
দর্শনা রেলবন্দর দিয়ে দিয়ে আসলো ভারতীয় চালানের ২৪৫০ মেট্রিক টন চাল
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত হতে আমদানীকৃত ২ হাজার ৪শ৫০ মেট্রিক টন চাল দর্শনায় এসেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দর্শনার বিপরীতে ভারতের গেদে রেলস্টেশন দিয়ে ৪২টি ওয়াগন বোঝাই এ চাল দর্শনা রেল ইয়ার্ডে পৌঁছায়। এ সময় ভারতীয় রেলওয়ের পরিচালক শ্রী স্বাগতম বালাকে ফুল দিয়ে দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের নেতা ও সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু শুভেচ্ছা জানায়।
হাবু জানায়, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস দাম পড়েছে ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রফতানি করেছে।
দর্শনা রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমসে চালের গুনগতমান পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহণ করবেন।
উল্লেখ্য,ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশনে দিয়ে সেই চালের প্রথম চালান রাতে দর্শনায় পৌছাল।
খুলনায় নভোথিয়্টোর স্থাপন বাতিলের প্রতিবাদ ও দ্রুত বাস্তবায়নের দাবি
খবর বিজ্ঞপ্তি
‘নাগরিক ফোরাম’ এর উদ্যোগে খুলনায় নভোথিয়েটার স্থাপন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন কার্যক্রম অসমাপ্ত রেখে সমাপ্ত করার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে ও খুলনা নভোথিয়েটার দ্রুত বাস্তবায়নের জন্য খুলনার আপামর জনসাধারণকে সাথে নিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে প্রেরণ করে।
নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম , ১ নং ওয়ার্ডের নগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু , ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু, ২৭নং ওয়ার্ড নাগরিক ফোরাম সভাপতি সৈয়দ আলী হাফিজ,বিশিষ্ট সংগঠক সাইফুল ইসলাম মল্লিক, ২৬নং ওয়ার্ড নাগরিক ফোরাম সভাপতি সাবির খান, জাতীয় নাগরিক কমিটি খূলনার সদস্য অনি হাসান , বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিষদের খুলনার সংগঠক কোহিনুর আক্তার কনা সহ খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ।
গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা প্রাণ গেল স্কুল ছাত্রের
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পিতা রফিকুল ইসলাম জানান ,প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়। কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে।
স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গ্রতিতে আসা মোটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।
মহেশপুর থানার ওসি ফযেজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীনে ব্যাটালিয়নের অধিনায়কসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।
তিনি জানান, সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়। সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধিদল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের শুভেচ্ছা জানান- বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
মোংলায় খালা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
মোংলা প্রতিনিধি
মোংলায় পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় তার। একই সাথে পানি ডুবে অসুস্থ আরেক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আঃ রাজ্জাক জানান, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের কামরুল আহসানের পুকুরে বুধবার দুপুরে গোসল করতে যান প্রতিবেশী লিটন বিশ্বাসের শিশু কন্যা লিজা বিশ্বাস (১১) ও লিজার খালাতো বোন বৃষ্টি দাস (১০)। সাঁতার না জানায় দুইজনই পুকুরে ডুবে হাবুডুবু খাচ্ছিল। তখন পুকুর পাড়ের অপর এক বাড়ীওয়ালী অর্পনা বিশ্বাস তা দেখে ছুটে আসেন। এসে দেখেন একজন হাবুডুবু খাচ্ছেন, আরেকজন পানিতে ভেসে রয়েছেন। প্রথমে হাবুডুবু খেতে থাকা লিজাকে পুকুর থেকে উঠালে তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর পানিতে ভাসতে থাকা শিশু বৃষ্টিকে উঠালে তাকে মৃত অবস্থায় পান তিনি।
বৃষ্টি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকার দিনমজুর লাবন দাসের কন্যা। লিজা বাজুয়ার লাভ বাংলাদেশ বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি গত রবিবার বাজুয়ার নিজেদের বাড়ী থেকে মায়ের সাথে মোংলায় বুড়িরডাঙ্গার কামারডাঙ্গায় খালা বাড়ীতে বেড়াতে আসেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
কুয়েট একাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কাউন্সিলের ১০৮ তম সভায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, ভর্তি প্রক্রিয়া, ওরিয়েন্টেশন এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের মধ্যে ১১ জানুয়ারি অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল এবং ২৭ এপ্রিল একাডেমিক ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ জানুয়ারি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি শনিবার সকাল ৯-৩০ ঘটিকা থেকে দুপুর ১২-৩০ ঘটিকা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২-৪৫ ঘটিকা থেকে দুপুর ১-৪৫ ঘটিকা পর্যন্ত কুয়েটসহ মোট ১১ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ (চব্বিশ হাজার পাঁচশত সাতাশ) জন পরীক্ষার্থীর মধ্যে ২২,৬৬১ (বাইশ হাজার ছয়শত একষট্টি) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা উপস্থিতির হার ৯২.৩৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী ধফস.শঁবঃ.ধপ.নফ তে পাওয়া যাবে।
ভোক্তা অধিকারের অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় ৮টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরী ও রুপসা থানার বড়বাজার ও রাজাপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ০৪ টি প্রতিষ্ঠান কে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার ঢাকা রোড ও একতা কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার হাটফজিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠান কে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে জীবন নগর উপজেলার পেয়ারাতলা ও উথলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার কদমতলা ও সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইসলামী আন্দোলনের মহানগর কমিটির দ্বি-বার্ষিক মজলিসে শূরার অধিবেশন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সকল দরজা বন্ধ করে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় সকল সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না। মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়। নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়। দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে ওঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলদেরকে যোগ্য, দক্ষ ও কোরবানির নজরানা পেশের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত খালিশপুর গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে নগর শুরা অধিবেশন ‘২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।
শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, আবু মোহাম্মদ বেলাল, মোঃ শোয়াব হোসেন, আলহাজ্ব হাকিম জমাদ্দার, এস এম ফরহাদ হোসেন, মাওঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, অ্যাডভোকেট কামাল হোসেন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, মোঃ কবির হোসেন হাওলাদার, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মোঃ জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, মোঃ তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, কাজী তোফায়েল, ইসলামী শ্রমিক আন্দোলনের এইচ এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হুসাইন মিয়া, আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মাহদী হাসান মুন্না, বনি আমিন, হাসিবুর রহমান শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হরিণাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নওরিন শোয়েব নোভা (১৬) বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫জানুয়ারি) দুপুরে উপজেলার হল বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নওরীন শোয়েবা নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের কর্মরত মোঃ নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে নওয়ার শোয়েবা নোভা হরিণাকুন্ডু হল বাজার থেকে ফেরার পথে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন। পরবর্তীতে হরিণাকুন্ডু থানা পুলিশ উদ্ধার করেন।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এমএ রউফ খান জানান,আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা জাতীয় পার্টি থেকে নেতা-কর্মীদের পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি
স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন আমলে শেখ হাসিনার চাচাতো ভাইদের সাথে অনৈতিকভাবে ব্যবসায়িক সুবিধা নিয়ে শফিকুল ইসলাম মধু জাতীয় পার্টিকে খুলনায় বিতর্কিত অবস্থায় ফেলে গত ৫ আগষ্ট ২০২৪ থেকে পিঠ বাঁচাতে নেতা-কর্মীদের রাস্তায় ফেলে নিজে বিভিন্ন বাহানায় গা ঢাকা দেন এবং পার্টি অফিস বিক্রয়ের হোতা হিসেবে জেলা জাতীয় পার্টি নেতা কর্মী যাকে বয়কট করেছেন তাকে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে পুণরায় দায়িত্ব দেওয়ায় আমরা সার্বিক বিবেচনায় পার্টি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমরা যারা দল থেকে পদত্যাগ করছি তারা হলাম খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ সম্পাদক মোঃ শওকাত আলী, যুগ্ন দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার গোলদার, যুগ্ন কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা সরদার, শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আঃ কুদ্দুস সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেন, মহিলা সম্পাদিকা মুরশিদা খানম, যুব বিষয়ক সম্পাদক শঙ্কর কুমার সানা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মোঃ নুর মিয়া, আঃ হালিম, আনোয়ার হোসেন, মোঃ শওকত ও রবীন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
প্রকৌশলী শাহীন উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (আইডিইবি) খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শাহীন উদ্দিনের মাতা বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আইডিইবি খুলনা জেলা আহবায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ, ঊর্ধ্বতন যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাসুম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী, অর্থ সম্পাদক প্রকৌশলী ইয়াসিন খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল কবির, চাকরী বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, গ্রন্থ ও দপ্তর সম্পাদক প্রকৌশলী তন্ময় বসু, জনসংযোগ ও প্রচার সম্পাদক ইমরান বিশ্বাস, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নাঈমুর রহমান আশা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা সরকার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিবলী নোমান প্রমুখ।
বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ ও বিনামূল্যে প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপি বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ এর আয়োজনে এই রক্তদান ও সংগ্রহ কর্মসূচি চলে। এতে জেলার ৪১টি রক্তদাতা সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন। এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভের সাধারন সম্পাদক বিজয় শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল র্সাজন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ২৫০ শয্যা হাসপাতারের তত্বাবধায়ক ডা. অসিম কুমার সমদ্দার, জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক এস এম রফিকুল ইসরাম, গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভের চেয়ারম্যান মনীষ দাস গুপ্ত, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বক্তব্য রাখেন।
পরে রক্ত নিতে আসা সব থ্যালাসেমিয়া রোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সীমান্তঘেঁষা মাঠে মিলল বাংলাদেশির মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে নাজিম উদ্দীন (৩৮) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে দর্শনা নিমতলা সীমান্তের কাছে ঈশ্বরচন্দ্রপুর এলাকার মাঠ সংলগ্ন জিরোপয়েন্ট থেকে প্রায় দুশ গজ বাংলাদেশের ভেতরে ওই মরদেহ পড়ে ছিল।
নিহত নাজিম উদ্দীন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের এরশাদ আলীর ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, নিহতের বড় ভাই মারফত খবর পেয়ে মাঠে তল্লাশি করি। একপর্যায়ে বাংলাদেশ সীমানায় নাজিমুদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে মর্গে পাঠানো হয়। অন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে মরদেহটি পাওয়া গেছে সেটা নিমতলা সীমান্তের কাছাকাছি হলেও চুয়াডাঙ্গার মধ্যে পড়ে। এরপরও নিহতের বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি।
পরিবার ধারণা করছে, তিনি হার্টঅ্যাটাকে মারা যেতে পারে- জানান তিনি।
গুমের রানী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়েছে: দৌলতপুরে এড. মনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, শেখ হাসিনার লোকজন গত ১৫ বছরে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। পদ্মা সেতু নির্মানে ১০ হাজার কোটি টাকা লাগার কথা কিন্তু চুরি করে ব্যায় দেখিয়েছে ৩০ হাজার কোটি টাকা। গণভবনে থাকার কথা জনগণের প্রতিনিধি কিন্তু সেখানে থেকেছে গণডাকাত। শেখ হাসিনা নিজের গদি টিকিয়ে রাখতে হাজার হাজার বিএনপি নেতা কর্মীসহ বিরোধী নেতাকর্মীদের গুম খুন করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গুমের রানী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়েছে। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিশীল করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে প্রয়োজন জনপ্রতিনিধিত্বমুলক সরকারের। গোটাদেশ নির্বাচন কেন্দ্রিক একটি সংকটের মধ্যে রয়েছে। জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে দেশের যাবতীয় সংকট দূর করতে একটি নির্বাচিত সরকার দরকার। জাতীয় নির্বাচিত অবশ্যই চলতি বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। বিএনপি আগেই বলেছে ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে দৌলতপুর থানার অর্ন্তগত ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দেয়ানা মোহাম্মদীয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন। মনা আরো বলেন, দলের গঠনতন্ত্র ও আইনবিরোধী কাজ যে ই করুক তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের দলের নেতা কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অগ্রগতি দৃশ্যমান না হলে জনমনে অসন্তোষ তৈরির সম্ভাবনা রয়েছে। সংস্কারের সময়কাল নির্ধারণ করা না হলে লক্ষ্যে পৌঁছানো ক্রমান্বয়ে কঠিন আকার ধারণ করবে।
লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরুল আনাম, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, আরমান হোসেন, সাইফুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম, সামদানী মোল্লা, কামরুল ইসলাম বাচ্চু, মহিদুল ইসলাম টিপু, মোক্তার হোসেন, আসাদুজ্জামান, আমিন শাহ্, আতিয়ার রহমান বন্দ, শহীদুল ইসলাম মোড়ল, মুনসুর আলী, সোহেল মোল্লা, আল আমিন রতন, মোকাদ্দেস হোসেন লুলু, খালিদ বিন ওয়ালিদ শোভন, কবির হোসেন, জাকির হোসেন, তরিকুল ইসলাম, তমিজ শেখ, নজু বন্দ, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, কালাম শেখ, রফিকুল ইসলাম, সাকিব, মিজানুর রহমান প্রমুখ।
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার বিপ্লব শতভাগ সফল হবে: বাস্তহারায় তুহিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে অচলাবস্থা ও জনগণের মধ্যে অস্থির অবস্থা কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। বাজারে আগুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এগুলো কাটিয়ে উঠতে নির্বাচনের দিকে হাঁটতে হবে। যদি চলতি বছরের মধ্যে নির্বাচন করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা আমরা এসব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা। গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব শতভাগ সফল হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে খালিশপুর থানার অর্ন্তগত ৯নং ওয়ার্ডে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান এক্যফ্রন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন দেশের প্রতিটি সংঙ্কটে বিএনপি দেশ ও দেশের জনগণের পাশে দাড়িয়েছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এড. শফিকুল আলম মনা, বদরুল আনাম খান, শেখ সাদী, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবীবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, সত্যনন্দ দত্ত, গোলঅম মোস্তফা ভুট্টোম কাজী শামীম, শেখ আব্দুল হালিম, শেখ আব্দুল করিম, জলি প্রমূখ।
ফুলবাড়িগেটে ১৬ দলীয় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি ফ্রেন্ডস ইউনাইটেড কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ১৬ দলীয় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় ১নং শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান ছিলেন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার শেখ আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহিনা খাতুন।
শিরোমণি ফ্রেন্ডস ইউনাইটেড এর সভাপতি শেখ আকিব জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, মিয়া তারিক হাসান বাপ্পি, শেখ আ: রব , শেখ হায়দার আলী, শেখ মফিজুল ইসলাম, মোহাম্মদ লোকমান হোসেন, জাহাঙ্গীর হোসেন হাবু সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল, বাবু প্রবীর কুমার, শেখ আরমান হোসেন বাস্তবায়ন কমিটিতে রয়েছেন মেহেদী হাসান মুরসালিন ও শেখ ইনজামুল হক।
নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজে
নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চলছে প্রার্থীদের জোর প্রচারণা। আগামী (১৮ই জানুয়ারি) শনিবার নড়াইল সদর পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস উদ্দীপনা দেখে বোঝা যাবে না এটা কোন দলীয় সাধারণ কাউন্সিল। সংসদ বা অন্যান্য নির্বাচনের মত সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল শোডাউন র্যালি করে প্রচার প্রচারণা করছেন, চলছে মাইকিং ও। নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে ছয়জন সাংগঠনিক সম্পাদক পদে চারজন নির্বাচন করছেন। সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলায় বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। সভাপতি পদে মোহাম্মদ আলী হাসান ঘোড়া , মোহাম্মদ আজিজুর রহমান চেয়ার, মো. তিলায়েত হোসেন বাবু মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে রেজাউল খবির রেজা আনারস, খন্দকার ফশিয়ার রহমান দেয়াল ঘড়ি, মো. ফরিদ হোসেন বিশ্বাস মোমবাতি, মোহাম্মদ মফিজুর রহমান জমাদ্দার মোরগ, মো. দেলোয়ার হোসেন ফুটবল, ফজলুল হক ফয়েজ ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত মিনা টিউবয়েল, মো. ইব্রাহিম শেখ তালা, মো. আরমান আলী খান মাছ, মো. মঞ্চিল ইসলাম গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ আলী হাসান বলেন, আমার রাজনীতি শুরু ছাত্রদল দিয়ে। আমি যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি ছিলাম। বর্তমানে নড়াইল জেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে আছি। আমি আগামী দিনের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করতেছি। মোহাম্মদ আলী হাসান আরো জানান, বিজয়ী হইলে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অবকাঠামো ও দলের মূল সংস্কৃতি শক্তিশালী করবো। সামাজিক ভাবে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক মুক্ত পৌরসভা গড়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।
সভাপতি প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমি নড়াইল পৌর বিএনপিকে ২৭ বছর নেতৃত্ব দিয়ে আসতেছি আমি এবারও সভাপতি পদে নির্বাচিত হলে নড়াইল পৌরসভার সকল নেতাকর্মীদের পাশে থাকবো পৌরসভার উন্নয়ন করব। আমি গত সাতারো বছরে বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি, জেল খেটেছি। আমার মায়ের জানাজায় আসতে পারি নাই। আমি আশাবাদী নেতাকর্মীরা আমাকে আবারও নির্বাচিত করবেন।
সভাপতি প্রার্থী মোহাম্মদ তেলায়েত হোসেন বাবু বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল পৌর শাখার কাউন্সিল-২০২৫ সভাপতি পদে নির্বাচন করছি। আমি সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, নড়াইল জেলা শাখা সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, নড়াইল পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর। আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে-জয়যুক্ত করলে নড়াইল পৌরসভাকে সুসংগঠিত করে একটা মডেল সংগঠনে রূপান্তর করব। আমি ৯০ এর সৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছি। গত ১৭ বছরে বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি জেল খেটেছি। সাধারণ সম্পাদক প্রার্থী মো. রেজাউল খবির রেজা বলেন, আমার আব্বা ১৩ বছর বিএনপি সেক্রেটারি ছিলেন। আমি বিএনপি পরিবারের ছেলে। ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন করে হমলা মামলার শিকার হয়েছি জেল খেটেছি। বাড়ি ঘুমাতে পারতাম না। আমি ১নং যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি, নড়াইল সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। মো. রেজাউল খবির রেজা আরো বলেন, আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পৌর বিএনপিকে শক্তিশালী করার সুযোগ দিন। পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে আমার আত্মার সম্পর্ক। আশা করি আমি আল্লাহর রহমতে বিজয়ী হব। সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার ফশিয়ার রহমান জানান, আমি বার বার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি এই নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করছি। আমার প্রতীক দেওয়াল ঘড়ি। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে নড়াইল পৌরসভার নেতাকর্মীদের নিয়ে ঢেলে সাজাবো তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী।
সাধারণ সম্পাদক প্রার্থী মো. ফরিদ হোসেন বিশাস বলেন, আমি আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রণী সৈনিক, সর্বোচ্চ হামলা মামলার শিকার ও বারবার কারা নির্যাতিত নেতা, নড়াইল জেলা ছাত্রদল সভাপতি ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। আমি নির্বাচন হলে নড়াইল পৌরসভার নির্যাতিত ত্যাগীকর্মীদের পাশে থাকবো।
সাবেক ছাত্রনেতা ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মফিজুর জমাদ্দার বলেন, মোরগ মার্কায় ভোট দিয়ে জায়যুক্ত করলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে মডেল পৌরসভা গড়া হবে। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. আরমান আলী খান বলেন, আমি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক নেতা ছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রণী সৈনিক ষড়যন্ত্র হামলা মামলার শিকার ও বারবার কারা নির্যাতিত নেতা। আমাকে মাছ মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করলে পৌরবাসীর খেদমত করবো। ত্যাগী কর্মীদের পাশে থাকবো। কাউন্সিলর বা ভোটাররা জানান, যে দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে তাদের বেছে নেওয়া হবে নড়াইল পৌরসভার নেতৃত্ব দেওয়ার জন্য।
পিরোজপুরে বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে কর্মশালা শুরু হয়ে চলে দুপুর ০১টা পর্যন্ত। কর্মশালায় প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা ড. মো: রওশন আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রির্সার্চ অফিসার মো: জহিরুল আলম, কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন গাছের বংশ বিস্তার ,সংরক্ষন ও পরিবেশের উপর বন ও গাছের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার পাল ,ফিল্ড ইনভেস্টিগেশন অফিসার মিজানুর রহমান।
কর্মশালায় পিরোজপুর জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কাঠ ব্যবসায়, নার্সারী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মিজান,সম্পাদক হাসান
কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ১৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র ঠিকাদার এফএম আব্দুল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন মোস্তফা শফিকুল ইসলাম, এসএম মজিানুর রহমান, এমএ হাসান, মনজুর হোসেন লাভলু, আফজাল হোসেন,শেখ মনিরুজ্জামান মনু, জানে আলম জন্নুন, মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, জিয়াউর রহমার ঝন্টু,সুজন হোসেন প্রমুখ।
আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কয়রা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মিজানুর রহমান,সহ সভাপতি, মেহেদী হাসান মিলন , সাধারন সম্পাদক এমএ হাসান, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন,কোষাধাক্ষ এফএম আব্দুল্যাহ, দপ্তর ও প্রচার সম্পাদক এম মাসুম বিল্লাহ, কার্য্য নির্বাহী সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু ও আবজাল হোসেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না খুলনার তরুণ ফুটবলার মাহতাবের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অর্থাভাবে জীবন প্রদীপ নিভে যেতে বসেছে তরুণ ফুটবলার এক সময়ের মেধাবী শিক্ষার্থী মোঃ মাহাতাব বিশ^াসের। দু’টি কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহাতাব। জীবন বাঁচাতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা জরুরী আর এ জন্য প্রয়োজন প্রায় ৩০/৩৫ লক্ষ টাকা জানিয়েছেন চিকিৎসক। দরিদ্র অসহায় মাহাতাব বাঁচার আকুতি জানিয়ে বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জনিয়েছে।
খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী পাকারমাথার মোঃ সুলতান বিশ^াসের পুত্র মোঃ মাহাতাব এক সময়ের মেধাবী শিক্ষার্থী ও তেলিগাতী পূরবী সংঘের মাঠ কপানো ফুটবলার ছিল। অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে গেলে সংসারের হাল ধরতে পুরানো কাপড় বিক্রি করে সংসার চলাতো মাহতাব। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে চিকিৎসকের কাছে গেলে জানতে পারে তার দু’টি কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে। সহায় সম্বল যা ছিল তাই দিয়ে চিকিৎসা শুরু করে তার পরিবার। ধার দেনা করে কোন রকম চিকিৎসা চালাতে মাহতাবের পরিবার। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্দ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মাহাতাবের জীবন বাঁচাতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা জরুরী। তার এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। পুরানো কাপড় বিক্রি করে সংসার চলা মাহতাব এবং তার ভ্যান চালক দরিদ্র বাবার পক্ষে ব্যয় বহুল এ চিকিৎসার খরচ যোগানো কোন প্রকার সম্ভব হচ্ছে না। চিকিৎসার টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে মাহতাব। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাহাতাবকে বাচাঁতে তার পরিবার সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সহায়তার আহবান জানিয়েছে। অসহায় সুলতানের বিশ^াস দেশে বহু বৃত্তশালী আছে আল্লাহ চাইলে তাদের সহযোগিতা এবং সমাজের হৃদয়বান মানুষ এগিয়ে আসলে তার সন্তান চিকিৎসা নিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তরুণ উর্দিয়মান মাহাতাবের কিডনি প্রতিস্থাপনে পাশে দাড়াতে ০১৯৩৮৫১৩৪৪২ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
রামপালে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
রামপাল প্রতিনিধি
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রামপালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ শুরু হয়েছে। বুৃধবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে মেলায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মেলায় শিশুদের সৃজনশীল বিভিন্ন ইভেন্ট প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়। মেলায় এলপিজি বাইক বিডি নামে বাইকের ৫০ ভাগ জ্বালানী সাশ্রয়ের ডিভাইস সম্বলিত মোটরসাইকেল প্রদর্শন করা হয়। মোটরসাইকেলে জ্বালানি হিসেবে পেট্রোলের পরিবর্তে গ্যাস ব্যবহার করা হয়। এতে খরচ অর্ধেকের বেশী সাশ্রয় হয়। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মিন্টু আলী জানান, এলপিজি গ্যাস লিটার প্রতি মাত্র ৬৮ টাকা। সেখানে পেট্রোল কিনতে হয় ১৩০ টাকা করে। আমাদের উদ্ভাবিত এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলে এলপি গ্যাস ব্যবহার করা সম্ভব। এতে পেট্রোলের সমান মাইলেজ পাওয়া যায়। এতে জ্বালানি খরচ প্রায় অর্ধেকে চলে আসছে। এটি পরিবেশবান্ধব ও নিরাপদ। একজন বাইকারের প্রতি মাসে যদি আগে ছয় হাজার টাকা খরচ হতো এখন হবে মাত্র তিন হাজার টাকা। অর্থাৎ বছরে খরচ বেঁচে যাবে প্রায় ৩৬ হাজার টাকা। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসাকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের দুর্গাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নজরুল জোয়ারদারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার দুর্গাপুর গ্রামে মাঠের প্রায় দুই একর জমি দীর্ঘ বছর ধরে চাষাবাদ করতো রানা জোয়ারদার ও তার চাচা নাসির জোয়ারদার। এই জমি নিজের পৈত্রিক বলে দাবি করতো লালটু জোয়ারদার। জমি নিজের দাবি করে সরিষা বুনে রাখে লালটু। পরে সকালে ধান লাগানোর জন্য সেই জমি চাষ দিতে যায় রানা জোয়ারদার ও তার চাচা নাসির জোয়ারদার। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে তা ঠেকাতে যায় প্রতিবেশী নজরুল জোয়ারদার। এতে ক্ষিপ্ত হয়ে নাসিরের লোকজন নজরুল জোয়ারদারকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। সেসময় লালটু জোয়ারদারের লোকজন আবার নাসিরের প্রতিবেশী আনজুয়ারা নামের এক নারীকে মারপিট করে।
বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা ছিল। আরএস রেকর্ডে জমিটি লালটুর বলে রেকর্ড হয়। কিন্তু জমিটি লালটুর পিতার কাছ থেকে রানা জোয়ারদাররা কিনেছিল বলে কাগজপত্র সহ আদালতে মামলা করে। মামলায় রানা জোয়ারদার ও তার চাচা জমিটি নিজের বলে রায় পায়। এই জমির মালিকানা নিয়েই বিরোধ ছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সাদিয়া সুলতানা মল্লিকা বলেন, নজরুল জোয়ারদারকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে তার মাথার আঘাত খুব গুরুতর না।
সবজেল হোসেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। গত মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন শ্রেষ্ঠ ওসি মোঃ সবজেল হোসেনের হাতে সম্মাননা সরুপ পুরস্কৃত করেন।
গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য একই সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ হোসেন বেস্ট অফিসার হিসেবে পরপর ৩ বার পুরস্কার লাভ করেছেন।
মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার ৮৩ জন শিশুশ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত। আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক।
কয়রায় মুন্ডা কমিউনিটি পরিদর্শনে জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি দল
কয়রা প্রতিনিধি
উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় জেজেএসের প্রকল্প দেখার জন্য মুন্ডা কমিউনিটি পরিদর্শন করেন জাপানের শাপলা নীড়ের প্রতিনিধি গন।
বুধবার (১৫জানুয়ারী ) দিন ব্যাপী তারা জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোশ প্রকাশ করেন। জাপানের প্রতিনিধি দল কয়রার প্রকল্প সংশ্লিষ্ট মুন্ডা সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমাকো উচিয়ামা, জেজেএসের পরিচালক এটিএম জাকির হোসেন, জেজেএস প্রস্তুতি প্রকল্প শাপলা নীড়ের মোঃ আনিসুজ্জামান। প্রকল্প ম্যানেজার জনাব আব্দুল মালেক এটিও এস এম এ মজিদ, ক্লাব প্রতিনিধি মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান আশিক প্রমুখ।
কয়রায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আঃ রউফ, শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, মিহির কান্তি মন্ডল, শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, মোহসিন আলম,সাবেক ফুটবল খেলোয়ার দ্বীন মোহাম্মদ, ইহছানুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ৩-০ গোলে বাগালি ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আঃ রাজ্জাক, শফিকুল ইসলাম ও আছাদুল ইসলাম।
দাকোপে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা
দাকোপ প্রতিনিধি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণর ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জানুয়ারী) বেলা ১২টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ শহীদুল আলম আনসারী, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, দাকোপ উপজেলা শাখার বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা আবু সাইদ, চালনা পৌরসভার আহবায়ক মোজাফফর হোসেন, সাবেক সভাপতি শাকিল আহমেদ দিলু, খুলনা জেলা ক্রিড়া সদস্য ফাহাদ উদ্দীন পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রনেতা আলামীন হোসেন, সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিকবৃন্দ এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।
দাকোপে পৌষ সংক্রান্তী উৎসব পাালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের হনিণটানা গনেশ পাগল সেবাশ্রম সংঘের আয়োজনে গত মঙ্গলবার দিবাগত রাতে পৌষ সংক্রান্তী উৎসব পালিত হয়েছে। উৎসবের শুরুতে গনেশ পাগল মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সংঘের পরিচালনায় বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও ভক্তিগীতি পরিবেশন করা হয়। প্রার্থনা শেষে সহস্রাধীক ভক্তের মাঝে পায়শ ও পিঠা পরিবেশন করেন সেবাশ্রমের সুপ্রভাত মন্ডল,কুমারেশ মন্ডল,সনজিত মন্ডলসহ অন্য সদস্যরা। তখন উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়,সমাজ সেবক স্বপন কুমার রায়,সাবেক ইউপি সদস্য রূপক রঞ্জন রায়।অনুরুপ আরও একটি উৎসব পালিত হয়েছে খুটাখালী ,বাজুয়ার আর্য্য হরিসভা মন্দিরে।
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে শিক্ষকের ব্যতিক্রম উদ্যোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা, ফুলতলা, করিমুন্নেছা মডেল স্কুল এর সহকারী শিক্ষক ধনঞ্জয় রায় তিনি শিশুদের প্রতি গভীরভাবে লক্ষ্য করে দেখছেন শিক্ষার্থীরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তখন দ্বিতীয় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন তোমরা যদি বাসায় গিয়ে মোবাইল না ধরে থাকতে পারো তোমাদের আমি পুরস্কার দিব। তখন শিক্ষার্থীরা পুরস্কার নেওয়ার জন্য বাড়িতে মোবাইল ব্যবহার দেখা বন্ধ করতে শুরু করে। অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে যখনই নিশ্চিত হন তখন তার ওয়াদা রেখে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নিজ অর্থে শিক্ষনীয় উপকরণ পুরস্কার দেন। এছাড়া আরও স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ফুটবল কিনে দিয়েছেন যাতে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং শারীরিক চর্চা হয়। তার আদর্শ, নিয়মানুবর্তিতা, ক্লাসের দক্ষতা, সুন্দর লেখা, আঁকা, খেলাধুলা পরিচালনাও শিশুদের মন জয় করে। স্কুলের প্রতি দরদ অতুলনীয়।
পরিচালক মোঃ শিবলী সাদিক স্যারের সঠিক দিক নির্দেশনা, উৎসাহ ও ভালোবাসায় করিমুন্নেছা মডেল স্কুল এর শিক্ষার্থীদের ভালো পর্যায়ে আনার প্রচেষ্টা করেন সর্বদা তার কর্মের মধ্যে।
কালীগঞ্জের মোচিক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় মোচিক ট্রেনিং কমপ্লেক্সে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ শপথ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান (ব্যবস্থাপক র্অথ) হিরন্ময় বিশ^াসের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারণ সম্পদক জাহিদুল ইসলাম,সহ-সভাপতি শাহার আলী,সাহেদ আলী,সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, কোষাধ্যক্ষ এ.এম নাজমুস শাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য ফারুক হোসেন প্রমূখ।
পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ^াস নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
পাইকগাছায় ১৪ মামলার আসামী জীবন গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামি জীবন সরদার (৩০) কে স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার দুপুর ২ টার দিকে এস,আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস ও এ এস আই পলাশ শেখ স্থানীয় জনতার সহায়তায় উপজেলার মৌখালী খেলার মাঠ থেকে তাকে আটক করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। তার নামে ১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতি, ৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান রয়েছে।
