫) সাথে নিয়ে শেখ শাহরিয়ার ইসলাম পাপপু রিকশায় করে চলে যায় হেটেল কক্স কুইনে। এ সময় ঋতু ও রিয়াজ নামের দুজন চলে যায় অন্য জায়গায়।


টিপু হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন আসামি ঋতু (২৪), শেখ শাহরিয়ার ইসলাম (২৭) ও গোলাম রসুল (২৫) গত বুধবার কক্সবাজার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান খুনিদের দেয়া এ সকল বর্ণনা জানান। ওসি জানান, টিপু হত্যার আসামিরা সকলেই খুলনার দৌলতপুরের বাসিন্দা। আদালতের বরাত দিয়ে পুলিশ জানায়, গত প্রায় পাঁচ মাস আগে থেকেই টিপুকে হত্যার পরিকল্পনা করা হয়। যা কখনোই টিপু বুজতেই পারেনি। টিপু হত্যাকাণ্ডে যুক্ত ছিলো মোট ৮ জন। আর পাপপু তার চাচা শহীদুল হত্যার বদলা নিতেই দৌলতপুরের এই তরুণী ঝতুর মাধ্যমে টিপুকে হত্যার পরিকল্পনা করে। এই তরুনী ঝতু ছিলো দৌলতপুরের একজন সুচতুর ঋতু।


সিলেটের সীমান্তবরতী জেলা থেকে গ্রেফতার করা আসামি ৩ জনকে কক্সবাজার জেলার পৃথক আদালতে স্বীকারোক্তিমূলক ( ৬৪ ধারায়) জবানবন্দিতে এ সব কথা স্বীকার করে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান। পুলিশ জানায়, ঋতুর স্বামী খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এর পর থেকেই ঝতু ধীরে ধীরে বেশ বেপরোয়া হয়ে উঠে। বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে অবাধে মেলামেশা শুরু করে। সে এলাকায় বেশ সুপরিচিত একজন কলগার্লে হিসাবে। আর পাপপুসহ খুনিরা তাকে দিয়েই টিপুকে হত্যার পরিকল্পনা আটে। যে পরিকল্পনা সেই কাজ। অবশেষে তাদের হত্যা মিশন সফল হয়। ওসি জানান, একাধিক হত্যা মামলার আসামি শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু ছিলো অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তাকে দৌলতপুর এলাকার মানুষ তাঁকে ‘শুটার পাপ্পু’ নামে চেনে জানে।


কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, হত্যার জন্য আসামিরা কক্সবাজারকে ‘সুইটেবল প্লেস’ হিসেবে বেছে নেন। আর এই সকল হত্যাকাণ্ডের জন্য প্রায় সময় হত্যাকারীরা কোন এক বা একাধিক নারীকে তারা ফাঁদ হিসাবে বেছে নেয় এবং তাদের ব্যবহার করে। শাহরিয়ার ইসলাম অনেক দিন যাবত তার চাচা হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ছিলো। কিন্ত সাবেক আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতা ও সিটি করপোরেশনের কাউন্সিলর থাকায় সুযোগ পাচ্ছিলো না তারা। অবশেষে গত ৭ জানুয়ারি খুনের জন্য ৮ জনকে একে একে কক্সবাজারের নিয়ে আসে। কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী।

৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সিগালের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুর কাছে গুলি করে হত্যা করা হয় গোলাম রব্বানী টিপুকে। তাঁর বাড়ি খুলনার দৌলতপুর থানার দেয়ানা এলাকায় । টিপু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য অপসারিত সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে গোলাম রব্বানী টিপুকে ও অপসারণ করা হয়।২০১৫ সালের অক্টোবর মাসে দৌলতপুরের খান এ সবুর সড়কে ইসলামী ব্যাংকের সামনে গুলি করে হত্যা করা হয় চরমপন্থী নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদুলকে। আর এই মামলার আসামি ছিলো গোলাম রব্বানী টিপু। গত প্রায় ৬/৭ মাস আগে থেকেই দৌলতপুরে ঋতু নামের ওই তরুণীর মাধ্যমে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়।


আদালতে দেয়া জবানবন্দির বরাত দিয়ে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, গোলাম রব্বানী টিপুর প্রতিদ্বন্দ্বী ছিলো শেখ শাহরিয়ার ইসলাম পাপপুর চাচা শহিদুল ওরফে হুজি শহিদ। তারা দুজন একটি চরমপন্থী দলের নেতার ছিলো। শাহারিয়ার ইসলাম তার চাচা শহীদুলের পক্ষে কাজ করায় টিপু তাকে টার্গেট করে (শাহরিয়ার) হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি করেন। কিন্তু রব্বানী তখন ক্ষমতায় থাকায় কিছুই করতে পারছিলো না শাহরিয়ার ইসলাম পাপপু।


