Home আঞ্চলিক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও স্বীকৃতির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও স্বীকৃতির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

19


খবর বিজ্ঞপ্তি ।।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও স্বীকৃতির দাবি সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খুলনা নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান খুলনা দারুল উলুম মাদ্রাসা ও মারকাযুল উলুম মাদ্রাসা (কওমী), খুলনা আলিয়া মাদ্রাসা ও আজম খান সরকারি কমার্স কলেজ, করোনেশন স্কুল, সেন্ট যোসেফস স্কুল, খুলনা জিলা স্কুলসহ বিভিন্ন জনবহুল পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান খান, তাওহীদ শুভ ও জহুরুল তানভীরের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. রেদওয়ান শেখ তামিম, খালিদ সাইফুল্লাহ, মো. নাঈম হোসেন, মো. ফাহিম হোসেন, ফাহিম ফয়সাল, আরিয়ান, মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান), নাওয়ীদ এহ্তেশাম, ফাহিমুল হক অন্তু, অভিলাশ, মাও: হানজালা সানি, রাফসান, মোঃ জাওয়াদ জামান, ফাহাদ উদ্দিন, মাহি, রাহি, নেহা, ঐশি, রিতু প্রমুখ।