পাইকগাছায় সাংবাদিকদের সাথে ডরপ্-এর মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা অফির্সাস ক্লাবে এনজিও ডরপ্ ইভলভ প্রজেক্ট এর সহযোগীতায় স্থানীয় সরকার শক্তিশালীকরনে ইউনিয়ন পরিষদ বাজেটে চাহিদাভিত্তিক খাত তৈরী বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটরিং বিষয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, আলাউদ্দীন রাজাসহ আরো অনেকে।
সাবেক উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।অজস্র ভক্তবৃন্দ,দলীয় নেতাকর্মী ও স্বজনদের অশ্রু শুকাতে না শুকাতেই দেখতে দেখতে পেরিয়ে গেল ছয়টি বছর।মাত্র ৬৪ বছর বয়সে ২০১৯ সালের ১৬ জানুয়ারী সকালে হার্ট এ্যাটাকে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।আজ তার স্মরণে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে উপজেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল থেকে কোরআন খানি,বাদ জোহর মরহুমের কবর জিয়ারত,বিকাল ৩টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও দোয়া মাহফিল।সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক।মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ১৯৫৫ সালের ২৫ জানুয়ারী উপজেলার ভান্ডারপাড়া গ্রামস্থ সম্ভ্রান্ত এক মুসলিম খান পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তার পিতা আলহাজ্ব নহর আলী খানের ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।শিক্ষা জীবনে তিনি ১৯৭২ সালে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৭৪ সালে শাহাপুর মধুগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তিতে ডিগ্রি পাশ করেন।ছাত্র জীবন থেকেই তিনি পরপোকারী,নিঃস্বার্থ ও রাজনীতিক ব্যক্তিত্ব সুলভ আচরনে গড়ে ওঠেন।রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে দল-মত,জাতি-ধর্ম,বর্ণ নির্বিশেষে অল্প দিনের মধ্যেই ডুমুরিয়া বাসির কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রাজনৈতিক জীবনে শুরুতেই তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ডুমুরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান।এরপর ১৯৮০ সালে সাবেক জাতীয় সংসদের স্পিকার প্রয়াত এ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের হাত ধরে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।এরপর রাজনৈতিক দক্ষতা,দলীয় নেতা-কর্মীদের মুল্যায়ন ও সফল সংগঠক হিসেবে ঠাই পাওয়া এই মানুষটি বিভিন্ন পদ পদবী অতিক্রম করে উপজেলা বিএনপির কান্ডারী হিসেবে সভাপতির দায়িত্ব ভার গ্রহন করেন।এর আগেই সদালাপী,সুমিষ্টভাষী ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই মানুষটি তার নিজ ইউনিয়ন ভান্ডারপাড়ায় একাধিক বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আথলীগের শীর্ষনেতা প্রয়াত গাজী আব্দুল হাদীকে বিপুল ভোটে পরাজিত করে ২০১৪ সালের ২ এপ্রিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।কেন বা কিভাবে অল্প দিনের মধ্যে তিনি এত জনপ্রিয়তা ও দলের কান্ডারী হিসেবে ঠাই পেলেন এমন প্রশ্নের উত্তরে ডুমুরিয়া বান্দা স্কুল এন্ড কলেজের প্রভাষক নিত্যানন্দ মন্ডলসহ সুশীল সমাজের অনেকেই জানান,রাজনৈতিক ও সফল জনপ্রতিনিধি হিসেবে খান আলী মুনসুর ছিলেন ডুমুরিয়ার একটি মডেল ব্যক্তিত্ব।কিভাবে মানুষকে ভালবাসতে হয় এবং এলাকার উন্নয়ন করতে হয় এজন্য তাকে অনুসরন করলেই যথেষ্ট।বেঁচে থাকলে অনেক বড় জায়গায় পৌঁছাতেন তিনি।আমরা তার আত্মার শান্তি কামনা করি।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা ও কাচাঁ ইট ধ্বংস
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পরিবেশ দূষণকারী/আইন লংঘনকারী তিনটি ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর ও হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস নামক তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ডাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটায় নিষিদ্ধ জ¦ালানি কাঠ ব্যবহারের অপরাধে ২০১৩ এর ধারা ৬ লংঘনের দায়ে এ ইটভাটাসমূহে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
এসময় মেসার্স নিউ বিআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠ চেরাই মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ও ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ কিলন গুড়িয়ে দেওয়া হয়। সেইসাথে ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লক্ষ কাচাঁইট ধ্বংস করা হয়। এছাড়াও মেসার্স ভাই ভাই ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লক্ষ কাচাঁইট ধ্বংস করা হয়। একইভাবে মেসার্স আরাফ ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লক্ষ কাচাঁইট ধ্বংস করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিনাকুন্ডু সহকারী কমিশনার (ভুমি) ঈষিতা আক্তার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী। অভিযানে হরিনাকন্ডু থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।
নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোরকরে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী।
কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কি কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।
শ্যামনগরে ইটভাটা মালিককে জরিমানা
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পরিবেশ নষ্ট করে ইট ভাটা পরিচালনা করায় ২টি ইট ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ২টায় শ্যামনগর উপজেলার এইচ ডি ব্রিক্স ও এম বি ব্রিক্স ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘনে ( জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার) ১৬ ধারা মতে এইচ ডি ব্রিক্সকে ১ লাখ ও এমবি ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম সহ শ্যামনগর থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন,পরিবেশের ভারসাম্য ক্ষতি করে ভাটা পরিচালনা করায় দুটি ইট ভাটা মালিককে জরিমানা করা হয়েছে,আমাদের অভিযান চলমান থাকবে।
ডিজেল না দিলে আগুন লাগিয়ে দেবো: ব্যবসায়ীকে হুমকি বিএনপি নেতার
যশোর অফিস
বাকিতে ডিজেল না দেওয়ায় যশোরের এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে ওই বিএনপি নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার সোমবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে বলাই সাহার দোকানে ডিজেল কিনতে যান। বাকিতে ডিজেল না দেওয়ায় বলাই সাহার ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে দোকানে আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
এ বিষয়ে ব্যবসায়ী বলাই সাহা বলেন, গোলাম মোস্তফা শিকদার এক ব্যারেল ডিজেল বাকিতে কেনার কথা বলে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আর বলেন, ‘আমাকে চিনিস! আমি বাঘারপাড়া বিএনপির বড় নেতা। ডিজেল না দিলে তোর ঘরে আগুন লাগিয়ে দেবো। এরপর তোর হাত-পা ভেঙে দেবো। দেখি তোকে কে ঠেকায়।’
তবে বিএনপি নেতা গোলাম মোস্তফা দাবি করেছেন, হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বলাই সাহার দোকান থেকে আমি নিয়মিত ডিজেল নেই। প্রতি মৌসুমে এই দোকান থেকে লাখ লাখ টাকার তেল কেনা হয়। সম্প্রতি আগের বাকি পরিশোধ করে আবার বাকিতে ডিজেল নিয়ে যাই। এদিন বলাই সাহার ভাই বিশ্বজিৎ সাহা বাকি দেবেন না বলে আমাকে জানালে আমি টাকা পরিশোধ করে তেল নিয়ে আসি।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা শিকদার যে কাজ করেছেন তাতে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। থানা ও জেলা বিএনপির উচিত বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
