স্টাফ রিপোর্টার।।
২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন শেখ গুলিবিদ্ধ হয়েছে। জানা যায়, নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহিন শেখ (৫০) শনিবার ১৮ জানুয়ারী রাত ১০.১০ টায় মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে পৌঁছালে ২০-২৫টি মোটরসাইকেল যোগে মাক্স পড়া ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী আচমকা দুইটি গুলি করেন। একটি গুলি পিছন থেকে ঢুকে বুকের সামনে এসে বেধে যায়। স্থানীয়রা আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরী ভাবে ঢাকা পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, শাহীন নগরীর মিস্ত্রিপাড়া খালপার রোডের জনাব আলি শেখ এর পুত্র।











































