স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের দশম আসর শুরু হচ্ছে আগামী ১১ জানুয়ারি। আগে থেকেই টুর্নামেন্টের ড্রাফটে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা নাম লিখেছেন বলে জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। এবার বাংলাদেশের বাকি কোন ক্রিকেটাররা ড্রাফটে নাম লিখিয়েছেন সেই তালিকা প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে নাম লিখিয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, লিটন দাস, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আফিফ হোসাইন, আলিস আল ইসলাম, জাকের আলী, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, মো. সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম ও শহীদুল ইসলাম।
প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের প্লাটিনাম ক্যাটাগরিতে নাম আছে ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, স্টিভেন স্মিথ, মুস্তাফিজুর রহমান, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ক্রিস ওকস, জেসন রয়, জনি বেয়ারস্টো, টম কুরান এবং টম কোহলার-ক্যাডমোর। প্লাটিনাম ক্যাটাগরিতে আছে সাকিব আল হাসান, কুসাল মেন্ডিস, ডেভিড উইলি, মোহাম্মদ নবী ও তানভীর সাঙ্গার নাম। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে আছে উসমান খাজা এবং লরি ইভান্সের নাম।










































