Home আন্তর্জাতিক মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

50


অনলাইন ডেস্ক।।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।