Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

179
গরু দিয়ে জমিতে মই দিচ্ছেন এক কৃষক। জমি তৈরি হলে মরিচের চারা রোপণ করবেন।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানাধিন মানিকতলা ও সদর থানাধিন ৪নং ফুডঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ গ্রাম গাঁজাসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন দৌলতপুর আমতলার মো. জমির সরদারের ছেলে মোঃ.আকাশ সরদার (২৩) ও গোবরচাকা এলাকার আব্দুল হালিম শেখের ছেলে মো. তানভীর শেখ (২৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর দৌলতপুর থানাধিন মানিকতলা ও সদর থানার ৪নং ফুডঘাটে অভিযান পরিচালনা করে স্ব স্ব থানা পুলিশ। এসময় মানিকতলা খুলনা-যশোর মহাসড়ক থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ আকাশ সরদারকে এবং ৪নং ফুডঘাটস্থ আনছার ক্যাম্পের সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তানভীর শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
বেনাপোল প্রতিনিধি
অবৈধ পথে দুই বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি। ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে এগারোজন পুরুষ ও একজন নারী।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- আশিকুর রহমান (২৫), সুমন সরকার (৩০), ওমর ফারুক (২৫), মিজান শেখ (২৮), রিয়াজুল ইসলাম (২৫),বেলাল মোল্লা (২৮), সাগারি ফকির (২৮), রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), রুবেল গাজী (২৫), খালিদ হোসেন (২৫) ও মোছা. রেজিনা খাতুন (২৫)।
তারা- গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ১২ বাংলাদেশিকে রাত ৯টার দিকে নোমান্সল্যান্ডে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ শনিবার সকালে রাইটস যশোর নামে একটি এনজিও তাদের বুঝে নেয়।
এ বিষয়ে রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর মো. মামুন জানান, তারা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। সেখানে বিভিন্ন জায়গায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তারা দেশে ফিরেছেন। ১২ বাংলাদেশিকে আজ শনিবার সকালে তাদের কাছে হস্তান্তর করেছে পোর্ট থানা পুলিশ। তাদের রাইটস-এর শেল্টার হোমে রেখে পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাগরিক নারী ঐক্যের খুলনা জেলা কমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি
নাগরিক নারী ঐক্যের খুলনা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কেসিসি সুপার মার্কেটে গতকাল শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জেলা কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগরী শাখার সহসভাপতি ইরানী খাতুন। প্রধান অতিথি ছিলেন দলের খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মজিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার সহসভাপতি, ক্রীড়া সংগঠক মোঃ মোস্তকুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। বক্তৃতা করেন নগর নগরিক ঐক্যের আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন, ভূইয়া পাপিয়া সুলতানা ডেইজী, মানসুরা আক্তার বেবি প্রমূখ।
সভায় আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা নির্ভুলভাবে করা এবং নতুন ভোটারদের ক্ষেত্রে শর্তশিথিল করার দাবি জানানো হয়। সভায় ভরা মৌসুমে সবধরনের চালের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্যাটের পরিধি না বাড়ানো এবং হোটেল রেস্তোরার ক্ষেত্রে ভ্যাট কমানোর দাবি জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ্যাড. লাভলি শেখকে আহবায়ক ও ভূইয়া পাপিয়া সুলতানা ডেইজীকে সদস্য সচিব, ইরানি খাতুনকে যুগ্ম আহবায়ক করে নাগরিক নারী ঐক্যের খুলনা জেলা কমিটি গঠণ করা হয়।

কুয়েটে আবাসন সংকট চরমে
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের আবাসন সংকট রয়েছে। তৃতীয় বর্ষে ওঠার আগে আবাসিক ছাত্র হলে সিট পাওয়া যায় না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরের বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া থাকতে হয়। রাতে ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।
জানা গেছে, প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর জন্য কুয়েটে আবাসিক হল রয়েছে মাত্র সাতটি। এর মধ্যে ফজলুল হক হল, লালন শাহ হল, খানজাহান আলী হল, ড. এম এ রশিদ হল, অমর একুশে হল ও মুজিবুর রহমান ছাত্র হলে ১ হাজার ৯৫০ জন ও রোকেয়া হলে এক হাজার ছাত্রীর আবাসন সুবিধা রয়েছে। ফলে অর্ধেকের বেশি শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া করে থাকতে হয়।
তবে কুয়েট প্রশাসন বলছে, শিক্ষার্থীদের আবাসন সংকট মেটাতে খানজাহান আলী হল ও লালন শাহ হলের সম্প্রসারণকাজ চলমান রয়েছে। এ ছাড়া ১ হাজার ২০০ জনের আবাসন সুবিধায় নতুন আরেকটি ১০ তলা ছাত্রাবাস নির্মাণকাজের অনুমোদন পাওয়া গেছে। এসব ছাত্রাবাস নির্মিত হলে আবাসন সংকট থাকবে না।
জানা গেছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠানটি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে তিনটি অনুষদের আওতায় ২০টি বিভাগ, ৩টি ইনস্টিটিউটে ৪ হাজার ৮৫১ জন স্নাতক ও ১ হাজার ৭৭৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থীসহ মোট ৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, খানজাহান আলী হল ও লালন শাহ হলের চলমান সম্প্রসারণের পর এখানে ছয় শতাধিক শিক্ষার্থী আবাসন সুবিধা পাবেন। তবে হল দুটি সম্প্রসারণের কাজ শুরু হলেও মাঝপথে নির্মাণকাজ আটকে যায়।
কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ছাত্রদের জন্য খানজাহান আলী ও লালন শাহ আবাসিক হলের কাজ আংশিক করার পর বন্ধ হয়ে যায়। পুরো কাজ না করেই ওই টাকা খেয়ে ফেলা হয়েছে। সম্প্রতি নতুন বরাদ্দ দিয়ে হলের বাকি কাজ শুরু করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। এ ছাড়া ছেলেদের জন্য নতুন আরেকটি ১ হাজার ২০০ সিটের হলের অনুমোদন করানো গেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু হবে। এসব হল নির্মাণ হলে ছাত্রদের আবাসন সমস্যার সমাধান হবে।
কুয়েটের তথ্য অনুযায়ী, প্রায় ১১৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নতুন ১০ তলা ছাত্র হল নির্মাণে অনুমোদন দিয়েছে অন্তর্র্বতী সরকার। ৭ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে প্রায় ২২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খানজাহান আলী হলের সম্প্রসারণকাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসংকট দূরীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি নতুন আবাসিক হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে দুটি ছাত্র হল এবং দুটি ছাত্রী হল নির্মাণ করা হবে। এ ছাড়া দুটি হলের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।

প্রথম আলোর পাঠক ফোরাম বন্ধুসভার খুলনার কিিমট গঠন
খবর বিজ্ঞপ্তি
প্রথম আলোর পাঠক ফোরাম বন্ধুসভা। প্রথম আলোর বিভিন্ন ধরনের সামাজিক এবং শিক্ষামুলক প্রোগ্রামসমূহ বাস্তবায়ন করে থাকে তারুণ্যের এই প্লাটফর্ম ‘বন্ধুসভা’। প্রতিবছরের শুরুতে বন্ধুসভার কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার বিকাল ৫ টায় প্রথম আলো খুলনা কার্যালয়ে বন্ধুসভার কমিটি ঘোষণা করা হয়।
প্রফেসর ড. কাজী মাসুদুল আলম’কে সভাপতি এবং আসফিক আহমাদ সিদ্দীকীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদ ও ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (ঢাকা) কর্তৃক অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
উপদেষ্টা পর্ষদে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (খুলনা) শেখ আল এহসান, জেলা প্রতিনিধি (খুলনা) উত্তম মণ্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন রায়, আযমখান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোর্ত্তুজা আহমেদ সুমন, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যাপক ড. মো: তৌহিদুল ইসলাম, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যাপক এম এম ইসমাইল হোসেন, খুলনা পাবলিক কলেজের সহকারি অধ্যাপক মো: তাকদীরুল গণি নিবিড়, রেভারেন্ড পলস হাইস্কুলের সহকারি শিক্ষিকা বনানী আফরোজা এবং প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী সুদীপ কুমার কুন্ডু।
কার্যনির্বাহী পর্ষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি অমিত সরদার ও এম এম মাসুম বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বনিক ও ফারজানা যুথি, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদা মুন্নি, অর্থ সম্পাদক মো: ইমন মিয়া, দপ্তর সম্পাদক তাসনীম নাহার প্রথমা, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায় দিপু, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক প্রিয়ন্তী ঘোষ, প্রশিক্ষণ সম্পাদ ইখতিয়ার উদ্দিন তপু, দূর্যোগ ও ত্রাণ সম্পাদ ফারজানা আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক আলফি শাহরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শেখ সালমান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, বইমেলা সম্পাদক নুসরাত জাহান নিশাত, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিকী অভি এবং সায়েদ ফাহাদ আল শান্ত।
নবগঠিত কমিটি ঘোষণার পর বন্ধুরা বন্ধুসভার আদর্শকে ধারণ করে দেশ মার্তৃকার উন্নয়নের লক্ষ্যে খুলনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দর্শনা চেকপোস্টে দৈনিক ২০ লাখ টাকার রাজস্ব নেমেছে ৬০ হাজারে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে কমেছে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা। সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের ভিসানীতির প্রভাব পড়েছে এ চেকপোস্টে। যাত্রী সংখ্যা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। পূর্বে এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ২ হাজার থেকে আড়াই হাজার নাগরিক দুই দেশে যাতায়াত করলেও বর্তমানে ৫০ থেকে ৭০ জন যাত্রী যাতায়াত করছেন। তাও আবার বেশিরভাগ মেডিকেল ও স্টুডেন্ট ভিসায়। এর বাইরে যাতায়াত করছেন ভারতের নাগরিকরা।
এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ সরকার। পাশাপাশি এ চেকপোস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্যানচালকরা বেকার হয়ে পড়েছেন। পাসপোর্টধারী যাত্রীর চাপ না থাকায় এক প্রকার অলস সময় পার করতে হচ্ছে তাদের।
দর্শনার জয়নগর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ছয়টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। আগে ভোর থেকেই পাসপোর্টধারী যাত্রীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ জন নাগরিক ভারত ও বাংলাদেশে যাতায়াত করতেন। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কমতে থাকে যাত্রীর সংখ্যা। এর মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করে ভারত সরকার। শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে। এজন্যই মূলত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা বর্তমানে শূন্যের কোটায়। তবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে যাওয়া-আসা করতে পারছেন।
দর্শনা জয়নগর চেকপোস্টের সহকারী রাজস্ব কর্মকর্তা আল ইকরাম অমিত জানান, জয়নগর চেকপোস্ট দিয়ে আগে প্রতিদিন গড়ে দেড় থেকে ২ হাজার যাত্রী যাতায়াত করতেন। এতে প্রত্যেক যাত্রীর কাছ থেকে এক হাজার টাকা ‘ভ্রমণ কর’ হিসেবে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা রাজস্ব আদায় হতো। কিন্তু ৫ আগস্টের পর যাত্রীর সংখ্যা কমতে কমতে ৫০ থেকে ৬০ জনে এসে দাঁড়িয়েছে। এখন গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো রাজস্ব আসছে।
তিনি আরও বলেন, জয়নগর চেকপোস্ট দিয়ে সাধারণত পর্যটকরা বেশি ভারতে যাতায়াত করেন। কিন্তু ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখায় বর্তমানে যাত্রী সংখ্যা নেই বললেই চলে। ট্যুরিস্ট ভিসা চালু না হলে আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার একেবারে শূন্য হয়ে যাবে।
এদিকে জয়নগর চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে বিরূপ প্রভাব পড়েছে এ অঞ্চলে।
সরেজমিনে দেখা যায়, আগে যেখানে দিনভর পর্যটকদের আনাগোনায় জমজমাট থাকত, সেখানে এখন সবকিছু খাঁ খাঁ করছে। চেকপোস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্তোরাঁ ও থ্রি হুইলার চালকরা অলস বসে সময় কাটাচ্ছেন।
চা-দোকানি সাহার আলী বলেন, ‘সকালে এসে দোকান খুলি। আগে প্রচুর ভিড় থাকলেও এখন খুব একটা বেচা-বিক্রি নেই। আসলে যাত্রীই তো আসছে না। এভাবে চলতে থাকলে দোকান বন্ধ করে অন্য পেশায় যেতে হবে।’
ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসায়ী শিপন মিয়া বলেন, ‘কী আর বলবো, পর্যটক নেই, ব্যবসাও নেই। দেখতেই তো পাচ্ছেন দোকান একেবারে খালি পড়ে আছে। চাহিদা-বিক্রি না থাকলে মাল ওঠাবো কীভাবে। এমনিতেই খুব লোকসানে আছি।’
স্থানীয় মানি এক্সচেঞ্জার আরিফ হোসেন বলেন, ‘ভারতগামী যাত্রীদের টাকা এক্সচেঞ্জের ব্যবসা আমার। বর্তমানে যাত্রী কমে যাওয়ায় আমাদের কাজও কমে গেছে। দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর আমরা একেবারেই বসে আছি। এ অবস্থা চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
বাগেরহাট প্রতিনিধি
নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা। গতকাল জাহাজটি বন্দরের ৯নং জেটিতে অবস্থান করছিল। মালামাল খালাস শেষে সড়ক পথে পাবনার রূপপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়ে থাকে। এবারও বিপুল পরিমাণ জেনারেল মেশিনারি এসেছে। খালাস শেষে পণ্যগুলো সড়কপথে রূপপুরে পাঠানো হবে।
মাকরুজ্জামান আরও বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পায়। বর্তমানে বন্দরের বিভিন্ন পয়ন্টে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ র্অথবছররে প্রথম ৬ মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মে.টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মাধ্যমে ২১০ কোটি টাকা রাজস্ব আয় হয় বন্দরের; যা ২০২২-২০২৩ র্অথবছররে তুলনায় বেশি।

কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা, বিপাকে কৃষকরা
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক কৃষকের বীজতলা লালচে-সাদা বর্ণ ধারণ করে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে বোরো ধান আবাদ করতে চারা নিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা।
কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলা লালচে হওয়ার খবর পেয়ে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
জানা যায়, জানুয়ারির শুরু থেকে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এর সঙ্গে ঘন কুয়াশায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলায় চারা লালচে বর্ণ ধারণ করে ওপরের দিক থেকে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক শাহীনুর রহমান বলেন, ‘বোরো ধানের বীজতলা তীব্র শীতের কারণে লালচে বর্ণ ধারণ করেছে। বীজতলা স্বাভাবিক ফিরে না এলে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়তে হবে। কৃষি অফিসের পরামর্শ বীজতলা পরিচর্যা শুরু করা হচ্ছে।
মঙ্গলকোট গ্রামের কৃষক আব্দুল বারী বলেন, ‘বোরো আবাদের জন্য দুই কাঠা জমিতে বীজতলা করেছি। কয়েক দিনের শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বীজতলা ক্ষতির মুখে পড়েছে। চারাগুলো হলুদ হয়ে গেছে।’
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪২৫ হেক্টর। এর জন্য ৭২১ হেক্টর বীজতলার প্রয়োজন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চলতি বছর ভয়াবহ বন্যার কারণে নিম্নাঞ্চলের কৃষকদের বোরোর বীজতলা তৈরিতে বিলম্ব হয়। সম্প্রতি তীব্র শীতের কারণে কিছু কিছু বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘বীজতলা রক্ষা করতে কৃষকদের প্রতি রাতে বীজতলায় পানি জমিয়ে সকালে ছেড়ে দিতে হবে। ঘন কুয়াশা থেকে রক্ষার জন্য প্রতি রাতে পলিথিন দিয়ে চারার বেড ঢেকে রাখতে হবে। সকালে বীজতলা থেকে কুয়াশা ঝেড়ে ফেলার পাশাপাশি ছত্রাকনাশক থিয়োভিট, কুইক পটাশ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে।’

রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এবং আইএফআরসি এর সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনায় অবস্থিত খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট(অস্থায়ী কার্যালয়)প্রাঙ্গনে শহরের অসহায়,দুঃস্থ, ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার, খুলনা ও প্রশাসক খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউজ্জামান খান, প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) খুলনা সিটি কর্পোরেশন, ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ সিনিঃ আরসিওয়াই বেলাল জামানসহ আরসিওয়াই ফোরামের সদস্য গোলাম রব্বানী ভূইয়া,জামালুল করিম,সাজ্জাদ, বেলাল,লাভলু, সাইদ, পাপ্পু, বাবু,জেড সুমন,পাপন,সুমিত, নিশিসহ অন্যান্য সিনিয়র যুব সদস্যবৃন্দ।এছাড়াও খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রুনা আক্তার লতাসহ বর্তমান যুব সদস্যবৃন্দ।

রামপালে চোরাই সিন্ডিকেটের চাপাতির কোপে ব্যবসায়ী আহত
রামপাল প্রতিনিধি
রামপালের কৈগর্দাসকাটির চরে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল ক্রয়ে বাঁধা দেওয়ায় মৎস ঘের ব্যাবসায়ী বিল্লাল শেখ (৩৩) কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত বিল্লাল খুমেক হাসপাতালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন আহত বিল্লালের ভাই মনিরুল শেখ।
জানা গেছে, উপজেলার কৈগর্দাসকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে বিল্লাল শেখ গত ৮ জানুয়ারি বুধবার দুপুর ১ টার সময় বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে সাদা মাছের ঘের কিনতে বের হন। ওই সময় প্রতিপক্ষ কৈগর্দাসকাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে সন্ত্রাসী আ. হামিদ ও একই গ্রামের সাবজেল ফকির ব্যাবসায়ী বিল্লালের পথরোধ করে। এসময় তারা বলে তোর জন্য আমরা ব্যাবসা করতে পারছি না। তুই থানা পুলিশকে খবর দিয়ে আমাদের ক্ষতি করছিস। তোকে আজ ছাড়বো না। এই বলে হুকুম দেয় ধর, ওকে শেষ করে দে। এ সময় তার সাথে থাকা একই গ্রামের ইলিয়াসের ছেলে খায়রুলের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্যেশ্যে সজোরে মাথা বরাবর কোপ দেয়। এ সময় তাদের সহযোগী সন্ত্রাসী কাবেদুল, তহুর মোল্লা, বোরহান মোল্লা, ইয়াছিন গাজী, শাহাদাৎ গাজী, তহিদুল ফারাজী, বেল্লাল শেখ, জাহিদুল মোল্লা, কালা নুরোল, আলম সানা, আব্বাসসহ অজ্ঞাত সন্ত্রাসীরা দা, রড নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা ভিকটিম বিল্লালকে মৃত ভেবে কৈগর্দাসকাটির সরকারি রাস্তার উপর ফেলে রেখে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় বিল্লালের কাছে থাকা সাড় ৮ লক্ষ নগদ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। বিল্লাল কে গুরুতর আহত করা হলেও তার স্বজনেরা কোপের ভয়ে কাছে গিয়ে ঠেকাতে পারেনি।
আহত বিল্লাল কে বুৃধবার দুপুর ২ টা ৩০ মিনিটে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ৯ জানুয়ারি খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের বরাত দিয়ে তার ভাই মনি জানিয়েছেন, সিটি স্কানের রিপোর্টে মাথার খুলি কেটে মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্লালের। তার শরীরের আঘাত গুরুতর হওয়ায় পেসাব ও মলদ্বার থেকে রক্ত যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল কেনাবেচার একাধিক সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল ক্রয় ও বহন করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, আহত হওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। স্বজনেরা মামলা করতে এলে আইনগত ব্যাবস্থা নিবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হস্তক্ষেপে বিসিডিএস’র সভা-সমাবেশ বন্ধ
খবর বিজ্ঞপ্তি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হস্তক্ষেপে খুলনার বিসিডিএস এর সকল সভা-সমাবেশ বন্ধ রাখার আহবান জানানো হয়েছে। শনিবার (১১জানুয়ারী) সংগঠনটির সাধারণ সভায় এ আহবান জানানো হয়।
গত ৫ আগষ্ট এর পর খুলনা বিসিডিএস এর কার্যালয় নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করছে কয়েকটি গ্রুপ। এতে ব্যহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। চরম ভোগান্তিতে সাধারন ব্যবসায়ীরা।
ওষুধ ব্যবসায়ী সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১৪ সাল পর্যন্ত প্রকৃত ব্যবসায়ীদের দিয়েই পরিচালিত হতো। ২০১৪ সালে সমিতির সভাপতি হন মোজাম্মেল হক ও সিনিয়র সহ-সভাপতি হন কবির উদ্দিন বাবলু। এরপরেই সংগঠনটিতে রাজনীতিকরণ শুরু হয়। ২০২৪ সাল পর্যন্ত তারাই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সরকারি হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণ, ওষুধ কোম্পানির কাছে চাঁদাবাজিসহ নানা ধরনের বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি পুরাতন কমিটি ভেঙে দিয়ে মনিরুজ্জামান খান বাবুকে সভাপতি এবং তাপস সরকার শিবকে সিনিয়র সহ-সভাপতি করে নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় বিসিডিএস। এই কমিটি গঠনের নেপথ্যে ছিলেন সাবেক এমপি শেখ জুয়েল। কমিটির অধিকাংশই আওয়ামী লীগের অনুসারী ব্যবসায়ী।
নাম প্রকাশ না করার শর্তে সাধারণ ব্যবসায়ীরা বলেন, বর্তমান সংকট উত্তরণে সব কমিটি ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার আগে পতিত সরকারের সহযোগীরা যেন সংগঠনে ফিরতে না পারে সেজন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে। গত ১৬ বছরে লুটপাট করে জমানো অর্থ বিনিয়োগ করে ইতোমধ্যে তারা কিছু ব্যবসায়ীকে হাত করে নিয়েছেন। আগামী নির্বাচনে এই অবৈধ অর্থ বিনিয়োগ করলে সাধারণ ব্যবসায়ীরা বিপাকে পড়বেন বলে অভিযোগ তাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইফ নেওয়াজ বলেন , বিসিডিএস হলো ব্যবসায়ীদের সংগঠন। বিভিন্ন পক্ষ আমাদের কাছে অনিয়মের অভিযোগ করে। আমরা কোন পক্ষের না। প্রশাসক নিয়োগের মাধ্যমে অতি দ্রুত সময়ে বিষয়টি সমাধান করা হবে। এসময় তিনি সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখার আহ্বান জানান।

বৃত্তবান ও নেতাকর্মীদের শীতার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতা বকুলের
খবর বিজ্ঞপ্তি
যখনই জনগণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। এ দেশে জিয়াউর রহমান বীর উত্তম যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর খালিশপুর থানার অর্ন্তগত ১২নং ওয়ার্ডে বিহারী ক্যাম্পের নাগরিকদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ^াস, হাসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, গাজী একরামুল হক মিন্টু, সাইফুল ইসলাম, কালু কোরায়েশী, শেখ জাকির হোসেন, গাজী সালাউদ্দিন, মো. সবুর, আরিফুর রহমান শিমুল, জাহাঙ্গীর কবীর, হৃদয় মাষ্টার, মনির হোসেন প্রমুখ।

মাগুরার শালিখায় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় আড়পাড়া বাজারের আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ শত রোগীকে কোন ডাক্তারী ফি ছাড়া এ সেবা প্রদান করেন ঢাকা, মাগুরা সহ বিভিন্ন হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সহযোগীতায় ছিলেন ১০ জন অভিজ্ঞ নার্স। এছাড়া সমস্ত পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ সেবার উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ কবির, তিনি বলেন আমরা একদিনের জন্য সকল রোগীকে ফ্রী চিকিৎসা ও ঔষুধ সেবা দিয়েছি। তিনি আরো বলেন এখানে সুলভ মূল্যে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ফ্রী রোগী দেখা ৪ জন ডাক্তার হলেন ডায়াবেটিস বক্ষব্যাধি ও রক্তচাপ চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার মোঃ শামসুল হক, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার পিংকি বিশ্বাস, মেডিসিন, হৃদরোগ, মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আফজাল হোসেন, গাইনি বিশেষজ্ঞ, ডাক্তার তমা সুলতানা, মোডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ মাসুদ কবির।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ। মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, সাংবাদিক মোঃ আবু হুরাইরা,সুবির কুমার সহ আরো অনেকেই। ডাক্তার দেখাতে আসা এক রোগী জানান, আমি ফ্রি ডাক্তার দেখাতে পেরে ও ওষুধ পেয়ে খুবই আনন্দিত।

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি
খবর বিজ্ঞপ্তি
বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
শনিবার সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য প্রদান করেন ফোরামের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, সম্পাদক— রনজিৎ কুমার বর্মন ,অধিপরামর্শ বিষয়ক সম্পাদক — মানবেন্দ্র দেবনাথ, চন্দ্রিকা ব্যানার্জী, তপন কুমার মণ্ডল, জি এম আব্দুর রশিদ গাজী সহ আরো অনেকে।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ—পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসী আজ নাজেহাল। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য বর্তমান সরকারকে উপকূল রক্ষায় এগিয়ে আসার কথা জানিয়েছেন বক্তারা। এছাড়া সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

রামপালের হাতিরবেড়ে জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালের হাতিরবেড়ে নিলামে ক্রয়কৃত বিপুল পরিমাণ জমি জোরপূর্বক দখলে নিতে তিথি মন্ডল গংদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উপুর্যপুরি অভিযোগে নাজেহাল হচ্ছেন প্রকৃত জমির মালিকগণ। এ ঘটনার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, উপজেলার সুলতানিয়া জেএল ৭৭ নং মৌজার এসএ ৯৯ খতিয়ানের ১৬.৩২ একর জমির মধ্যে মোট ৮.১৬ একর জমি নিলাম হয়। নিলামকৃত জমি গত ইংরেজি ২০-০৮-১৯৩৭ সালে ক্রয় করেন যথাক্রমে ঝনঝনিয়া গ্রামের বরিউল্লাহ শেখ ওরফে রবিউল্লা শেখের ছেলে মুন্সি কামাল উদ্দিন শেখ এবং বড় নবাবপুর গ্রামের ভীম চন্দ্র বালার স্ত্রী আনন্দময়ী বালা। যা খুলনার আদালত কর্তৃক ইং ২০-০৯-১৯৩৭ সালে বুঝিয়ে দেন। এরপর থেকে ওয়ারিশগণ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রতিপক্ষ তিথি মন্ডল জোরপূর্বক জমির মাটি কেটে সেখানে পুকুর কেটে লাখ লাখ টাকার মাটি বিক্রি করে দেন এবং জমিতে মাছ চাষ শুরু করেন। ওই বিপুল পরিমাণ জমি দখলে রাখতে রামপাল থানাসহ বিভিন্ন দপ্তরে গাববুনিয়ার ফিরোজ মল্লিক, ভাগার আকবর হোসেন আকো, নাসির শেখ, হালিম শেখ, হাসান সরদার, পরিতোষ মন্ডলসহ বেশে কিছু মানুষের বিরুদ্ধে হায়রানিমূলক অভিযোগ করেন। যা পরবর্তীতে প্রমাণিত হয়নি। এরপরে তিথি গংয়েরা নানানভাবে ষড়যন্ত্র করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
ভুক্তভোগী ফিরোজ মল্লিক জানান, আমি দীর্ঘদিন ধরে কামাল উদ্দিন শেখের কাছ থেকে পাওয়ারনামা নিয়ে জমিজমা দেখাশোনা করে আসছি। বাদি তিথি মন্ডল ওয়ারিশ না হলেও বিআরএস রেকর্ড প্রাপ্ত হয়ে জমি হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি সে অহেতুক অভিযোগ করে হয়রানি করছে। তিনি শান্তিপূর্ণভাবে জমি বুঝে নিতে চান।
অভিযোগের বিষয়ে তিথির কাছে জানতে চাইলে বলেন, আমি জমির মালিক। আমার নামে বিআরএস রেকর্ড আছে। তবে মালিকানা সংক্রান্ত দলিল তিনি দেখাতে পারেননি।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন সহকারী কমিশনার মহোদয় এর মাধ্যমে শালিস করে ফয়সালা দেয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।

মোরলগঞ্জে বিএনপির ঐক্যের শপথ ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া
মোরলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরলগঞ্জে বিএনপির নেতাকর্মীরা দলের ঐক্য বজায় রাখার শপথ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাটের ফুলহাতা বাজারে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তানের কাছে পৌঁছেছেন এবং আমরা আশাবাদী, তিনি সঠিক চিকিৎসা পাবেন। আজকের দিনটি আমাদের জন্য একটি নতুন আশার সূচনা।”শিপন আরও বলেন, “স্বৈরাচার সরকার মিথ্যা মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা আটকে দিয়েছিল। তবে দলীয় ঐক্যের মাধ্যমে আমরা এই অন্যায় ও প্রতিকূলতা জয় করব। বিভক্তি নয়, ঐক্যই আমাদের শক্তি।”মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আশরাফ ফকির।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল আলীম খোকন এবং পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। তারা দলের ভেতর বিভক্তি দূর করে ঐক্যের বার্তা তুলে ধরেন এবং বলেন, “বিএনপির ঐক্যই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার।”
আলোচনা সভার শেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ আলী।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জানান, এই দোয়া মাহফিল শুধু একজন নেত্রীর জন্য প্রার্থনা নয়, বরং এটি ছিল দলীয় ঐক্যের প্রতীক। মাহফিলকে ঘিরে নতুন উদ্দীপনা এবং দলীয় সংহতির বার্তা ছড়িয়ে পড়েছে, যা তাদের মধ্যে শক্তি ও একতার অনুভূতি জাগিয়ে তুলেছে।

কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
যশোর অফিস
যশোর জেলার কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে কেশবপুরের সাগরদাঁড়ি মধুমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজিবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, ৪৯ বিজিবি যশোরের সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, র্যাব-৬ যশোরের এএসপি মোঃ হাবিবুর রহমান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, কেশবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন আজাদ, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মোঃ আশরাফুজ্জামান বলেন মধুমেলায় অশ্লীলতা যেন কোনো রকমে স্থান না পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে আইন-শৃঙ্খ করা রক্ষাকারী বাহিনীকে।
মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা যাতে সুন্দর, সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সড়ক দূর্ঘটনায় মৃত্যু প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যা মামলা দায়ের এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ১১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য হাসান মোল্যা লিখিত অভিযোগে বলেন, গত ৮ জানুয়ারী কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে নিহত হয় রঘুনাথপুর গ্রামের মটরসাইকেল আরোহী নাসিম শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘটনার ১৮ দিন পরে নীর অপরাধ ৮ জনকে আসামি করে আদালতে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন নিহত নাসিম শেখের মা তানিয়া সুলতানা জোনাকি। নিহত নাসিম শেখের পরিবারের সদস্যরা তাদের ৮ টি বাড়ি ঘর ভাংচুর করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ঘটনার তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য হাসান সরদার, ধুলান শেখ, নজরুল সিকদার, আলীম শেখ, আজিজুল সিকদারসহ হাসান মোল্যা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মো: নাদিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

কয়রায় দু’মাদক কারবারী গ্রেপ্তার
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারী আটক করেছে।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মদিনা বাদ গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে সোহেল রানা (২৪) ও একই এলাকার মদিনাবাদ খালধারের হবি গাজী ছেলে আব্দুল্লাহ গাজী (৩১) কে গাঁজাসহ কয়রা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে।
থানা সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে গত ১০ জানুয়ারী রাতে কয়রা থানার এস আই খালিদ এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ১৮ জানুয়ারি
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা শনিবার বেলা ১১ টায় স্হানীয় থানা মোড় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, যুগ্ম-সাধারণ মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিলাল,দপ্তর সম্পাদক গাজী তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এস এম এ ভূট্টো, রিপন রায়, দিগন্ত মল্লিক, চিরঞ্জিত মল্লিক,সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, অনিক বিশ্বাস প্রমূখ । সভায় উপজেলা প্রেসক্লাবের বিগত কমিটি বিলুপ্ত করে পরিতোষ কুমার রায়কে আহ্বায়ক ও মোঃ শাওন হাওলাদারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এ্যাড. মোস্তফা বিলাল,গাজী তরিকুল ইসলাম ও দিগন্ত মল্লিক । বেলা ২ টায় নবগঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় অধিবেশনের সভা আহ্বায়ক পরিতোষ কুমার রায়’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাওন হাওলাদার’র সঞ্চালনায় অপর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তফশিলে আগামী ১৮ জানুয়ারি রোজ শনিবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে । আহবায়ক কমিটি আগামী ১৫ জানুয়ারি বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দানের শেষ দিন, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র যাঁচাই-বাঁছাই এবং ১৭ জানুয়ারি শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ’র দিন ধার্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করে ।

‘আহলে সুফফাহ ইসলামিক ক্যাডেট একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে আহলে সুফফাহ ইসলামিক ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল, বৃত্তি, পুরস্কার বিতরণ ও নতুন ছবক প্রদান উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি জনতা ব্যাংক ভবনের পাশে সুসজ্জিত প্যান্ডেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম গাজী।
উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রজু, অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওঃ জালাল উদ্দিন, মাওঃ আব্দুল কাদির, মোঃ মনজুরুল হক, উপস্থিত ছিলেন হাফেজ কামরুল ইসলাম, হাফেজ মাওঃ ডাঃ মোহাম্মদ রাকিব আল হাসান, হাফেজ মাওঃ মোঃ মফিজুল ইসলাম, নোয়াই দারুন মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এখলাছ সরদার, হাড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জিয়ারুল ইসলাম। দোয়া পরিচালনা করেন প্রিন্সিপ্যাল মুফতি মোঃ কামরুজ্জামান, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহলে সুফফাহ ইসলামিক ক্যাডেট এর পরিচালক হাফেজ মাওঃ শাহিন আলম। উল্লেখ্য ২০২৪ সালে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জোর করে গর্ভপাত করার সময় মা ও সন্তানের মৃত্যু: পল্লী চিকিৎসক গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জোর করে গর্ভপাত করার সময় মা ও সন্তানের মৃত্যু। এ ঘটনায় পল্লি চিকিৎসক সহ ৪ জনের নামে হত্যা মামলা করেছে মৃতের ভাই সবুজ মন্ডল। পুলিশ আসামি পল্লি চিকিৎসক প্রকাশ চন্দ্র ঠাকুরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার দেলুটি ইউনিয়নের মুনকিয়া গ্রামের কুমুদ রজ্ঞন মল্লিকের ছেলে নারায়ন চন্দ্র মল্লিক(৪৫) বাগের হাট জেলার রামপাল উপজেলার সিংগার বুনিয়া গ্রামের গগন মন্ডলের মেয়ে সাথী মন্ডল (২২) কে ৭ বছর আগে বিবাহ করে। তাদের দুটি ছেলে স্তান রয়েছে। তার পরেও তার স্ত্রী গর্ভে আরো একটি ৭ মাসের সন্তান থাকলে তার স্বামী নারায়ন মল্লিক, মাতা স্বপ্না মল্লিক(৫০), ও পবিত্র মল্লিক(৪৫) সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে। তাদের কথা না শুনলে ছেড়ে দেয়ার হুমকি দেয়। স্ত্রী সাথী মন্ডলের ইচ্ছার বিরুদ্ধে ডুমুরিয়া থানার আকড়া গ্রামের পল্লি চিকিৎসক হেমন্ত রায়ের ছেলে প্রকাশ চন্দ্র ঠাকুর(৫০) গর্ভের সন্তান নষ্ট করার জন্য গত ৩ জানুয়ারি সেবক করান। মৃতের ভাই সবুজ মন্ডল জানান, সন্তান নষ্টের জন্য পল্লি চিকিৎসক আমার বোনকে ঔষধ খাওয়ানোর ফলে তার রক্ত খরন হতে থাকে। তার অবস্থা অবনতি ঘটলে ৪ জানুয়ারি ডাক্তারসহ সকল আসামিরা প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আরো খারাপ হলে গত ৫ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৬ জানুয়ারি আমার বোনের মৃত্যু হয়। আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে সন্তান নষ্ট করার সময় পল্লি চিকিৎসক প্রকাশ ঠাকুর সহ সকল আসামিরা ঔষধ খাওয়া আমার বোন ও সন্তানকে মেরে ফেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরকরে সন্তান নষ্ট করার সময় মা সন্তানের মৃত্যু হয়। এ ঘটনায় গত ৭ জানুয়ারী চিকিৎসক সহ চার জনের নামে থানায় মামলা হয়েছে। ওই রাতেই প্রধান আসামি পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ায় অবাধে সরকারি গাছ কেটে সাবাড়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সরকারি জমিতে থাকা একাধিক গাছ দেদারসে কেটে সাবাড় করে দিচ্ছে এক প্রভাবশালী। বাঁধা দিলে দিচ্ছে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি এমন অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সামছুর রহমান গাজী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার খর্ণিয়া এলাকায়।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া এলাকার বৈদ্যনাথ পাল ও দেবপ্রসাদ পাল তাদের বাড়ি পার্শ^বর্তী খর্ণিয়া মৌজায় একখন্ড ভিপি জমি সরকারি রাজস্ব দিয়ে ডিসিআর মূলে ভোগ দখল করে আসছিল। সম্প্রতি ওই জমিতে থাকা একটি শিরিশ ও আম গাছ স্থানীয় আবু তালেব ও তার সহযোগীরা ঘটনার দিন প্রকাশ্যে কর্তন করে নেয়। যার আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা বলে তিনি দাবি করেন। এ সময় সামছুর শেখের ছেলে মকবুল হোসেন বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। এ নিয়ে আদালতে মামলা চলমান ও বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কোন নলেজে নেই।
এদিকে শোভনা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আমি শুনেছি অর্পিত সম্পত্তির গাছ কর্তন করছে কে বা কারা, যারাই করুক এটা বেআইনী এবং অবৈধ। তাৎক্ষণিক সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ কে অবহিত করেছি।
এ প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালিগঞ্জের বাঁশতলায় ব্যবসায়ীদের মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার এলাকায় মানববন্ধন করেছে এলাকার ব্যবসায়ী ও ভুক্তভোগীরা। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় বাঁশতলা বাজারের সড়কের উপরে মানববন্ধনে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, ব্যবসায়ী হাফিজুর রহমান, ব্যবসায়ী আব্দুল হাকিম, রফিকুল ইসলাম সরদার প্রমুখ।
মানববন্ধনে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বক্তরা বলেন, উপজেলার ফতেপুর গ্রামের পিতা স্বপন রায় এর ছেলে বিপ্লব রায় একজন প্রতারক, বিশ্বাসঘাতক ও পরসম্পদ লোভী। সে বিভিন্ন মানুষের নিকট থেকে বিভিন্ন প্রলোভনে লক্ষ লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় ভারতে। দীর্ঘদিন যাবত এই বিপ্লব রায় ও তার পিতা স্বপন রায় মানুষের পাওনা টাকা দেওয়ার কথা বলে তালবাহানা করে আসছিল। হঠাৎ বহুলালোচিত বিপ্লব রায় পালালেও স্বপন রায় পাওনাদারদের তাগাদা উপেক্ষা করে তার শেষ সম্বলটুকুও বিক্রি করে পালানোর চেষ্টা করছে। এক পর্যায়ে জানাগেছে, তার ভিটামাটি বিক্রয় করে পাওনাদার দের টাকা না দিয়ে চলে যাবে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাঁশতলা বাজারের ব্যবসায়ীসহ ঘের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিপ্লব রায় সুকৌশলে সরলমনা ব্যবসায়ীদের ভূল বুঝিয়ে সম্পুর্ণ প্রতারণার মাধ্যমে ১৫/২০ জনের নিকট থেকে প্রায় বিশ লক্ষাধিক টাকা হাতিয়ে পারতে লাপাত্তা হয়েছে। তার আশ্রয়দাতা আরেক ধুর্ত স্বপন রায় যে কোনো সময়ে পাওনাদারদের পথে বসিয়ে বাড়ি থেকে পালাতে পারে। সেকারণেই প্রতিকার চেয়ে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবী করেণ। প্রায় শতাধিক ও সাধারণ জনতা মানববন্ধনে অংশগ্রহন করেণ।

