Home আঞ্চলিক রূপসায় পূর্ব শত্রুতার জেরে স্থাপনা ভাঙচুর

রূপসায় পূর্ব শত্রুতার জেরে স্থাপনা ভাঙচুর

17

রূপসা প্রতিনিধি

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার আলাইপুর বাজারে দোকান ঘরের স্থাপনা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে কাজদিয়া গ্রামের মিরাজুর রহমান সবুজের বিরুদ্ধে। গত ৮ জানুয়ারি দুপুরে মুনসুর রহমান পাইক এর দোকান ঘরের স্থাপনা পূর্ব শত্রুতার জেরধরে জোরপূর্বক ভেঙ্গে ফেলে কাজদিয়া গ্রামের যুবক মিরাজুর রহমান সবুজ। পরে মুনসুর রহমান পাইক বাদী হয়ে মতিয়ার রহমানের ছেলে মিরাজুর রহমান সবুজ এর বিরুদ্ধে রূপসা থানায় ১৩/০১/২০২৫ ইং তারিখে অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, মুনসুর রহমান পাইক উক্ত বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন। নিজের দোকান সংলগ্ন জমিতে ইটের পিলার দ্বারা স্থাপনা নির্মাণ করেছেন। বিবাদী পূর্ব শত্রুতার জের ধরে সেই স্থাপনা ভেঙে ফেলে।
বাদী মুনসুর রহমান পাইক জানান, আমি স্থাপনা ভাঙ্গতে বাধা দিলে সবুজ আমাকে হুমকি দেয় ও লাঞ্চনা করে।
মিরাজুর রহমান সবুজ জানান, আমার জমি থেকে বাহির হওয়ার রাস্তা নাই। তাই জমির সামনে স্থাপনা করায় আমি ভেঙ্গে দিয়েছি।
রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, স্থাপনা ভাঙার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে