নৌ পরিবহন উপদেষ্টা খুলনা আসছেন
তথ্য বিবরণী
নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন তিন দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ২ জানুয়ারি দুপুর ১২টায় খুলনা শিপইয়ার্ড পরিদর্শন এবং সন্ধ্যা ছয়টায় সাকির্ট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ৩ জানুয়ারি সকাল ১০টায় খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও ৫৬ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। উপদেষ্টা বিকাল সাড়ে তিনটায় বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন এবং বিকাল সাড়ে চারটায় খানজাহান আলী (র.) এর মাজার জিয়ারত করবেন।
উপদেষ্টা ৪ জানুয়ারি সকাল নয়টায় বাগেরহাট লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেলপিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।
ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে: বিভাগীয় কমিশনার
তথ্যবিবরণী
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। শারীরিক শক্তির প্রয়োজন থাকলেও খেলাধুলার ক্ষেত্রে খেলার কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে একথা বলেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিভাগের অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার ক্রিকেট দলের ম্যানেজার তরিকুল ইসলাম সোহান, কোচ অপু ও রানার নেতৃত্বে খুলনা বিভাগের ২০ জন খেলোয়াড় আগামী ৬ জানুয়ারি রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে।
পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৫ সালের জন্য বার্ষিক নবায়নের সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় ডিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ডিবির অফিসার ইনচার্জ মো. তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম।
গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম (৩৫), দৌলতপুর দেয়ানা দত্তবাড়ি এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), খালিশপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ওরফে ফকরুলের ছেলে মো. কামরুজ্জামান নাঈম (২৫), নিরালা কাশেম নগর এলাকার বাসিন্দা বাবুল মতব্বর এর ছেলে রিয়াজুল ইসলাম রাজু (৩৫) ও খালিশপুর এলাকার বাসিন্দা শামসুল হক তালুকদারের ছেলে মো. রানা তালুকদার (২৯)। রিয়াজুল পূর্ববানিয়াখামার এলাকার আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর আলম জানান, খুলনা থেকে একটি টিম
বুধবার ভোরে ঢাকার গুলশান, বাড্ডা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিলে দুপুর ২টায় খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছাই। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। নূর আজিম কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া নূর আজিমের অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নুর আজিম খুলনা শহরের ১০জন মাদক গডফাদারদের অন্যতম। তিনি বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার মাদকদ্রব্য এনে তার লোক দিয়ে বিক্রি করতেন। তার কিশোর বাহিনী এবং মাদক বিক্রির নিজস্ব সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন জায়গায় তার উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও তাকে গ্রেফতার করা কঠিন ছিল।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর ও মডার্ন ফার্ণিচার মোড়ে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাই ও ২৫ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেচে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর শিরোমণি উত্তর পাড়ার আমজাদ শেখের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩৯) ও ইসলামপুর ক্রস রোড দোলখোলার মৃত. আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সোহাগ (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর দৌলতপুর মুহসীন মোড় ও খানজাহান আলী রোডস্থ মডার্ন ফার্ণিচার মোড়ে অভিযান পরিচালনা করে স্ব স্ব থানা পুলিশ। এসময় মুহসীন মোড় কাঁচা বাজার থেকে ৭ লিটার চোলাই মদসহ সাজ্জাদ হোসেনকে এবং ২৫ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা মোজাহিদ আহত
স্টাফ রিপোর্টার
জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের মিটিংয়ে প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়েছেন যুবদল নেতা মোজাহিদ হোসেন জোয়াদ্দার (৩৪)। বুধবার (১ জানুয়ারি) দুপুরে ইউএনও অফিসের নিচে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হামপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোজাহিদ খর্নিয়া গ্রামের মো. জমির জোয়াদ্দার এর ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জটিলতা নিরশনে উপজেলা নির্বাহী অফিসার তার নিজ কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোজাহিদকে ডেকেছিল মিটিংয়ের জন্য। মিটিং শেষে মোজাহিদ নিচে নামলে উক্ত বিদ্যালয়ের সভাপতি পদ প্রত্যাশী উপজেলা বিএনপির অব্যহতিপ্রাপ্ত আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ তার ভাই মশিউর মোল্লার নেতৃত্বে সোহাগ, রবিউল, শাহিনসহ ২০/২২ জন হামলা চালায়। এতে মোজাহিদ মারাত্মক আহত হয়। বর্তমানে সে খুলনা মেডিকেলে ইমারজেন্সি ওয়াল্ডে ভর্তি রয়েছেন।
সাতক্ষীরায় ডাকাতি হওয়ায় লকার ডুমুরিয়া থেকে উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
সাতক্ষীরায় ডাকাতি হওয়া দুইটি পরিত্যক্ত লকার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে বিলসিংগার চহেড়া স্লূইজ গেটের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লকার দুটি উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত লকারের মধ্যে কিছু বিনষ্ট কাগজ পত্রাদি পাওয়া গেছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গত ২৮ তারিখে সাতক্ষীরা জেলার তালতলা এলাকায় একটি ওষুধ কোম্পানির ওই লকার দুটি ডাকাতি হয়।
খুলনা পাবলিক কলেজে তৃতীয় শ্রেণির নবীন বরণ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত খুলনা পাবলিক কলেজে উৎসবসমুখর পরিবেশে তৃতীয় শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম (এএসসি)’র সভাপতিত্বে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
শিক্ষার্থী, অভিভাবক- অভিভাবিকাবৃন্দ এবং শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপাধ্যক্ষ (উচ্চ-মাধ্যমিক) আবু সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ (মাধ্যমিক) ড. মোঃ বেনিয়াজ জামান, উপাধ্যক্ষ (নিম্ন-মাধ্যমিক) মোঃ শরীফুজ্জামানের উপস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ (প্রাথমিক) সওকাত আলী গোলদার এবং জাতীয় দিবস কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক প্রকৌশলী এস. এ. এহসান রাজন।
এসময় অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সহ- পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশ নেয়ার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকবৃন্দের করনীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ সমূহ উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, শিক্ষাবর্ষের প্রথম দিনেই তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদেরকে সরকার প্রদত্ত বই প্রদান করা হয়।
সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান স্মরণে সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান-এর ৯ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার বিকেলে নগরীর ইউনাইটেড কাবে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ তৈয়েবুর রহমান ১৯৯১ সালের ২২ মে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ ও ২০০২ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন এবং ২০০৭ সালের ১৯ নভেম্বর পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সালে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে আফ্রিকা মহাদেশের সেনেগাল সহ মালি, মৌরতানিয়া, আইভরীকোষ্ট, সিয়েরালিয়ন, গিনি কোনাক্রী এবং গাম্বিয়ায় দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন এ্যাড. শেখ তৈয়েবুর রহমান পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. শেখ মো: আব্দুল মালেক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মরহুমের পুত্র আর্কিটেক্ট আশিক ইকবাল, কেসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্যা, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, মরহুম শেখ তৈয়েবুর রহমান-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক সরদার আবু তাহের, সদস্য সচিব মো: নাজমুল হক মুকুল, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা ও নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম ও লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান।
কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, নিরাপত্তা সুপার মো: আলমগীর হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: সেলিমুল আজাদ, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী ইমরুল হাসান টিটো, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার সহ গণমাধ্যম কর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মরণ সভায় উপস্থিত ছিলেন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: হাবিবুল্লাহ।
নিজ দোকান থেকে চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকান থেকে এক চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শামীম হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে ও পেশায় এক জন চা বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক জায়গায়া খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে শামীমের ছেলে দোকানে আসে। এ সময় বাবার ঝুলন্ত মরদেহ দেখেতে পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘‘নিজ দোকান থেকে এক চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।’’
নড়াইলে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, “মামলার বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।”
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার মৃত মাজেদ বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে দাবি করে ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানহানির মামলা করেন তিনি।
মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি পুনর্বিচারের আদেশ দেন। পরে মঙ্গলবার নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।
অবৈধ পথে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে নারীসহ আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি
ভারত থেকে অবৈধভাবে ফিরে আসার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক নারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জানুয়ারি) সকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় ভোমরার লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর এলাকার মৃত্যু আব্দুল মান্নানের মেয়ে মোছা. সানজিদা (১৯), সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে নূর ইসলাম (৩০)।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় সানজিদাসহ তিনজনকে আটক করে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরো বলেন, আটককৃত সানজিদা জানায় দুই মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তিনি। তার কাছে থাকা ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বিভিন্ন কর্মসূচিতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলের খুলনা জেলা ও মহানগর শাখা কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুর ১২টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে খুলনা জেলা জাতীয় পার্টি। তার আগে পুলিশ কর্মকর্তারা পূর্ব ঘোষিত কর্মসূচি শোভাযাত্রা না করার জন্য নির্দেশনা দেন। উপস্থিত কর্মিরা পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তায় নামে।
অনুষ্ঠান সূচির শেষ পর্বে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দলের জেলা শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নগর শাখার সহ-সভাপতি এ্যাড. অচিন্ত কুমার দাশ, জেলা শাখার সহ-সভাপতি, কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ আহমেদ, এ্যাড. লুৎফর রহমান ও আব্দুস সবুর মাষ্টার।
সভায় বক্তারা উল্লেখ করেন স্বৈরশাসন বিরোধী আন্দোলনে জাতীয় সংসদে এবং রাজপথে দলের চেয়ারম্যান ভূমিকা রাখেন। সাবেক সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় পার্টি সোচ্চার ছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। তারা দৃঢ়তার সাথে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাপা শরীক হয়েছে।
অনুষ্ঠানে পাইকগাছা, কয়রা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও তেরখাদা উপজেলার কর্মীরা অংশ নেয়। আরও বক্তব্য রাখেন জাপা নেতা শাহজাহান আলী সাজু, আবুল কালাম মাষ্টার, রফিক সিরাজ, মুজিবর রহমান, ফরিদ আহমেদ, সাদেক হোসেন, আব্দুর রহিম, আসাদুজ্জামান লিটু, পিপলু, ইলিয়াস হোসেন, মল্লিক মোস্তাফিজুর রহমান লাভলু, মাহবুব হোসেন, বেনজীর আহমেদ মুকুল, রেজাউল করিম, সৌমিত্র কুমার দত্ত, মোঃ আনিসুর রহমান, আসলাম হোসেন, আব্দুস সালাম, সৈয়দ নাহিদুজ্জামানমোঃ গোলাম রসুল, মঞ্জুর হোসেন বিশ^াস, মানুনুর রশিদ, জিয়াউল ইসলাম, মনোজ কুমার দাশ, এ্যাড. নাসিমা বেগম, জুলিয়া বেগম, ফরিদা বেগম, শিরিনা আক্তার, সাদ্দাম হোসেন,বিদুৎ কুমার দত্ত, চিত্ত রঞ্জন গুহ, সৈয়দ সাদ, এম এ রব, মোঃ হারুন, মোঃ শফি, ইসহাক মেম্বর ও মোঃ সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু। এছাড়াও বুধবার বিকাল ৩টায় দলের মহানগর শাখার আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ডাকবাংলো মোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়।
