স্পোর্টস ডেস্ক
দীর্ঘ ৯ বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছে চিটাগাং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি এবার প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইটকে নিয়োগ দিয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। এবারও টুর্নামেন্টটিতে গতবারের মতো ৭টি দল অংশগ্রণ করছে।
গতকাল মঙ্গলবার আসন্ন বিপিএলের জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন টেইট। সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর থেকেই মাঠের অনুশীলনে দেখা যাবে তার দলকে।
এর আগে সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি।
চিটাগাং নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করেছে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন পাকিস্তানি সাবেক এই তারকা ক্রিকেটার।
এছাড়া কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগাং।











































