Home খেলাধুলা ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের

২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের

17


নিজস্ব প্রতিবেদক

দশ নয়, ২৫ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ বা লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগে ১০ বছরের জন্য এই লিজ বা বরাদ্দ দেওয়া হয়েছিল।


ফিফার নিয়মানুযায়ী, কমপক্ষে ২০ বছরের অধিকৃত না থাকলে সেখানে তারা বিনিয়োগ করে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদও নতুন করে আবেদনের পর বাফুফের অনুকূলে ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছে। মাঠ সংকট কাটাতে এনএসসির কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সময় বাড়ানো হয়েছে। এবার ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি।’