এরপর দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ অচিন্ত কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি যথাক্রমে, শেখ নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা শেখ মোঃ তোবারেক হোসেন তপু, শাহ লায়েকুল্লাহ, খান আকরামুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে, রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল কাদির উৎসব, কাজী হাসানুর রশীদ রাসেল, মোঃ রাসেল হোসেন। সভায় বক্তব্য রাখেন সম্পদক মন্ডলী সদস্য মাজহার জোয়ার্দার পান, শামিম আরা পারভীন, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোল্যা কামরুজ্জামান রজব, সদস্য সচিব মনিরুজ্জামান, মোঃ কাওছার আলী, এম এ রব, মাসুদ রানা, সদর থানার সদস্য সচিব মোস্তফা কামাল রিপন, মহিলা পার্টির আহবায়ক শাহনাজ পারভিন, সদস্য সচিব সেলিনা আক্তার ইরানী, মোঃ শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, জাহিদ হোসেন, অপূর্ব দত্ত নেকু, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কৃষিবিধ মোঃ শাহীন হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ হাবিবুর রহমান, মনিকা রানী মিস্ত্রি, শাকিল আহমেদ লাল, মোঃ মিন্টু, মোঃ আলাদ্দিন, মোঃ মোশারেফ হোসেন, মোঃ খোকন, মোঃ লুৎফর, মোঃ জাব্বার, রেজা মহসিন, মোঃ বেলাল হোসেন, মোঃ মিলন খান, জি এম মিলন, হাজী ওয়ারিশ খান ভুলু, জি এম জাকির, মোঃ আনোয়ার, মোঃ কচি, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজ্জাক, মাহবুর মাসুদ রানা, মোঃ হারুন শেখ, মোঃ পলাশ তালুকদার, মোঃ কামাল হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ স্বপন, মোঃ জামির হোসেন, মোঃ আকরাম শেখ, মোঃ আইজুল শেখ, মাসুদ পারভেজ হাফিজুর রহমান, ফারুক হোসেন, ইমন, শিহাব, রবিউল ইসলাম, রবি কাজী, মোঃ নান্নু শেখ, মোঃ আতি শেখ, মোঃ মুনছুর খাঁ, খাদিজা পারভীন, মনোরঞ্জন ঘোষ, শারমীন আক্তার সাথী, মোঃ বেলাল হোসেন প্রমুখ।
জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত জুমারত আলী মন্ডল (৪৭) নামে এক কৃষক মারা গেছেন। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর এই গ্রামেই তিনি হামলার শিকার হন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করছিলেন। ওই সময় পৈত্রিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় জুমারত আলীর মৃত্যু হয়।
ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন কারাগারে।
সাতক্ষীরায় বাস চাপায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বাস চাপায় আমানুল্লাহ (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমানুল্লাহ ভ্যান নিয়ে সাতক্ষীরার দিক থেকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমানুল্লাহর মৃত্যু হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, নিহত আমানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
খুবি শিক্ষা ও গবেষণার মান ক্রমাগতভাবে বাড়ছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক এক কর্মশালা বুধবার দুপুর ২টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক এগিয়ে। শিক্ষা ও গবেষণার মান ক্রমাগতভাবে বাড়ছে। এখানকার শিক্ষকরা গবেষক হিসেবে সুপরিচিত। তাঁদের যোগ্যতা ও দক্ষতা সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন আইডিয়া ডেভেলপ করার মাধ্যমে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে হিট থেকে শিক্ষকদের প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে তার বিস্তারিত ধারণা প্রদান করা। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে এবার সর্বোচ্চ সংখ্যক প্রজেক্ট পাবে। যার মাধ্যমে গবেষক হিসেবে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং ডিসিপ্লিনগুলোর উন্নতি হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘প্রোপোজাল ইভ্যালুয়েশন ইন্ডিকেটর্স, মার্কেটিং এন্ড মাইলস্টোন’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রোজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট উইং ম্যানেজার প্রফেসর ড. মো. মোজাহার আলী। তিনি ‘হিট এন্ড এটিএফ সাব-প্রজেক্ট’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এছাড়াও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক প্রফেসর ড. ইফতেখার শামস ‘ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
মাত্র ২০ মিনিটের ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার শালিখা উপজেলায় স্ত্রীর মৃত্যুর ২০ মিনিট পর হার্ট অ্যাটাক করে মারা গেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ১ লা জানুয়ারি উপজেলার সিংড়া গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা যায় ঐ দিন সকালে সিংড়া গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী অমেলা বিশ্বাস ৫০ স্ট্রোক করে মারা যায়। এর মাত্র ২০ মিনিট পর স্বামী অরবিন্দ বিশ্বাস ৫৮ তার স্ত্রীর পাশেই স্টক করে মারা যায়। এই ঘটনার পর পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী অনেকেই বলেন স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা তাই স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরেই তার মৃত্যু হয়েছে। আর এক সাথে একই সমাধিতে সমাহিত হলেন।
রূপসায় অবৈধভাবে তৈরি বিপধজনক থ্রি হুইলার ট্রলি: প্রশাসন নির্বিকার
রূপসা প্রতিনিধি
রূপসার অধিকাংশ ইটভাটায় অবৈধভাবে দেদারসে কাট পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব ইটভাটায় ট্রলি ভর্তি করে হাজার হাজার মন কাঠ সংগ্রহ করা হচ্ছে। এসব ইটের ভাটায় যেমন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে তেমনি রূপসার চারটি অবৈধ ট্রলি কারখানায় দেদারসে ট্রলি নির্মাণ কাজও চলছে সমান তালে। প্রশাসনিক পর্যায়ে বিষয়টি দেখেও না দেখার ভান করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, রূপসা উপজেলার বিভিন্ন গ্রামে ৭৬ টির মতো ইটের ভাটা রয়েছে। এসব ইটের ভাটায় ইট, বালু ও কাঠ পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে রাস্তা দাপিয়ে বেড়ানো অবৈধ ট্রলি। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে পাশাপাশি জীববৈচিত্রের ও মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব ইটের ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর কারণে বাতাস বিষাক্ত হয়ে শিশু ও বৃদ্ধরা শ্বাস নিতে গিয়ে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। বৃক্ষের শূন্যতার কারণে অনেক প্রজাতির গাছ এ অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে। যেমন খেজুর গাছ ,তাল গাছ, শিরিস গাছ, নারকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ এর পাশাপাশি এসব গাছের বিলুপ্তির ফলে জমির উর্বরতা শক্তি ও দিন দিন হ্রাস পাচ্ছে।
এর পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মরণখেলায় মেতে উঠা নাম ঠিকানা বিহীন অবৈধ ট্রলি। কাঠ পরিবহন কাজে যেমন এই টলিগুলো ব্যবহার করা হচ্ছে তার পাশাপাশি ইট পরিবহন কাজেও এই ট্রলি গুলো অসংখ্য জনক হারে উৎপাদনের পরিমাণ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে এ সকল ইটভাটার যেমন বৈধ কোন লাইসেন্স নাই তেমনি এই ইট ও কাঠ পরিবহনের ক্ষেত্রে এসব ট্রলি দেদারসে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাপক অনুসন্ধানে জানা গেছে, রুপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট থেকে খুলনা মংলা মহাসড়কের ইলাপুর নামক স্থান পর্যন্ত ৪টি অবৈধ ট্রলির কারখানা গড়ে উঠেছে যেখানে দেদারছে কোন অজুহাত ছাড়াই বানানো হচ্ছে এই অবৈধ ট্রলি। সেগুলো হলো পূর্ব রূপসার মমতাজ মার্কেট সংলগ্ন ডালিম ও সোহরাব, একই সড়কের সোহরাবের আরেকটি গ্যারেজ রয়েছে সেন্ট মার্টিনস মাছ কোম্পানির পাশে।
এদের নেই পরিবেশের কোন ছাড়পত্র নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা, গাড়ি তৈরির লাইসেন্স, এমনকি অনেকের ট্রেড লাইসেন্স নেই বলে জানা গেছে। এতে করে সরকার এই খাত থেকে প্রতিবছর বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে শিশু বৃদ্ধরা ধোয়ার গন্ধে নানাবিধ রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
আলী- আয়শা ফাউন্ডেশন কমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার পহেলা জানুয়ারি সকাল ১১ টায়, ২৮, সোনাডাঙ্গা ইস্ট লেন খুলনার অস্থায়ী কার্যালয়ে খুলনার বিশিষ্ট সমাজসেবক ও গুনীজনদের উপস্থিতিতে জনাব মো: আব্দুস সবুর এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিলো, শিক্ষা, চিকিৎসা ও জরুরী প্রয়োজনক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করা । এবিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গ আলোচনায় বলেন এটা একটা মহত উদ্যোগ। এরপর সভার উদ্যোগক্তা জনাব মো: আব্দুস সবুর ” আলী-আয়শা ফাউন্ডেশন ” নামে একটি প্রতিষ্ঠান করার জন্য প্রস্তাব পেশ করেন। উক্ত প্রস্তাব সভায় উপস্থিত সদস্যবৃন্দ সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে গঠিত হয় ” আলী-আয়শা ফাউন্ডেশন”। সবশেষে উক্ত ফাউন্ডেশনের নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মো:আব্দুস সবুর, সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন, সদস্য, মীনা আজিজুর রহমান ,শেখ সিরাজুল ইসলাম, সোনিয়া সাবরিনা অনন্যা, কাজী আবুল সউদ, শেখ ইমতিয়াজউদ্দীন আহমদ, মো:কামরুল ইসলাম সিপার , মো: হাবিব উল্লাহ, ওয়াহিদুজ্জামান বুলু, রাজিব ইসলাম, ফারহানা আফরোজ শর্মী, রাজিব হোসেন শিমুল। ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রামপাল উপজেলা ছাত্রদলের র্যালি
রামপাল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ১১ টায় (খুলনা- মোংলা)মহা সড়কের ফয়লার চৌরাস্তা মোড়ে র্যালি করে রামপাল উপজেলা ছাত্রদল।
বুধবার (১লা জানুয়ারি) রামপাল উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের উপস্তিতে র্যালিটি করা হয়।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্নআহবায়ক, হাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সদ্য সাবেক সদস্য, সাগর শেখ,শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ,বাগেরহাট জেলা ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক শেখ, রাসেল। উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু, সহ-সভাপতি জুয়েল আকুঞ্জি,সুমন মোড়ল, বাদশাহ,সজীব মল্লিক,হুসাইন শেখ, প্রিন্স অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনার গাছের চারা ও বই বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ বুধবার খুলনার টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বই ও গাছেরচারা বিতরণ এই দুইটি বিষয় নিয়ে পহেলা জানুয়ারি উৎসব করছি। বিগত শিক্ষাবর্ষে নানা কারণে পড়ালেখায় বিঘ্ন হচ্ছিল। এই শিক্ষাবর্ষে কোন পড়ালেখায় বিঘ্ন না করে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আনন্দমুখরভাবে শিক্ষাবর্ষ শেষ করতে হবে। এবারে পরীক্ষা সুন্দর হবে এবং ভালোভাবে লেখাপড়া করে নিজের জীবন গড়তে হবে।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী ও আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সেনা আক্তারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে গাছেরচারা রোপণ করেন এবং পাঁচটি স্কুলের একশত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাছেরচারা বিতরণ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
রামপালে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বুধবার (০১ জানুয়ারি) বেলা ১১ টায় রামপাল সরকারি কলেজ গেট থেকে রামপাল উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান গাজনবী, সদস্য মোফাজ্জল হুসাইন বাদল, ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত শেখ প্রমুখ। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রদলের বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন।একই দিনের সকাল সাড়ে ১০ টায় ছাত্রদলের অপর একটি অংশ উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে বর্ণাঢ্য র্যালি বের করেন। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্নআহবায়কহাফিজুর রহমান হাফিজ, ইব্রাহিম আকঞ্জি, মিলন লস্কর, মেহেদী হাসান, সাবেক সদস্য, সাগর শেখ, শহিদুল শেখ, আশিকুজ্জামান সুমন, আহাদ শেখ প্রমুখ।
রামপালে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিএনপি নেতা ফারুক আহমেদকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে ঐক্যের ফাটল ধরাতে এবং আওয়ামীলীগের লোকদের নিয়ে কমিটি করতে চাপ দিচ্ছে। এই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমার নাম ও হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমি মারামারি ঠেকিয়ে উভয়পক্ষের মধ্যে মিমাংশার চেষ্টা করি। ওই সময় হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল গোলদার ছিলেন না। প্রকৃতভাবে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোন প্রকার ষড়যন্ত্র পা না দেয়ার জন্যে আহবান জানান। সংবাদ সম্মানে হুড়কা ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদার উপস্থিত ছিলেন।
নড়াইলে সাংবাদিক সজিবের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা গেটে লোহাগড়া উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাশু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪ টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারন সম্পদক শিকদার হাদিউজ্জামান হাদি, সহ-সভাপতি লিয়াকত হোসেন হেকমত, সদর উপজেলা সভাপতি সাঈদ মেম্বার, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদর, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল শিকদার, জাতীয় ছাত্র সমাজের জেলা সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন, শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, তরুন পার্টি সাধারন সম্পদক ওহিদুজ্জামান প্রমূখ।
মোংলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা ছাত্রদল। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে মোংলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড টেষ্টের আয়োজন করে মোংলা কলেজ ছাত্রদল ও মোংলা পৌর ছাত্রদল। এছাড়া সকালে কলেজ ক্যাম্পাসে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়।
সড়কে ট্রাক থামিয়ে লোড আনলোড : যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর টু খুলনা সড়কটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যা প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারীর চলাচলের প্রধান মাধ্যম। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, কেশবপুর খাদ্য গোডাউনের সামনে রাকিবের ভাঙা গাড়ির দোকানের কার্যক্রম এবং রাস্তার পাশে ট্রাক দাঁড় করানোর কারণে ওই এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে।
কেশবপুর খাদ্য গোডাউনের সামনে রাকিবের দোকানে ভাংঙ্গাড়ি ও যন্ত্রাংশ ওঠানো-নামানোর জন্য ট্রাক সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এতে রাস্তার একাংশ প্রায়ই বন্ধ থাকে।
এই ট্রাক রাস্তার পাশে দাঁড় করানো থাকায় চলাচলকারী যানবাহনগুলো বাধার সম্মুখীন হয়। বিশেষত হাসপাতাল ও ক্লিনিকের এম্বুলেন্স স্কুলের যাতায়াতকৃত ছাত্রছাত্রী এই যানজটের সম্মুখীন হয় প্রতিনিয়ত।
এই দোকানের মালামাল উঠানোর জন্য রাস্তার পাশ ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
কেশবপুরে খাদ্য গুদামের সামনে যানজটের কারণে অন্যান্য ব্যবসায়ীরা তাদের পণ্য পরিবহন বা ক্রেতা সেবায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে ক্লিনিক ,ডায়াগনস্টিক এবং হাসপাতালে রোগীরা যাতায়াতে বাধার সম্মুখীন হয় প্রতি নিয়ত।
এই ভাঙ্গারী দোকান আইনের তোয়াক্কা না করে রাস্তার মাঝে ট্রাক দাঁড় করিয়ে তাদের পণ্য সকাল থেকে রাত পর্যন্ত বোঝাই করে যা খুবই দুর্বিসহ।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণের কাছে জানতে চাইলে তারা বিষয়টি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বটিয়াঘাটা মঠের খেয়া ঘাটে যাত্রী পারাপারে অনিয়ম
বটিয়াঘাটা উপজেলা
বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়নের ফুলতলায় অবস্থিত মঠের খেয়াঘাটে অনিয়মের মাত্রা চরম সীমা অতিক্রম করেছে। সূত্রে প্রকাশ মঠের খেয়া ঘাট দিয়ে বটিয়াঘাটা উপজেলার সাথে তিন ইউনিয়নের যোগাযোগবালিয়াডাঙ্গা, ভান্ডারকোট,ও আমিরপুর জনগনের অধিকাংশই এই ঘাট পার হয়ে বটিয়াঘাটা, খুলনা,ও চালনায় যাতায়াত করে থাকে। এদিকে বটিয়াঘাটা, গঙ্গারামপুর,সুররখালী সহ শহর থেকে প্রতিদিন শত শত চাকরি জিবী নদী পার হয়ে বিরাট,ঝালবাড়ী, বুজবুনিয়া, ভান্ডারকোট সহ বিভিন্ন এলাকায় স্কুল, কলেজ, ব্যাংক,হসপিটালের রোগী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মস্হলে যায়।কিন্তু তাদের পারাপারের মাধ্যম মঠের খেয়াঘাটে মাত্র একটি খেয়ার নৌকা থাকায় তাদের বিড়ম্বনায় পড়তে হয়।একটা খেয়া মিস করলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা বসে থাকতে হয়।
এদিকে ঘাটের সরকারি টোল জনপ্রতি ৫ টাকা ধার্য থাকলেও প্রত্যেকের কাছথেকে দ্বিগুণ ১০ টাকা নেওয়া হয়। প্রতিটি মটর সাইকেল ২০ টাকা ধার্য থাকলেও নেয়া হয় সর্বনিম্ন ৬০ থেকে ১০০ টাকা।ঘাটের আদাইকারী মিন্টুর কাছে জানতে চাইলে তিনি অকপটেই স্বীকার করে নেন জনপ্রতি ১০ ও মোটর সাইকেল প্রতি ৬০ টাকা নিয়ে থাকি।এত জনবহুল একটি ঘাটে মাত্র একটি নৌকা দিয়ে ঘাট মালিক ঘাট চালিয়ে যাচ্ছে এটা ভাবাই যায় না।
ঘাটের মাঝিদের কাছে নৌকা বাড়ানোর কথা জানতে চাইলে তারা বলেন, নৌকায় কাজ করাচ্ছি।এদিকে সন্ধা ৭ টার পর এই ঘাটের ওই ১ টি নৌকা ও বন্ধ করে দেওয়া হয়। ৭টার পর কারো কোনো আত্মীয় স্বজন মারা গেলেও বিকল্প পথ ছাড়া এই ঘাট দিয়ে পার হওয়া যায়না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রীর কাছে জানতে চাইলে তারা বলেন, এই ঘাটে সবসময়ই এরা বেশি টোল নিয়ে থাকে, বিকল্প ব্যবস্হা না থাকায় বাধ্য হয়ে আমাদের এদের অনিয়ম সহ্য করতে হয়।তারা আরও বলেন এরা প্রভাবশালী হওয়ায় কেউ এদের উপর কথা বলেনা।অবিলম্বে ঘাটের পারাপারের টোলের চার্ট ঘাটে টানানোর জন্য এবং জলদি নৌকা বৃদ্ধির জন্য জোর দাবি এলাকাবাসীর।
বটিয়াঘাটায় জেএমআই কোম্পানির দখলে ব্যক্তি মালিকানা জমি
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় একাধিক হিন্দু সম্প্রদায়ের জমি জোর পূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে। গত ডিসেম্বরে ভুক্তভোগীদের পক্ষে কেশব লাল মন্ডল খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের পর গত ৩০ ডিসেম্বর সরেজমিনে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমশিনার (ভূমি) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এসএ খতিয়ান নং-১৯, বিআরএস খতিয়ান নং-২৫৫ বর্তমানে ভুক্তভোগীরা রেকর্ডীয় জমিতে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত সরকারি খাজনা পরিশোধ করেছেন। প্রতিবারের ন্যায় এবছরও অভিযোগকারী তার জমিতে ধান রোপন করেছেন। কিন্তু রাস্তার পাশের জমি চতুর্দিকে টিনের বেড়া ও তার কাটা দিয়ে ঘিরে রেখেছে জেএমআই গ্যাস কোম্পানি। ওই কোম্পানি জমিতে রোপনকৃত ধান জোর কেটে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের লোকজন দিয়ে জেএমআই এর কর্মকর্তারা বিভিন্নভাবে জমির মালিকদের হয়রানি করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন করে সন্ত্রাসী বাহিনী হাত করে জেএমআই কোম্পানির কর্মকর্তারা জমির মালিকদের কোনঠাসা করে জমি জবর দখল করে রেখেছে। গত ৩০ ডিসেম্বর জমি পরিমাপের সময় লোকজন নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে।
অভিযোগকারী কেশব মন্ডল বলেন, ৫ই আগস্টের আগে আওয়ামী লীগের লোকজন এ জমি ভোগ দখলের চেষ্টা করেছে। এখন এ জমি কিছু দুস্কৃতিকারীরা ভোগ দখলের চেষ্টা করছে। তারা আমাদের দেশ ছাড়া করার হুমকি দিচ্ছে।
অবশ্য এ বিষয়ে জেএমআই এর বক্তব্য পাওয়া যায়নি।
মোরেলগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে।বুধবার পহেলা জানুয়ারি সকাল ৯ টায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, নতুন বই বিতরন, ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃনাজমুল ইসলাম ফেষ্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন।এরপর উপজেলা পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনসহ, দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।পরে বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন,জামায়াতে ইসলামির আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন এবং বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার আদর্শ নূরানী শাখার উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শেখ ফেরদৌস রহমান।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম মোল্লা, আলহাজ্ব শেখ সাইফুল ইসলাম, হাফেজ মুফতি মাওলানা আব্দুল লতিফ, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, এসময় আরোও উপস্থিত ছিলেন, শেখ রুহুল আমিন, গাজী আব্দুর রশিদ, শেখ আব্দুল মজিদ, ক্বারি আসহাব উদ্দিন, শেখ হেকমত আলী, মোঃ মুজিবর রহমান, মো. মোকসেদ আলী, মোল্লা রুহুল আমিন, মানবজমিন সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ মোস্তাক আহমেদ, গাজী ইমলাক হোসেন, ফকির মোঃ শাহিন হোসেন প্রমুখ।
ডুমুরিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকার্যক্রমের আয়োজনে বই উৎসব
ডুমুরিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিকার্যক্রমের শিক্ষাস্তরের কোমলমতী শিক্ষার্থীদের ধর্মীয় মুল্যবোধ ও ধর্মীয় মুল্যবোধ সম্পন্ন হিসাবে গড় তুলতে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে নতুন বই বিতরণ করা হয়েছে।
(১ লা জানুয়ারী) বুধবার সকাল ১০ টায় গোনালী-বামুন্দিয়া জামে মসজিদ মক্তবে ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহজান আলম এর নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষাস্তরে প্রাক-প্রাথমিক,সহজ- কুরআন শিক্ষা শিক্ষা কেন্দ্রে নতুন বছর ২০২৫ ইং সালের প্রথম দিনে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে নতুন সালের বই তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটিকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটিকার মোঃ আব্দুর গফুর,মোঃ হাফিজুর রহমান,মোঃ শরিফুল ইসলাম,শিক্ষক মোঃ আরিফুজ্জামান নয়ন,কেন্দ্র কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস,অভিভাবকবৃন্দ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালিগঞ্জে বাস মিনিবাস মালিক সমিতির কমিটিতে এবাদুল আহবায়ক
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনাধি
কালিগঞ্জে আন্তজেলা বাস মিনিবস ও কোচ মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠীত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার দক্ষিণপার মালিক সমিতি কার্যালয়ে আফছার আলী সরদারের সভাপতিত্বে দীর্ঘ আলোচোনা আন্তে আগামী দিনে সমিতির কার্যক্রম যথাযথ পরিচালনার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কুশুলিয়ার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আফছার আলীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন, আলহাজ্ব বাকিয়ার রহমান ও শেখ মোঃ শাহজালাল। উল্লেখিত পাঁচ সদস্যের কমিটি অর্ধ হতে দক্ষিণ পাড় বাঁশ মিনিবাস ও কোষ মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করিবেন।
জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে অনলাইন লটারিতে ঠিকাদার নির্বাচন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল (রাজস্ব স্থানান্তর) ও আন্ত জেলা ও আন্ত উপজেলা খেয়াঘাট প্রকল্পের অর্থায়নে জনগুরুত্বপূর্ণ ৫টা প্রকল্প বাস্তবায়নের জন্য অনলাইন লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, ঠিকাদার ও সাংবাদিকদের উপস্থিতিতে অনলাইনে লটারি সম্পন্ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, কৃষি ব্যাংক ম্যানেজার মো. হাদিসুজ্জামান, ঠিকাদার সেলিম রেজা লাকি, সাইফুল ইসলাম, ডালিম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ অন্যান্য ঠিকাদার গণ উপস্থিত ছিলেন। জেলা ও আন্ত উপজেলা খেয়াঘাটের অর্থ সংক্রান্ত প্রকল্প সমূহে- অনলাইনে ঠিকাদার নির্বাচন প্রাপ্তরা হলেন, তাবাসসুম ট্রেডার্স, সীমা এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ। রাজস্ব স্থানান্তর প্রকল্পে নির্বাচিত ঠিকাদার রেবেকা এন্টারপ্রাইজ ও মেসার্স জিএম মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অনলাইনে লটারিতে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলার জনগুরুত্বপূর্ণ ৫টি প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল। প্রকল্প সমূহ বাস্তবায়ন হলে এ জনপদের অমুল পরিবর্তনে সহায়ক হবে।
বাগেরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) বিকালে পিসি কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে পথসভা করে। এ সভার সভাপত্বিত করেন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন সবুজ । এ সময় বক্তিতা করেন বাগেরহাট জেলার সাবেক সভাপতি এম এ সালাম,বিএনপি নেতা শাহেদ আলী রবি, নাসির আহম্মেদ মালেক, আয়্উুব আলী মোল্লা বাবু,এস এম সাজ্জাত হোসাইন, ছাত্রদলের সাবেক স্ধাারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ ।
অন্যদিকে জেলা শহরে নূরমসজিদ মোড়ের আঞ্চলিক দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুলের, ছাত্র নেতা স্বাধীন মোল্লা,হুমায়ুন শেখ,সাদিকুল ইসলাম সাদিক, মিজানুর রহমান বাবু।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
কলেজের অ্যাডহক কমিটিতে বিএনপির প্রার্থী বাদ পড়ায় তুলকালাম
যশোর অফিস
যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিএনপির প্রার্থী বাদ পড়ায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দফায় দফায় মিছিল ও মহড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। আর বিএনপির প্রার্থী বাদ পড়ায় সভা পণ্ড করার অভিযোগ করেন নতুন সভাপতি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নতুন সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের অনুসারীদের মহড়ায় সভা পণ্ড হয়ে গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব জানিয়েছেন, এসব কিছুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সহকারী অ্যাটর্নি জেনারেলের পদের অপব্যবহার করে তিনি সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। বাঘারপাড়ার সাধারণ মানুষ তা মেনে নেয়নি বলেই বিক্ষোভ হয়েছে।
সরেজমিনে কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাঘারপাড়া ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটির সভাপতি করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের মনোনীত প্রার্থী, তার ভাগনে আসাদুজ্জামানকে। গত ২৪ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামানের মনোনয়ন পরিবর্তন করে সভাপতি করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকীকে। এই চিঠির পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বর্তমান সভাপতি নূরে আলম সিদ্দিকীকে নিয়ে পরিচিত সভার আহ্বান করেন মঙ্গলবার। আর এতে ক্ষুব্ধ হন টিএস আইয়ূবের অনুসারী বিএনপি নেতারা।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত প্রার্থী বাদ পড়ায় এবং নতুন সভাপতি নিয়ে এলাকায় বিএনপির একাংশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অ্যাডহক কমিটির সভাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় অবস্থান নেন। মিছিলে মিছিলে কলেজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা অনুপস্থিত ছিলেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রহরায় কলেজে প্রবেশ করেন নতুন সভাপতি নূরে আলম সিদ্দিকী। এসময়ও কলেজ ক্যাম্পাসে নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
নতুন সভাপতি নূরে আলম সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘কলেজের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর অ্যাডহক কমিটির পরিচিতি সভার আহ্বান করা হয়। কিন্তু সোমবার থেকে টিএস আইয়ূব কলেজের অধ্যক্ষ, কমিটির অন্য সদস্য ও পুলিশ প্রশাসনকে হুমকি দিয়েছেন। ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব কমিটিকে হুমকি দেওয়ায় মিটিংয়ে সদস্যসহ অধ্যক্ষ উপস্থিত হননি। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি ও ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কলেজ চত্বরে মিছিল করেন। এমনকি আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে কলেজে ঢুকতে চাইলে কলেজের কর্মচারীরা গেট খুলেও সহযোগিতা করেনি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, ‘নুরে আলম সিদ্দিকী যে অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা আমার নেই। কী কারণে অধ্যক্ষসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত হননি তার দায় কেন আমার ওপর আসবে?’
তিনি বলেন, নূরে আলম বাইরের লোক। তার কোনো রাজনৈতিক ও সামাজিক অবস্থান নেই। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদের অপব্যবহার করে সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। এটা অনৈতিক। বাঘারপাড়ার লোক সংগ্রাম করবে, আর উনি বাইরের লোক হয়ে প্রতিনিধিত্ব করবেন, এটা মেনে নেওয়া যায় না।’
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনকে কয়েক দফা ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আজ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। মিটিংয়ের সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে।’
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শোভন সরকার বলেন, ‘মঙ্গলবার বাঘারপাড়া ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছিল। বাধা দেওয়ায় সভা হয়নি। তবে কারা বাধা দিয়েছে সেটা জানি না। প্রথম থেকে আভাস পেয়েছিলাম গোলযোগ হওয়ার শঙ্কা রয়েছে, তাই আগে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে কলেজে বিশৃঙ্খলা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে যায়।
মোঃ আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ আবু হোসেন বাবু ভাই এর সুস্থতা কামনায় খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, খুলনা জেলা ছাত্রদলের ছাত্রনেতা পারভেজ সরদার হিমু, তেরখাদা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস.এম আলামিন, যুগ্ম আহবায়ক কদর আলী, যুগ্ম আহবায়ক নাইম, রুপসা উত্তর উপজেলা রুপসা উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শুভ মোড়ল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আইচগাতি ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ মল্লিক, সহ সভাপতি ফাহিম ভূইয়া, সহ সভাপতি মোঃ হৃদয়, শ্রীফলতলা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ বোরহান উদ্দিন বণী, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ শাহেদ ইসলাম, মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আরাফাত সামি, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, আরো উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ, লাকনুর রহমান লালিম, মোঃ লিটু ঢালি, শেখ আহনাফ তাহম্মিদ ফাহিম, শেখ তানভীর আহম্মিদ তৌকির, শেখ ওমর ফারুক,মোঃ শোয়াইব খান।
শোভনায় আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
নবগঠিত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তি কামনায় শোভনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজ বাদ পশ্চিম শোভনা চৌরঙ্গী মোড় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান বা”চু,ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকির, সাধারণ সম্পাদক শেখ আব্দুল গফফার, সাংগঠনিক আনছার আলী মোল্যা, হুমায়ূন কবির শেখ, মাষ্টার হাফিজুর রহমান,আব্দুল লতিফ সর্দার, মফিজুর গাজী, নজরুল ইসলাম সরদার, মিজানুর রহমান মোল্যা, সুজিত সরদার, মহসিন দফাদার, শহিদুল ইসলাম মোল্লা,জাহাতাপ সরদার, আকতার সরদার,মইন বাগাতি ও মুনতাসির মামুন। দোয়া পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা ওলিউর রহমান।
আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজিয়ট স্কুলের ক্রীড়া শিক্ষক শিক্ষক মনিশ কুমার মন্ডলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাস্টার মাহফিজুল ইসলাম, শিক্ষক হাফিজুল ইসলাম ,বিএনপি নেতা মাসুদ রানা,শরিফুল ইসলাম উজ্জল প্রমূখ।এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পুলকেশ মন্ডল,রবিউল ইসলাম, বিশ্বজিৎ বাছাড়। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন কারীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এসএসসি পরীক্ষার্থীর হিল্লোল কুমার মন্ডল একহাজার ঊনত্রিশ নাম্বার পেয়ে স্কুলের সেরা ছাত্র নির্বাচিত হন।
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের অবৈধ ভাটা ও বালির বেডের বিরুদ্ধে অভিযান শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশের সকল বালির বেডের বালি এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রত্যেকটি বালির বেডে সরেজমিনে যেয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান এ নির্দেশনা দেন। এদিকে বৃহস্পিতবার থেকে অবৈধ্য ভাটার কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন মাঠে নামছেন। গত ৩০ ডিসেম্বর আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ি এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে খর্নিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন বেশ কয়েকজন বালির বেডের ব্যবসা চালিয়ে আসছেন। এদিকে হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন ১৪ টি ইট ভাটা বন্ধ করে দিলেও পূনরায় বেশ কয়েকটি ইট ভাটা চালু করেছেন। তাছাড়া ডুমুরিয়ার অধিকাংশ ইট ভাটার পরিবেশসহ বিভিন্ন দপ্তরের নিবন্ধন নেই। যে কারণে উপজেলা প্রশাসন এসকল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সংবাদ প্রকাশের জেরে এবং পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ লাঞ্চিত এবং দৈনিক দিনকাল ও লোক সমাজ প্রতিনিধি রুহুল আমিনকে জীবননাশের হুমকির প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়ে পৃথক দু’টি ঘটনায় সন্ত্রাসী হামলা ও জীবনাশের হুমকির সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ভেজাল দুধ বিক্রি সংক্রান্ত সংবাদ পরিবেশন করায় গত ২৬ ডিসেম্বর রাতে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম শেখেরহাট বাজারে শেক আব্দুল মজিদকে লাঞ্চিত করে। আর বুধবার দুপুরে বয়ারসিং এলাকায় সংবাদ সংগ্রহের সময় দিনকাল ও লোকসমাজ প্রতিনিধিকে জীবননাশের হুমিক দেয় ভাটা মালিক স্বপন সরদার ও ভাটা মালিক রঞ্জন সরদার।
নতুন বই পেয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আনন্দ উল্লাস
রূপসা প্রতিনিধি
আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রদিপাদ্য সঙ্গে নিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ গত ১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। এ দিনে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরে, নতুন ক্লাস, নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করতে থাকে।
সারা দেশের ন্যায় সমগ্র রূপসায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক, কিন্ডারগার্ডেন, এক যোগে বই বিতরণী উদ্বোধন উপলক্ষ্যে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইনেসট্রাক্টর কাজী এহতেশামুল হক, এসএস আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, এসএমসির সদস্য শিক্ষক মো. আমিনুল ইসলাম, অভিভাবক সভাপতি শিক্ষক এসকে কুদরত আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ইউশা মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।
তিন মাসেও পরিচয় মেলেনি কাজীবাছা নদী থেকে উদ্ধার করা লাশের
বটিয়াঘাটা প্রতিনিধি
তিন মাস অতিবাহিত হলেও কাজীবাছা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় আজও মিলেনি। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা বাজারস্থ ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পিছনে কাজিবাছা নদীর পাড় হতে অজ্ঞাতনামা পুরুষের বিকৃত লাশটি উদ্ধার করা হয়। পুলিশের অনুসন্ধানী এক বেতার বার্তায় জানানো হয়, বটিয়াঘাটা থানার অপমৃত্যু মামলা নং-২৮/২৪, অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান ৪৫ (পয়তাল্লিশ) বছর, ইসলাম ধর্মের অনুসারী, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল গোল আকৃতি, মাথার সামনের দিকে টাক ও পিছনের অংশে চুল আছে, গায়ের রং ফরসা, গায়ে সাদা সেন্ডো গেঞ্জি পরিহিত ছিলো, বাম হাতের আঙ্গুলে কালো পাথরযুক্ত সিলবার রংয়ের আংটি পরিহিত ছিলো।
নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গত ২৪ আগস্ট দুপুর অনুমান দেড়টার দিকে বটিয়াঘাটা বাজারস্থ কাজিবাছা নদীর পাড় হতে অজ্ঞাতনামা ওই মৃতদেহটি উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ। তারপর থেকে তিন মাস পাঁচ দিন সময় অতিবাহিত হলেও আজ অবধি লাশের পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ লাশের পরিচয় জেনে থাকেন তাহলে এই নাম্বারে ০১০২০১৬৬৬২০ জানানোর জন্য নৌ-পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ডুমুরিয়ায় জনমনে স্বস্তি ফেরাতে যৌথ বাহিনীর মহড়া শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের মহড়া শুরু হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি বহর সাহস ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, জনমনে স্বস্তি ফেরাতে এবং পুলিশ প্রশাসন যে মাঠে রয়েছে সেটা মানুষকে জানান দেয়াসহ অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার এবং মুলতবি যে সমস্ত গ্রেফতারি পরোয়ানার আসামী রয়েছে তাদের অবস্থান নিশ্চিত পূর্বক দ্রুত গেফতারের লক্ষে আমাদের এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের আশা সওজ’র