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে রব্বানী আত্মগোপন করেন ঢাকায়। এরপর থেকেই রব্বানীকে হত্যার পরিকল্পনা করা হয় বলে সুত্রে জানাযায়। হত্যা পরিকল্পনার কথা প্রথমে শেয়ার করে পাপপু তার বন্ধু রিয়াজকে। এ সময় রিয়াজ বেছে নেয় দৌলতপুরে এই সুন্দরী তরুনীকে। পরে রিয়াজ ও পাপপু গত দেড় মাস আগে ঋতুকে দিয়ে তাঁর প্রতিবেশী গোলাম রব্বানী টিপুকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঋতু টিপুকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ঝতুর পাঠানো ফেসবুক রিকোয়েস্ট সাথে সাথে গ্রহন করে টিপু। তখন ঋতুকে বন্ধু করে নেয় টিপু। পরে পাপপু ও রিয়াজের কথামত ঋতু ফেসবুকে রব্বানীর সঙ্গে আলাপ চালিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সম্পর্ক গভীর করে তোলে ঝতু। পরিকল্পনা অনুযায়ী এক পর্যায়ে ঋতু কক্সবাজার বেড়াতে নিয়ে যেতে বায়না ধরে টিপুর কাছে। কথিত বান্ধবীর বায়না পুরণে টিপুও কক্সবাজার ভ্রমণে যেতে রাজি হয়। এরপর কক্সবাজার সৈকতে নিয়ে রব্বানীকে হত্যার পরিকল্পনা পাকাপোক্ত করেন রিয়াজ ও শাহরিয়ার। হত্যা পরিকল্পনার কথা জানানো হয় মিল্লাত গাজী ও নিহত শহীদুলের দেহরক্ষী রিপনকে। রিপনের নির্দেশনায় রায়হান নামের আরেকজন শাহরিয়ারের হাতে তুলে দেয় পাঁচটি গুলিসহ একটি বিদেশী পিস্তল।


দৌলতপুরের মিল্লাত গাজী, কক্সবাজারের একজনকে পাপপু ও রিয়াজসহ তাদের থাকার জন্য কক্সবাজারে হোটেল ঠিক করে দেয়ার জন্য বলে। হোটেল ভাড়া বাবদ শাহরিয়ারের হাতে ১০ হাজার টাকা দেন মিল্লাত। পরে গোলাম রসুল ৭ জানুয়ারি কক্সবাজারে চলে যায়। একে একে শাহরিয়ার, কামরান, সাব্বির ও রিয়াজ সকলে কক্সবাজার যায়। আর ৯ জানুয়ারি দুপুরে কক্সবাজার পৌঁছে শাহরিয়ার ইসলাম ও গোলাম রসুলের সাথে যোগাযোগ করে হত্যা মিশনের সকলে। রসুলের কথামতো সবাই কলাতলীর হোটেল কক্স কুইন ওঠে। তাঁদের সাথে একই হোটেলে ওঠে সানি ও মেহেদী নামের আরও দুজন। রিসোর্টের দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কক্ষে ওঠেন শাহরিয়ার, সাব্বির, কামরান ও গোলাম রসুল। আর নিচতলার ১০২ নম্বর কক্ষে ওঠে সানি, মেহেদী ও রিয়াজ। ঐ একই দিন ৯ জানুয়ারী ঋতু ও টিপু কক্সবাজারের আসে। ওঠেন কলাতলীর আরেক হোটেল গোল্ডেন হিলে। রিয়াজ মোবাইলে কথা ও খুদে বার্তার মাধ্যমে ঋতুর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে।


আদালতে দেয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ৯ জানুয়ারি বিকেল পৌনে ছয়টার দিকে রব্বানীকে নিয়ে ঋতু হোটেল থেকে সৈকতের বেড়াতে যায়। ঋতুর কথামতো আগে থেকে গোল্ডেন হিলে পৌঁছান সানি, মেহেদী ও গোলাম রসুল। তারা ওতপেতে থেকে টিপু ও ঝতুকে ওয়াচ বা ফলো করতে থাকে। অন্যদিকে শাহরিয়ার, রিয়াজ, কামরান ও সাব্বির সৈকত এলাকায় অবস্হান করে। তখনই তাঁরা দেখতে পান ঋতু ও টিপু সৈকতের কিটকটে এসে বসে এবং গল্প করছিলো।


সুত্রে জানায়, গোলাম রব্বানী টিপু হত্যার পর লাপাত্ত হয়ে যায় টিপুর কথিত সুন্দরী বান্ধবী ঝতু। হোটেলসহ কক্সবাজার এলাকায় ঋতুর কোন হদিস পাচ্ছিলোনা তদন্ত-সংশ্লিষ্টরা। একপর্যায়ে হোটেল কক্ষ থেকে ঋতুর খুলনা থেকে আসা বাসের লাগেজের একটি ট্যাগ উদ্ধার করে পুলিশ। আর ঐ ট্যাগের মাধ্যমেই পুলিশ শুরু করে অভিযান। ট্যাগটি ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের। পুলিশ একপর্যায়ে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ঐ ট্যাগের সুত্র ধরে পুলিশ ঋতুর মোবাইল নম্বর উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝতুর অবস্থান শনাক্ত করে। এরপর সিলেটের মৌলভীবাজার জেলার জিরি থানার কাপনা পাহাড় ভারত সিমান্তবরতী এলাকার জনৈক বিকাশের বাড়ি থেকে ঋতু, গোলাম রসুল ও শাহরিয়ার ইসলাম পাপপুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শাহরিয়ার ইসলাম পাপপুর দেয়া তথ্যমতে, পুলিশ কক্সবাজারের কক্স কুইন হোটেলের ২০৮ নম্বর কক্ষের বাথরুমের ওপরের চিলেকোঠা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী একটি পিস্তল ও চারটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। দীর্ঘ দিনের প্রতিশোধের পুষে থাকা তুষের আগুনে জ্বালিয়ে ভস্মিভুত করলো চাচার প্রতিপক্ষকে। আর এর ফলে অবসান ঘটলো দৌলতপুরের টিপু সাম্রাজ্যের।