ইবিতে গড়াই পরিবহনের ৬ বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে গড়াই পরিবহনের হেলপার-ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজনের বিরুদ্ধে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াই পরিবহনের ছয়টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, বেলা ১১টার দিকে স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহনের বাসে উঠি। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি দ্রুত চালালে আসিফ গাড়ির গতি কমাতে বলেন। তখন বিষয়টি নিয়ে ড্রাইভার-হেলপারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পৌঁছালে আসিফকে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভার-হেলপার ওকালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মারধর করে।
ক্যাম্পাসে ফিরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে তারা বিকেল সাড়ে ৩টায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বাস আটকাতে শুরু করে। বাস কর্তৃপক্ষ মারধরের সঙ্গে জড়িত ড্রাইভার-হেলপার ও শ্রমিক ইউনিয়নের লোকজন ক্যাম্পাসে এসে বিষয়টি সমাধানের পর বাসগুলো ছাড়া হবে বলে জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, বাসের লোকজন বরাবর শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকেও তারা এক শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা এসব সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত বাসগুলো ছাড়বো না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্রুত একটা সমাধান হবে।
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক বিএনপি নেতার লাশ উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃত ফারাজ আলী ছেলে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১৬ আগস্ট খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অতর্কিত হামলা চালায় আাওয়ামী লীগ সন্ত্রাসীরা। সেই হামলায় বেশকিছু বিএনপি নেতা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর একমাস পরে যশোরের একটি হাসপাতালে মারা যান আব্দুল আলিম।
এ হত্যার ঘটনায় ২০২৪ সালের ১৮ নভেম্বর তার স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে কবর থেকে আজ (বুধবার) দুপুর ১ টার দিকে আব্দুল অলিমের লাশ তোলা হয়।
লাশ উত্তোলন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া উপস্থিত ছিলেন। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে কবর থেকে আব্দুল আলিমের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তারুণ্যের উৎসব উপলক্ষে বড়দল কলেজিয়েট স্কুলের পরিছন্নতা অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশকে বদলাই বিশ্বকে বদলাইএই প্রতিপাদ্যকে সামনে রেখে,তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে গতকাল স্বাস্থ্য সচেতনা মূলক সেমিনার, ২৬ শে জুলাই উপলক্ষে ব্যানার ,পোস্টার প্রদর্শন। স্থানীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলোচনা ।তারুন্য মেলা। পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা এবংবিদ্যালয়ের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এই তারুণ্য উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয় । এছাড়া বিভিন্নপর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমান , সিনিয়ার শিক্ষক মাহফিজুর ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ ইনামুল হক ,সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম ,সিনিয়র শিক্ষক বলায় কৃষ্ণ মন্ডল,শিক্ষক মোঃ আব্দুস সেলিম ,শিক্ষিকা রওশনারা বেগম,পবিত্র কুমার নন্দী ,মাওলানা হাফিজুর রহমান ,পুলকেশ কুমার মন্ডল ,ভক্তি রানী ,ক্রীড়া শিক্ষক মনীষ কুমার মন্ডল প্রমূখএবং বিদ্যালয় ছাত্র-ছাত্রীবৃন্দ।
আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক অসহায়দের মাঝে রূপসায় কম্বল বিতরণ
রূপসা প্রতিনিধি
আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকা কর্তৃক গরিব ও অসহায়দের মাঝে কমল বিতরণ অনুষ্ঠান আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুরে ১৫ই জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিদাদা ও সাবেক যুগ্ম সম্পাদক এস এম হারুনুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব ) মো.ফিরোজ শাহ, মহানগর বিএনপির আহবায়ক এড.শফিকুল আলম মনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সংগঠনের যুগ্ম আহবায়ক এড. শফিউল আলম সুজন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচীব দিদারুল ইসলাম, সংগঠনের সদস্য সচীব এড. আরিফুল ইসলাম রিপন, সদস্য শাহ আব্দুল হাই, মিজানুর রহমান ডিকেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, আমজাদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ফুটপাত দখল মুক্ত করতে যশোরের এসপির অভিযান
যশোর অফিস
যশোরের ফুটপাত দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরেশনে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ অভিযান পরিচালনা করেছেন।
আজ ১৫ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে যশোর শহরের গাড়িখানা রোড এবং মুজিব সড়ক সহ বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সয়ং যশোর জেলার পুলিশ প্রধান এসপি জিয়াউদ্দিন আহমেদ।
অভিযান কালে উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী থান অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শেখ বাবুল আক্তার , পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ , ট্রাফিকের টি আই মো. মাহফুজুর রহমান ,ট্রাফিক পরিদর্শক জহির মজুমদার, ডিয়াই রইচ, তাহসিন, কসবা বাড়ির আই সি সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গান।
যশোরের পুলিশ প্রধান জিয়াউদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, যশোর শহরকে যানজট মুক্ত করতে পুলিশ নিরলস কাজ করে চলেছে।
তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। প্রথম দিনে ফুটপাত দখলে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদের স্থাপনা সরিয়ে নিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বলা এবং সচেতন করা হচ্ছে ।
ফুটপাত দখলমুক্ত হলে একদিকে নারী-পুরুষ শিশু এবং বয়োয়র বিরুদ্ধে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যানজট মুক্ত হবে জনগণের মাঝে সস্তি আসবে। জনগণের মাঝে শান্তি স্বস্তির সুব বাতাস ববে।
এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পুলিশের কাজ দুষ্টের দমন সৃস্টের লালন। যশোর শহরে কোথাও ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করতে দেওয়া হবে না। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। প্রথম দিনের জনসচেতনতার জন্য বোঝানো হল। প্রয়োজন হলে ফুটপাত দখলমুক্ত করতে পুলিস কঠোর অবস্থানে যাবে।
