স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড দলের জন্য দুঃসংবাদ। ভারত সফরের আগে ভিসা জটিলতায় পড়েছেন দেশটির পাকিস্তানি বংশোদ্ভূত ফাস্ট বোলার সাকিব মাহমুদ। ফলে আবুধাবিতে ইংল্যান্ড দলের ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন না তিনি।
আগামী ২২ জানুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। তারপর ফেব্রুয়ারিতে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হবে।
সাকিব মাহমুদ মূলত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড খেলোয়াড়। অনেকে মনে করছেন এই কারণেই হয়তো তার ভিসা পেতে সমস্যা হচ্ছে। ক্রিকইনফো ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, শাকিব মাহমুদকে এখনও ভারতের ভিসা পাননি। তার পাসপোর্ট ভিসা প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে।
তবে ইংল্যান্ড আশা করছে, খেলোয়াড়দের প্রথম দল কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার আগেই শাকিবের ভিসা পাওয়া যাবে। শাকিব মাহমুদ এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রায়ডেন কার্স, বেন ডকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ফিল সল্ট, মার্ক উড।











































