Home খেলাধুলা রাজশাহীর খেলোয়াড়দের টাকা দেওয়া শুরু হয়েছে

রাজশাহীর খেলোয়াড়দের টাকা দেওয়া শুরু হয়েছে

29


স্পোর্টস রিপোর্টার

দিনভর নানা নাটকীয়তায় পর দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের টাকা দেওয়া শুরু করেছে মালিকপক্ষ। দলীয় একটি সূত্র এটি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছে।

এর আগে গতকাল পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেন রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি আগামীকালের ম্যাচও না খেলার হুমকি দেন তারা। এরপর রাতেই খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ সকালে ক্রিকেটাররা অনুশীলন করলেও টাকা পাওয়া নিয়ে আশ্বস্ত হতে পারছিলেন না তারা। দিন গরিয়ে সন্ধ্যা হলেও ছিলো না টাকা দেওয়ার কোনো তথ্য। তবে অবশেষে রাত ৯টার পর ক্রিকেটারদের টাকা দেওয়া শুরু করেছে মালিকপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ শতাংশ টাকা দেওয়া হচ্ছে ক্রিকেটারদের।