মণিরামপুর ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নবস্তু সংক্রান্ত কর্মশালা
মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর ভিত্তিকরে সময়কাল নির্ধারণ সংক্রান্ত মাঠ কর্মশালা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদানসহ মূলপ্রবন্ধ উপস্থাপন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ইন আর্কিওলজিক্যাল সাইন্স আর্কিওলজিস্ট ও আর্কিওবোটানিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক লাভলী ইয়াসমিন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়সহ এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রত্নস্থল থেকে সংগ্রহীত নমুনা ও প্রত্নবস্তুর উপর ভিত্তিকরে আধুনিক বিশ্বের স্বীকৃত পরম ও আপেক্ষিক সময় কাল নির্ধারন সংক্রান্ত পদ্ধতির বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ছাড়াও প্রত্নবস্তুর নথিভুক্তকরণ, ডেটিং, রিয়েলটাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়ে অবহিত করা হয়। মাঠ কর্মশালার প্রথম সেশনে প্রত্নতাত্ত্বিক খনন ফিল্ড থেকে সময়কাল নির্ধারণের প্রক্রিয়া ও কৌশল সম্পর্কে এবং দ্বিতীয় সেশনে রেডিও কার্বন ও আর্কিও ম্যাগনেটিক ডেটিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আধুনিক বিশ্বে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা চর্চায় সি-১৪ ডেটিং একটি বিশ্ব স্বীকৃত পদ্ধতি। প্রয়োজনীয় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে সতর্কতা অবলম্বন করে সঠিক উপায়ে সংগ্রহীত নমুনা থেকে সি-১৪ পদ্ধতি ব্যবহার করে প্রত্নস্থলে সঠিক সময়কাল ও কালপর্ব নির্ধারন করা যায়। উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারণ সংক্রান্ত মাঠ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