দুষ্টের দমন এবং সৃষ্টির লালনের জন্য যশোর বাসীর কাছে বাঁশির সহযোগিতা চেয়েছেন এসপি একই সাথে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করে জনসচেতনতা সৃষ্টিতে ফুটপাত দখল মুক্ত করতে সহযোগিতা পাশে থাকার আহ্বান জানান তিনি ।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে পিঠা উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল দুটির ক্যাম্পাসে সুসজ্জিত প্যান্ডেলে উৎসবরে আয়োজন করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসবের লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। পরে তিনি অন্য অতিথিদেরকে সাথে নিয়ে স্টলে স্টলে গিয়ে পিঠার পসরা দেখেন এবং পিঠা সম্পর্কে খোঁজ খবর নেন। ১৬ টি স্টলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শতাধিক রকমের পিঠা প্রদর্শন করেন। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সহকারী শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, সবশেষে শিক্ষক সেলিনা খানমের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যলয়ে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। তিনি ৬টি স্টলে ছাত্রীদের তৈরি ৪৯ রকমের পিঠার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। প্রধান শিক্ষক আলহাজ্ব এ এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুস সবুর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনম আলমগীর কবীর।
দিঘলিয়ায় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জুলাই বিপ্লবের প্রেরণা, দিতে হবে ঘোষণা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা ,কম্বল বিতরণ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় দিঘলিয়া উপজেলার জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর উপস্থিতে মতবিনিময় শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বারাকপুর বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।
ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত ইসি, জানালেন আবুল ফজল
স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। তারপরও মতৈক্য যেভাবে গিয়ে দাড়াবে সেই অনযায়ী নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নয়। এটা একটা পরিবর্তিত পরিস্থিতি, তাই একটি রাজনৈতিক সমযোতা অনুযায়ী আমরা নির্বাচন করবো।
তিনি বুধবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি আরও বলেন, গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২রা মার্চের মধ্যে। এজন্য আগামী ২০ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ করা হবে। সভায় খুলনা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোন প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সাথে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে। নারীরা যেন তাদের বিভিন্ন নাগরিকসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ নজর দিতে হবে। একইসাথে দেশের একজন নাগরিক হিসেবে ভোটার হওয়ার গুরুত্বের দিকটি সবাইকে জানাতে হবে। ভোটার তালিকা করা এবং এর সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে প্রধান অতিথি আরও বলেন, ব্যক্তি যাতে নিয়ম অনুযায়ী ভোট প্রদান করতে পারে সেজন্য সঠিক ভোটার তালিকা করা আপনার আমার সকলের কর্তব্য। কারণ একটি ভোটের মাধ্যমে নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে।
সাংবাদিক মানিক সাহার হত্যা দিবসে সিপিবির সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক কমরেড মনিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী পালন করা হয়। ১৫ জানুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীতে শোভাযাত্রা, খুলনা প্রেসক্লাবে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি মহানগর সভাপতি শ্রমিক নেতা কমরেড এইচ এম শাহাদৎ, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি নাহিদ হাসান। উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সদস্য গাজী কমরেড আফজাল হোসেন, কমরেড এ্যাড. প্রীতিষ মন্ডল, মানিক সাহার অনুজ বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক পার্টি নেতা কমরেড প্রদীপ সাহা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাড. সন্দীপ রায়, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা কমিটির সভাপতি কমরেড পলাশ দাশ, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, নগর নেতা কমরেড ফজলুর রহমান, কমরেড সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডল প্রমুখ। এই সময় কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে।
যুবদল নেতার বাড়িতে গুলি: ছেলেকে বাঁচাতে গিয়ে গুলি লাগে বাবার কোমরে, পরে মৃত্যু
খুলনাঞ্চল রিপোর্ট
রাত একটার দিকে বাড়ির বাইরে গালাগাল করছিল একদল লোক। যুবদলের সাবেক নেতা সালাহউদ্দিনকে (মিন্টু) বাইরে আনতে দরজায় বাড়ি দিচ্ছিল তারা। তিনিও দরজা খুলে দিতে উদ্যত হন। তখন ছেলেকে বাঁচাতে পাশের ঘর থেকে এগিয়ে যান বাবা আলাউদ্দিন (৬০)। তিনি দরজার কাছে দাঁড়িয়ে জানতে চান, ‘তোমরা কারা?’ সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে গুলি করা হয়। টিনের দরজা ভেদ করে গুলি এসে লাগে আলাউদ্দিনের কোমরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
রাজশাহীর পবা উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার বর্ণনা এভাবেই দেন সালাহউদ্দিনের স্ত্রী নার্গিস বেগম। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভুগরইল গ্রামে তাঁদের বাড়িতে ওই ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর শ্বশুর আলাউদ্দিন মারা যান। সালাহউদ্দিন উপজেলার নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। তাঁরা চার ভাই। ঘটনার সময় তিনি ও তাঁর ছোট ভাই নাসিউর রহমান বাড়িতে ছিলেন।
নার্গিস বেগম বলেন, ‘দরজার বাইরে থেকে যখন ওরা বলছিল, “মিন্টু তুই বের হ। তোকে আজ মার্ডার করব।” তখন দেবর নাসিউর ভাইকে বলছিল, “বাড়ির বাইরে অনেক লোক, তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও।” এর মধ্যে বাবা এসে দরজা খুলে দিতে গেলে এই ঘটনা ঘটে।’ তিনি বলেন, দুই মিনিটের মধ্যে তারা ঘটনা ঘটিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।
পুলিশ বলছে, সুদের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে সালিসও হয়েছে। যাদের সঙ্গে বিরোধ চলছিল, তারাই এসে রাতে হামলা করেছে।
সালাহউদ্দিন জানান, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে একটা বিরোধ ছিল। মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহীর বিমানবন্দর থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়িতে ফেরেন। আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়।
এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাহউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। তিনি জীবিত ছিলেন। চিকিৎসার ব্যস্ততা শেষে সালাহউদ্দিন মামলা করবেন বলে জানিয়েছিলেন। কিছুক্ষণ পর আলাউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর চাচাতো ভাই মো. রনি।
বিকেলে ভুগরইল গ্রামে সালাহউদ্দিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা ছাদের বাড়ির বাইরের দরজাটি টিনের। দরজায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। টিন ভেদ করে গুলি ভেতরে ঢুকেছে।
ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সন্ধ্যায় বলেন, তখন পর্যন্ত স্বজনেরা লাশের ময়নাতদন্ত নিয়ে ব্যস্ত আছেন। তাঁরা এজাহার নিয়ে এলেই পুলিশ মামলা নেবে। তিনি বলেন, নিহত আলাউদ্দিনের ছেলে যা বলছেন, সেই অনুযায়ী সুদের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য থেকেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিমানবন্দর থানায় একটি সমঝোতা বৈঠকও হয়েছে।










































