Home আন্তর্জাতিক হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

20

খুলনাঞ্চল ডেস্ক।।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান। তাদের বসার পাশেই একটি টেবিলের ওপর দুই দেশের জাতীয় পতাকা ছিল।


পাকিস্তানের রাজধানীতে হাসানের সফরটি দুই দেশের মধ্যে সম্পর্কের উচ্চতার সাক্ষার বহন করে। ওই বৈঠকে এসএম কামরুল হাসান পাকিস্তানের অন্যান্য সিনিয়র সেনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। গত মঙ্গলবার জেনারেল মুনির এবং লে. জেনারেল কামরুল হাসানের বৈঠক প্রসঙ্গে দেয়া বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা দুই দেশকে ‘ভ্রাতৃপ্রতিম জাতি’ বলে উল্লেখ করেছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার ৫৪ বছরের মধ্যে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক এর আগে এমন দেখা যায়নি।

গত ১৬ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালীন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে ঠেকে। গত দেড় দশক শেখ হাসিনা স্বৈরতান্ত্রিকভাবে দেশ শাসন করে। আর এ কাজে সহযোগিতা করে ভারত। শেষ পর্যন্ত গত বছরের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা।

হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে। কারণ রাজনীতির মাঠে দুই দেশের মধ্যেই ভারত বিরোধীতা রয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, মুনির ও কামরুল হাসান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং এই অংশীদারত্বকে বাহ্যিক প্রভাব থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাদের বৈঠক ছিল, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের অংশ।