স্পোর্টস ডেস্ক
বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে ভারতের অধিনায়ককেই ‘বাদ’ দেওয়া হলো। ফর্মহীনতায় বেঞ্চে বসতে হয়েছে রোহিত শর্মাকে। তবে দলের থেকে বলা হয়েছে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরেই গুঞ্জন ওঠে টেস্ট খেলতে অবসর নিচে চলেছেন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন হিটম্যান খ্যাত এই তারকা। রোহিত জানিয়েছেন, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
রোহিত জানান, নিজের সিদ্ধান্তে সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর খেলার মাঝে সব বিতর্কে জল ঢেলে জানিয়ে দিলেন, অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। কারও কথায় অবসর নেবেনও না। সিডনিতে না খেলা নিয়ে রোহিত বলেছেন, ‘রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘অবসর নিইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসাবে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কী হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।’











