শহীদ জিয়া স্মৃতি সংসদ কালা-লক্ষ্মীপুর এর উদ্যোগে স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শহীদ জিয়া স্মৃতি সংসদ কালা-লক্ষ্মীপুর ঝিনাইদহ এর উদ্যোগে স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পদ্মকর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কালিচরণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্তার মুকুল, পদ্মাকর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শাহ আলম মৃধা।অনুষ্ঠান সঞ্চালনা করেন পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আব্দুর রশিদ মোহন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জুলাই আগস্ট বিপ্লবে সকল শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয় এবং অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদার (৭৫) শনিবার (১১ জানুয়ারী) নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে রাত আনুমানিক ২টার দিকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।আব্দুল ওহাব সরদার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত: গৌরাই সরদার এর ছেলে।(বাদ যোহর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ হারুন ও এসআই রাজিবের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান,মনসুর আলী,শেখ আবদুর রউফ,বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী,আকবর আলী, মহিউদ্দিনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তার মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড আবুল কালামের সঞ্চালনায় ও নাগরিক কমিটির আহবায়ক এড.আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, শাহ আলম, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, স্বপন শীল, আবু আফফান রোজ বাবু, আলী নুর খান বাবুল, প্রফেসর ড. দিলারা বেগম, রুবেল হোসেন, জহুরুল কবির, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সামাদ, মফিজুর রহমান, এড, মুনির উদ্দীন, এ কে আজাদ কালাম প্রমুখ।
বক্তারা নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেল লাইন, সাতক্ষীরা-কালিগঞ্জ-মুন্সিগঞ্জ বেহাল সড়ক সংস্কার, সাতক্ষীরা কলেজ রোড সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু, ক্রীড়া কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপুর্ণ বিভিন্ন উন্নয়নের জনগুরুত্বপুর্ণ দাবি পুরণের সাথে সাথে জেলা নাগরিক কমিটির ২১ দফা উন্নয়ন দাবি বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া আগামী অর্থবছরের বাজেটে যাতে সাতক্ষীরার রেল লাইন, বিকল্প বাইপাস সড়ক সহ উপকুলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। জেলার পর্যটন উন্নয়নের সম্ভাবনাকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুন্দরবন অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষনার দাবি জানানো হয়।
বক্তারা প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এক কদমের সেবা প্রদান করতে জেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিলের জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামের হাসানপুর বিলের জমির জমাটবদ্ধ পানি কেটে বের করা নিয়ে জাহাঙ্গীর মেম্বার ও মজনুর সাথে প্রতিপক্ষ আশা ও আসাদুলের কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা ও ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জাহাঙ্গীর মেম্বার (৪০) ও তার বাবা নুর মহম্মদ (৬৫), মজনু (৪৭) ও তার ভাই হাবিবুর রহমান (৪৫) এবং ভাতিজা (২০), ফরিদ (৩৫), আশা (৪৫) ও আসাদুলকে (৪০) কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “হাসানপুর গ্রামের বিলের জমির পানি কেটে বের করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভবদহ-অভয়নগরে ৩১ হাজার হেক্টরে এবার বোরো আবাদ হচ্ছে না
যশোর প্রতিনিধি
‘জলাবদ্ধতার কারণে এবার অভয়নগরে প্রায় দুই হাজার হেক্টরে বোরো আবাদ হবে না’ কৃষি অফিসের এই হিসাবকে প্রত্যাখ্যান করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা বলছেন, এবার বিলে পানির পরিমাণ বেশি থাকায় ভবদহ এলাকার ২৫ হাজার হেক্টর এবং অভয়নগর অংশে ৬ হাজার হেক্টরে বোরো আবাদ হবে না।
যশোর অভয়নগর উপজেলা কৃষিদপ্তর জানিয়েছে, সাধারণত ডিসেম্বরের ১৬ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলে বোরো ধানের চারা রোপণ প্রক্রিয়া। উপজেলায় গত ২০২২-২৩ বোরো মৌসুমে ১৪ হাজার ৩০ হেক্টরে আবাদ হয়েছিল। গত ২০২৩-২৪ মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার হেক্টর। আর আবাদ হয়েছিল ১৪ হাজার ২৫০ হেক্টরে। জলাবদ্ধতার ওই বছর ২৯০ হেক্টরে বোরো আবাদ হয়নি। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ১১০ হেক্টর।
এবারের বর্ষা মৌসুমের বৃষ্টি আর বন্যার পানিতে ভরে যায় ভবদহ এলাকায় বিলগুলো। বিল উপচে পানি প্রবেশ করে গ্রামগুলোতে। দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার চারমাস পার হলেও বিলগুলো এখনও ভরে আছে পানিতে। ফলে যশোরের অভয়নগর উপজেলার চারটি ইউনিয়ন আর একটি পৌরসভায় থাকা ৮টি বিলে এবার হচ্ছে না বোরো আবাদ। এতে উপজেলার বিল এলাকার কৃষকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।
জানা গেছে, ২০১৩ সালের পর এলাকার কোনো বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট ) চালু না থাকায় পলি পড়ে বিলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর বুক উঁচু হয়ে গেছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় গত আগস্ট মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখের হালকা-মাঝারি বৃষ্টি ও সেপ্টেম্বর মাসে লঘুচাপে ১৩, ১৪, ১৫ এবং ১৬ তারিখে একাধারে বৃষ্টি এবং ওই মাসের ২৫ ও ২৬ তারিখের মাঝারি বৃষ্টিতে প্লাবিত হয় অভয়নগর উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার (আংশিক) ৭০টি গ্রামের বাড়িঘর, স্কুলকলেজ, রাস্তাঘাট ও ধর্মীয় উপাসনালয়। তলিয়ে যায় কয়েকহাজার মাছের ঘের ও ফসলি জমি। জলাবদ্ধ হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। জলাবদ্ধতার চারমাস পার হলেও মাত্র দুইফুট পানি কমেছে।
সংশ্লিষ্ট এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, অভয়নগরের কেদারিয়া, গান্ধিমারী, বোকড়, ঝিকড়া, কাছুরাবাদ, ছোন্দা, ডুমুর এবং ধলিরবিল পানিতে টইটম্বুর। বিলে এখনও ৪ থেকে ৬ ফুট পানি।
ফুলেরগাতী গ্রামের কৃষক সৌমিত্র সরকার বলেন, “বিলে আমাদের ৫ বিঘে (৪২ শতকে বিঘা) জমি আছে। জলাবদ্ধতা দূর না হওয়াই আমাদের ধান চাষের কোন সম্ভাবনা নাই।”
সুন্দলী এলাকার কৃষক অলোক মন্ডল বলেন “বিল ঝিকরায় উত্তর কোনায় আমার আড়াই বিঘে জমি রইছে। দেখা যাচ্ছে এহনও পাঁচ ফুট জল। ধান রুতি পারবো না।”
বিলে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অনিল বিশ্বাসের ছয় বিঘা রয়েছে। ওই জমিতে ছিটেফোঁটা ধান হবে না জানিয়ে তিনি বলেন, “অভয়নগরের অন্তত ৮টি বিলে এখনও ৪ থেকে ৬ ফুট জল। প্রতিটা বিলের আয়তন হাজার হেক্টরের উপরে। সেচ দিয়ে বিলের উপরের অংশের দু এক জাগায় হয়ত ফসল হতে পারে। তবে অধিকাংশ বিলে এবার ফসল হবে না। অনাবাদি থাকবে অন্তত ছয় হাজার হেক্টর।”
জানতে চাইলে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ লাভলী খাতুন বলেন, “উপজেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ১১০ হেক্টর। বিলগুলো এখনও পানিতে ভরে আছে। অনেক বিলে সেচ দিয়ে পানি অপসারণ করে বোরো আবাদের চেষ্টা চলছে। জানুয়ারি মাস ধরে বোরোর চারা রোপণ চলবে। তারপরও প্রায় দুই হাজার হেক্টরে বোরো আবাদ সম্ভব হবে না।”

জোরপূর্বক মাটি কাটাকে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি জখম
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে স্কেভেটর দিয়ে জমির মাটি কাটতে বাধা দেয়াই দেবর ফরাদ গাজীর হাতে ভাবি নাজমা খাতুনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের নিছার গাজীর দুই ছেলে নূর মোহাম্মদ গাজী ও ফরাদ গাজীর মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে ফরাদ গাজী একদল ব্যক্তিদের সাথে নিয়ে স্কেভেটর দিয়ে বড় ভাই নূর মোহাম্মদ গাজীর জমি থেকে জোরপূর্বক মাটি কাটতে যায়। খবর পেয়ে ভাবি নাজমা খাতুন বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে ফরাদ গাজী। এসময় ঠেকাতে আসলে নাজমা খাতুনের মেয়ে নুরুন নাহার, বড় জামাই আসাদুজ্জামান ও মেঝো জামাই মাসুদুর রহমানকেও মারপিট করে ফরাদ হোসেন। এলাকাবাসী ও নূর মোহাম্মদ গাজী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে । এ ঘটনায় নাজমা খাতুন কেশবপুর থানায় ফরাদ গাজী, মোমিন গাজী, স্কেভেটর ড্রাইভার রুবেল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

রূপসায় তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রূপসা প্রতিনিধি
রূপসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে শীতার্ত এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নৈহাটী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারি) বাদ আছর পূর্ব রূপসার মারকাযুল হুদা মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান। নৈহাটী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আছাদুজ্জামান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ গাজী, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান সাগর ও ইয়ারুল ইসলাম রিপন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাজাস এর যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপি নেতা মাহিদ খান, ইউনিয়ন শ্রমিল দলের সভাপতি মাহফুজুর রহমান, বিএনপি নেতা আতাহার আলী গাজী, মোঃ ফয়সাল শেখ, উপজেলা মহিলা শ্রমিক দল নেতা রোকসানা পারভীন, সোনিয়া আক্তার, সুলতানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসজিদ-এ আকসা জামে মসজিদ এর খতীব হাফেজ মোঃ আনিছুর রহমান। এর পর রূপসার বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসা ও এতিমখানা, অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।
অনুরূপভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এ রূপসা, তেরখাদা ও দিঘলিয়া বাসির প্রিয় মানুষ আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে আইচগাতি ইউনিয়নের (খান মুহাম্মাদ আল কুবা মহিলা মাদ্রাসায় হেফজ) মেয়েদের মাঝে ও ১০ টা মসজিদের ঈমাম মুয়াজ্জিনের মাঝে কম্বল উপহার দেন।আইচগাতী ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ’র সার্বিক পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান, জেলা বি এন পির সাবেক সদস্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের খুলনা জেলার আহবায়ক মোঃ আরিফুর রহমান আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রনু, বিএনপি নেতা শফিকুল ইসলাম (শফিক মেম্বার) ,আব্দুর রহমান,ফরিদ সর্দার, আবুল কাশেম, রেজাউল ইসলাম, আরাফাত হোসেন ডালিম, মাসুদুর রহমান, রয়েল, সেখ ওমর ফারুক সহ নেতৃবৃন্দ।

দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে ফুটবল প্রতিযোগিতা
দিঘলিয়া প্রতিনিধি
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। খেলা শুরুর পূর্বেই ফুটবল প্রেমী দর্শক এর উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রতিযোগী ছয়টি দল ( দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ, সেনহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশ, গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ, আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশ) ছাড়াও এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী জনগণের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।
শনিবার মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়, প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। খেলা শুরুর পূর্ব থেকে শেষ অবধি সুমিষ্ট কন্ঠে ধারাভাষ্যের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দান করেছেন ধারাভাষ্যকার মাস্টার মেহেদী হাসান।
খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের, রেফারিদের, দর্শকদের এবং উপস্থিত সকলকে সুন্দরভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বারাকপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের উপর সন্ত্রাসী হামলা
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমানের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। হামলার প্রতিবাদে গত ১১ই জানুয়ারি বিকাল ৪ টার সময় দিঘলিয়া উপজেলার বারাকপুর চৌরাস্তার মোড় এক প্রতিবাদ সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মোহাম্মদ আলী টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান,সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক লিটন মোল্লা, আবু তাহের হিরা, কুদরতে এলাহী স্পিকার, আরিফুল ইসলাম হাসান, ব্রজন ঢালী, অ্যাডভোকেট আশফাক পারভেজ,এস এম মেহেদী হাসান, বাবুল আক্তার মন্টু, শিহাব হোসেন, হোসেন, আশরাফুল হোসেন, আনোয়ার হোসেন, গোলাম হোসেন, হেদায়েত হোসেন, সোহাগ হোসেন,রুবেল,প্রমূখ। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতা
সাতক্ষীরা প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনের সফলতা বয়ে আনতে।
আমরা নিজেরাই বদলায় তাহলে এই পৃথিবী বদলে যাবে। তোমাদের সম্ভাবনাই একদিন তোমাদেরকে মেসি ও রোনালদোর মতো খেলোয়াড় তৈরি করবে। সাতক্ষীরার পরিবেশই হলো খেলাধুলার উপযোগী পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ ফজলুর রহমান, স্বপন প্রমুখ। ফুটবল স্ট্রাইকার হ্যন্টিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ চারটি দল অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।ধারাভাষ্যকর ছিলেন ইকবল

ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সাজিয়াড়া শামসুল মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১১ জানুয়ারী ২০২৫ ইং) শনিবার যোহরবাদ মাদ্রাসার সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার জেনারেল সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশতাক আহমেদ।দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শহিদুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মাদ্রাসার আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ জমাদ্দার, আলহাজ্ব শেখ হেফজুর রহমান,আলহাজ্ব আমিনুল ইসলাম,প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,কাজী ইমদাদুল হক,হাফেজ তৌহিদুর রহমান, বিশিষ্ট ঠিকাদাব মোঃ দরুজ্জামান বাবলু,মোঃ জিন্নাত আলী মোড়ল,ক্বারী মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।

মোংলায় বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে কমিটি গঠনে সদস্য সংগ্রহের প্রতিবাদে বিক্ষোভ
মোংলা প্রতিনিধি
মোংলায় ইউনিয়ন বিএনপির সদস্য যাচাই বাছাই কমিটিতে মূল্যায়ন করা হয়নি দলের ত্যাগী ও দুর্দিনের নেতা-কর্মীদের। অযোগ্য, সুবিধাভোগী ও টাকা ওয়ালাদের বর্তমানে সদস্য করা হচ্ছে এমন আলোচনা এখন উপজেলার সর্ব মহলে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট ও সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে মনে করেন দলটির দুর্দিনের কর্মীরা।
বর্তমান সদস্য ফর্মে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতা-কর্মীদের জায়গা হয়নি এবং একপেশে ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করে সদস্য করা হয়েছে, এসব হাইব্রিড নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে ও দুর্দিনে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছে তাদের অন্তর্ভুক্ত করতে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারি) বিকেলে দিগরাজ বাজার থেকে বিএনপি নেতা শেখ জুলফিকার আলীর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়।
এ সময় নেতা কর্মীরা বলেন, যারা কখনো জেল, জুলুমের শিকার হয়নি, দলের পক্ষে মিছিল সমাবেশে পাওয়া যায়নি, তাদেরকে নিয়ে কমিটি সাজানো হয়েছে। আর যারা দীর্ঘ ১ বছর হাসিনার সরকারের নির্যাতনে জর্জরিত, দলের জন্য জীবনের অর্ধেক সময় জেলখানায় কাটিয়েছে তাদেরকে বাদ রেখেছে। অবিলম্বে এই ধরনের ত্যাগী নেতা-কর্মীদের দলে জায়গা দিয়ে হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিতে হবে অন্যথায় বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।
মিছিল শেষে মোংলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকর আলী বলেন, বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিএনপি যাচাই বাছাই কমিটিতে অযোগ্য কিছু ব্যক্তি প্রবেশ করেছে, এখানে ত্যাগীদের জায়গা হয়নি। এ কমিটিতে ত্যাগীদের জায়গা দিতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে, তা না হলে পরিস্থিতির উপর নির্ভর করে সামনে কর্মসূচি দেওয়া হবে। তিনি আরো বলেন, হাসিনার সরকারের সময় যাদের বার বার জেলে যেতে হয়েছে। যারা ছিলেন বাড়ি ছাড়া, নির্যাতন, অত্যাচার ও প্রশাসনের চাপকে উপেক্ষা করে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে ছিলেন রাজপথে। তাদেরকেই এ কমিটিতে রাখতে হবে।
এ সময় মোংলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরজিৎ রায়, বিএনপি নেতা অমল বিশ্বাস, রেজাউল সরদার, শুকুর আলী, শেখ জিয়া, শোয়েব বাবু, শেখ জাহাঙ্গীর, মহব্বত সরদার, বোরহান ফকির, শেখ শামীম, পলাশ রায়, আলেয়া বেগম, সপ্না বেগম, নুরুন্নাহার, লিটু বিশ্বাস, সুমিত্রা দাস, শিখা রানী শীলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ
ঝিনাইদহ প্রতিনিধি
এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা) দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের গ্রাউন্স ম্যান সুপার ভাইজার আবু বক্কর। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে গত ২২ ডিসেম্বর ৫’শ কম্বল বিতরণ করে জেক্সকা। সেখান থেকে অতিরিক্ত ২০টি কম্বল শীতার্তদের দেওয়ার জন্য রেখে দেন আবুু বক্কর। পরে খোজ নিয়ে জানা যায় ৮টি কম্বল বিতরণ করে বাকি কম্বল আত্মসাৎ করেছেন তিনি।
শীতার্তদের কথা চিন্তা করে জেক্সকার এমন মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা অত্যান্ত দুঃখজনক এবং এমন কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।
এ ব্যপারে অভিযুক্ত আবু বক্করের সাথে কথা হলে তিনি সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। সেই সাথে বিষয়টি সমাধানের প্রস্তাব করেন।
জেক্সকার সাধারন সম্পাদক গালিব মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোজ খবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।