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। দ্রুত সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করে এই জনপদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েও আনতে চায় বিভাগটি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার দুপুর ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা করে তারা।
এ সময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন। মোংলা নদীর মাঝে ২০০কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদূর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সেতু বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল আলম ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ-০৪ ঢাকার নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম সহ অন্যান্য কর্মকর্তারা।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় পর্বের খেলা শুরু
খবর বিজ্ঞপ্তি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় পর্বের খেলায় কয়রা উপজেলার বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ৫-০ গোলে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালকে পরাজিত করেছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে (বালিকা) ২য় পর্বের এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করেন স্নিগ্ধা মন্ডল,মুক্তা কয়াল ও ইতি অধিকারী। দলের পক্ষে স্নিগ্ধা মন্ডল ৩ গোল, বাকি দুজন ১ টি করে গোল করে দলকে ৫-০ গোলে জিতিয়ে নেন। আগামীকাল সকাল ১১ সেমিফাইনালে কয়রা বালিকা দল মুখোমুখি হবে তেরখাদার বালিকা দলের সাথে। দিনের অপর খেলায় কয়রার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(বালক) দলের সাথে খেলা ছিল বটিয়াঘাটা(বালক) দলের। বটিয়াঘাটা(বালক) দল অনুপস্থিত থাকায় কয়রা( বালক) দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে তেরখাদা(বালক) দলের সাথে।
খানজাহান আলী থানা বিএনপির শোক
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর খানজাহান আলী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ ঢালী গতকাল আনুমানিক বেলা-৩টায় হার্ট এ্যাটাক করে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ – মীরেরডাঙ্গা ঈদগাহে রাত ৮টায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহেশ^রপাশা সারাডাঙ্গা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান। তিনি জীবনদশায় বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিল এবং নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারন সম্পদাক রফিকুল ইসলাম রফিক, যোগীপোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ডা. রইচ উদ্দিন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক , আনোয়ার হোসেন, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্ল্যা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, হেলাল শরীফ, এমদাদুল হক, মুন্সি আজমল হোসেন, জাহিদ হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদল আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব, হাবিবুর রহমান বিল্পব, খানজাহান আলী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব ইমদাদ মোড়ল, খানজাহান আলী থানা মহিলা দলের আহবায়ক শাম্মি চৌধুরী মলি, সদস্য সচিব রেশমী আক্তার, যুবদল নেতা আল মামুন জুয়েল, শহিদুল ইসলাম সোহেল, শামিম আহম্মেদ, মাছুম খান, জুয়েল হাওলাদার, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাপ্পি, আরমান শিকদার সেন্টু, আলামিন হাওলাদার, তহিদুল ইসলাম, মোঃ কামরুল হোসেন, রমজান আলী, কামাল হোসেন, শ্রমিক দল নেতা কাজী শহিদুল ইসলাম, মোঃ জিহাদুল ইসলাম, রাসেল শেখ, কৃষক দলের আহবায়ক টগর মোড়ল, জাসাস নেতা মশিউর রহমান প্রমুখ।
সাতক্ষীরার আগরদাড়িতে চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট
সাতক্ষীরা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল পয়লা জানুয়ারি শুভ নববর্ষে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠের অত্যন্ত আনন্দঘন পরিবেশে আটদলীয় নক আউট চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।প্রথম গ্রুপ থেকে বাবুলিয়া ও চুপুড়িডয়াএবং দ্বিতীয় গ্রুপ থেকে থেকে কাশেমপুরএবং বকচারা সেমিফাইনালে উত্তীর্ণ হয় ।বাবুলিয়া ও চুপুড়িয়া পরস্পর মুখোমুখি অবতীর্ণ হয়ে চার রানে জয়লাভ করে চুপুড়িয়া।কাশেম পুর ওবকচোরা পরস্পর মুখোমুখি হয়ে নির্ধারিত ওভারে কোন উইকেট না হারিয়ে কাশিমপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থী জামাত ইসলামের সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা বিভাগীয় প্রধান মহাদ্দেস আব্দুল খালেক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রবিউল ইসলাম , মেম্বার তরিকুল ইসলাম ,সাংবাদিক আসাদুল্লাহ সানা। অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার ইকবাল হোসেন । আম্পিয়ারের দায়িত্ব পালন করেন জনি ও রকিব । স্কোরার ছিলেন হাবিবুল্লা ।খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন ফারুক হোসেন এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন আশরাফুল হোসেন।
খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের শিক্ষকদের মধ্য থেকে সর্বোচ্চ আট জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের নিরলস প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষা-গবেষণায় একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। তাঁদের এ অবদানকে যথাযথভাবে মূল্যায়ণ এবং আরও বেশি উৎসাহিত করার জন্যই এই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড। তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিকভাবে উপযুক্ত অ্যাওয়ার্ডি মনোনয়ন জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক এবং রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মাদ দিদারুল ইসলাম।
অ্যাওয়ার্ডি মনোনয়ন কার্যক্রম সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মাদ দিদারুল ইসলামকে সভাপতি এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল থেকে ৪ জন, ব্যবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুল থেকে ২ জন, জীব বিজ্ঞান স্কুল থেকে ৫ জন, কলা ও মানবিক স্কুল থেকে ২ জন, সামাজিক বিজ্ঞান স্কুল থেকে ৩ জন, চারুকলা স্কুল থেকে ১ জন, আইন স্কুল থেকে ১ জন ও শিক্ষা স্কুল থেকে একজনসহ মোট ২১ জন শিক্ষককে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়।
সাতক্ষীরার বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কাটিয়া স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।
বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মাকসুদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাতক্ষীরার শত বিদ্যালয়ের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ ব্যতিক্রমী অবস্থানে থাকবে। নৈতিক ও ধর্মীয় মুল্যবোধসম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। সাতক্ষীরায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি মাইলস্টোন হয়ে থাকবে।
পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, নূরজাহান খাতুন কর্তৃক পরিচালিত বুনিয়াদ কোচিং সাতক্ষীরার একটি নির্ভরযোগ্য কোচিং সেন্টার। তার ৪২ বছরের অভিজ্ঞতার আলোকে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে মাইলস্টোন স্কুল ও কলেজটি পরিচালিত হবে। আপাতত প্লে-গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
সাতক্ষীরায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
: নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোস্তাক আহমেদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও উদ্বুদ্ধকর বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বই বিতরণ কার্যক্রমের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিলো স্পষ্ট। অনুষ্ঠানের সমাপ্তি হয় এক উজ্জ্বল শিক্ষাবর্ষের প্রত্যাশার মধ্য দিয়ে।
রূপসায় ৪৫ পিছ ইয়াবাসহ মাদক কারবারী আটক
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ডিউটি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদককারবারি হলেন চিতলমারী থানাধীন কীর্তনখালী গ্রামের মৃত লাল মন্ডলের পুত্র সজীব মন্ডল।
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও কোর্সের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করেন।
বিশেষ চেকপোস্টে ডিউটি করা কালীন রূপসা থানাধীন বাগমারা গ্রামস্থ অচিনতলা মোড়ে সুজন টেলিকমের সামনে সন্দেহজনক দু’যুবক মাথায় কাপড় জড়িয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে এ সময় এসআই মোঃ শফিকুল ইসলাম ও এএসআই ( নিরস্ত্র) আমিনুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স থামতে বলেন তখন ওই যুবকেরা পোশাক পরিধানরত পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে সুজন টেলিকমের সামনে পাকা রাস্তার উপর হতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট হতে আলামত হিসেবে ৪৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।











































