খুলনাঞ্চল রিপোর্ট।।
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে নেমেছে শোকের ছায়া। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালকের শাস্তির দাবি জানান পরিবার ও স্বজনরা। অভিযোগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও।
বুধবার (২৫ ডিসেম্বর) মাঝরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
পরিবার ও স্বজনদের অভিযোগ, আগুন নেভানোর সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নিলে অকালে প্রাণ যেতো না নয়নের।










































